সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

1730

আমি আইডি কার্ড করতে গিয়েছিলাম কিন্তু সেখানে শুধু উল্টাপাল্টা বাহানা দেয় আমার কাছে কাবিন নামা দাবি করে।সেটা দেওয়ার পর আবার বলে কাগজপত্র ঠিক নাই।সেটা ঠিক করে দেওয়ার পর আবার বলে জন্ম নিবন্ধন দেয় নাই।মুলত কথা হলো সে নানান বাহানা দেখায় ।পরে ৫০০৳ দেওয়ার পর সব ঠিক হয়ে যায়।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4JGWEJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির রেকর্ড ও খতিয়ানে কৃত্রিম জটিলতা

আমি কুষ্টিয়া সদর বারখাদা ইউনিয়ন ভূমি অফিসে নিজের জমির রেকর্ড ও খতিয়ান পরিবর্তন করার জন্য গিয়েছিলাম কিন্তু সেখানকার সহকারী সেটেলমেন্ট অফিসার আমার কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করে আমি সেই টাকা দিতে না রাজি হলে সে আমাকে গালাগালি করে ও পরে আমার হাতে থাকা ফাইল জানলা দিয়ে পালিয়ে দেয় সে আমাকে সবার সামনে অনেক অপমান করে

কুষ্টিয়া, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHZGFF6L
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার কাগজপত্রের অন্য কোথাও কোনো ভুল না পেলেও NID-তে বাবার নামের পদবী ইংরেজিতে “—” ও বাংলায় “—” থাকাকে ভুল দেখিয়ে প্রথমে আবেদন জমা নিতে অস্বীকৃতি জানায়। অথচ আমার সব কাগজপত্র, এমনকি আগের পাসপোর্টেও একই বানান রয়েছে। কোনো উপায় না পেয়ে একজন দালালকে ২,৫০০ টাকা দিলে সে ফর্মে একটি রেফারেন্স ই-মেইল লিখে দেয়। এরপর একই কাগজ নিয়ে গেলে আর সেই ভুলটি তাদের চোখে পড়েনি। এতে প্রশ্ন ওঠে—দালালের রেফারেন্স থাকলে যে বিষয়টি আর সমস্যা নয়, সেটি আগে কেন অযথা বাধা হয়ে দাঁড়াল?

Madaripur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK4QA4GT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি খতিয়ান এর রিভিউ আবেদন

আমার স্ত্রীর একটি নামজারি খতিয়ান ২০২২ সালে আবেদনের মাধ্যমে তৈরি করি। মূলত আমার স্ত্রীরা তিন বোন। তাদের বাবার কাছ থেকে তারা তিনটি ফ্ল্যাট পেয়েছে। ফ্ল্যাটটি ২০২২ সালে নামজারি করি। নামজারি খতিয়ান এর মন্তব্য কলামে শুধুমাত্র জমির কথা উল্লেখ ছিল ফ্ল্যাটের কথা উল্লেখ ছিল না। তখন সেটা খেয়াল করিনি। কিছুদিন আগে বিক্রি করার পরিকল্পনা নেই। ক্রেতা দলিল লেখানোর জন্য দলিল লেখকের কাছে গেলে দলিল লেখক এই ভুলটি শনাক্ত করেন। পরবর্তীতে আমি রিভিউ এর জন্য আবেদন করি। তাদের সাথে যোগাযোগ না করার কারণে আবেদনটি তাদের ওখানে ২০ দিন পরে ছিল। পরে পাঁচ হাজার টাকা দিলে তারা সেটাকে অনুমোদন দেয়। কুমিল্লা সদর রাজবাড়ীতে অবস্থিত প্রেসিডেন্ট অফিসার একজন কম্পিউটার অপারেটর এই ঘোষটি গ্রহণ করেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTYZJAC5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে আমার অভিজ্ঞতা খুবই হতাশাজনক। প্রথমবার ভারত যাওয়ার সময় ৫০০ টাকা এবং ফেরার সময় পাসপোর্টে Entry/Exit সিল দেওয়ার জন্য ২০০ টাকা নেওয়া হয়। টাকা দিতে না চাইলে পাসপোর্ট জমা রেখে ৫–৬ ঘণ্টা হয়রানি করা হয়। সঙ্গে থাকা আমার বয়স্ক বাবাকেও ভোগান্তিতে পড়তে হয়। দ্বিতীয়বার খুলনা-কলকাতা ট্রেনে যাওয়ার সময়ও অনেক যাত্রীর কাছ থেকে ১,০০০–২,০০০ টাকা করে নেওয়া হচ্ছিল। আমি টাকা না দেওয়ায় আমার পাসপোর্টে সিল দিতে দেরি করা হয়। স্টেশন মাস্টার পর্যন্ত ট্রেন ছেড়ে দেওয়ার কথা জানান। পরে সিল দিয়ে আমাকে যেতে দেওয়া হয়। শুধু বাংলাদেশি নয়, ভারতীয় যাত্রীদের কাছ থেকেও একইভাবে টাকা নেওয়া এবং হয়রানি করতে দেখেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHHP5UBS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

