সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

RAZUK er city jorip kotyan number

RAZUK er maddhom a plot er city jorip kotian number er jonno abedon kor le ditio tolai official lok file powa jacchena bola der mas gurar por office assistant ka 7000 taka r binimoy a official document ta pawa ji. Baktir chobi o takar somojotar phone record acha.

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKY255VB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

Police clearance certificate

2015 may 05. Police clearance certificate er jonno chakaria thanai AASI — — ke ami 3000 taka di. mane shee amar kashe dhabi kore. — ebong coxsbazar sp office e 3000 ne ek office — cell no — May 07 2015.

coxsbazar, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTCHH4EW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

জ‌মির নাম পত্তন।

সরকারী খরচ মাত্র ৩৭৪ টাকা। কিন্তু কাজ ক‌রে দি‌তে ভু‌মি অ‌ফিসারকে দি‌তে হ‌য়ে‌ছে আরোও ৩৫০০ টাকা। সব মি‌লি‌য়ে আমি কাজ‌টির জন্য তা‌কে দি‌য়ে‌ছি ৪০০০ টাকা। টাকা‌টি না দি‌লে কাজটা ক‌রে দি‌বে না, স্পষ্ট জা‌নি‌য়ে দি‌য়ে‌ছি‌লো।

য‌শোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH64E5L2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ইউনিয়ন পরিষোদের থেকে নাগরিক সনদ আনাতে অতিরিক্ত ১০০ টাকা এবং ওয়ারিস সনদ আনতে ২০০ টাকা দিতে হয়।

আমাদের কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিশোধে বর্তমানে নাগরিক সনদ আনতে গেলে অনলাইনের চার্জ এর কথা বলে ১০০,২০০,৩০০ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। আবার হোল্ডিং ট্যাক্স এর সময় আগের অনলাইন কপিতে যা উল্রেখ থাকে তার থেকে ১০০ টাকা বেশি নিচ্ছে। এটা আগে ছিল না। এখন এই পর্যয়ে সমস্ত এলাকার লোকদের থেকে সচিবগন টাকা নিতেছে । যা আগে ছিল না। এটা স্থানীয় সরকার মন্ত্রীর উচিত তদন্ত করা।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK94JZYA
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

জিডি করার জন্য

বেশ কিছুদিন আগে আমি ধানমন্ডি থানায় একটা জিডি করার জন্য যাই। একজন মহিলা পুলিশ অফিসার আমার সমস্ত কথা শুনে নিয়ম মাফিক জিডি গ্রহণ করেন। কিন্তু জিডি করা হয়ে গেলে তিনি চা নাস্তা খাওয়ার পয়সা চায়। আমি জানি জিডি করতে কোন টাকা লাগে না। তারপরও আমি ঐ মহিলা পুলিশ অফিসার কে দুই হাজার টাকা দেই। আমি মনে করেছিলাম তিনি খুশী হবেন। ওমা, তিনি বল্লেন- ফকিরের মতো কি দিলেন? আপনার থেকে দশ হাজার আশা করেছিলাম। অনেক বার্গেনিয়ের পর 5,000/- টাকা দিয়ে জিডি কপি নিয়ে বের হলাম।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKPXSBZ6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ভ্যাট অফিস টঙ্গী সার্কেল ৩

প্রতি মাসে আমাদের অনলাইনে ভ্যাট রিটার্ন, অর্থাৎ মূসক-৯.১, দাখিল করতে হয়। আইন অনুযায়ী এই রিটার্ন অনলাইনে দাখিল করাই যথেষ্ট; সার্কেল অফিসে এর কোনো হার্ড কপি ম্যানুয়ালি জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই। কিন্তু সার্কেল অফিসের RO এবং ARO আমাদেরকে জোরপূর্বক হার্ড কপি জমা দিতে বলেন এবং এর জন্য অনৈতিকভাবে অর্থ দাবি করেন। অর্থ প্রদান না করলে তারা প্রতিবারই আমাদেরকে হুমকি দেন যে, চিঠি ইস্যু করবেন এবং তদন্ত/ইনকোয়ারি খুলবেন—এই মর্মে যে আমরা নাকি সঠিকভাবে ভ্যাট রিটার্ন দাখিল করছি না।

উত্তরা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKG6STUB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা

আমাদের স্কুলের ক্লাস টেনের ক্লাস টিচার আর এক ছাত্রের পরিবার তার ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করবে তাই বোর্ডে গেলো।তাদের নিজেদের খরচা বাদ দিলাম।তো ওরা বোর্ডে গিয়ে বললো ব্যাপারটা আর অফিসার শুনেই টালবাহানা দিতে থাকে যেমন "এখন/আর হবেনা" এবং "পরে আসেন!" প্রভৃতি।আর যেই কিনা ১০০০০ টাকা দিলেন ২ ঘন্টার মধ্যেই ফোর্থ সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছিলো আর তা অনলাইনে বোর্ডের ওয়েবসাইটেও রিফ্লেক্ট হয়েছিলো!

