সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

সরকারি আশ্রয়ন কেন্দ্র

খামার ঝাড়বাড়ি নতুনপাড়া দিনাজপুর সদরে সরকারি আশ্রয়ন কিছু ঘর দেওয়া হয় । এলাকার কিছু পাতি নেতা ঘর নির্মাণের সময় ঘর মালিকের কাছে ১-১০ হাজার টাকা মানুষের কাছে দাবি করে । তাদের মধ্যে —, — অন্যতম । এরা অন্যায় ভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছে কৌশলে চাদা দাবি করে এবং মানুষের টাকা আত্মসাৎ করে

দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNTVUG8E
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

বিল্ডিং এর মিউনিসিপালটি ট্যাক্স

২০১৬ সালের ঘটনা, আমাদের বিল্ডিং এর হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট করে একটা অংক দাবি করা হয়। বলা হয় এইটা না দিলে এসেস্মেন্ট অনেক বেশি আসবে। পরে প্রাক্কলিত এমাউন্ট যেন কম দেখনো হয় সেটার জন্য আমি ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দেই। আমি এই হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট প্রক্রিয়ার একটি সচ্ছতা দাবি করছি। আর দাবি করছি, সরকার যেন হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট প্রক্রিয়া এবং হোল্ডিং ট্যাক্স সংগ্রহ পুরোটাই অনলাইনে করা হয় তাতে করে আন্ডার টেবল লেনদেন বা ঘুষ আদান প্রদান বন্ধ হবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTHWT5G6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জবরদস্তি করে ঘুস চাওয়া

বগুড়া র ওসির প্রাইভেট কার এ আমার মটর সাইকেল লাগার কারনে আমাকে আক্কেলপুর থানার ওসির হাতে তুলে দেয় আমার মটরসাইকেল সহ আর বগুড়া থানার ওসি বলে আক্কেলপুর এর ওসি আমার ক্লাসমেট এই বলে আমার থেকে ১০০০০ হাজার টাকা ঘুস চায় আর ভয় দেখায় জে তোর নামে মামলা দিবো তোকে জেলে চালান দিবো এর কারণে বাদ্য হয়ে ঘুস দেওয়ার সাথে সাথে আমাকে ছেড়ে দেয় এবং আদর করে মোটরসাইকেল ফেরত দেয়। আক্কেলপুর থানার ওসি ও, এ এস আই, ও বগুড়া থানার ওসি তিন জন আমার উপড় অনেক জুলুম করে আল্লাহ তাদের মান হানি করবে ইন সা আল্লাহ তাদের লাস জেনো শিয়াল কুকুর খায়, (ধন্যবাদ) তারিখ ২৬/০৮/২০২৬

আক্কেলপুর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJPT2ZTL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ছোট বোন হারিয়ে যাওয়ায় তাকে খুজে পাওয়ার প্রক্রিয়ায়

২০২২ সালে ছোট বোনকে খুজে পাওয়া যাচ্ছিলনা,ফতুল্লা থানায় জিডি করেছি,সেখানে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় সাইনবোর্ড পিবি আই এর সরনাপন্ন হই,সেখান থেকে এস আই — ১৫০০০ অফিসিয়াল চার্জ এবং আরও ৫০০০ গাড়ি ভাড়া বাবদ দাবি করে।একনপর্যায় তা পরিশোধের প্রেক্ষিতে তিনি তদন্তে নামেন।এবং নিখোঁজ বোনকে উদ্ধার করেন।উদ্ধার পরবর্তীতে নারী পুলিশ সহকর্মীর নাস্তা বাবদ আরো ১৫০০ টাকা দাবি করেন।এবং এক পর্যায়ে তা পরিশোধ করতে বাধ্য হই।

নারায়ণগঞ্জ সাইনবোর্ড পিবি আই, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKGTZQ5W
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট রেনু করতে গেছিলাম

আমি সৌদি আরব থাকা অবস্থায় পাসপোর্ট এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা অনলাইনে আছে। এবং বাংলাদেশে এসে নতুন অ্যাপ্লিকেশন করেছি। যিনি পাসপোর্ট এর কাগজপত্রগুলো রিসিভ করেন তিনি এটা নেননি কারণ আগের একটা অ্যাপ্লিকেশন আছে। তবে আমি তাকে ২০০০ টাকা দিয়েছিলাম অন্য একজনের মাধ্যমে তখন তিনি আমার কাগজগুলো নিয়েছেন।

চাঁদপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTHRZQTH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১০

এস এ খতিয়ান

এস এ,এবং আর এস রেকর্ড খতিয়ান তুলতে প্রতি খতিয়ানে ১১০ টাকা করে নেয়।টাকা না দিলে খতিয়ান দেয় না।বলে ছিড়া পাই না পরে

অষ্টগ্রাম, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKQ7UJMM
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০.০ হাজার

থানার পুলিশ মামলা তদন্ত করতে এসে ঘুষ চায়.

