সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১২.০ হাজার

সরকারী কাজের বিল অনুমোদ ও পরিশোধ বিভাগ

দেশের সকল প্রজেক্টের বিল এজি অফিস থেকে চূড়ান্ত পরিশোধ করা হয়। প্রতিটি বিলে জন্যই ঘুষ প্রদান না করলে চেক/ব্যাংক ট্রান্সফার প্রদান করা হয়না। আমি অন্তত্য ১৫টি টি বিল ছাড়িয়েছি। যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ৮০০০-১২০০০ টাকা করে ঘুষ প্রদান করেছি।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKYFY9X6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা প্রদান

কয়েক যুগের নাকি খাজনা বাকি, আদৌ বাকি কিনা সঠিক জানিনা, কারণ খাজনা প্রদানের কাগজ যার কাছে ছিল তিনি মারা গেছেন, কাগজ কোথায় রেখে গেছেন, আমাদের কাছে নেই। দাবি ১০ হাজার। দশ হাজারের মধ্যেও ৭০০-৮০০ টাকা সরকারি খাতায় জমা দিলেও বাকি সাড়ে ১০ হাজার টাকা তহসিল অফিসারের নিজের পকেটে! আর সরকারি খাতায় যে টাকা গেছে সেটা অবশ্যই আমার নিজের পকেট থেকেই বিকাশের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা। ১০ হাজার ঘুষ সেটা আলাদা ক্যাশ প্রদান করা। অফিসার চাইলে পুরো দশ হাজার টাকায় সরকারি খাতায় জমা করতে পারত কিন্তু তিনি ১০০০ টাকা ও জমা করেননি। গ্রাহকের কাছে থেকে যুগ যুগ ধরে খাজনা বাকি বলে টাকা ১০-১১ হাজার থেকেই নিয়েছেন কিন্তু সরকারকে দিয়েছেন এক হাজার এরকম বাকি টাকা সরকারি খাতায় নাম তুলে নিজের পকেটে।

বগুড়া সদর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJPLZ674
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

হোল্ডিং নাম্বার আর খাজনা প্রদানের জন্য

টাকা না দিলে দীর্ঘদিন শুধু ঘুড়াতে থাকে আর বিভিন্ন অজুহাত দেখায়।

শহর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ88SPDP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

‌জর্জ কোর্ট লক্ষীপুর

‌লিগ‌‌্যাল এইড অ‌ফি‌সে নো‌টিশ জা‌রির জন‌্য টাকা না দ্য়োয় ৩ ডেট ঘুরায়। প‌রে ৫০০/ টাকা ঘুষ নি‌য়ে একটা ডেট দেয় এরং ব‌লে সে ডে‌টে জা‌রি দে‌খি‌য়ে রি‌পোর্ট দি‌য়ে দি‌বে।

লক্ষীপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTF5CDHG
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

B.ed file forwarding

আমাদের বিয়ের দশম গ্রেড/বেতন-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন দাখিল করা হয়। আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস থেকে আবেদনটি যাচাই করে যথাসময়ে মূল সার্ভারে ফরওয়ার্ড করা সংশ্লিষ্ট অফিসের নিয়মিত দায়িত্বের অংশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ১ তারিখে অনলাইনে আবেদন দাখিল করার পরও ৮ তারিখ পর্যন্ত আমাদের আবেদনটি ফরওয়ার্ড করা হয়নি। এর ফলে আবেদনটি যথাসময়ে পরবর্তী ধাপে না যাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক এক মাসের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে এমন তথ্য আসে যে, অনলাইনে আবেদন দাখিলের পর কিছু আবেদনকারীকে দ্রুত ফরওয়ার্ড করে দেওয়ার জন্য 2000/3000

Joypurhat, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJQRYAZR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

নাম জারি

আমি জানতাম না যে সরকারি খরচ এত কম মাত্র ১১৫০৳ । ওরা বলল এ ছাড়া হবে না আর আমি দিয়েই কাজ করালাম।

ময়ময়নসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY3KFW5G
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন চালু করতে

২০২২ সালে নতুন সরকারিতে চাকরিতে জয়েন করার পর বেতন চালু করতে হাটহাজারী উপজেলা হিসাবরক্ষণ অফিস কতৃক এই অর্থ দাবি করা হয়। পরবর্তীতে ১৫০০ টাকার বিনিময়ে আড়াই মাস পর থেকে বেতন পাওয়া শুরু হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT59CTVS
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.০ হাজার

