সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

রাস্তায় গাড়ি র কাগজ চেক দেওয়া

ট্রাক কভার ভ্যান লোরি পতি গাড়িতে ২ হাজার টাকা করে প্রত্যেক মাসে পরিশোধ করা লাগে টাকা না দিলে গাড়ির নামে বিভিন্ন মামলা দেওয়া হয় যেমন ধরুন সিটবেল পড়ি নাই গাড়ি জোরে টানছি সিগনাল অমান্য করছি গাড়ির চাকার সাইজ বড় গাড়ি চেসিস বড় লোড বেশি হেডলাইটে কালি নাই আলাদা লাইট কেন লাগাইছি

সারা বাংলাদেশ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK8428X5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২ হাজার

নামজারি বাতিলের রায়

ভূমি অফিসে একজন লোক আছে, যে ছোট-বড় প্রায় সব কাজের জন্য মানুষের কাছ থেকে টাকা নেয়। আমিও একটি নথি খুঁজে বের করার জন্য তাকে 1200 টাকা দিয়েছিলাম। কিন্তু প্রায় ৩ সপ্তাহ আমাকে ঘুরানোর পর, আমি টাকা ফেরত চেয়ে অন্য কাউকে দিয়ে কাজটি করানোর কথা বলতেই সে সঙ্গে সঙ্গে নথিটি বের করে দেয়। এতে মনে হয়, নথিটি তার কাছে আগেই ছিল; ইচ্ছা করেই মানুষকে ঘুরিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

Kushtia, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHDSEKK7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ট্রেড লাইসেন্স নবায়ন ফি

ভবানীপুর, গাজীপুর সদর, ৭ নং ভাওয়ালগড়ে, ইউনিয়ন পরিষদে একটা গোডাউনের ট্রেড লাইসেন্স নবায়ন ফি হল ১১-১২ হাজার টাকা কিন্তু ওখানে ওপেনলি ৮-১০ গুন টাকা চায়। ঐ এলাকায় সব ফ্যাক্টরী গুলো থেকে এরকম নেয়। এটা সবার সামনেই হয়, এটাকেই একটা সিস্টেম বানিয়ে ফেলেছে।

Gazipur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3N3AV2
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯৪.৪ হাজার

ট্রেড লাইসেন্স বানানো, টেন্ডারের কাজ পাওয়া এবং কাজের বিল তোলা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স বানাতে গিয়ে কয়েক টেবিল মিলিয়ে প্রায় ৩০০০ টাকা অতিরিক্ত দাবি করা হয়। তন্মধ্যে আমরা ২০০০ মতো পরিশোধ করেছি। বাকিগুলো পরে দিবো বলেছি। ৭ লাখ টাকার একটা OTM কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য ৩ জন ইঞ্জিনিয়ার এবং একজন দালাল মিলে প্রায় ৯০ হাজার টাকা নিয়েছে। প্রতি ১ লাখ টাকার রানিং বিল তোলার জন্য প্রায় ৪-৫ হাজার টাকা ঘুষ দিতে হয় আবার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটা টেবিলই ঘুষখোর অফিসারদের স্বর্গরাজ্য। ঐখানে টাকা ছাড়া কোনো ফাইল পাশ হয় না। এবং এগুলো খুবই ওপেনলি নেওয়া হয়।

Chattogram, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTHLUGR5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

পিবিআই চট্টগ্রাম

আমার নামে দায়ের করা মিথ্যে এক মামলার (যা ইতিমধ্যে সিআইডি চট্টগ্রাম দ্বারা রিপোর্টে মিথ্যে প্রমানিত হয়েছে) পুন: তদন্তের খাতিরে পিবিআই, চট্টগ্রামের তদন্তকারী অফিসার বিভিন্নভাবে আমার স্ত্রীকে হয়রানী করেন এবং এর থেকে পরিত্রানের উপায় হিসেবে তিনি এসপি ও অন্যান্য সকলের জন্য ৫০০০০০ টাকা দাবী করেন, যার মধ্যে তিনি ৩০০০০০ টাকা ইতিমধ্যে আদায় করেছেন। পিবিআই তে ঘুষ আদায়কারীর শক্তিশালী চক্র আছে, কাউকেই ওরা ছাড় দেয়না। রাতবিরাতে হয়রানী থেকে বাঁচতে ঘুষ দিতে বাধ্য হয়েছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT8JJRKD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

