সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট অফিসের দারোয়ান আমাকে গেটের ভিতর ঢুকতে দেয়নি। দারোয়ানকে ১০ হাজার টাকা দিয়েছি তারপরে সে সব কাজ করে দিয়েছে । আমাকে পাসপোর্ট অফিসের ভিতরে ঢুকতে দেয়নি।১০০০০

টাঙ্গাইল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK8LY4CS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

দখল উচ্ছেদ মামলার রিপোর্ট দেওয়ার জন্য ৩৫০০০ টাকা ঘুশ দিতে হই। নাহলে আমার বৈদ জাইগা অন্নের নামে দিবে

দখল উচ্ছেদ মামলার রিপোর্ট দেওয়ার জন্য ৩৫০০০ টাকা ঘুশ দিতে হই। নাহলে আমার বৈদ জাইগা অন্নের নামে রিপোর্ট দিয়ে দিবে বলে হুমকি দেয়। জার জন্য আমি টাকা দিতে বাদ্দ হই।

শ্রীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2TNWQJ
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১৫.০ হাজার

Tax Return Issue

A few days ago, a tax inspector visited our home regarding an alleged case against my tax return. Despite us answering their queries with an official letter and providing all necessary documents, they summoned us to their office. Due to my parents' poor health and threats of harassment, my father was ultimately forced to pay a bribe to settle the matter.

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3C6MD3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

আমার ৩০ বছর আগে ক্রয়কৃত জমি যেখানে শান্তি পুর্ন ভাবে ভোগ দখলে আছি।এখন নামজারি করতে গেলে 6000 টাকা ঘুস দেওয়া লাগছে।

কামারিয়া ইউনিয়ন ভুমি অফিস, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY263BWB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমি দালাল না ধরে পাসপোর্টের আবেদন করেছিলাম। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে দালালদের একটা যোগসাজশ থাকে। তারা বুঝতে পারে কোন পাসপোর্টের আবেদনটি দালালদের মাধ্যমে হয়েছে আর কোনটি হয়নি।আমারটা দালালদের মাধ্যমে করিনি বুঝতে পেরে বলে কাগজগুলো সাজানো হয়নি। আর বয়স ২০ বছর না হলে জন্ম নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যায়। তখন আমার আইডি কার্ড না থাকায় আমি জন্মনিবন্ধনের দিয়েই আবেদন করি। তখন পাসপোর্ট অফিসের উর্ধতন কর্মকর্তা আমাকে এনআইডি নিয়ে আসতে বলে। তখন আমি বললাম আমি তো সরকারি শর্তাবলি মেনেই আবেদন করেছি। তখন তিনি বললেন তিনি পারবেন না। তখন এক আনসার আমাকে পিছনের রুমে ডেকে বললেন, হুজুর জানেনই তো, এখানে একটা প্রসেস চলে এটা ছাড়া সম্ভব না। আমি আসছেন টাকাটা দিয়ে ছবি তুলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুশি মনে বাসায় যান।..

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT49MCLR
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৮০ লাখ

ইনকাম ট্যাক্স এর ফাইল আপডেট এর জন্য।

বেসরকারী চাকরি থেকে রিটায়ার্ড হয়েছি . তাই ইনকাম ট্যাক্স দেওয়া হতো না. দীর্ঘ সময় পর হঠাৎ একদিন (অফিসার — অতি: সহকারী কর কমিশনার সার্কেল ১২৪(বৈমানিক)কর অঞ্চল ৬ ঢাকা) কল দিয়ে বলে আপনি কেন ইনকাম ট্যাক্স দিচ্ছেন না?? অফিসে এসে দেখা করুন. পরে দেখা করলে বলে ৩০০,০০০/- দিতে হবে অন্যথায় দুর্নীতি দমন কমিশনে আপনার নামে মামলা করবো পরে বাধ্য হয়ে ১৮০০০০/- টাকায় ওনি মামলা না করতে রাজি হন এবং আমাকে জিরো রিটার্ন এর ফাইল করে দেন।

সার্কেল - ১২৪ (বৈমানিক) কর অঞ্চল ০৬ ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK925NTH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

বাবার নতুন পাসপোর্ট এর জন্য আবেদন

আমার বাবা ওমরা হজ্জে যাওয়ার জন্য জীবনে প্রথম বারের মতো পাসপোর্ট এর জন্য আবেদন করেন,তার NID এবং পাসপোর্ট আবেদনের কিছু মিস ম্যাচ ছিলো,প্রথমে পাসপোর্ট অফিস কে জানানো হলে তারা বিশাল একটি প্রসেস লিস্ট ধরাইয়া দেয় এবং সময় কতোদিন লাগবে তারা নিজেরাও বলতে পারে না। এর পর অফিসের এক দালাল ২০০০ টাকা দাবি করে এবং বলে যে সব ঠিক হয়ে যাবে ম্যাজিকের মতো ৫ মিনিটে, ঠিকি ওই দালাল কে টাকা দেয়ার পর পাসপোর্ট অফিসের ওই অফিসার সব ঠিক করে দিলো সাথে সাথে। ঘটনাটি পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের

