সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

অডিট তদন্ত

সামগ্রিক ভাবে আয় কর রিটার্ন জমা দিতে বাধ্য করা হয়। অথচ যার করযোগ্য আয় নাই , কিন্তু বাধ্য হয়ে টিন করেছিলো এবং বাধ্য হয়েই আয়কর রিটার্ন জমা দিতে হয়। আমি এমন একজন ২০১৫ সাল থেকে আয়কর মেলায় রিটার্ন দেয়া শুরু করলাম । মেলার খবর প্রচারে সংবাদে আমাকে দেখে আমার মরহুম দুলাভাই আমার নিকট বিস্তারিত জানতে চেয়েছিলেন। শুরুতে আয়কর দপ্তর থেকে কোনো নির্দেশনা বা প্রশিক্ষণ পাই নাই। আইনজীবীদের দিয়ে রিটার্ন জমা দেয়ার বাড়তি টাকা ও ইচ্ছা ছিলো না। রিটার্ন জমা দিতে গিয়ে ফাটা বাঁশে আটকে যাবো এটাও কল্পনা করি নাই । রিটার্নে সাজিয়ে গুছিয়ে লেখা হয় নাই । জমি বিক্রির বায়নার টাকা আয় হিসেবে আগে দেখিয়েছি এবং জমি রেজিস্ট্রি হয়েছিল পরবর্তী অর্থ বছরে । অডিটে তদন্তে এলে বাধ্য হয়ে ১০০০০ ক্যাশ ও বিকাশ দেই ।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKS5TR5D
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৮.০ হাজার

Internship/placement purpose

Amader internship dibe eijonno order ante jay clg theke as usual amader previous batch theke o ney er kono recept hoy na kisu din age o kotha hoisilo eita niye j hospital e taka ney jeta free hobar kotha silo per person (8000) intership e ney jeta academic porar por kori amra govt hospital theke amader clg theke e 2lak + nise na jani koto clg theke nibe amn, Dhaka all hospital e ney eta all mean all hok placement (7,30) day duty or 6 month duty taka sobaire e dite hoy naile duty dey na.

Dhaka All hospital, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK6GJGWD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬৯.৫ হাজার

জমির নামজারি

গত ৭ এপ্রিল ২০২৬ আমার জমির নামজারির জন্য আবেদন করি আমার পরিচিত উকিলের মাধ্যমে। পূর্বের অভিজ্ঞতাই ১১৭০ টাকার কাজ ২০ হাজার টাকায় কারাতে রাজি হয়। কারণ আমি নিশ্চিত ছিলাম ১১৭০ টাকার কাজ ১১৭০০ টাকায়ও হবে না। প্রাই ২০/২৫ দিন পরে কানুনগো/ সার্ভেয়ার করতে এসে, গাড়ি ভাড়া দিলাম ৫০০ টাকা। কিছু দিন পরে আমার ফোনে মেসেজ আসে আমি শুনানির দিন উপস্থিত ছিলাম না তাই আবেদন না মঞ্জুর করেছে। যোগাযোগ করলাম আমার প্রতিনিধির সাথে। বললো আরো নাকি ৫ হাজার লাগবে। দিলাম, তারপর দিন যায় মাস যায় কিন্তু আমার নামজারি হয়না। খবর নিয়ে দেখি সার্ভেয়ার পরিবর্তন এবং ম্যাজিস্ট্রেট পরিবর্তন হয়ে গেছে। নতুন ম্যাজিস্ট্রেট আসছে কাজ হতে সময় লাগবে সাথে বাড়তি টাকাও লাগবে। দিনশেষে এই নামজারি করাতে আমার ৬৯৫০০ টাকা লেগেছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTTP3RU2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার সময় ঘুস

