সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

সিআইডি-এর তদন্ত

আমার একটি মামলা আদালত থেকে সিআইডিকে তদন্তের জন্য দিলে সিআইডি এর এক এসআই আমার কাছে ৫০ হাজার টাকা দাবী করে। সকল কাগজ আমার পক্ষে থাকলেও সে আমার কাছে এই ৫০ হাজার টাকা চায়। আমি বলছি আমি দিতে পারব না। আপনি সত্য ঘটনা তদন্ত করেন। আমার পক্ষে থাকলে সেটা দিবেন। না থাকলে নাই। তারপরেও খুবই চাপাচাপি ও ভয় দেখিয়ে আমার কাছ থেকে সেটা আদায় করে। আমি ভুক্তভোগী।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKRJL2GS
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

Bike smart card receive

মোটর সাইকেল এর স্মার্ট কার্ড প্রদান এর সময় অতিরিক্ত ১০০ টাকা দাবি করে যার কোন ভাওসার দেয় নাই।

Satkhira BRTA office, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHP8Q9M2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বাংলাদেশ পুলিশ ইপিজেড থানা চট্টগ্রাম

একজন ব্যক্তির লাশ পুলিশ কর্তৃক সরকারি মর্গে রাখার জন্য এবং পরবর্তী দিন সকালে পোস্ট মটেম করার জন্য পুলিশের সদস্যকে গাড়ি ভাড়া দিতে হবে তাকে না হলে সে আসবেনা বলে জানায়

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTP33PBN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য গিয়েছিলাম ৫০০০ হাজার টাকা চাইলো, আমার জরুরি নামজারি করা প্রয়োজন ছিলো। তাই দিলাম। ১৬ মাস হয়ে গেলে ০৮/২৬/২০২৬ তারিখ অনুযায়ী, এখনো কাজ হয়নি

তজুমুদ্দিন উপজেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRRZUX2L
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

Police clearance

আমি আমার পুলিশ কিয়ারেন্সের জন্য যখন যাই তখন আমার কাছে টাকা দাবি করে যেখানে পনেরশো টাকা লাগে এই আবেদন করা করতে সেখানে আমার কাছে ৫০০০ টাকা ছাড়বে। পরবর্তীতে কিছু কমিয়ে ৩৫০০ টাকায় আনা হয়েছে আমি চাই এর সুষ্ঠু একটি বিচার

নেত্রকোনা কেন্দুয়া উপজেলা থানা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYLSZWCA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পা‌স‌র্পোট ভে‌রি‌ফি‌কেশন

আমার পাস‌র্পোট এর পু‌লিশ ভে‌রি‌কেশন হয়,। সেজন্য আমা‌কে একজন পু‌লিশ কর্মকর্তা থানায় ডে‌কে ১০০০ টাকা দা‌বি ক‌রে । য‌দি টাকা না দেয় তাহ‌লে আমার পাস‌র্পোট এর আ‌বেদন ক্যা‌ন্সল ক‌রে দি‌বে এই ভয় দেখায় ।আ‌মি ছাত্র মানুষ তাই ৫০০ টাকা দি‌তে রা‌জি হয় । তখন ও‌নি মস‌জি‌দে ঢু‌কবে এই সময় বলল ৫০০ টাকাই দেওয়ার জন্য । আমি ৫০০ টাকা দেওয়ার পর ও‌নি মস‌জিদে নামাজ পড়‌তে চ‌লে যায় । এই হ‌লো বাংলাদে‌শের পু‌লিশ ।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4ZMY2W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Police Clearance certificate

I had to collect police clearance certificate from Dhaka cantonment. I am currently living in Canada. I needed to collect police clearance certificate. Note that last five years I have been living in Canada but Police said they need to go my previous permanent address. They asked why I have changed my permanent address. Although my birth certificate and passport were in same permanent address in Dhaka. Finally my elder brother was bound to pay the bribery to get the clearance certificate. For same reason -- to collect police clearance My wife had to pay 2500 BDT in Lalpur Natore ..

