Post Entry
পুরো কাস্টমস হাউজ ই দূর্নীতিগ্রস্থ।
নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
পুরো কাস্টমস হাউজ ই দূর্নীতিগ্রস্থ।
শ্রম ও কল কারখানা এর লাইসেন্স renew.
টাকা ছাড়া ইউনিয়ন ভূমি সহকারী দিচ্ছিলো না। উনি বলেন আবার নামজারি করতে হবে। শেষে ২০০০ টাকা নিয়ে খাগডহর ভুমি অফিসে ভূমি সহকারী এপ্রুভ করে দেয়।
জমি কেনার পর দলিল করেছি তার পর নাম জারি করতে গেলাম একজন বলল আপনি যদি অতিরিক্ত টাকা না দেই তালে তারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আমার নাম জারি আটকিয়ে রাখবে তাই বাধ্য হয়ে সরকারি ফ্রি অনেক গুন বেশি টাকা দিয়েছি।
পাসপোর্টের সরকারি ওয়েবসাইটে বলা আছে, পাসপোর্ট করতে সরকারি ফি হিসেবে ৫,৭০০ টাকা লাগবে। কিন্তু আমি যখন নিজে অনলাইনে আবেদন করে টাকা পরিশোধ করি, তখন কোনো কারণ ছাড়াই বলা হয় যে এই পাসপোর্ট হবে না। আমার ছোট ভাইয়ের বিদেশ যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে পাসপোর্ট প্রয়োজন ছিল। তাই শেষ পর্যন্ত বাইরে থেকে একজন দালালের মাধ্যমে অতিরিক্ত ৫,০০০ টাকা দিয়ে পুরো কাজটি করাতে হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, দালাল আমার মুখ দেখেই যেন বুঝে ফেলেছিল যে সরাসরি আবেদন করলে কাজ হবে না। সে নিজে আবেদন করে বলেছে, “এই কাগজ দেখালেই হয়ে যাবে।” এতে আমার মনে হয়েছে, পাসপোর্ট অফিসের ভেতরে দালালদের মাধ্যমে একটি অনিয়মিত সিন্ডিকেট কাজ করছে। অভিযোগ আছে, প্রতিটি পাসপোর্টের জন্য দালালদের মাধ্যমে অফিসের ভেতরে ১,৫০০–২,০০০ টাকা করে অতিরিক্ত নেওয়া .
সহকারী শিক্ষক হিসেবে ঢাকা জেলা শিক্ষা অফিস এ চাকরি ছাড়ার রিজাইন লেটার এ সাক্ষর নেয়ার জন্য হয়রানি,,গিয়ে আমার আবেদন পত্র ফালায় রেখেছিল..পরে টাকা দিয়ে চাকরি ছাড়তে হয়.. এছাড়া এক মাস আগে আবেদন পত্র দেয়ার পর ও আমাকে এক মাস এর বেসিক জমা দিতে হয়েছে
নিজের বাপদাদার জমি,নিজের নামে খারিজ করতে দিলে অফিস খরচ ২৫০০ টাকা ভুমি অফিসে ,আমাদের আড়াইহাজার থানার সকল ইউনিয়ন এর থেকে বেশি টাকা নেয় দুপ্তারা ইউনিয়ন এর মেম সাহেবা। সরকার পায় কয় টাকা? নায়েব সার আর এসিলেন সারের অফিসের খরচ ৫০০০ টাকা ।
সম্প্রতি আমি আমার পরিবারের এক সদস্যের বিবাহের কাবিননামা উত্তোলন করার সিদ্ধান্ত নেই। কাজি অফিসে যাওয়ার পর,কাজি আমাকে তার অফিস সহকারীর সাথে কথা বলতে বলে,সেখানে আমি তাকে বিয়ের সময় কাজিকে পরিশোধিত অর্থের রিসিট দেখিয়ে কাবিন নামা এবং ইংরেজি অনুবাদ কপি এর কথা জানতে চাই। অফিস সহকারী জানায় যে বাংলা কাবিন নামার জন্য তাকে ৫০০ টাকা এবং ইলরেজি অনুবাদের জন্য ৩,০০০ টাকা অর্থ পরিশোধ করতে হবে। একই সাথে এটাও উল্লেখ করা হয় যে যদি এই ডকুমেন্টস সমূহ অনলাইনে সার্টিফাই করিয়ে নিতে হয় সেক্ষেত্রে তাকে ৮,০০০ টাকা অর্থ পরিশোধ করতে হবে। পরবর্তীতে আমি বাংলা,ইংরেজি অনুবাদ এবং ম্যাজের সার্টিফিকেটের জন্য ২,০০০ টাকার বিনিময়ে কাজির কাছ থেকে পরিবারের অন্য সদস্যের মাধ্যমে সংগ্রহ করি।