মেডিকেল সার্টিফিকেট গ্রহণ

ময়মনসিংহ সিভিল সার্জনের অফিসে বিভিন্ন চাকরিপ্রার্থী, বিদেশগামী মানুষ সহ অনেকে মেডিকেল সার্টিফিকেট এর জন্য যান । তাদের প্রত্যেকের কাছে 100 টাকা নেয়া হয় । না দিলে মেডিকেল সার্টিফিকেট দিতে হয়রানি করা হয় ।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MY8H8URU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ভুমি আদালতে মামলা

আমি একজন বেসরকারী স্কুলের ২০ হাজার টাকা বেতনের শিক্ষক,শেরপুর নালিতাবাড়ী থানার আওতাধীন ভুমি আদালতে আমাদের একটা মামলা চলমান। আগে এই জমিটা অন্যরা দখল করে খেত,বর্তমানে আমাদের দখলে আছে। দুইটা মামলা চলমান ওই জমির উপর। মামলা দুটোতে মাসে আমার পরিবারের অর্থাৎ আমার দুই হাজার টাকা করে খরচ করতে হয়। পিয়ন,পেশকার সবগুলোকেই কমবেশি টাকা দিতে হয়,এ টাকা দীর্ঘ ৮ বছর ধরে দিয়ে আসছি,শুধু আমরা না মামলার প্রতিপক্ষরাও একইভাবে টাকা দিয়ে আসছে। বিচারকও ঘুষ খেয়ে কদিন আগে একটা মামলার রায় ওদের পক্ষে রায় দিছে। আমার বাবা খুবই নরম স্বভাবের মানুষ, ওই মহিলা বিচারক মামলার নথিতে লিখেছেন আমার বাবা নাকি উনার সাথে রাগ করে চড়া মেজাজ দেখিয়ে কথা বলেছেন। এমন আচরণ আমার পরিবারের কারোরই কথা না। উকিলকেও প্রতি মাসে বেশকিছু টাকা দিতে হয়।

শেরপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY48A7JT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

খারিজা

নাম খারিজ করে দেয়া জন্য দাবী করা হয়ে ছিলো। সরকারি ফির এর অতিরিক্ত।

চরসিন্দুর ইউনিয়ন, লাশ উপজেলা, নরসিংদী জেলা।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCHX9VZ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০.০ হাজার

মালিকানা পরিবর্তন

সেবা প্রদান করতে অনিচ্ছুক ছিল। ব্ল্যাকমেইল করে যে, শেষ হবে-ঠিক নাই। অসম্মানজনক আচরণ তথ্য দিতে চায় না। এটা নিয়ে রাস্তায় পুলিশ জরিমানা ও ঘুষ চাইতে পারে। অফিসের মেইনটিনের বিল পাওয়া যাবে না। ইতিপূর্বে গাড়ির ফিটনেস গিয়ে — নামক একজন গাড়ির ইন্সপেক্টর এর কাছে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হওয়া। এগুলোই মূলত ঘুষ দিতে বাধ্য করেছে। আমি একজন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা। লজ্জা নেই, মাফ নেই, প্রটোকল নেই।

রংপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN8TNJT3
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য ১০০০ টাকা দাবী করা হয়েছিল। পরে দেওয়া লাগছে।

আদাবর, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKMV79UA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭৯.০ হাজার

জমির নামজারি

আমার ১৩ শতাংশ ক্রয়কৃত একটি জায়গা সরকারের নামে রেকর্ড হয়ে যায়। জমিটি নামজারি করা ছিলো না।পরবর্তীতে জমিটি বিক্রি করতে গেলে বিষয়টি অবগত হই। দীর্ঘ তিন বছর মামলা চলার পর কোর্ট আমার পক্ষে রায় দিয়ে নামজারি করার অনুমতি দেয়। যার মাধ্যমে (এলাকায় পরিচিত দালাল) আমি জমিটির মামলা পরিচালনা করি উনি জমিটি নামজারি করার জন্য ৯০ হাজার টাকা দাবি করে অথচ সম্পূর্ণ জমিটির তখন বাজার মূল্য ৮ লাখ টাকা। আমার ইউনিয়ন সাব রেজিস্ট্রার এর সাথে আলোচনা করে উনার থেকে আর বের হতে পারি নি। তখন জমি সংক্রান্ত ধারণা কম থাকার কারণে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন এর সাব রেজিস্ট্রার কে দিয়ে ১৩ শতাংশ ৭৯ হাজার টাকায় নামজারি সম্পন্ন করি। এবং ঐ সাব রেজিস্ট্রার ৮০ টাকার একটি খাজনা রশিদ ধরিয়ে দিয়ে আরো ৫ হাজার টাকা নেয়।