দ্রত বিচার ট্রাইবুনালের পেশকার anonymous

মামলার হাজিরা দেওয়ার জন্য প্রতি তারিখে ১৫০০ টাকা করে নিয়েছে তার নাম চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইবুনালের পেশকার —। মামলায় একদিন হাজিরা না দিলে ভয় লাগিয়ে টাকা দাবি করে এখনো

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT7QTB9X
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.১৭ লাখ

প্রকল্প ফাইল সাইন মেয়রের ট্রবিল

ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নগর ভবন প্রকল্প ফাইল সাইন করা বাবফ ১.৬ কমিশন হিসাবে ৪,১৭,০০০ টাকা ঘুষ দাবী করে।টাকা দেয়াতে দির্ঘ্য দিন আমার ফাইল আটকে রাখে জামাল সাহেব। গত ২৪/০৮/২৬ তারিকে টাকা পরিশোদ করি। নগর ভবন ঘুষ ছাড়া কোন ফাইল সাইন হয় না।।

ঢাকা দক্ষিন সিটি করপোরেশন, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNFH8J7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ঘটনাটি ২০২৩ সালের আমি আমার পরিচয় দিতে কোন বাধা বিঘ্ন নেই

আমার নাম —।আমি একটি ভাড়া বাসা নিয়ে থাকতাম রংপুরে সদর এ।সকালবেলা আমার কিছু বন্ধু আসে যারা ঢাকায় যাবে রংপুর থেকে তাদেরকে নাস্তাকড়ানোর জন্য বাসায় বের হয়েছিলাম।তারা রিক্সায় ছিল আমি আর আমার স্যার বাইকে ছিলাম।রংপুর তাজহাট থানা একটি গাড়ি হঠাৎ আমাদের সামনে এসে আমাদেরকে গাড়িতে জোরজবস্তি উঠিয়ে নেয়।এবং আমাদের হাত থেকে ফোনগুলো কেড়ে নেওয়া হয়। ২ ঘন্টা পর আমাদের হাতে ফোন দেয়া হয় এবং বাড়িতে কল দিয়ে ২০,০০০৳ নিয়ে আসতে বলে। আমার পরিচিত এক আংকেল পুলিশ আমি বাসায় কল না দিয়ে তাকে কল দেই তিনি যখন রংপুর তাজহাট থানা অসি মহোদয়ের সাথে কথা বলে তিনি দাবি করেন আমার তাদের গালিগালাজ করি।এবং পরবর্তীতে আমাদের বিশ হাজার টাকা দিয়ে থানা থেকে বের হতে হয়। Si — এই ব্যক্তি আমাদের কাছে অর্থ নেয়

রংপুর তাজহাট থানা, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNVSZEKC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮৫.০০ লাখ

ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনের সময়

সিরাজগঞ্জ হাটি কুমড়োলে রোডের ইন্টার চেঞ্জের কাজের প্রয়োজনে জমি অধিগ্রহণ করে জমি অধিগ্রহণের টাকা উত্তোলন করতে গেলে এল আসিস ফাইল এর প্রতিটা ধাপে ধাপে কমিশন হিসেবে টাকা দাবি করে এবং যতদিন পর্যন্ত টাকা দেওয়া না হয় কোন ফাইল এক টেবিল থেকে আর একটা বেলে যায় না বাধ্য হয়ে আরেক নিয়ম এটা ভেবে আমরা টাকা পরিশোধ করি এবং আমাদের টাকা উঠিয়ে নি এখনো পর্যন্ত কয়েকটা ফাইল আছে যেগুলি টাকা না দেওয়ার কারণে পাস হচ্ছে না

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ7HDW9R
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

কেরানিগঞ্জ পাসপোট অফিসে এপ্লিকেশন জমা দেওয়ার জন্য ঘুষ দাবি।

কেরানিগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কেউই পাসপোট এপ্লিকেশন জমা করতে পরে না। কোন না কোন একটা ডকুমেন্টের বাহানায় ওরা প্রথমে এপ্লিকেশন জমা নেয় না। পরে পাসপোট অফিসের বাইরে ওদের মনোনিত কম্পিউটারের দোকানগুলো থেকে দালালদের মাধ্যমে একই ফরম পুনরায় ফিলাপ করে ৪০০০টাকার বিনিময়ে তারপর জমা করানো হয়েছে। সেই ক্ষেত্রে VIP সার্ভিস দিয়েছে। কোন লাইন নাই। কোন হয়রানি নাই। এই ৪০০০ টাকার মধ্যে পাসপোট অফিসের ভিতরের কর্মকর্তাদের ভাগও আছে।

কেরানিগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKF9QWCR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সোনালি ব্যাংক