পটুয়াখালী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRGHJ2D8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

ই- পাসপোর্ট তৈরি

আমরা দুই বন্ধু ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করে কাগজপত্র জমা দিতে যাই। আমাদেরকে কাউন্টার থেকে বলা হয় আপনারা স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে হবে। আমি বললাম আমি যে ফি জমা দিয়েছি সেটার কি হবে তারা বলল এটা আর ফেরত পাবেন না। তারপর উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনিও কোন সহযোগিতা করলেন না পরে অফিস থেকে বের হয়ে একজন আনসারকে বিষয়টা জানাই তিনি আমাদের আরেকজন আনসারের ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে এবং আমরা যোগাযোগ করে ৪০০০ টাকায় চুক্তি করার পর আমাদের আবেদন জমা নেয় পরবর্তীতে আমরা পাসপোর্ট পাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT2KBTCU
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স

এইতো ট্রেড লাইসেন্স করতে গেলাম বলল আমাদের ভিজিটে যেতে হবে আপনার সমস্যা হতে পারে আপনার দোকানের দোকানে নাম্বার সাইনবোর্ডের জন্য আরো টাকা দাবি করতে পারে এজন্য আমাদের ১৫০০ টাকা দিন আপনার এটা খুব সহজে হয়ে যাবে আপনার কোন ঝামেলা কিছু করতে হবে না তারপর আমি ঝামেলা থেকে বাঁচতে আর কি দিয়ে দিলাম নাইলে তো আমাকে কেউ চিনে না আমার কাজটা কে করে দিবে

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVP75B2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

লেভার লাইসেন্স নবায়ন

প্রয়োজনীয় ব্যাবস্থা না থাকলে ও সমস্যা নাই। কাজ হয়ে যাবে। কিছু টাকা লাগবে।

শ্রীমঙ্গল, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYBL9R62
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

চাকরির ভেরিফিকেশন

৫০০০ টাকা দাবি করা হয়ছিলো, টাকা না দিলে কাগজ পাঠাবে বলে হুমকি দেওয়া হয়। তারপর অনেক চেষ্টার পর ১০০০ টাকা দিতে বাধ্য হই।

নেত্রকোণা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY6UNP9J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

শিশুর জন্ম নিবন্ধন

৫ বছরের নিচে শিশুর জন্ম নিবন্ধনের খরচ ২৫ টাকা। সচিব নাকি ১০০ টাকা চায়। অন্যান্য খরচ দেখিয়ে ২৫০ টাকা নিচ্ছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTV5VDUA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

হাউজিং স্টেট এ বাসা ভাঙতে আনুমদন

বাসা ভাঙার জন‍্য আবেদন দেওয়া লাগে আমরা তা দিয়েছি বাট তাদের কর্মকর্তা বলে এটার অনুমোদন আস্তে আনেক দেরি হবে যদি টাকা দেন তাহলে সেটি ২/৪ দিনের মধ্যে সম্ভব নাহলে মাসের পর মাস অপেক্ষা করা লাগতে পারে

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJCKGTPP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০.০ হাজার

বাইক এর নাম ট্রান্সফার

আমার দুটা বাইকের নাম ট্রান্সফার ছিল। সবমিলিয়ে ২০,০০০ নিয়েছিল দালাল। পরে শুনলাম সরকারি ফি ৮-৯ হাজার। মানুষ এখন দালাল ফি জানে ভাল , কিন্ত সরকারি ফি কত এইটা জানে না।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKDW5XP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

আইডি কার্ড

আমি প্রবাসে থাকি, আইডি কার্ড করার জন্য ফাইল জমা দেওয়ার পরে, এত বছর কেন করি নাই? পার্সপোট কোথায়? নানান প্রশ্নের মুখোমুখি। জরুরি প্রয়োজন ছিল। হয়রানি হইতে চাই নাই। তাই সমঝোতার ভিত্তিতে ১৫০০ টাকা দিয়ে আইডি কার্ড করেছি। মজার বিষয় হইলো, ওনার মাথায় টুপি আছে,দাড়ি আছে 😄😄😄

রায়পুর, লক্ষীপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT3RFTUT
মন্তব্য