সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

আবেদন জমা

নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ কোড সম্বলিতে মেইল কোডে আবেদন জমা না দিলে।প্রচুর হয়রানি করা এবং জমা নেওয়া হয়না। পাসপোর্ট ফরমের ৭৯ নং কলামে একটি বিশেষ মেইল থাকে যা বাইরের দালালদের কোড। এই কোড মূলত অফিসের অসাধু সিন্ডিকেটের দেওয়া যা বাইরের দালালদের দেওয়া হয় এই কোড ব্যবহার করে আবেদন করলে কোন হয়রানি করা হয়না। এই কোড ব্যবহারকারী দালাল প্রতিটি আবেদনের জন্য ১০০০হাজার টাকা করে অফিসকে দিতে হয়।প্রতিদিন পাসপোর্ট অফিস ২০০-৩০০ আবেদন জমা হয় যার ৯৮% বিশেষ কোডসম্বলিত। প্রতিদিন ৩০০ ফাইলের মধ্যে কোন কোডের মাধ্যমে কতটি আবেদন জমা হয়েছে এটা হিসাব রাখা হয়। এই হিসাব অনুযায়ী বাইরের দালালরা সপ্তাহে একবার অফিসে টাকা দিয়ে যায়।প্রতিটি দালালের জন্য আলাদা কোড বরাদ্দ। যার কোডে যতটি ফাইল জমা হয় সে ততটাকা প্রতি সপ্তাহে দেয়।

ঘুষ দিয়েছি
নোয়াখালী পাসপোর্ট অফিস ৳৫০.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ CT7A5MCW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশি ভেরিফিকেশনে টাকার জন্য আটকে রেখেছিল কর্তব্যরত থানার অফিসার পরবর্তীতে 1200 টাকার বিনিময়ে রাজি হয়ে যায় তারপরে আমার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়।

ঘুষ দিয়েছি
পাঁচবিবি ৳১.২ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJEHVD44
মন্তব্য
ভূমি অফিস

খারিজ প্রস্তাব

আমি নামজারি এর জন্য যাই কিন্তু এই কাগজ কম আছে নানা রকম বাহান করে। যখন ২০০০ টাকা পরিষোধ করি তখন আর কিছুই লাগে নাই৷ দিয়ে দিছে ফাইল

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১২ DKW9EAL8
মন্তব্য
সিটি কর্পোরেশন

দোকানের ভেট প্রসঙ্গে

আমার দোকানে প্রতি মাসে বেড বাবদ সরকারিভাবে জমা দিতে হয় ১০ হাজার টাকা তাকে দিতে হয় ৮ হাজার টাকা মোট ১৮ হাজার টাকা দিতে হয় । কিন্তু আমি সেটা না দিয়ে পুরাটাই সরকারি দপ্তরে জমা দিতে চাই বিদায় তার সে আমার দোকানের নামে মামলা করে দে। সে মামলা সে মামলা নিষ্পত্তি করতে গিয়ে আমি যখন উকিল দরি। উকিলের মারফতে নগর ভবনের সাত তলায় তার অফিসে আমাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে সে আমার কাছ থেকে এই মামলার নিষ্পত্তির জন্য ম্যাজিস্ট্রেট ৭ লক্ষ টাকা দাবি করে । পরবর্তীতে উকিলের উপস্থিতিতে অনেক দর কষাকষি করে ৬ লক্ষ টাকা দিয়ে এই মামলা থেকে আমি বের হয়ে আসি।অর্থাৎ ঢাকা শহরে আমি চাইলেও সঠিকভাবে আয়কর দিয়ে পরিদর্শকদের কোন টাকা না দিয়ে কোন প্রকার দোকান করতে পারি না।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৭.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKLUWQ5N
মন্তব্য
বিআরটিএ

নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়া

আমি নওগাঁ BRTA-তে নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য ঘুষ দিতে বাধ্য হয়েছি। নওগাঁ BRTA-তে ঘুষ ছাড়া কেউ লাইসেন্স পায় না। এখানে তারা এমন একটি সিস্টেম করে রেখেছে যে, আপনি ঘুষ না দিলে লিখিত পরীক্ষায় আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে। আমার সঙ্গে অনেকেই পরীক্ষা দিয়ে ফেল করেছে। কিন্তু পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে, তাতে কারও ফেল করার কথা না। আর আপনি ঘুষ দিলে শুধু ফিঙ্গার দেবেন, ছবি তুলবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ভাইভা দেবেন এবং চলে আসবেন। এটা শুধু একটি আনুষ্ঠানিকতা। ঘুষ দিলে আপনাকে ড্রাইভিংয়ের জন্য টেস্ট ড্রাইভও দিতে হবে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিষয়টি অত্যন্ত হতাশাজনক।

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳৯.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJDPT7BP
মন্তব্য
শিক্ষা অফিস

সহকারী শিক্ষকে(ইংরেজি) এর এমপিও করার জন্য

সহকারী শিক্ষকে(ইংরেজি) এর এমপিও করার জন্য আবেদন করেছিলাম। ঘুষ দিতে অস্বীকার করায় ফাইল রিজেক্ট হয়। যোগদানের ৬ মাস পার হলেও এমপিও হয় নি।আমার কর্মস্থলের শিক্ষকদের অধিকাংশই বলেছিলো শরীয়তপুরে ঘুষ ছাড়া বেতন হয় না। পরে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ভেদরগঞ্জ, শরীয়তপুর ৳৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK6Q9BJJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধন করতে গেছিলাম,,কিন্তু যত টাকা প্রয়োজন তার থেকে টাকা বেশি নিছে ওরা,, _পরবর্তীতে এনআইডি ঠিক করতে ও ভুল করছে,, যেটা দেওয়া উচিত ছিল,, সেটাও ভুল করছে,,,ফলে আবার আমাকে ঠিক করতে হবে। উপজেলা : বীরগঞ্জ জেলা: দিনাজপুর বিভাগ: রংপুর

ঘুষ দিয়েছি
বীরগঞ্জ ৳১৫০
২৬ আগস্ট ২০২৬ RNGDQJHL
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট অফিস নোয়াখালী।

১০ বছরের পাসপোর্ট করতে গিয়ে প্রথমে বলা হলো, জায়গার নাম ঠিক নেই—আবেদন বাতিল করে নাকি প্রায় ৬ মাস অপেক্ষা করতে হবে। অথচ এর আগেই ব্যাংকে ৫,৭৫০ টাকা জমা দিয়েছি। অফিস থেকে বের হওয়ার সময় এক দালাল এসে বলল, “১,৫০০ টাকা দেন, সব ঠিক করে দেবেন—আপনার কিছুই করতে হবে না।” শেষ পর্যন্ত টাকা দিলাম, আবার লাইনে দাঁড়ালাম। পাসপোর্ট অফিসার আমার দিকে ঠিকমতো তাকালেনও না, শুধু সিগনেচার করে দিলেন! পরে দেখলাম, দালাল আমার একটি কাগজ নিয়ে শুধু তাদের Gmail address যোগ করে দিয়েছে—আর তেমন কোনো পরিবর্তনই করেনি। এই হলো বাস্তবতা—নিয়ম জানেন না বলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দালালের মাধ্যমে কাজ করিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়! নোয়াখালী পাসপোর্ট অফিস।

ঘুষ দিয়েছি
Noakhali ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTKTK2P3
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাসপাতালে ছাড়পত্র

আমি তখন ইন্টারণ ডাক্তার। অন্য সরকারি মেডিকেল কলেকে। আব্বার হঠাৎ ড্রাগ রি একশন করায়, আব্বাকে চট্রগ্রাম মেডিকেলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করায়৷ আব্বা ১০ /১৫ দিন হাসপাতালে ছিলেন। পরে যখন ছাড়পত্র দে, নার্স/আয়া বুয়া সবাই উঠে পড়ে লাগে আমার আম্মাকে বকশিস দেওয়ার জন্য। ওরা না কি অনেক কষ্ট করছে। কি কষ্ট করছে, ওরাই জানে। শুধু রুটিন দায়িত্ব পালন করছে। সারাদিন ওদেরকে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে যেতাম। এস এ ডাক্তার হয়েও। যদীও আমার মা থেকে ওরা জোর করে ১০০০ টাকা আদায় করেছিল..

