সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চুরিকৃত মোবাইল উদ্ধারের পর পুলিশকে ঘুষ দিয়ে মোবাইল নিতে হয়েছে

আমার স্ত্রীর মোবাইল রিক্সায় হারিয়ে যায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, আমরা ২ দিন পর IMEI নাম্বার সহ থানায় জিডি করি এবং প্রতিকার চাই। তার কিছুদিন পরে আমাদের ডেকে বলা হয় কম্পিউটারের দোকানে, যে ৪০০০/- টাকা দিলে পুলিশ উদ্ধার করে দিতে পারবে। আমরা নিরুপায় হয়ে টাকা দেই এবং সে পুলিশ জুড়াজুড়ি করে কম্পিউটারের দোকানে বসে ভিডিও করে রাখে যে টাকা দিতে হয় নাই এমনিতেই পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এসব। ইনশাল্লাহ আল্লাহ এটার বিচার করবেন।

কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRS96PY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ করা

আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে ১৬০০ টাকা আর কম্পিউটার খরচ বাবদ আর মুড়িকে 500 সব মিলে ৩০০০ হাজার টাকার মধ্যে হওয়ার কথা কিন্তু আমার ভূমি অফিসে মোহরি এবং ভূমি অফিসের কর্মচারীরা মিলে আমার কাছে প্রতিটা খারিজের জন্য 10000 টাকা করে নিয়েছে এবং আমি একটু ইমারজেন্সির কারণে ১০০০০ টাকাদিতে বাধ্য হয়েছি

Gomastapur Chapai Nawabganj, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ64AWQH
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫ হাজার

জমির নকল উত্তোলন ফি প্রদান

আমার জমি সংক্রান্ত সমস্যার কারণে একটি জমির দলিলের নকল উঠানোর জন্য মিঠাপুকুর সাব রেজিস্ট্রার অফিস যাই । তারপর অফিসের একজনের সাথে দেখা করলাম জমির নকল উঠানোর কথা বললাম । উনি বললো হবে, তবে ভাই এখন তো আগের থেকে খরচ অনেক বেড়ে গেছে, বললাম কতো বাড়ছে আগে তো ৯০০/১০০০ টাকা ছিল এখন কতো, এ তো অনেক আগের কথা এখন ১৫০০ নিচে পারবো না ভাই এবং কয়েকদিন সময় লাগবে । কি আর করার কাগজটা আমার খুব জরুরি ছিল বাধ্য হয়ে টাকাটা দিয়ে আসলাম আর কয়েকদিন পর কাগজটি পেয়েও গেলাম । কয়েকদিন আগে এক ভিডিওতে একজন স্পিকারের ভূমি অফিসে অভিযানের মাধ্যমে জানতে পারলাম নকল উঠানোর ফি নাকি মাত্র ৭০ টাকা আর তারা আমাদের থেকে নিচ্ছে ১৫০০ টাকা 💸

মিঠাপুকুর উপজেলা, রংপুর জেলা, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNB87Q5B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

নতুন পাসপোর্ট এর আবেদন

নতুন পাসপোর্ট এর আবেদন করতে যায়ে আমার সার্টিফিকেট ও আইডি কার্ডে নাম ঠিক ছিল কিন্তু- পিতার নামের আগে মোঃ ছিল না। (পিতার আইডি কার্ডে)

কুষ্টিয়া, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHQ4Y257
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

মামলার রায়ের কপি উত্তোলন

মামলার রায়ের কপি উত্তোলনের জন্য এসটানোর সাথে যোগাযোগ করি। উনি ৪০০০ টাকা দাবি করে আমি ২৫০০ টাকা উনাকে দেই। পরবর্তীতে কাগজ সংগ্রহের জন্য উনার কাছে গেলে উনি বাড়তি আরো ১৫০০ টাকা দাবি করে। পনেরশো টাকা না দিলে উনি আমাকে কাগজে দেয় নি পূর্বের ২৫০০ টাকা ফেরত দেয়নি।