সোনালী ব্যাংকে এ চালান করতে গেলে কারেন্ট নাই জেনারেটরের সমস্যা এই বইলা টাকা দাবি করে টাকা দিলে সার্ভার ফিরে এসে নইলে বলে সার্ভার নাই পরে করেন ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হয় আবার দাবি কি তোর ঘুষ প্রদান করলে সার্ভার ফিরে আসে কিন্তু দলিলে এই চালানোর টাকা উৎস কর জমা না দিলে দলিল কিভাবে করব নির্ধারিত সময় তো দ করতে পারতেছি না পদক্ষেপ নিন।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBCL5T5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির খারিজ এবং ট্যাক্সের টাকা

জমি খারিজ করতে ১০০০ টাকা ঘুষ দিতে হয়েছে সরকারি নির্ধারিত টাকার বাইরে । এমনকি জমির ১০ টাকা ট্যাক্স দেওয়ার জন্য ১০০ টাকা বাড়তি দিতে হয়েছে বিভাগ ময়মনসিংহ থানা ফুলপুর ভাইটকান্দি ইউনিয়ন ভূমি অফিস

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYQJ8LCJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

সব কাগজ ঠিক থাকার পরও নামজারি বাতিল করে দিয়েছিল। শুনানীর সময় বলে আগে যোগাযোগ করেন নাই, আমি বললাম অনলাইনে আবেদন আজকে আসতে বলেছেন, এসেছি। আগে কার সাথে কথা বলব। বলে দেখেন এসি ল্যান্ড দেয় কিনা। মহিলা এসি ল্যান্ড। নামজারি দেয় নাই, এসি ল্যান্ডের সাথে দেখাও করতে দেয় নাই। পরে আমার ভোগান্তি দেখে এক পিয়ন প্রস্তাব দেয়। সেই একই কাগজপত্রে করে দিল নরমাল থেকেও দ্রুত।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKHJBXMF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

অভিযোগ ছাড়া ওঠায় নিয়ে গিয়ে টাকা দাবী করা

আমার পরিবারের একজন ব্যক্তিকে আনুমানিক রাত একটায় এসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আমরা থানায় গেলে তারা বলে টাকা দিতে হবে না হলে মামলা দিবে। আর এমন অবস্থায় ভিকটেম এর ভিসা প্রসেসিং হচ্ছে যার কারনে বাড়াবাড়ি না করে তাদের দাবীকৃত অর্থ আমাদের পরিষদ করতে বাধ্য হই।

পাটগ্রাম থানা লালমনিরহাট, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN95K4RU
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.১০ লাখ

বাড়ির ট্যাক্স ধার্য্য করা

নতুন বাড়ি করায় ট্যাক্স নতুন করে ধার্য্য করতে এসেছিল। বাড়িটি প্রথমে তিন তলা পড়ে ছয় তলা করা হয়। দুই দফায় ওই টাকা খেয়েছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKRFTFWC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

রেকর্ড সংশোধনী প্রতিবেদন প্রদান

আদালতের রায়ের আলোকে রেকর্ড সংশোধনী প্রতিবেদন প্রেরণের জন্য প্রায় চার বছর প্রক্রিয়াধীন ছিল ভূমি অফিসে শেষ পর্যন্ত টাকা দেয়ার পর তা পরবর্তী কার্যক্রমের জন্য অগ্রগামী করা হয়েছে

কক্সবাজার, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTTYX4AQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

LGED,Shahzadpur, Sirajganj

—, কার্যসহকারী, ঠিকাদারদের চাপ সৃষ্টি ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে ঘুষ গ্রহন করে চলেছেন অনবরত। তিনি ঘুষের বিনিময়ে সার্ভেয়ার অতিরিক্ত দায়িত্ব ঢাকা থেকে করে নিয়ে ঘুষ বানিজ্য চলমান রেখেছেন।

শাহজাদপুর উপজেলা, এলজিইডি অফিস, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJZFHY9G
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০

সিরিয়ালের জন্য কর্মরত সদস্য টাকা নিয়েছে

হাসপাতালে ডাক্তার দেখানোর চেয়ে সিরিয়াল থাকে সেই সিরিয়ালে চিকিৎসার জন্য দাঁড়িয়ে ছিলাম একজন বয়স্ক মহিলাকে তিনি হাঁটাচলা করতে পারতো না ভালোভাবে, এরপরে দায়িত্বরত একজন সদস্য এসে তাকে আগে সিরিয়াল দেন এবং কিছুক্ষণ পরে তিনি আমাকে এক সাইডে দেকে বলেন যে নাস্তা খাওয়ার জন্য টাকা দেন আমি ২০ টাকা ধরিয়ে দিলে তিনি আরো বেশি দাবি করেন এক পর্যায়ে তাকে ৫০ টাকা দিতে বাধ্য হই।

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ2JQVT6
মন্তব্য