সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.২ হাজার

লুপোগ্রাম টেস্ট

আমার বাবার জন্য লুপুগ্রাম টেস্ট দিয়েছিলেন ডাক্তার। খোজ নিয়ে জানতে পারলাম সেটা নিচতলায় এক্সরে যেখানে করায় সেখানে সেই একই টেস্ট করানো যায়। যিনি টেস্টটি করাবেন তিনি আমাকে জানালেন দুইদিনের সিরিয়াল নাকি দেওয়া আছে তাই আপতত সেই দুই দিন করানো যাবেনা। যদি অপেক্ষা করতে পারি তবে সেটা 3দিন পর করানো যেতে পারে। যদি করানো হয় তবে আমাকে 1600/- দিতে হবে। যদিও তখন পর্যন্ত আমি জানতে পারিনি তার সরকারি মুল্য কত। দুদিন অপেক্ষার পর যখন করাতে গেলাম তখন আমার কাছ থেকে 1600/- নিয়ে টেস্টটি করানো হল। পরে যখন আমাকে ক্যাশমেমো দেওয়া হল তখন দেখলাম আমার মানি রিসিপ্ট 600/- লেখা। পরে বুঝতে পারলাম যে আমার কাছথেকে যিনি টেস্টটি করেছেন তিনি 1000/- বেশি নিয়েছে। এই হচ্ছে সেই দুনীতিবাজ ঘুষখোরের কাহিনি।

রংপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNH49MGZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

ভূমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশনের সময় আয়কর রিটার্ন জমা দিতে বলে আমি জমা দেই কিন্তু জিরো রিটার্ন দেখে ৩ হাজার টাকা ঘুষ দাবি করে যেহেতু প্রবাসী তার তো কর আসবেনা আমি বলি এটা তো জিরো রিটার্ন থাকবে কিন্তু ওই কমিশনার মানে না সে টাকা না দিলে দলিল সিগনেচার দিবে না বাধ্য হয়ে তিন হাজার টাকা দেওয়া লাগে।

কালিয়াকোর ভূমি রেজিস্ট্রি অফিস, গাজীপুর,ঢাকা।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK75M4UZ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

শ্রান্তি বিনোদন ভাতার জন্য

চাকরিজীবীদের ৩ বছর পর পর শ্রান্তি বিনোদন ছুটির বিধান আছে সরকারি নিয়মে!সেই মোতাবেক আমার সহ আমার কলিগ প্রায় ৭৮ জনের এই ভাতার জন্য ফাইল গেলে।হিসাবরক্ষণ অফিসের সিনিয়র অডিটর ঘোষ হিসেবে ১০০০ জন প্রতি দাবি করেন এবং টাকা টা বাধ্য হয়ে দিতে হয়!এছারা ও যে কোনো ছোট খাট যেমন:টি এ বিল,ব্যাংক একাউন্ট পরিবর্তন এসবের জন্য ও ঘোষ দিতে হয়!

নেত্রকোনা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYFBTJKG
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্সের নবায়ন

ট্রেড লাইসেন্স করতে গিয়ে ছিলাম, সেখানে নাকি আবেদন করার জন্য টাকা প্রয়োজন এবং ব্যাংকে নাকি টাকা দিতে হয় সেই কথা বলে ১০০০ টাকা নিয়েছে, আমি সেখানে উপস্থিত থাকাকালীন আরও ব্যক্তিবর্গ এসেছেন যারা তাদের ভোটার আইডি কার্ড,বিধবা কার্ড, জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করতে চায় তাদের কাছ থেকেও ৫০০-১ হাজার করে নিয়েছে। টাকা মূলত সচিবের কর্মচারী মানে যে কম্পিউটারে আবেদন করে এবং যে ফাইল আদান প্রদান করে মানে দপ্তরি টাকা নিয়ে থাকে, আমি টাকা কম্পিউটারে আবেদন করা ব্যক্তির কাছে দিয়েছি, এবং দপ্তরিকেও লুকিয়ে নিতে সন্দেহ করছি।

নারায়ণগঞ্জ, চিটাগাংরোড,মিজমিজি তালতলা ক্লাব, ১ নং ওয়ার্ড, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGCUT8P
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