মির্জাগঞ্জকোট, পটুয়াখালী, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRUPXJXM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

service

দেশের জ্বালানি খাতের বিপর্যয়ের মূল কারণ — ভয়াবহ দুর্নীতি কয়লা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের (Coal Power Generation Company) ব্যবস্থাপনা কমিটি সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত। C&F (Clearing & Forwarding) সার্ভিস নিয়ে C&F-এর বিল থেকে ৮ লক্ষ টাকা ঘুষ খাওয়া হয়। C&F এজেন্টরা ঘুষ দিতে না চাইলে তাদের এনলিস্টমেন্ট (enlistment) থেকে বাদ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী বিল দেওয়ার কথা ০.২৫%, কিন্তু C&F-কে বিল দেওয়ার সময় দেওয়া হয় ০.১৭%। বাকি অংশ তারা ঘুষ হিসেবে কেটে রাখে, যার পরিমাণ প্রায় প্রতি বিলে ৮ লক্ষ টাকা। প্রতি বছর তারা প্রায় ২ কোটি টাকার মতো ঘুষ নেয়। জড়িতরা হলেন — — (নির্বাহী প্রকৌশলী / Executive Engineer) — — —

dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYFENUK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম জারি করতে গিয়ে

আমাদের ১০ শতাংশ জমির নাম জারি করাতে গিয়ে ভুমি অফিসের কর্মকর্তা আমাদের কাছ থেকে ১০০০০ টাকা দাবি করে।এবং দাবিকৃত অর্থ তার বাড়িতে গিয়ে আমার ছোট ভাই দিয়ে আসে। টাকা দেওয়ার পরে আমাদের কে একমাসের সময় দেয়।হইত এইপ্তাহে আমাদের নাম জারির কাজ শেষ হবে।জকসিন বাজার ভুমিকা অফিসের ঘটনা।

লক্ষিপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTVCH59D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য গেটপাশ নিতে গিয়ে।

বন্দরে প্রবেশের জন্য গেট পাশ চাইলে, তারা বিভিন্ন তালবাহানা শুরু করে দেয়। যাতে বাধ্য হয়ে তাদেরকে ঘুষ দেই। ঘুষ না দিলে অযথা হয়রানি কম প্রয়োজনীয় তথ্য চেয়ে বা সেবার সীমাবদ্ধতা দেখিয়ে বা অযথা অযুহাত দেখিয়ে হয়রানি করে। পরবর্তীতে ১০০০ টাকা দিলে সব দ্রুত করে দেয়। আর কম গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া লাগে নাই।

চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTL2JDDZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪.৫ হাজার

নকল উত্তলন

আমার জমি এর দলিল এর সংশোধন এর জন্য কোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছিল। যথাযথ প্রসিডিউর (!) ফলো করে রেজিস্ট্রি অফিসে পাঠানো হয়। যিনি নকল বানাবেন উনি অতিরিক্ত চার্জ চান। আমি নেগোশিয়েশন করে একটু কম ধার্য করি। কাজ শুরুর আগে প্রায় অর্ধেক অ্যাডভান্স করার লাগে। কাজ শেষে বাকিটুকু দেই। না দিলে কাজ হত না এটা বলছি না। যেটা ২ সপ্তাহ লেগেছে সেটা হয়ত ৬ মাস বা তার বেশি লাগত।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে MY59KMD7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

থানায় অভিযোগ দায়ের

সেনবাগ থানায় কোনো অভিযোগ করতে হলে শুধুমাত্র অভিযোগের জন্য ২৫০ টাকা দিয়ে অভিযোগ লিখাতে হয় । আবার প্রত্যাহার করতে আবার ২৫০ টাকা দিতে হয়। কিছুদিন আগে আমার একটা সমস্যার কারণে থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিস্তারিত বলার পর ডিউটি অফিসার আমাকে একটি অভিযোগ জমা দিতে বলে । অভিযোগ লিখানোর পর অভিযোগ লিখার খরচ ২৫০ টাকা দিতে হয়। অভিযোগ দায়ের করার পর দায়িত্বপ্রাপ্ত এসআই ২ টি ফোনকল করে। এরপর ওই এসআই ওনার কাজের জন্য টাকা দাবি করে। পরে ওই এসআই কে ১,০০০ টাকা দিতে হয়। শেষে অভিযোগ প্রত্যাহার করার জন্য আবার ২৫০ টাকা দিতে হয়। এখানে টাকার পরিমাণ কম। কিন্তু বিষয় হলো থানায় এক পৃষ্ঠার একটা অভিযোগ লিখানোর খরচ ২৫০ টাকা । এক টাকাও কম নেই । প্রতিদিন কত শত মানুষের কাছ থেকে এভাবে টাকা নেয়া হচ্ছে তার কোনো হিসেব নেই।