দুমকি থানার এস আই পদবী ভুয়া মামলা করে এক লোক আটজনের বিরুদ্ধে , তার ভিতরে আমরা চারজন, চার নাম্বার থেকে ৮ নম্বর পর্যন্ত। এসআই তদন্ত না করে সে আমাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এখন আমরা নিরুপায় কি করব তার জন্য আমরা টাকাটি দিয়ে দেই। আমরা হচ্ছে ভুক্তভোগী এখন হয়রানি শিকার হচ্ছি এখন ভুয়া মামলায়। তারপর সেই মামলার তদন্ত রিপোর্ট দাখিল করে কিন্তু পরে আবার তদন্ত অফিসার চেঞ্জ হয়, এখন আবার টাকা দিতে হচ্ছে। এখানে পুলিশ তদন্ত করতে এসে দুর্নীতি করছে সঠিক তদন্ত না করে। ঘুষ সাইটের ওনার তার কাছে আকুল আবেদন দেয় এখানে থানার পুলিশ এটা এড করা উচিত। কারণ থানায় যে সকল সমস্যাগুলো হচ্ছে সেগুলোও উঠে আসবে। ধন্যবাদ।

পটুয়াখালী দুমকি উপজেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRVKAF78
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫০

বাংলাদেশ রেলওয়ে ঢাকা টু কক্সবাজার রাতের টিকেট

কয়েকদিন আগে আমি ঢাকা টু কক্সবাজার রাতের টিকেট কাটতে চেয়েছিলাম শুনলাম ১০ দিন আগে টিকেট ছাড়ে বাংলাদেশ রেলওয়ে আমি সকাল ৮টা থেকে অনলাইন ছিলাম কিন্তু ২ থেকে ৫ মিনিটে পুরো টিকিট সার্ভার থেকে বিক্রি হয়ে যায় যা এত দ্রুত হয় যে আপনি কোন ভাবে কিনতে পারবেন না । পরবর্তীতে আমাকে ৭৫০ টাকা ঘুষ দিয়ে প্রতিটা টিকিত কিনতে হইসে । যার থেকে কিনেছি উনআর সাথে কথা বলে বুঝা গেল এই ভয়াবহ প্রতারনার সাথে সহজ ই জড়িত ।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKFWQP56
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

বরগুনা জেলার বেতাগী থানার ভূমি অফিসে নামজারি করাতে গেলে উক্ত অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারিদের ঘুষ না দিলে কাজ হয় না। নামজারি করার ক্ষেত্রে জমির দলিলের সংখ্যার উপর তারা ঘুষ দাবি করে। কোথাও ছোট খাট ত্রুটি খুঁজে পেলে বড় অংকের টাকা দাবি করে। যেমন: ২০০০০/৩০০০০ টাকা। আমি নামজারিতে ০৩ দফায় প্রায় ৫০০০০ টাকা খরচ করেছি। বরগুনার বেতাগী ভুম অফিসে ঘুষ নেয় টেবিলের উপর দিয়ে। কোন রাখঢাক ছাড়াই।

বেতাগী, বরগুনা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRNYMZQZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ব্লাক কালারের গাড়ি

সিগনাল দিয়েছে এমন সময়, যখন আমার গাড়ির দুই চাকা সামনে কেন গেল, তারপর সাইড করিয়ে আমার ড্রাইভার কে ট্রাফিক্স বক্সে নিয়ে, ৩০০০ টাকা আদায় করলো

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK2MHE9L
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০.০ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করার জন্য 50000 টাকা ক্যাচ হচ্চে আমার কোনো আইডি কার্ড নেই আমার কোনো জন্ম নিবন্ধন নেই আমার বাংলদেশের সথে কোনো সম্পর্ক ই নেই আমার ইন্ডিয়ার নাগরিকত্ব আছে । এখন আমার বাংলাদেশি পাসপোর্ট আছে

বরিশাল, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRUHTJUN
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ফিটনেস করতে এসে আমার রিকন্ডিশন গাড়িকে হ্যান্ডরিক স্লো দেখিয়ে 5000 টাকা দাবি করেছে অথচ আমার গাড়ির