সিলেট এর জাফলং থেকে কম্বল কিনে আনা

আমাদের বাসে ৪০ জন সিলেট জাফলং ট্যুরে গেছিলাম, আসার সময় ১৫ টার মতো কম্বল কিনছিলো ১৫ জনে, সবার একটা একটা। রাতে আসার সময় ট্রাফিক পুলিশ আমাদের গাড়ি আটকিয়ে বলে নগদ ৩০০০ টাকা না দিলে গাড়ির ড্রাইভার এর নামে চোরাকারবারির মামলা দিবে। পুলিশ এর কাছে থেকে কাগজ চাইলে তারা কোন কাগজ দিতে পারবেনা তা জানিয়ে দেয়। তো আমরা প্রচুর টায়ার্ড ছিলাম আর সবাই পরের দিন অফিস ধরতে হবে তাই পুলিশের এমন দুর্ব্যবহার দেখে কেউ আর কিছু না বলে টাকাটা দিয়ে চলে এসেছি। আমরা নাকি ভারত থেকে কোম্বল চুরি কোরে আনছি, এইজনো মামলা দিবে। সিলেটের শতো শতো দোকানে সারাদিন সারারাত কম্বল বেচে, তদের না ধোরে রাতের বেলা গড়ি আটকিয়ে এইভাবে হয়রানি করার কি দরকার, এই প্রসনো অফিসার কে করলে উনি বলে কে কোথাই কি করচে তা আমরা জানিনা। 24 July 2026 10:00 PM

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY8TJ96M
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

মিউটেশন

জমি নামজারি করার জন্য সরকারিভাবে ১ হাজার ৭৩ টাকা থাকলেও আমার থেকে ৯ হাজার টাকা নেয়া হয়েছিল। এক টাকা কম নিবে না। পরবর্তীতে বাধ্য হয়ে টাকা দেয়। নায়েব — নাম।

চাঁদপুর, মতলব উত্তর, গৌরাঙ্গ বাজার ইউনিয়ন ভুমি অফিস, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT3U9DBN
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

নামজারি খারিজ

আমি আমার দাদার বাড়ি জমি নামজারী খারিজ করতে গেলে তারা করে দিতে অসিকার করে, বার বার আবেদন বাদ করে দেয়, তার পর দালাল এর মধ্যেই ৫০ হাজার টাকায় করে দেয়, আমি বাধ্য হই টাকা দিতে, শুনেছি কিছু দিন আগে সে রিটায়ার করেন চাকরি সময় শেষ, সে বার ৫ ওয়াক্ত নামাজ পড়েন 🙂 এ দেশে এ অবিচার থেকে কে আমাদের মুক্ত করবে? এদের জনগনের কোনো মুক্তি কি নেই? লোঃ নরসিংদী , হাসনাবাদ বাজার সাব রেজিস্ট্রার

Raipura, Narsingdi, hasnabad bazar, sub register, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKEXFJ8W
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

স্কুলের বেতন পেতে MPO File সাবমিট ।

শিক্ষকগণ সমাজের মানুষ গড়ার কারিগর। কিন্তু শিক্ষকদের বেতন পেতে অমানবিক নির্যাতনের স্বীকার হতে হয়। অন্যান্য সরকারি শিক্ষকদের চলতি মাস থেকেই বেতন পেয়ে থাকে কোন ধরনের হ্যাসেল ছাড়াই। কিন্তু শিক্ষকের MPO সাবমিট করতেই ৩/৪ মাস সময় লেগে যায়। তার উপর টাকা ছাড়া থানা শিক্ষা অফিস থেকে ফাইল ছাড়ে না।MPO সাবমিট হতে যে কয়টি মাস চলে যায়, সে মাসের বেতনের জন্য আবার আবেদন করতে হয়, যাকে Arrear বিল বলে। Arrear বিল থানা অফিস থেকে ছাড় করতে আবার টাকা পয়সা দিতে হয়। এই হলো শিক্ষকদের বেতনের অবস্থা। শিক্ষার অবস্থা এর থেকে ভাল কিভাবে আশা করা যায়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKX78FVT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৩৯ লাখ

ভুমি অধিগ্রহণ, ডিসি অফিস, এল এ শাখা

মানিকগঞ্জ জেলা,ঘিওর উপজেলা,সিংজুরী ইউনিয়ন এ সরকার কৃত্বক বৈকন্ঠপুর ব্রীজ এর জন্য ভুমি অধিগ্রহন প্রকল্প নেওয়া ৪ বছর আগে সেখানে আমার ফ্যামিলির ৩০ শতাংশ জায়গা অধিগ্রহন সিদ্বান্ত নেওয়া হয়।।আমরা আমাদের সকল বৈধ কাগজ পত্র জমা দেই তারপরও তারা নানা ধরনের তালবাহানা করে এই সমস্যা ওই সমস্যা তাছাড়াও অফিস এর পিয়ন এর মাধ্যমে প্রতি লাখে ১০℅ করে টাকা দাবী করা হয়।। প্রথমে টাকা না দিলে তারা নানা ধরনের অজুহাত দেয়।।পরে বাধ্য হয়ে ৩৪ লক্ষ টাকার মধ্যে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দিয়ে চেক নেই।।তাছাড়া ৩% ভ্যাট এর নামে ৬০ হাজার টাকা কাটা হয়।।।ঘুষ না দেওয়ার অনেক চেষ্টা করছি কোন লাব হয় নাই।।ধন্যবাদ