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBL959A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি বহির হোল্ডিং / জোত নং পৃষ্ঠার জালিয়াতি

ইউনিয়ন ভূমি অফিস (ফতেহপুর, সোনাতলা - ১০ মৌজা, কালিয়াকৈর, গাজিপুর) নামজারি বহির হোল্ডিং / জোত নং পৃষ্ঠার অস্তিত্ত ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, নতুন জোত নং সংশোধনের টাল বাহানা শুরু করে। এবং কয়েকদিন ঘুরায়। যাতে অনলাইনে খাজনা দেওয়ার জন্য সমন্বয় করতে না পারি। তারপর পরিকল্পিতভাবে ঘুষ বাবদ সর্বমোট ৫,০০০ টাকার বিনিময়ে নতুন জোত নং লিপিব্ধ করে। এবং জোরপূর্বক ই - ভূমি অফিস কর্তৃপক্ষ নতুন জোত নং নিতে বাধ্য করে। আগের জোত নং দিতে চায় না। কারণ, এতে তাদের কুকর্ম ফাস হয়ে যাবে, তাই হয়তো...। তবে - এখনো ইচ্ছাকৃতভাবে সরকারি বহি’র পৃষ্ঠার অস্তিত্ত নষ্ট করে জালিয়াতি করার প্রমাণ রয়েছে। যা প্যানেল কোড এর জঘন্য আইনী শাস্তির আওতাভুক্ত। তবে ভূমি অফিসের লোকজন এগুলোকে পাত্তা দেয় না। এবং অনিয়ম , ঘুষ দুর্নিতী করেই যাচ্ছে।

গাজিপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKG93X92
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

New Passport

পাসপোর্ট আবেদন এর যাবতীয় কাগজপত্র ঠিক থাকার পরও চেয়ারম্যান সার্টিফিকেট এর একাধিক মূলকপি চাচ্ছিল। দিতে না পারায় আমি 1200/- ঘুষ দিতে বাধ্য হয়েছি। আমার আশংকা হচ্ছিল, যদি আমি চেয়ারম্যান সার্টিফিকেট এর একাধিক মূল কপি সংগ্রহ করে নিয়েও যাই তবুও যদি অন্য ভাবে আমাকে আটকায়।

Tangail, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKGBVTQG
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

রাস্তায় অযথা গাড়ি থামিয়ে কাগজ নিয়ে যায়

গাড়ির কাগজ পত্র সব ঠিক ছিল। নরমাল ড্রাইভ করছিলাম, হঠাৎ সিগনাল দিয়ে গাড়ি থামায়, কাগজ চাইলে দেওয়ার পর, সেগুলো নিয়ে অন্য দিকে চলে যায়। তারপর আজাইরা প্রশ্ন, গাড়ি কত দিন ধরে চালন, আপানার নিজের কিনা, ব্লা ব্লা। তারপর চা খাওয়ার টাকা চায়। এভাবে আজাইরা প্রশ্ন করে, সময় নষ্ট করার অধিকার কে দিছে ওদের ?? শেষে আমি ১০০০ টাকা দেওয়ার পর কাগজ ফেরত পাই।

মিরপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKLN2M24
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৪.০০ লাখ

অডিট, কাচামালের প্রাপ্যতা, জেনারেল বন্ড সহ অন্যান্য সকল কাজে

ওয়াশিং প্রতিষ্ঠানের বার্ষিক অডিট, প্রাপ্যতা, জেনারেল বনৃড কার্যক্রম করতে হয়েছে, এ দুটো অফিসে কোন কার্যক্রম ঘুষ লেনদেন ছাড়া সম্ভব হয় না, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয় এই দুটো অফিসে

বিপ্লব টাওয়ার উত্তরা ১৩ নম্বর সেক্টর ঢাকা, এবং ৩৪২/১ সেগুনব, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8V5SH9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

LGED

রাস্তা, ফোটব্রিজ(ADP),কাজ করেছি 2700000 টাকার। কাজ শেষ করার পর বিল জমা দেওয়ার সময় বলে ৫% ঘুষ দিতে হবে তানাহলে বিল দিবে না।এখন কি করি এই কাজ করার সময় দোকান থেকে রড,সিমেন্ট বাকি নিছি তাদের টাকা দিতে হবে। বাধ্য হয়ে ঘুষ দিয়েছি।

কলমাকান্দা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYS63NW9
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫০.০ হাজার

কাস্টম

আইসিডি কাস্টম চট্টগ্রামের সহকারী কমিশনার — ও — শুল্কায়ন পেপারের ফাইলে ধরে ধরে ঘুষ নেন। দৈনিক অন্তত ৫০০০০ হাজার টাকা ঘুষ নেন ওনারা। বলে ওই কাষ্টম অফিসে যেভাবে দিতেন এখানেও সেভাবেই দিতে হবে। অফিস থেকে কাস্টম খরচ না দিলে আইন আর এসআরও বলে হয়রানি করে। কাজে অনেক বিলম্ব হয়। কোনো অনুরোধ করলে বাজে ব্যবহার করে। শাস্তি চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTBNADQG
মন্তব্য