সেনবাগ থানা, নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT2U7MK9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

সম্পাদিত মেরামত কাজের চেক নিতে

কাজ শেষ করে টিইও অফিস থেকে কাজের প্রত্যয়ন ও চেক নিতে হয়। প্রত্যয়ন ও চেক নিতে টিইও বলেন ১০০০০/- দশ হাজার টাকা দিতে হবে অডিট আসলে আমাদের খরচ হয়।

রংপুর সদর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNR72CJR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট অফিসে সামানে অনেক দোকান আছে, তাদের কাছে অনলাইন আবেদন করি এবং তারা বলে ১৫০০ বেশি লাগবে, আমি বলাম এত কেন। আমি যা যা লাগে সব কাগজ পত্র নিয়ে আসছি। তখন বলে আবেদন করে ব্যাংক আপ করে দিচ্ছি চেষ্টা করে দেখে। আমি সব কাগজ নিয়ে যাই তারা ৩ বারা আমাকে বলে এটা ঠিক নাই, জিমেল এত গুলা কেন, অনেক কিছু তারা গুষ ছাড়া করবে না। আমি আবার দোকানে যাই তার পরে আমি আর লাইনে দাড়াই নাই, সরাসরি আমার ছবি তুলেছে,তখন কিছুই জিজ্ঞাসা করে, সব ওকে। গুষ ছাড়া পাসপোর্ট হয়না বলে চলে

শেরপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYCGG5F4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা প্রদান

কয়েক যুগের নাকি খাজনা বাকি, আদৌ বাকি কিনা সঠিক জানিনা, কারণ খাজনা প্রদানের কাগজ যার কাছে ছিল তিনি মারা গেছেন, কাগজ কোথায় রেখে গেছেন, আমাদের কাছে নেই। দাবি ১০ হাজার। দশ হাজারের মধ্যেও ৭০০-৮০০ টাকা সরকারি খাতায় জমা দিলেও বাকি সাড়ে ১০ হাজার টাকা তহসিল অফিসারের নিজের পকেটে! আর সরকারি খাতায় যে টাকা গেছে সেটা অবশ্যই আমার নিজের পকেট থেকেই বিকাশের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা। ১০ হাজার ঘুষ সেটা আলাদা ক্যাশ প্রদান করা। অফিসার চাইলে পুরো দশ হাজার টাকায় সরকারি খাতায় জমা করতে পারত কিন্তু তিনি ১০০০ টাকা ও জমা করেননি। গ্রাহকের কাছে থেকে যুগ যুগ ধরে খাজনা বাকি বলে টাকা ১০-১১ হাজার থেকেই নিয়েছেন কিন্তু সরকারকে দিয়েছেন এক হাজার এরকম বাকি টাকা সরকারি খাতায় নাম তুলে নিজের পকেটে।

বগুড়া সদর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJPLZ674
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

দোকানের ট্রেড লাইসেন্স

আমি দোকানের জন্য একটি ট্রেড লাইসেন্স করতে ঢাকা দক্ষিণ সিটির খিলগাঁও, তিলপাড়ায় যাই। সরকারি ফি- 4075 টাকা, কিন্তু তারা দাবি করে- 7000 টাকা। অবশেষে আমি 6000 টাকায় কাজ সম্পন্ন করি।

খিলগাঁও, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKAHHH45
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

নতুন পাসপোর্ট করতে

পাসপোর্ট এপ্লিকেশনের জন্য যা যা লাগে সব আমি তৈরি করছি, যখন জমা দিতে গেলাম,তখন ২/১ টা জিনিস খালি দাগাই দিলো,ভুল ভাল কোনো ইনফরমেশন দিলো না।বাহিরে আসলেই দালাল খালি আইসা বলে, ৩৫০০ টাকা দেন, এখনি ফাইল জমা কইরা দেই,ফাইল আবার ঠিক কইরা, আবার গেছি। এবারও রিজেক্ট। কোনো কারণ বলে না। শেষে দালাল ধরছি

চাঁদপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT7XN6CU
মন্তব্য