বি আর টি এ তে আমি যখন গাড়ির টেস্টিং এ নিয়ে যাই তখন সবকিছু টেস্ট করার পরে আমার নতুন গাড়ি এবং রিকন্ডিশন গাড়ি সেটাকে তারা হ্যান্ডব্রেক স্লো বুলিয়ে ফেল দেখিয়ে দিল পরে তাৎক্ষণিক এটা 5000 টাকা দেওয়ার পরে আমার এটা ঠিক করে দিল

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKP9QX4C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

নিজে অনেকবার চেষ্টা করে পাসপোর্ট করতে না পেরে নিরুপায় হয়ে দালাল এর মাধ্যমে করতে হলো

কুড়িগ্রাম, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNYGPKT9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

দাখিলা কাটা

আমি যেই খতিয়ানের করপরিশোধ করব সেটি পূর্বেই পরিশোধ করা ছিল শুধুমাত্র একটি কর পরিষদের রশিদের প্রয়োজন, তারপরও বাড়তি টাকা গুনতে হয়েছে।

পান্তাপাড়া মহেশপুর ঝিনাইদ, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHR44UC3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি দলিল পারপাস

আমি গ্রামের ৭ শতাংশ জমি ক্রয় করেছি এটি দলিল করতে গেলে সেখানকার মোহরী জমি দলিল পারপাস ৩০ হাজার টাকা নেয়,, তার কার থেকে আমি জানতে চাইলে কি কি পারপাসে ৩০ হাজার টাকা নিলেন তখন তারা বলে এখানে এমনি একেকটা দলিল পার করতে ৭/৮ হাজার টাকা ম্যাজিস্ট্রেট নেয়,,অন্যান্য খরচ,, সব মিলিয়ে ৩০ হাজার

কাউনিয়া,রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN4DCHY3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি বাতিলের জন্য মিসকেস।

আমাদের একটা জমির ১.৫ শতাংশ জায়গা পাশের জমির মালিক নিজ নামে নামজারি করে নেন ভুমি অফিসে টাকা দিয়ে।এক তরফা ভাবে আমাদের না জানিয়ে এসিল্যান্ড রায় দিয়ে দেন।আমরা নামজারি করতে দিলে তখন জানতে পারি।ভুমি অফিসে যোগাযোগ করলে তারা মিস কেস করতে বলেন।যিনি টাকা খেয়ে কাজ করে দিয়েছিলেন আগের জনকে,সেই আমাদেরকে কাজ করে দিবেন কিন্তু অফিসের খরচাপাতি দিতে হবে।কানুন সাব পরিচিত ছিল বলে তিনি ১৫ হাজারে কাজ টা করে দেন।১০ হাজার আগে নেন,কাজ হয়ে যাবার পর ৫ হাজার দিতে হয়।আর ৫ হাজার টাকা আগে নিজে নিজে চেষ্টা করে খরচ করা হইছিল।২ মাস ঘোরার পর জানতে পারি এদের মাধ্যমে চুক্তি না করলে কাজ করবে না।অবশেষে তাদের সাথে রাজি হয়েই রায় আমাদের পক্ষে আসে।এখন নামজারি করার জন্য ও আবার তাদেরকে টাকা দিতে হবে।

টাংগাইল এর এক উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK55SUGH
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে প্রথমে লার্নার করতে হয়,,লার্নার আবেদন ফি সরকারী ভাবে ৩৪৫ টাকা হলেও প্রথমে লার্নার ১০০০ টাকা নেয়,,,এর পর পরিক্ষার দিন সকালে দালালের মাধ্যমে ৬০০০ টাকা দিলাম,,,, হল রুমে সবাইকে পরিক্ষার উত্তর পত্র দিলো এবং উত্তর বলে দিলো ব্লাকবোর্ড এ ,, আমাদের পরিক্ষার্থী ছিলাম ৬০/৭০ জন,, একটু পর রেজাল্ট টাংগিয়ে দিলো নোটিস বোর্ড এ,, এখানে ৭/৮ জনের ফলাফল সীট এ নাম নাই,,আমি একটু তাদের সাথে কথা বললাম ভাই সবাই পাস করল আপনারা ফেল করলেন কেন উত্তর তো ব্লাকবোর্ডে লিখে দিলো আপনারা কি লিখেন না,,,তখন ওরা বলল আপনি আজকে কত টাকা দিয়েছেন আমি বললাম ৬০০০ টাকা চেয়েছে আমি তাই দিয়েছি,,তারা বলল আমরা টাকা দেই নাই বলে আমাদের এই অবস্থা।। পরে তাদের কে বললাম এখন কি তাহলে আপনারা আবার নতুন করে পরে পরিক্ষা তারা

নওগা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ7UV2HH
মন্তব্য