সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

মামলা তদন্ত

একটি অর্থ আত্নসাতের অভিযোগ করেছিলাম থানায়। আমার আবেদন ছিল আসামীর সচল মোবাইল নাম্বার থেকে লোকেশন ট্র‌্যকিং করে আসামীর অবস্থান সনাক্ত করা। সব তথ্য প্রমাণ থাকা স্বত্তেও গড়িমসি করছিল। বলছিল 3 মাস লাগবে লোকেশন বের করতে। পরে উনি 2000 টাকা দাবী করেন। টাকা দিলে 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। আমি বাধ্য হয়ে টাকা দিয়েছি । কথোপেকথন ভিডিও প্রমান সহ আছে আমার কাছে।

ঘুষ দিয়েছি
Noakhali ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CT2J6RND
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

টাকা না দিলে তারা যদি কেউ পরিক্ষায় পাশ তাহলেও তাকে ফেল করে দেয়। টাকা তারা সরাসরি চায় না বাহিরে থাকা বড় দালল ও জেলার বিভিন্ন প্রানেত থাকা ছোট দালালের মাধ্যমে টাকা আদায় করে। দাললের পরিচয়ে গেলে কোনো সমস্যা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায়।

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি বিআরটিএ ৳১৪.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTSFHYBT
মন্তব্য
পাসপোর্ট অফিস

আমার সন্তানদের পাসপোর্ট

আমার দুই সন্তানের জন্য পাসপোর্ট করাতে গিয়েছিলাম। তাদের দুজনের বয়সই ৫ বছরের কম ছিল। ভেরিফিকেশনের সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আমাকে ফোন দিয়ে টাকা দিতে বাধ্য করে। তা না হলে আটকিয়ে দেবে।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳৪.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ MYYHQMYM
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেটে নাম ভুল ঠিক করার জন্য।

সার্টিফিকেটে নাম ভুল ঠিক করার জন্য তারা মিষ্টি খাওয়ার নামে টাকা দাবি করে। এছাড়া কোনো উপায় ছিলোনা

ঘুষ দিয়েছি
Rajshahi ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJ6SL62H
মন্তব্য
সিটি কর্পোরেশন

Trade License

নয় হাজার টাকা চায়, সিটি কর্পোরেশন এর অফিস সহকারী, পরে আমি অফিসে গিয়ে লাইসেন্স সুপারভাইজারের মাধ্যমে করেছি তাকে ১৫০০ টাকা দেওয়া লাগছে

ঘুষ দিয়েছি
dhaka ৳৯.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKBBQ44F
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Driving License Police Vewrification

ঘটনাটি ২০১৮/১৯ সালের। আমি ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশনের জন্য কাগজ জমা দিলে এস আই — আমাকে ফন করে ৫০০০ টাকা দাবী করে।

ঘুষ দিয়েছি
Gazipur ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKXUNH94
মন্তব্য
সিটি কর্পোরেশন

টিন সার্টিফিকেট নবায়ন

নবায়ন করার সময় ফি এর সাথে অতিরিক্ত ১০০০~১৫০০ টাকা খুঁজেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। না দিলে সেখানেই পরে থাকে ফাইল।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTG74C6R
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

৩০০০ টাকা না দিলে ড্রাইভিং পরীক্ষায় ফেইল আসতে পারে এই বলে দালাল আমার থেকে তিন হাজার টাকা নেয় এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বস্ত করে, এভাবে অনেক ফেইল কৃত মানুষ পাস করেছে আমার সামনে,,

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ MY87RFRZ
মন্তব্য
ভূমি অফিস

নতুন জরিপ করতে

নারায়ণগঞ্জ জরিপ আসছে সেখানে আমাদের না এলাকার প্রায় সবার ই এক সমস্যা যতটুকু যায়গা ছিলো তার থেকে কম জায়গা তারা মেপে নিছে এখন সঠিক পরিমান জায়গা ঠিক করতে হলেই দিতে হচ্ছে মোটা অংকের টাকা