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে যেয়ে আমি ঘুস দিতে বাধ্য হয়েছি। ঘুস না দিলে লোন দিবে না। ব্যাংকের ভিতর থেকে সরাসরি ঘুষ গ্রহণ করে থাকে তারা। এক জন ডিল করে যে প্রাথমিকভাবে সকল কাগজপত্র চেক করে লোনের প্রসেস করে। তারপর অন্য একজন টাকা নেয় টাকা না দিলে সে তার সই দেয় না।

পিরোজপুর জেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRW9UEKR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নাম জারি

৫০০ টাকা দিয়ে নামজারি আবেদন করে নায়েব এর কাছে নিয়ে যাই, নায়েব ১৫০০টাকা নিয়ে রিপোর্ট দেন, না দিলে কেস খারিজ করে দেন,, এরপর সার্বিয়ার এর কাছে নিয়ে গেলে ৫০০ টাকা নিয়ে রিপোর্ট দেন, এবং বড় বাবুর কাছে নিয়ে যেতে বলে, তার কাছে গেলে তিনি দেখেশুনে এসিডেন্ট সাহেবের টাকা সহ ২ হাজার টাকা নেন, তারপরে এসিল্যান্ড অনুমোদন করেন, উপরের কাউকে যদি টাকা না দেওয়া হয় তাহলে নথি খারিজ বলে রিপোর্ট দেয় বিভিন্ন সমস্যার কথা বলে টাকা দিলে আর সমস্যা থাকে না, অনুমোদন হলে বারোশো টাকা দিয়ে ডিসিআর কাটতে হয়, বাদবাকি টাকা দালালটা খেয়ে নেয়, মোট সাত থেকে আট হাজার টাকা লাগে। যদি নথি কিলিয়ার থাকে, আর যদি কোন ভুল ভেরান্তি থাকে,তাহলে আর হয়রানীর শেষ নেই, টাকাও নেয়ার শেষ নেই। যতদূর পারে ঘোষ বাণিজ্য চালিয়ে যায়।

বাগেরহাট, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHSMPKRA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ইয়াতিমখানার জি আরের চাল আনতে গিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়েছিলো।

ইয়াতিমখানার জি আরের চাল আনতে গিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়েছিলো।

ফরিদপুর,, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKYFCSE4
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

কাগজপত্র ঠিক থাকার পরেও মাসিক মানতি করে গাড়ি চালাতে হয়,

আমাদের ট্রাক, বাস,হাই এক্স গাড়ি সকল কাগজপত্র ঠিক করার পরেও, সার্জেন্ট মামলা দেওয়ার কথা বলে, টাকা দাবি করে, এইজন্য সারা বাংলাদেশে, মাসিক মানতি সিস্টেম চালু আছে, মাসে ১০০০ হইতে ১৫০০ টাকা দিতে হয়, আমার দাবি হলো পুলিশ সার্জেন্ট যেন কাগজপত্র সব ঠিক থাকলে, কোন অজুহাত ছাড়া, গাড়ি ছেড়ে দেন

নরসিংদী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKUHW5G3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে

সামান্য ভুল হওয়াতে আমাকে ফেরত পাঠাই, এরপরে ২হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে করতে হয়ছে৷ সাথে সাথে কাজ হয়ে গেছে,

চিটাগং, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTN8QRK6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

চাকুরি ভাইবা

Medical technology পরীক্ষার ভাইভাতে ২০২৩ সালের জুনে ৮লাখ টাকায় চাকুরি পাইয়ে দেবার কথা বলে NIPSOM এর Epidemiology এর প্রফেসরকে ৮ লাখ টাকা দেওয়া হয়। তিনি ৪ লাখ টাকা ফেরত দিলেও বাকি ৪ লাখ টাকা ফেরত দিচ্ছেন না।

Dhaka, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJRLBRSN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সার্টিফিকেট উত্তোলন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

সার্টিফিকেট তোলার আবেদন করলে, সেটা বহুসময় লাগে। তারা কাগজপাতি ফেলে রাখে। হারিয়ে ও ফেলে। দ্রুত সময়ে তোলার জন্য টাকা দিলে কাজ হয়ে যায়।