ভ্যাট রিটার্ন

প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিতে গেলে সবার কাছে ১০০০ বা তারও বেশি টাকা চায়। না দিলে বিভিন্ন ধরণের মামলার ভয় ভীতি দেখায়।

SHERPUR SADAR, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYC8WLN2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

অনাপত্তিপত্র আবেদন

আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিছেলাম সকুল ডকুমেন্টস নিয়ে অন্য মন্ত্রনালয়ে ভাইভা পরীক্ষার অনাপত্তিপত্র এর জন্য। আমাকে ১০০০ টাকা চাইলো, আমি বললাম স্যার এত পারবো না, আমার কাছে এত টাকা নেই। আপনি ৫০০ টাকা রাখুন। কিছু দিন যখন ডকুমেন্টস আনতে গেলাম, তখন আমাকে আসার সময় ডাক দিয়ে আবার ৫০০ টাকা নিলো।। আমি খুবই কষ্ট পেয়েছি....

বরিশাল, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRUJYJ2N
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪০.০ হাজার

জায়গা মেপে বুঝিয়ে দেয়া

নাম ট্রান্সফার ফি ও জায়গা মেপে বুঝিয়ে দেয়ার জন্য সরকারি খরচের অতিরিক্ত ৪০০০০.০০ টাকা দাবি মিটাতে হয়েছিল।

লেকসিটি আবাসিক, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT4UG8RU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

নতুন জমি রেকর্ড।

গোপালগঞ্জ জেলার সদর থানার ঘোষেরচর মৌজার বিডিএস রেকর্ড হচ্ছে, সেখানে রেকর্ড করিয়ে নিতে আমার কাছে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে। যার ২ লক্ষ পরিশোধ করেছি। কারণ ছিল আমার বাড়ির একটুখানি জায়গা খাস হয়ে গেছিল। সেটুকু মিলিয়ে আমাকে রেকর্ড করে দিবে এই ভিত্তিতে ২ লক্ষ পরিশোধ করা হয়েছে।

গোপালগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK78PZEK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন, চেয়ারমেন সনদ, ওয়ারিশ সনদ ইত্যাদি

জন্ম সনদ সংশোধন নতুন ইত্যাদি ২০০ টাকা, চেয়ারমেন সনদ ১৫০ টাকা, ওয়ারিশ সনদ ২৫০০ টাকা।

বাগান বাজার ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT649488
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

রপ্তানি উন্নয়ন ব্যুরো

রপ্তানি উন্নয়ন বুরুতে পণ্য বিভাগে যেকোনো সময় যেকোনো সার্টিফিকেটের জন্য যাবেন প্রতি সার্টিফিকেটে একটা রেট বা দাম এরা ফিক্স করে দেয় এর কম দিলে বিভিন্ন ছলছাত্রীতে সার্টিফিকেট আটকে রাখে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKXZKUYG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৩০

নতুন স্মার্ট কার্ড উত্তোলন

ভোটার তালিকাভুক্ত করার সময় মূলত একটা স্লিপ দেয় সেই স্লিকে আমি হারিয়ে ফেলি কিন্তু আমার কাছে বক্স আইডি এবং বাকি ডকুমেন্ট সবকিছু আছে তারপরও নাকি আমাকে ২৩০ টাকা দিতে হবে, নাহলে নাকি তারা আমাকে এটা দিবে না, আর এটা কি সরকারি অফিস না অন্য কিছু এটা আমার বুঝে আসেনা কারণ অফিসে বাকি কেউ নেই । বাইরে যিনি বসে থাকি ওনার কাছে তথ্য নিলাম যে উনারা নাকি কেউ আসেনি আজকে । পুরাই লউরা

উপজেলা : বালিয়াডাংগি, জেলা : ঠাকুরগাঁও, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNSZCLJW
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৮.০ হাজার

নামজারি

নতুন ফ্ল্যাটের নামজারি করতে প্রতম ১০০০০/= টাকা ও পরে বার্ষিক কর পুন মূল্যায়ন করতে ৮০০০/=টাকা দাবি করা হয়, যা আমি পরিশোধ করতে বাধ্য থাকি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTMJCCFR
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.৭০ লাখ

এরিয়া বিল পাশ করাতে

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ১৭ জনের এরিয়া বেতন বিল পাশ করতে জন প্রতি ১৬০০০ টাকা হিসেবে ১৭ জনে ২৭০০০০ টাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ট্রেজারি কে দিতে হয়।

বদলগাছী, নওগাঁ।, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJY4BHG3
মন্তব্য