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৪০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DK6JUNKT
মন্তব্য
কর অফিস

মাসিক ভ্যাট

প্রতি মাসে নির্ধারিত ভিআইএন এর অধিনে অনলাইনে ভ্যাট দেই। যা সফটওয়্যার কতৃক ক্যালকুলেশন হয় অটোমেটিক। তারপরও হয়রানি করে। মার্চ মাসে নির্বাচনের পর ভাবলাম সব স্বাভাবিক হবে তাই তখন অফিস খরচ (ঘুষ) দেই নাই। মার্চের শেষে ভ্যাটের ফাইল নিয়ে এসে ঘাটাঘাটি করে কিছু পায় নাই। তাও লেজার নিয়ে সিস্টেম করিয়ে ১১ লাখ টাকার মামলা বানাইছে। এরপর মামলা কোর্টে নে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা নিছে এবং প্রতি মাসে অনলাইনে ভ্যাট যা-ই দেই তাদেরকে ৫০০০+১৫০০০+২০০০+৩০০০+৫০০০ মোট ৩০০০০ টাকা দিতে হয়। তাও টাকা স্যার/ম্যাডামেরা হাতে নেন না, খামে ভরে দিতে হয়। কোনোদিন খাম ছাড়া গেলে টিস্যু দিয়ে ধরে নেয়। এমন একটা ভাব যে ঘুষের টাকা তারা ধরেনা। এগুলো তাদের পেট ফেটে বের হবে এক দিন।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKV33WMC
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি সাবকবলা দলিল

বিরুলিয়াতে আমি একটা জমি কিনতে আগ্রহী ছিলাম, দাতা ছিল পাওয়ার এ মালিক। সাব রেজিস্ট্রার জানালেন পাওয়ার থাকায় শতাংশ প্রতি 10000 করে দিতে হবে অন্যথায় দলিল হবে না।আমার 7.5 শতাংশ জমিতে 75000 খেয়ে দিল।আমি নিরুপায় ছিলাম আমি ইতিপুরবে জমির মালিক অনেক টাকা দিয়ে ফেলে ছিলাম।

ঘুষ দিয়েছি
সাভার ৳৭৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DK28X4CV
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিষ্ট্রেশন ও বন্ধকী দলিল

ঢাকার তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে বাড্ডা এলাকা দায়িত্বে থাকা ""সাবরেজিস্ট্রার —"" তার অফিসের কর্মচারীদের মাধ্যমে দলিল লেখককে দিয়ে বাধ্যতামুলকভাবে Unofficially সরকারি ফি'র অতিরিক্ত হিসেবে "" ব্যাংক লোনের মাধ্যমে রাজধানীর আফতাবনগরে ফ্ল্যাট ক্রয়ে রেজিষ্ট্রেশন ও ব্যাংক মর্টগেজ দলিল" বাবদ প্রায় ০১ লক্ষ টাকা নিয়েছেন। সাধারণ মানুষ এদের কাছে অসহায় কারণ এখানে সকল সাবরেজিস্ট্রাররা মিলেমিশে "সিন্ডিকেট করে" ঘুষ দিতে বাধ্য করেন।

ঘুষ দিয়েছি
তেজগাঁও ৳১.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ DKC3UQYV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন করি ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে টাকা চান এটা ভেরিফাই করার জন্য

ঘুষ দিয়েছি
শরিয়তপুর ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKLM33KN
মন্তব্য
ভূমি অফিস

দলিল নকল তুলার জন্য

দলিল নকল তুলার জন্য ৫০০০ টাকা দিয়েছি এক বছর হয়েছে। দলিল নকল এখনো দেই নাই আর টাকাও দিচ্ছে না।

ঘুষ দিয়েছি
তেজগাঁও ভূমি অফিস ঢাকা ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DK4XSH73
মন্তব্য