মানিকগঞ্জ,ডিসি অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKFHXP27
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামখারিজ

যশোর ভূমি অফিসে কোন কাজ টাকা ছাড়া চলে না ওখানে নাম জারি করতে গেলে মিনিমাম ৬ হাজার থেকে সাত হাজার টাকার প্রদান করতে হয় যা তারা বিভিন্ন উপায়ে সংগ্রহ করে এসিলেন্ট অফিসের এসিলেন্টের তত্ত্বাবধানে এটা হয়ে থাকে এই বিষয়ে সকলে জানলেও কোন পদক্ষেপ নিতে পারেনা কারণ তারা সরাসরি কোন অর্থ নেয় না । ভূমি অফিসের সামনে কিছু কম্পিউটারের দোকান আছে সেখান থেকে এবং দালালের মাধ্যমে সকল কাজ করতে হয়

যশোরে, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHM5KJ5V
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

পে ফিক্সেশন

সাতকানিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের এক কর্মচারী আমার IBAS একাউন্টে পে ফিক্সেশন করার জন্য আমার কাছে 5000 টাকা ঘুষ চায়। এটি ছাড়া আমার বেতন আসতো না তাই বাধ্য হয়ে টাকা পরিশোধ করি। টাকা না দেওয়ায় আমার দুই মাস বেতন আটকে ছিল।

সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTP5EG3X
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৪.০ হাজার

একটা সোডিয়াম লাইটের খুটি সরানোর জন্য আবেদন,

আমার বাড়ির গেইটের সামনে একটা সোডিয়াম লাইটের খুটি ছিলো, সেটা সরানোর জন্য সিটি কর্পোরেশনের অফিসে চার বার গিয়েছি তারা কোনরকম কথা বলার সুযোগ দিচ্ছিলো না, তাদের একজন লোক এসে বলে এগুলো অফিসিয়ালি হয়না আমাদের টাকা দিলে আমরা করে দিবো, আমার কাছে ১৪০০০ হাজা দাবি করে, পরবর্তীতে ১৪ হাজার টাকা দিয়ে খুটি সরাইতে হইছে, সময়টা ছিল ইন্টারিম গভমেন্টের সময়।

ঢাকা দক্ষিণ সিটি, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKUKU96B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

নামজারী করণ

লোহাগাড়া ভূমি অফিসে একটা জায়গার নামজারী করতে গেছিলাম। আবেদন এর শুরু থেকেই টাকা চাওয়া শুরু।সরকারি নিয়ম মেনেই সব ডকুমেন্টস দিয়ে আবেদন করার পরও আবেদন নেয় না।পরে জানলাম সাথে ৫০০ না দিলে আবেদন নিবে না।নেওয়ার পর এই ফাইল এর কাজ শেষ হওয়া পর্যন্ত প্রতিটা রুমে টাকা নিছে।টাকা না দিলে ফাইলে সাইন দিচ্ছে না। নাহয় ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রেখে বলে এক সপ্তাহ পরে আসুন

লোহাগাড়া,চট্টগ্রা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT6W4KT9
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

ভিকটিমের মামলার মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে

আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। মামলা তদন্তকালে আহত হয়ে ভিকটিমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে চিকিৎসা গ্রহন করে থানায় মামলা করলে উক্ত চিকিৎসা সনদপত্র সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে আবেদন করলে নরমালি রেডি করে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেয়ার কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত এমসি(মেডিকেল সার্টিফিকেট) প্রদানকারী শাখার সাথে যোগাযোগ করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা ঐ ফাইলটি হাতেই নেন না। যোগাযোগ না করলে উক্ত আবেদনটি ৬ মাস, ১ বছর বা ১.৫ বছর পর্যন্ত পড়ে থাকে। নরমারি যোগাযোগ করলে বলে আপনার আগের অসখ্য ফাইল পড়ে আছে দিতে পারছি না কিন্তু টাকা প্রদান করে কথা বললে দ্রুত করিয়ে দেয়ার আশ্বাস দেয়। অনেক সময় টাকা ম্যানেজ করে দেই আবার অনেক সময় নিজের পকেট থেকেই দেই।

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY69YXTD
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

এলিভেটেড এক্সেস ওয়ে উঠতে সিনএনজি থামিয়ে থানায় নেওয়ার ভয় দেখিয়ে

আমি আমার পার্টনার কে নিয়ে পতেঙ্গা ঘুরতে সিনএনজি দিয়ে চট্টগ্রাম এলিভেটেড এক্সেস ওয়ে হয়ে যাচ্ছিলাম,সিনএনজি ড্রাইভার যখন লালখান বাজার থেকে উঠে সিটি কর্পোরেশন গেইট বরাবর উপরে ফ্লাইওভারের উপরে একটা পুলিশ চৌকি বসে ওখান তারা সিনএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদের নামে উল্টাপাল্টা প্রশ্ন করে,আমাদের পরিচয় কি পরিবার জানে কিনা, কই যাচ্ছি কেন যাচ্ছি এসব বলে বলতেছে থানায় নিবো না হয় ২০০০ টাকা দিতে হবে।পরে এক পর্যায়ে দর কাশাকশি করে ৫০০ টাকাতে রাজি হয়।এমনকি ৫০০ টাকা দেয়ার পরও ওটা আমাদের ছবি উঠাই বিনা পারমিশনে।

