সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

প্রথমে ৫০০ টাকা দিয়ে নামজারি আবেদন করি, এরপর নায়ক সাহেবের কাছে নিয়ে গেলে ১৫০০ টাকা দিয়ে রিপোর্ট করানো লাগে, তিনি রিপোর্ট প্রদান করিলে, সার্ভেয়ার এর কাছে নিয়ে যেতে হয় তাকেও ৫০০ টাকা দেয়া লাগে রিপোর্টের জন্য, তারপর মোরেলগঞ্জে ভূমি অফিসের বড়বাবুর কাছে নিয়ে যেতে বলে, তিনি এসিল্যান্ড সাহেবের কথা বলে ২০০০ টাকা নিয়ে, সাহেবের কাছে অনুমোদনের জন্য নিয়ে যান, সাহেব অনুমোদন দিলে ডিসিআর জন্য ১২০০টাকা দেয়া হয়, আর বাদ বাকি টাকা যিনি মামলা পরিচালনা করেন দালাল তার থাকে, দালাল ছাড়া তারা সাধারণত নামজরী নথি জমা নেয় না, যদি উপরের টেবিলগুলোতে টাকা না দেয়া হয় তাহলে নথি খারিজ করে দেন বিভিন্ন সমস্যার কথা বলে।এখানে প্রায় 800 থেকে 900 কেস হয় মাসে, ঘুষ আর ঘোষ চলে

ঘুষ দিয়েছি
মোরেলগঞ্জ,উপজেলা বাগেরহাট জেলা। ৳৭.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHX9Q93W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বদলি ও হয়রানি

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নেত্রকোনায় টাকা ছাড়া কোন কাজ হয়না। জেলার দায়িত্ব প্রাপ্ত দুইজন কর্মকর্তা কে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে দূরে বদলি করে দেয়। টাকা দিলে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। প্রতি বছর দুইবার নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। টাকার পরিমাণ কম হলেও বদলি করে দেয়। টাকা দিলে আবার অর্ডার বাতিল করা হয়। এটা একটা চলমান প্রসেস।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳৫০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYQQA7SR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা অধিদপ্তরে নিয়োগ

অফিস সহায়ক পদে নিয়োগের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তাকে ১৪ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু ভাইভাতে আমাকে টিকানো হয় নাই। আমার টাকাও ফেরত দিচ্ছে না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৪.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKPLX3HU
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

ফিংগারপ্রিন্টের কাজ আজ হবে না বলে ফিরিয়ে দিলে অফিস সংলগ্ন কম্পিউটারের দোকানে টাকা দিলে সাথে সাথে কাজটি করে দেয়।

ঘুষ দিয়েছি
চাঁপাইনবাবগঞ্জ ৳১.৪ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJG86MQA
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করা

জমি খারিজ করতে খরচ হয় পনেরাশত টাকা কিন্তু আমাকে দিতে হলো দশ হাজার টাকা। তাদের দাবী মত টাকা না দিলে জমি খারিজ হবেনা। তাই টাকা দিতে বাধ্য হলাম।

ঘুষ দিয়েছি
GAZIPUR ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKDYHJ4F
মন্তব্য
ট্রাফিক পুলিশ

গাড়ি

পুলিশ আমার গাড়ি থামালো আর কাগজ চাইলো। সব ঠিক আছে তার পরে বল্লো গাড়ি কি ভাড়ায় চলে আমি বল্লাম জ্বী সে মামলা দিবে বলে ভয় দেখালো 😄😁

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৬ আগস্ট ২০২৬ DKADWDBC
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বেতন বিল জমা করণ, LPC প্রদান

হিসাবরক্ষণ অফিসে LPCর জন্য গেলে বারবার হয়রানি করতে থাকে। প্রায় ২ সপ্তাহ চলে গেলে বাধ্য হয়ে বলি ভাই কাজটা করে দেন চা খাওয়াবো। এর পর করে দেয় এবং হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার পাঠায়। অনুরূপ অভিজ্ঞতা ঈশ্বরদী হিসাবরক্ষণ অফিসেও হয় নতুন কর্মস্থলে বেতন চালু করতে গেলে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKP7A7GA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হেলথ সার্টিফিকেশন

আমি একটা হেলথ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম তো কম্পিউটার যে ছিল সে আমার কাছে সে ফি হিসাবে এক হাজার টাকা দাবি করে কিন্তু সিভিল সার্জন বলছিল কোন টাকা লাগবে না কিন্তু সে আমাকে বলে টাকা না দিলে সে আমাকে সার্টিফিকেট দিবে না তাই এক পর্যায়ে আমি টাকা দিতে বাধ্য হই

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া সদর ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHQCCDJ3
মন্তব্য
শিক্ষা অফিস

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর বিনামূল্যে সরবরাহ কৃত পাঠ্য বই মুদ্রনের জন্য দরপত্রে

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর বিনামূল্যে সরবরাহ কৃত পাঠ্যপুস্তক মুদ্রনের দরপত্রে সকল যোগ্যতা আছে ও আমি লোয়েস্ট হয়েছি তারপর তারা ১৮ লক্ষ টাকা দাবি করে না দিলে কাজ দিবে না।

ঘুষ দিয়েছি
শহর ৳১৮.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKQC6GLT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Road Accident Bribe 25000 tk

এপ্রিল ২০২৪ সালে একটি রোড এক্সিডেন্ট হয়েছিল। খানজাহান আলি থানার এক ASI ২৫০০০ টাকা নিয়েছেন ভিক্টিম কে ক্ষতিপুরন দেবেন আর কোনো হয়রানি মামলা করবেন না। কিন্তু তারা ভিক্টম কে কোনো আর্থিক সহায়তা দেননি। পুরো টাকা টাই সেই দুর্নীতি বাজ ASI নিজ কাজে ব্যবহার করেছেন।

ঘুষ দিয়েছি
Khulna ৳২৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHWJ2VCY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সবুজ বাগ থানা ৭০০০ খায়

ছাদের উপর চোর ধরলাম, কিছু উত্তম মধ্যম দিলে চোরের সহযোগীরা মিথ্যা উস্কানি দিয়ে পোলাপান দিয়ে কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে চোর ছাড়িয়ে নিয়ে যায় । পুলিশে ফোন দিলে পুলিশ এসে তদন্ত করলো চোরের পিতা আজিমপুর কর্মস্থলে পুলিশ কনস্টেবল। যারা মিমাংসা করতে এসেছিলো এমন দুই বাড়িওয়ালাকে পুলিশ ধরে নিয়ে গেলো । টাকা না দিলে অপহরণ মামলার হুমকি। ৭০০০ টাকা দিয়ে মামলা থেকে বাঁচলাম। ঘটনা ২০০৫ সাল ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKFFFJ7X
মন্তব্য
ভূমি অফিস

খাজনার অনুমোদন নিতে

আমি আমার চাচার একটি সম্পত্তির খাজনা প্রদান করতে গেলে তারা বলে এই সমস্যা ঐ সমস্যা বলে আমার কাছে থেকে 500 টাকা দাবী করেন উপ সহকারী ভূমি কর্মকর্তা বা তহশীলদার সাহেব, এখানে উল্লেখ্য, সরাসরি তহশীলদার ঘুষ চায় নাই তবে উনার অফিসের পিয়ন বলেন স্যার ঘুষ ছাড়া কাজ করবে না আমাদের সকলের ভাগ আছে কিন্তু কম।

ঘুষ দিয়েছি
নওগাঁ সদর ৳৩০০
২৬ আগস্ট ২০২৬ RJ3LFRE2
মন্তব্য