ঘুষ দিয়েছি
চট্রগ্রাম ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১১ CTMRWXW2
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট আবেদন

আমি নিজ জেলা চট্টগ্রামের বাহিরে। আমার বাবার চাকরিসূত্রে ছোট থেকেই চট্টগ্রামেই বড় হওয়া। আমি নিজে নিজে কোনো দালাল মাধ্যম ছাড়া পাসপোর্ট করতে গেলে আমাকে নানা অহেতুক প্রশ্ন এবং হয়রানির শিকার করে। সব তথ্য সঠিক হওয়ার পরও আমার কাছে অহেতুক কিছু ডকুমেন্টস দাবি করে। তাদের চাহিদা মতো ডকুমেন্টস নিয়ে গেলে আবার ভিন্ন কাহিনি শুরু করে। পরবর্তীতে বিরক্ত হয়ে একজন দালালের কাছে যাই। দালাল ঐদিনই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেয় এবং ৪০০০ টাকা দাবি করে। দালাল পাসপোর্টে ফাইলের সাথে একটি বিশেষ কোড সংবলিত একটি কাগজ ধরিয়ে দেয়। পরে ঐ কাগজ নিয়ে সরাসরি উপপরিচালকের রুমে যেতে বলে। কোডটি দেখার সাথে সাথে সই করে দিয়ে আমাকে ছবি তুলতে পাঠায় এবং কোনো লাইনে দাড়ানো ছাড়া ছবি তুলি। পরবর্তী ৬ কর্মদিবসেই পাসপোর্ট

ঘুষ দিয়েছি
মনসুরাবাদ ৳৪.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTG2M3JD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-1 বলদিপুকুর সাব জোনাল অফিস

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ বলদিপুকুর সাব জোনাল অফিস এটি বৈরীগঞ্জ উত্তরবঙ্গের টোল প্লাজার পাশে অফিস বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি ১- এর বলদী পুকুর সাব জানার অফিসে মিটারের আবেদন দিলে প্রতিটি মিটার পরিদর্শন করে মিটার পাস করার জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ঘুষ নেয় টাকা না দিলে আবেদন যেকোনো কারণ দেখিয়ে বাতিল করে দেয় উনার নাম হচ্ছে — উনি প্রায় বেতন এর চেয়ে ডাবল টাকা প্রতি মাসে ঘুষ নেয় আর হয়রানি করায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর যে মহোদয়কে জানানো হলে উনি এ বিষয়ে কোন ব্যবস্থা নেননি এবং উক্ত বন্দি পুকুর সাব জোনাল অফিসের এজিএম মহোদয় বিষয়টি জানেন যেওনার অফিসের কর্মচারী ঘুষ নেন কিন্তু উনি কোন পদক্ষেপ নেন না প্রতিমাসে ২০০ থেকে ৪০০ মিটারের আবেদন জমা হয় দেড় ২ লাখ ঘুষ নেয়

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RNH75GS5
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে যেয়ে সব কাগজ ঠিকঠাক থাকার পরেও আমাকে ৩ বার এইটা নাই ওইটা নাই বলে ঘুরাচ্ছে। কিন্তু পাসপোর্ট করার সাইটে যেগুলো লিখা ছিলো সবগুলোই নিয়ে গেছি। এতোবার ঘুরানোর পরে বুঝলাম আর হবেনা এভাবে। তখন পাসপোর্ট অফিসের সামনের দোকানে কথা বলার পরে উনি আরো ২০০০ টাকা এক্সট্রা দাবি করলেন আর বললেন সোজা ঢুকে যান, নিয়ে নেবে। মজার ব্যাপার হলো যিনি প্রতিবার আমাকে ফেরত দিচ্ছিলেন এবার কোনো কথা না বলে কাগজ জমা নিয়ে নিলেন এবং সবকিছু ২০ মিনিটের মধ্যে শেষ।