Savar, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGY85Y3
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

রুগি ভর্তি

রুগি ভর্তি করার জন্য গোপালগঞ্জ সরকারি মেডিকেল থেকে ছাড় পত্র নিয়ে আসি মহাখালী বক্ষব্যাধিতে। তারা প্রথমে বলে ছিট ফাকা নেই পরে ৫০০ টাকা দাবি করে অতঃপর ৫০০ টাকা দিয়ে রুগি ভর্তি করি এক্সে করে রিপোর্ট আনার সময় অতিরিক্ত ১০০ টাকা দাবি করে তা নিয়ে তর্ক করি।।।। অবশেষে অতিরিক্ত ৫০ টাকা দিয়ে রিপোর্ট আনতে হয়েছে।

মহাখালী কলেরা হসপিটাল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKDKGTQP
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

সার্টিফিকেট এর নাম সংশোধন

আমার সার্টিফিকেটে বাবার নাম ভুল ছিলো, নামের টাইটেলে ভুল, আমাদের এলাকার আশেপাশে কিছু অনুপ্রবেশকারী রোহিঙ্গা আছে যার ফলে এইখানে NID করার জন্য বাবা, মা এর NID সহ আরো কিছু কাগজ জমা দিতে হয়, যার ফলে আমার NID আর সার্টিফিকেটে বাবার নাম ভিন্ন হয়ে গেছে। দুইরকম নাম থাকলে ভবিষ্যতে চাকরি/বিদেশে পড়াশুনায় সমস্যা হতে পারে,তাই ভাবলাম বাবার নাম সংশোধন করবো। যেহেতু সমস্যা PSC থেকেই তাই PSC থেকেই সব সংশোধনের করা লাগবে, তাই উপজেলা শিক্ষা অফিসে গেলাম। উনারা বললো যে এইটা অনেক লম্বা প্রসেস, অনেক ভেজাল করতে হবে আর একটা নতুন সার্টিফিকেট আনাইতে হবে, আর এখন যেহেতু PSC বন্ধ তাই সরকার ওই সার্টিফিকেট ছাপানো বন্ধ করে দিছে তাই স্পেশাল লবিং করে সার্টিফিকেট আনানো লাগবে আর এই লবিং এর জন্য ৫০০০ টাকা দিতে হবে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTWDD328
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সাইন অন ও সাইন অফ

এটি হলো সরকারি শিপিং অফিস, আগ্রাবাদ চট্টগ্রাম। এখানে আমরা নাবিকেরা যখন কোনো কাজের জন্য যাই, যেমন : সাইন অন, সাইন অফ, রোস্টার বাতিল। এ সকল কাজের জন্য আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা দিলে কাজ তারা তারিই হয়ে যায় কিন্তু না দিলে ২, ৩ দিন এমনকি সপ্তাহ ঘুরেও কাজ শেষ হয় না৷ তাই বাধ্য হয়ে টাকা দিয়েই কাজ কর‍তে হয়৷

আগ্রাবাদ, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTR6ZWFB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ কোটি

পেট্রোবাংলা অফিসে গ্যাস লাইনের জন্য আবেদন

দীর্ঘ পাঁচ বছর ধরে পেট্রোবাংলা অফিসের আমার কারখানায় গ্যাস লাইনের জন্য আবেদন করে আসছে।আমি অনেক চেষ্টা করেও কোনভাবে গ্যাস লাইন নিতে পারেনি।২০২৩ সালের দিকে একটা পত্রিকার নিউজ আসলো যে লটারির মাধ্যমে ৫০টিক শিল্প কারখানায় ৫০ থেকে ১০০টি শিল্প কারখানায় গ্যাস লাইন প্রদান করা হবে সেই সিস্টেমে আমি এপ্লাই করি।প্লাই করার পরে প্রায় 15-20 দিন পরে আমার সাথে যোগাযোগ করা হলো বলা হলো আমার ডিমান্ড আমার লোকেশন আমার কাগজপত্র সবকিছু নিয়ে পেট্রো বাংলা কাওরানবাজার অফিসে দেখা করতে।আমার সব ডকুমেন্ট নেয়ার পরে পেট্রো বাংলার অফিসার আমাকে বলল আপনাকে আপডেট দেয়া হবে।রাত্রে pentro বাংলা থেকে টেলিফোন করে আমার কাছে ৫ কোটি টাকা দাবি করা হয় গ্যাস লাইন দেওয়ার জন্য।পরবর্তীতে আমার অফিসিয়াল টাকার বাইরে উনাকে তিন কোটি টাকা