বাইক রেজিষ্ট্রেশন করতে সরকারি খরচ ১১৭০০+ কিন্তু ওনারা ১৬০০০ এর কমে করবে না। আগের বাইক আমি নিজেই ট্রাই করেছি কিন্তু বিআরটিএ ঝুলিয়ে রাখে। এদিকে পুলিশ ধরলে আরো বেশি ঘুস লাগে তাই ১৬০০০ দিয়েই করালাম। Yamaha Natore
আমি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে গিয়েছিলাম এসপি অফিস পাবনাতে আমি যখন এয়ারলাইন্স চাইলাম তখন আমাকে বলল আপনার এগেনস্টে একটি মামলা আছে সে মামলার ক্লিয়ারেন্স নথি নিয়ে আসেন আমি বলেছিলাম যেহেতু আমি ইতিপূর্বে দিয়েছি সুতরাং এটা আমি নিয়ে আসি নাই আমার কাছে পাসপোর্ট রয়েছে এরপরে আমি তার কাছ থেকে এটা নিতে চেষ্টা করি কিন্তু সে যখন দিচ্ছিল না তখন আমি তাকে ১০০০ টাকা ঘুষ প্রদানের মাধ্যম দিয়ে এটি সংগ্রহ করে
আমি এলপিআর এ আসবার পর আমার জিপিএফ ফান্ডের জমানো টাকা, প্রাপ্ত ছুটির নগদায়ন হিসাব যে অডিটর করেছে সে আমাকে এক লাখ টাকা ডেবিট আছে বলে ভয় দেখিয়ে ৬০০০০ টাকা দাবী করে।আমি ভয়ে তার সাথে ৫০০০০ টাকায় রফা করি। পরে যখন আমি আমার প্রকৃত হিসাব হাতে পেলাম তখন দেখি আমার ৪০০০০ টাকার মত ক্রেডিট আছে। সবচাইতে মজার ব্যাপার হলো আমার পাওনা প্রদান কারী কতৃপক্ষের নিকট অডিট রিপোর্ট ঘুষের টাকা পরিশোধ করার তিনদিন আগে জমা হয়ে গিয়েছিল যা আমাার জানা ছিলনা। কিন্তু যখন আমি প্রাপ্ত বিল সংক্রান্ত কাগজ হাতে পাই তখন বিষয়টি আমি ধরতে পারি।
অন লাইনে সকল দলিলাদী সঠিকভাবে সাবমিট করি [আমি নিজে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি এবং দাপ্তরিক সকল ডকুমেন্টস সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রাখি] । অর্থ না দেয়ায় ঝুলায় রেখে বাতিল করে দেয়। আবার আবেদন দাখিল করি এবং যোগাযোগ করি আবার ঝুলায় রাখে ভিজিট করবে বলে কিন্তু ভিজিটে আসেনি, ঘুষ না দেয়ায় এবারও বাতিল করে দেয়। আমি সিদ্ধান্ত নেই পরবর্তীতে প্রতিকার ব্যবস্থাপনায় অভিযোগ দাখিল করবো কিন্তু পারিবারিক প্রেশারে সর্বশেষ বাধ্য হয়ে ৭০০০ টাকা দিয়ে নামজারী করা হয়।
Customs and vat office, Dhaka , Gazipur or any location . if we go for any work subject wise , Sakha, pion, ARO, RO ,AC, DC to commissioner every one asking money rathen then ensure work. they just wating eveday person resiving gush 20000- 2000000. it is horibal situation , only for this kind of officer/person our national economy gose down . every pion like show they are commissioner according to their behave. but no action by the supirior . bocoz they also taking gush. amra kotay jabo......