ঘুষ দিয়েছি
নাটোর ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJKHMMCY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন মিটার সংযোগ

বাসার একটা ফ্লোরের জন্য মিটার নিতে গেলে বিদ্যুৎ অফিসে বলে মাদার মিটার বসাতে হবে৷ দুই মিটারে মোট খরচ ২৫ হাজার টাকা হলেও তারা ৪০ হাজার টাকা দাবী করে বসে। এদিকে বিল অনেক আসায় মিটার আলাদা করাটা জরুরী হয়ে পড়েছিলো। বাধ্য হয়ে ৪০ হাজারই দিয়েছি। এরপর যখন মিটার ফিটিং করতে আসলো, তখন আমি বাসায় ছিলাম না। তারা আগেই এসে মিটারের সিল নিজেরা ভেঙ্গে আমাকে বলে সীল ভাঙ্গা, আপনাকে ফাইন দিতে হবে নইলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে৷ এরকম ভয় দেখিয়ে তারা ৩ জন এসেছিলো, মোট ৩০ হাজার দাবী করে বসে। অনেক হাতেপায়ে ধরে ২৫ হাজারে তাদের রাজী করে বিদায় করেছি। ৪০ হাজার টাকায় যে মিটার হয়ে যেতো, তা ফিট করতে আমার ১ লাখ খরচ হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKBX42E9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন NID Card তৈরি

আমার বৌয়ের NID Card করার জন্য আবেদন করেছি। মেসেজ এসেছে। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস দেওয়ার তারিখ এ উপস্থিত হতে পারিনি। কারণ ঢাকায় থাকি। পরে গেছি কিন্তু হবে না, এটা বলছে । আবার মেসেজ এ জন্য অপেক্ষা করতে হবে। মেসেজ লাগবে না, তারাতাড়ি করে দিবে, কিন্তু টাকা লাগবে ২০০০হাজার। এটা ইউনিয়ন এ যে কম্পিউটার চালায় সে বলছে। ২হাজার টাকা দিছি , তাৎক্ষনিক করে দিছে। যেহেতু ঢাকায় চাকরি করি, তাই ঘুষ দিতে বাধ্য হয়েছি। কারণ অফিস খুলা। ডিউটিতে যোগ দিতে হবে‌।

ঘুষ দিয়েছি
গ্রাম শৈলের পাড়, থানা শ্রীবরদী, জেলা শেরপুর ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYRHX9W9
মন্তব্য
ভূমি অফিস

ব্যবহৃত খাস জমির লিজ রিপোর্ট প্রদানের জন্য ঘুষ

হেয়ানক ইউনিয়নের টাইম বাজারের খাস জমি আমার পিতা একজনের কাছ থেকে ৪০ বছর পূর্বে কৃরয় করে ও উপজেলা প্রশাসন হতে লিজ নিয়ে আমরা ভোগ দখল করছি। সম্প্রতি ২০২৫ সালে পুনরায় লিজ নেওয়ার জন্য/ দাখিলা পরিশোধপর পত্র প্রেরন করা হলে আমরা মহপশখালী উপজেলার সাবেক এসিল্যান্ড —-এর কাছে আবেদন করি। এসিল্যান্ড ইউনিয়েনের দায়িত্বপ্রাপ্ত তফশীলদারকে (—) তদনৃত রিপোর্ট জমা দিতে নির্দেশনা প্রদান করেন। কিন্তু এসিল্যান্ড বদলী হওয়ায় তফশীলদার — ঘুষ ছাড়া (৫০০০০/-) টাকা রিপোর্ট দিবে না মর্মে অবহিত করেন, যা পরবর্তীতে তফশীলদার —কে নগদ ৩৫০০০/- টাকা স্বাক্ষীসহ প্রদান করে সমাধান করতে হয়েছে

ঘুষ দিয়েছি
হোয়ানক, মহেশখালী,কক্সবাজার ৳৫০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১২ CTWBAL22
মন্তব্য