চট্টগ্রাম,এলিভেটেড এক্সেস ওয়েতে উঠার লালখান বাজার পয়েন্টে, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTJECNQG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামখারিজ

সরাসরি করতে গেলে অনেক হয়রানির শিকার হতে হয়। সরকারি ভাবে যেখানে ২০০০ হাজার মধ্যেই সব হয় সেখানে ৬ হাজার এর নিচে একটা জমির নাম খারিজ হবে সেটা কোথাও কল্পনা ও করা যায় না। তারা এমন সিস্টেম বানিয়ে রেখেছে, বলে অনলাইন এ আবেদন ও সব প্রক্রিয়ার জন্য টাকা লাগে এত। একটা সিগনেচার এর জন্য ঘুরতে হয়। অফিসে বড় স্যারদের কাছে সরাসরি গেলে তারা তাদের চামচাদের কাছে ফাইল রেখে যেতে হবে। এটা পুরাই একটা সিন্ডিকেট হয়ে আছে। শুধু নাম খারিজ না, জমি রিলিটেড এই বিষয়ে এর পরিমাণে ঘুষ এর ঝামেলা তা বলার মত না।

ঈশ্বরদী, পাবনা।, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ5FSUCB
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্সের

অনলাইনে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি, নির্ধারিত তারিখে পরিক্ষায় অংশ গ্রহণ করি, রিটন পরিক্ষায় পাস করে ভাইবা পরিক্রমায় যায়, আমাকে প্প্ররাশ ১০/ ১২ টা প্রশ্ন করে আমি সব গুলার সঠিক উত্তর দেয়। কিন্তু আপনাকে ফেল করিয়ে দেওয়া হয়। এর মধ্যে এমন একটা প্রশ্ন চিল তুমি কার মাধ্যমে আবেদন করেছ, আমি বলি নিজে নিজে, তখন তারা তাদের মধ্যে টিক আছে যাও। ২ বার এমন করছে,তখন আমাকে বলা হয় ঢাকা BRTA হেড অফিসে যেতে হবে ২০ হাজার টাকা + আসা যাওয়ার যে যাবে তার খরচ মিলিয়ে ২৫ হাজার টাকা লাগবে। তখন আমি সরাসরি ঢাকা বিআরটিএ এর হেড অফিসে গিয়ে কথা বলি, সেখানেও এমন অবস্থা আমার সবাই কাজ ব্রাহ্মণবাড়িয়াতে হবে। হেড অফিস থেকে আমাকে ব্রাহ্মণবাড়িয়া পাটায়। তখন আমি বাধ্য হয়ে তৃতীয় বার ব্রাহ্মণবারিয়ার বিআরটিএ এর কর্ম

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTLKUE3X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

আমার জমির নামজার খতিয়ান করার জন্য আমি নিজে নিজেই আবেদন করি। তারপর আবেদনের কপি ডকুমেন্টস নিয়ে জমা দেই আমার ইউনিয়ন ভূমি অফিসে বশিকপুর ইউনিয়ন। সেখানে যাচাই-বাছাইয়ের পর ভূমি কর্মকর্তা জানান আমার কাগজপত্র ঠিক আছে সব। সেখানে ওই কর্মকর্তা আমার কাছে পাঁচশত টাকা দাবি করেন উনি রিপোর্ট পেশ করবেন এই জন্য আমি জিজ্ঞেস করলাম ওয়েব সাইটে কোন চার্জ দেখায় নাই ইউনিয়ন অফিসের জন্য যে এখানে কোন টাকা লাগবে ওই কর্মকর্তা জানালেন এটা আমাদের খরচ আমি বাধ্য হয়েই উনাকে পাঁচ শত টাকা প্রদান করলাম। তারপর সেই মাসে আমার শুনানি ডেট ধার্য হয় ওই মাসের ২৮ তারিখ আমি ভূমি অফিসে উপস্থিত হই। কিন্তু জিজ্ঞেস করলে উনারা বলেন আমার শুনানি হবে না। আমার আবেদন বাতিল করা হয় বলা হয় আমি উপস্থিত হইনি। ঘুষ দেওয়ার পর আমার আবেদনটি সাকসে

লক্ষীপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT3UK3CY
মন্তব্য