ত্রিশাল উপজেলার একটি গ্রাম, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYVQU4B8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

এসএসসি মার্কসিট এর জন্য আবেদন জামানতের কথা বলে ১০০০ টাকা হাতানো

আমার এসএসসি সাটিফিকেট সংশোধন এর জন্য এসএসসির মূল মারকসিট প্রয়োজন ছিল কিন্তু তাদের কাছে মারকসিটের জন্য আবেদন করায় তারা আমাকে ১০০০ টাকা জামানতের কথা বলে নেয় । কিন্তু এখন এই জামানতের টাকা দিচ্ছে না

চৌমুহনী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTBWUKEC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Passport Renewal

আমার মেয়ের পাসপোর্ট রিনিউ করার জন্য টাকা দাবি করে, বলে আমার জন্মস্থান আট মেয়ের জন্মস্থান এনআইডি তে এক না, এক আনসার এর মাধ্যমে পাসপোর্ট অফিস এর এক জন কে টাকা দিলে সব করে দেয় সাথে সাথে।

Chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT9BM8N4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খাজনা পরিশোধ

আমার খাজনা দাদার আমল থেকে অপরিশোধিত। বিভিন্ন সময় যখন জমি কেনাবেচা হয়েছে তখন‌ও শুধু ঘুষ দিয়ে তা সম্পন্ন হয়েছে কিন্তু খাজনার মূল বহিতে তা উঠেনি। গত মে তে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে তারা নিজেরাই অনলাইন আবেদন করে এবং আমাদের বলে যে প্রায় ৩০০০০ টাকা বাকি আছে। আমরা হতাশ হই এবং ফিরে আসার মূহুর্তে তারা অফার দেয় যে আমরা চাইলে তা অর্ধেকে নামবে কিন্তু কিভাবে জানতে চাইলে তারা বলে তা জেনে লাভ নাই বাকি শূন্য দেখালেই তো হলো এবং পরবর্তীতে শুধু হাল পরিশোধ করতে হবে। এই বলে তাঁরা ২০০০০ টাকা নেয় কিন্তু আমাদেরকে দেওয়া রশিদে মাত্র ২০০০ টাকাতেই সব বাকি পরিশোধ দেখায়। এই হলো দেশ ও পরিচালন ব্যবস্থা। প্রশ্ন হলো, দিলাম কেন? লাভ নেই, প্রতিবাদ করলে তো লোকে আমাকেই চোর বলবে।

ছাতড়া, নিয়ামতপুর , নওগাঁ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ4HXQQ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৫ হাজার

mutation khatian

নামজারী খতিয়ানের জন্য 1150 টাকা ফি ধার্য থাকলেও AC land office 5500 টাকার নিচে কোন নামজারী করে না

গৌরনদী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRNBBCW5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট নবায়ন

৪ বছর আগে হয়েছিল। কোন ভাবেই পাসপোর্ট খুজে পায় নি। পরে টাকা দেবার পরে সাথে সাথেই খুজে পায়।

Sylhet, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY87RPVR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির ট্যাক্স প্রদান

আমি জমির খাজনা দিতে গেলে ভূমি অফিসের পিয়ন দ্বারা ভূমি কর্মকর্তা ঘুষ দাবী করে। নায়েব জোর করেই ৫০০০/- টাকা নিয়ে নেয়। ঘুষ না দিলে তারা খাজনা নিবে না। তাদের না খরচ হয়, উপজেলা ভূমি অফিসে দিতে হয়।

সাতক্ষীরা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH83V8HY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

রেজুলেসন

একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান এ বদলি হওয়ার জন্য একটা রেজুলেসন দরকার ছিলো কুমুটি র কাছ থেকে, কিন্তু তা দেওয়ার জন্য তারা ৫০০০০ টাকা দাবি করে কিন্তু শেষ এ ১০০০০ টাকায় করে দেয়, কারণ প্রথম এ আমরা প্রথ্যাখান করেছিলাম,

bogura, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJJPMGAA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

একটি অভিযুক্ত

একটি অভিযুক্ত ঘুষের রিপোর্ট করুন। বেনামী। কোনো অ্যাকাউন্ট নেই। কোনো পরিচয় ঘর নেই। প্রকাশের আগে পর্যালোচনা করা হয়।

একটি অভিযুক্ত, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKJ6CZ9S
মন্তব্য