আমি একজন ঠিকাদার হিসেবে সিটি কর্পোরেশনে আবেদন করেছি।কাজ প্রাপ্তিতে ৬% থেকে ১৪% পর্যন্ত ঘুষ দিতে হয়। কাজ নেওয়ার জন্য, এরপর কাজের ওয়ার্ক অর্ডার তৈরি, কাজ শুরু করা, কাজের মাঝখানে অগ্রগতি সহ প্রতিটি ধাপে, টিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত ইঞ্জিনিয়ার আছে সবাই, অ্যাকাউন্ট সেকশন সবাই, বিরাট একটি অংক আমাদের থেকে নিয়ে যায়, এগুলো ছাড়া আমার প্রাপ্য কাজের বিল তারা করতে দেয় না। যদি আমি না দেই তারা কাজকে ভিন্ন খাতে নিয়ে যায়, আমার দুর্ভোগ বাড়িয়ে দেয়।
আমার ভাইয়েরা ভাই এর ছোট ভাই — লৌহজং এসিল্যান্ড অফিসে মিউটেশন করতে গিয়েছিল তখন অনেক টাকা ডিমান্ড করেছে এসিল্যান্ড অফিসের নাজির শেষে দেড় লক্ষ টাকা দেয়া হয়েছে।
আমি অনলাইনে নামজারীর আবেদন করেছিলাম। আমার পেপারস ভেরিফাই এর জন্য আসে আড়ানী ভুমি অফিসে। আমি অনলাইনে চেক করে দেখলাম। ভুমির ওয়েবসাইট থেকে তার নাম্বার নিলাম। কল দিলাম। জিজ্ঞাসা করলাম আমার পেপারস আপনার কাছে আছে প্রায় ২০ দিন। সে বলল দেখছি। এর ১ সপ্তাহের শেষে অনলাইনে ঢুকে দেখি আমার আবেদন সফল হয় নাই। কি জানি একটা কাগজ নাই এরকম লেখা। পরে ভুমি অফিসের এক পিওনের সাথে যোগাযোগ করি। সে বলল ভাই এসব কোন ব্যাপারই না। আমাকে দেন। আমি পার করে দিচ্ছি। পরে তাকে ৪০০০ টাকা দিলাম। সরকারি খরচ ১১৭০ টাকা। সেইম পেপারস। ১৬ দিনের মাথায় খারিজ খারিজ হয়ে গেল। আমি বললাম কিভাবে? বলল এত কিছু বুঝবেন না। আসলে আমি আড়ানীর ঐ লোককে ২০০০ টাকা দিয়েছি। বাকিটা আমার খরচ। একই পেপারসে কাজ হল। ২০০০ টাকা ঘুষ খেল। আমার ৩০০০ টাকা খোয়াল।
টিসিবির ডিলার নিয়োগ দিয়েছে ১৬ জন প্রতিজন থেকে ২ লক্ষ্য টাকা করে নিয়েছে ক্যাশ।
গত সপ্তাহ আমার বাড়ির দুটি নামজারি আবেদন করি। সহকারি কমশিনার ভূমি আমার আবেদনটি ইউনিয়ন ভূমি সহকারীর কাছে প্রতিবেদন প্রাপ্তির জন্য পাঠায়। তারপর আমি ইউনিয়ন ভূমি সহকারীকে ৫০০ টাকা ও পরে ৪০০ টাকা প্রদান করি যাতে কাজ দ্রুত হয়। কিন্তু তিনি আরো জোর গলায় ১৫০০ টাকা করে দাবি করলেন। বললেন ৫০০ টাকায় কোনো কাজ হয় না। ১৫০০ করে ৩০০০ টাকা দাও
Trade licence renew korte 13000 taka niche, Dhaka North city corporation er ak lok.
শ্রম আইন সেবা। ডিরেক্টর দাবি