কুষ্টিয়া, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHR3CHYB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি মঞ্জুর করতে গিয়ে ৫ হাজার টাকা প্রদান

আমি একটি নামজারি আবেদন দাখিল করি। শুনানী শেষে সেটা না মঞ্জুর হয়ে যায়। পরবর্তীতে আমি পরিচিত একজন দলিল লিখককে সেটা দেখালে তিনি দলিল ও পর্চার কিছু ভুল আছে জানায়। সেটা করতে গেলে কিছু বাড়তি টাকা লাগবে তিনি করে দিতে পারবেন বললে আমি তাকে ৫ হাজার টাকা দেই। কিছুদিন পর আমার দলিলটি নামজারি হয়।

রাজনগর, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYBWENUW
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০০

খুলনা ট্রেড লাইসেন্স নবায়ন

আমি খুলনা সিটি কর্পোরেশন এর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে দেখি জমা কৃত মূল্যের চেয়ে ৩০০-৪০০ টাকা বেশি চাচ্ছে এবং সবাই দিয়েও যাচ্ছে। এক এক জন ইন্সপেক্টর এর আন্ডারে যদি সর্বনিম্ন ২০০০ খুদ্র বয়বসায়ী ট্রেড লাইসেন্স থাকে তাহলে ৬- ৮ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে। মেয়র মহাদয় এর চোখের সামনে দিয়ে।

খুলনা, দৌলতপুর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHMFYSM2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.৫ হাজার

বিদ্যুত সংযোগ নেয়া মিটারসহ

এটা নতুন কানেকশন নিতে গেলে লাগবেই। সরকারি খরচ এর দ্বিগুন দিতে হয়।

Khulna, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHCMPTQ9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি/মিউটেশন

আমি গত এপ্রিল মাসে ১১৭০ মিউটেশন ফি জমা দেই। কিন্তু ভুমিকা অফিসের পিয়ন থেকে কর্মকর্তা পর্যন্ত ডিসিআর আমার হাতে পাওয়া পর্যন্ত ৩০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল।

পাবনা সদর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ23DVAE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

থানায় জিডি করতে গিয়ে জিডির কপি পেতে ঘুষ প্রদান করা।

আমার গাড়ির কাগজ হারিয়ে যাওয়ায় কারনে বরিশাল সদরের কোতোয়ালী থানায় গিয়েছিলাম একটা জিডি করতে। অফিসে ঢুকতেই শুরুতে হাতের বাম পাশে একজন মহিলা এস আই পুলিশ বসে ছিলেন। ঐ মহিলা এস আই বেশকিছুক্ষন পরে আমার জিডি অনলাইনে এন্ট্রি করেন। ঐ মহিলা এস আই এর বসার চেয়ারের পিছনের দেয়ালে বড় করে লেখা আছে, জিডি করতে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন নাহ। কিন্তু, পরবর্তীতে দেখলাম জিডি শেষ হওয়ার পরে ঐ মহিলা এস আই আমাকে আমার জিডির কপি দিচ্ছিলো নাহ। পরবর্তীতে আমি কারন জিজ্ঞাসা করলে উনি নাস্তা পানির খরচ দিতে বলেন। পরবর্তিতে ২০০ টাকা প্রদান করার পরে উনি আমাকে জিডির কপি প্রদান করেন।

বরিশাল সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRHBH56G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

কাগজপাতি ঠিক করতে

আমরা জমির কাজ করাতে ইউনিয়ন ভূমি অফিসে যাই তারা ইচ্ছাকৃত ভাবে ভুল করে প্রথমে ১৬ হাজার পরে ৫ হাজারে রাজি হয় এবং তা দিতে আমরাবাধ্য হই

গোপালগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLHZFY3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

দাবী করা ব্যাক্তি পাসপোর্ট অফিসের একজন অফিসার। নিজের পাসপোর্ট করতে তাকে ঘুষ দিতে হইছে। এটাই বাংলাদেশ

বরগুনা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRG8X6UT
মন্তব্য