Dhak, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKSS3CFA
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

সেবা

আমার নবজাতক বাচ্চাকে ইর্মাজেন্সি এনআইসিউ তে ভর্তি করতে হয়। কিন্তু পর্যাপ্ত ডাক্তার না পাওয়াতে ওর্য়াড বয়কে অতিরিক্ত টাকা দিয়ে আমার বাচ্চার চিকিৎসা করতে হয়েছে। যেখানে সবকছু বিনামুল্যে হওয়ার কথা ছিলো সেখানে পদে পদে আমার অনেক টাকা খরচ হয়েছে। সরকারি হাসপাতাল ছাড়া আমাদের এই দিকে এনআইসিউ সুবিধা না থাকায় আমি বাধ্য হয়ে টাকা পয়সা দিয়েছি।

শেরপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY3RX8TV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

অনলাইনে আবেদন এবং টাকা পেমেন্ট করার পরে পাসপোর্ট অফিসে কাগজ জমা দিতে গেলে এই কাগজ লাগবে,ওই কাগজ লাগবে বলে হয়রানি করে এবং বলে বাইরে দোকানে গিয়ে না হয় ক্যান্সেল করেন না হয় সবকিছু ডকুমেন্টস নিয়ে আসেন।বাইরে দোকানে ক্যান্সেল করতে গিয়ে দোকানদার বললো আমি সব কিছু করে দিতে পারবো ১৭০০ টাকা লাগবে।হাতে টাকা ছিলো ও না।মামাকে ফোন দিয়ে ২০০০ টাকা আনিয়ে তারপর দোকানদারকে টাকা দেই।পরে আমারে ১০৪ নাম্বার রুমে গিয়ে সাইন নিতে বললো।১০৪ নাম্বার রুমে থাকা লোকটা সাইন দিয়ে দিল।আমার ডকুমেন্টস এ যদি ঘাটতি থাকে তাহলে টাকা দেয়ার পরে আমার কাগজপত্রে সাইন কিভাবে দিল। যে লোকটা প্রথমে কাগজপত্র নিতে চাইছিল না তিনি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসছিল আর দোকানদার বলছিল সে নাকি ১৭০০ টাকা থেকে ২০০ টাকা পাবে বাকি থাকা পাসপোর্ট অফিসে

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTQJT9FH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গেছি। সেখানকার কর্তব্যরত অফিসার ফিঙ্গার এর জন্য 2000 হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন নয়তো হবেনা তখন বাধ্য হয়ে সেটিতেই রাজি হয়ে যায়

জয়পুরহাট, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJFGW8B5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজে ভর্তি বাতিলে অতিরিক্ত অর্থ দাবি

**ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজগুলোতে** ভর্তি বাতিল করতে গেলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৩৮,০০০ টাকা দাবি করা হচ্ছে। টাকা পরিশোধ না করলে কলেজ কর্তৃপক্ষ মার্কশিট প্রদান করছে না। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা জানায়, ভর্তি বাতিল করতে হলে পুরো এক বছরের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করে তারপর ভর্তি বাতিল করতে হবে। এর পাশাপাশি, ভর্তি বাতিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্বাক্ষর (সাইন) করিয়ে আনতে হয়। সেই স্বাক্ষর নেওয়ার জন্যও অতিরিক্ত ২,০০০ টাকা জমা দিতে হচ্ছে। ফলে ভর্তি বাতিল করতে ইচ্ছুক একজন শিক্ষার্থীকে অপ্রত্যাশিতভাবে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভোগান্তিকর ও আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4R8JVU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Passport

Ami new passport korchi tokhon o nichilo 3000 tk r moto, passport meyad sesh hoar por renew korte gechi amar theke taka kujche ami na die korte caichi amar document e problem bollo hobe na dhaka jaite hobe ei shei, tapor baddo hoye 2000 tk dilam then shob problem solve

Bandarban, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTVSJVFK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

ব্যাংকের পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে ৫০০০ টাকা দাবি করে, ৪০০০ টাকা নাকি গাড়ি ভাড়া ও অন্যন্য খরচ বাবদ লেগেছে। পরে ১০০০/- পরিশোধ করি।

ফটিকছড়ি, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT3HMX5G
মন্তব্য