সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Job police verification

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার শুরুতেই বিভিন্ন কাগজপত্র দেওয়ার পর তিনি টাকা দাবি করে এবং এক হাজার টাকা দেওয়াতে তিনি নেন নি এবং বলে যে আবার যোগাযোগ করবে এবং বলে যে বিভিন্ন কাগজপত্র আরো লাগবে যখন টাকা দেওয়া হয় আর কোন কাগজপত্র লাগবে না বা ঠিক আছে বলে।

Rangpur, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNUZU5LV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কারখানা লাইসেন্স

যে টাকা ফী তাঁর চেয়ে ৫ গুন বেশি দাবি। না দিলে লাইসেন্স লেট হবে। প্রবলেম হবে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK3T2EDL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

সহকারী শিক্ষক হিসেবে ঢাকা জেলা শিক্ষা অফিস এ চাকরি ছাড়ার রিজাইন লেটার এ সাক্ষর নেয়ার জন্য হয়রানি

সহকারী শিক্ষক হিসেবে ঢাকা জেলা শিক্ষা অফিস এ চাকরি ছাড়ার রিজাইন লেটার এ সাক্ষর নেয়ার জন্য হয়রানি,,গিয়ে আমার আবেদন পত্র ফালায় রেখেছিল..পরে টাকা দিয়ে চাকরি ছাড়তে হয়.. এছাড়া এক মাস আগে আবেদন পত্র দেয়ার পর ও আমাকে এক মাস এর বেসিক জমা দিতে হয়েছে

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKP4VCHK
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

সাফ কবলা দলিল রেজিষ্ট্রেশন

ওয়ারিশ সার্টিফিকেট এ দাদির নাম ভূল থাকায় দলিললেখক অফিসারকে ম্যানেজ করতে ৫০০০ টাকা বাড়তি আদায় করে। কিন্তু পরিশোধ করেনাই। পরবর্তীতে টাকা ফেরত দেয়ার জন্য চাপ দিলে অফিস সয়ায়কের কাছে টাকা জমা দেয়। আমরা এরপর চলে আসি।

মির্জাগঞ্জ উপজেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR33VM44
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪০০

সনাক্তকারির স্বাক্ষর নেয়ার জন্য। Form 13 of NID

ন্যাশনাল আইডি এড্রেস চেঞ্জ করার জন্য নির্বাচন কমিশনের ফরম নাম্বার ১৩ এর সনাক্ত করে স্বাক্ষর প্রয়োজন হয়। প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সাবমিট করলে অফিস থেকে বলা হয় আসা যাওয়ার কিছু খরচ আছে সেগুলো পরিশোধ করতে হবে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKK2MHBV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে গিয়েছিলাম এসপি অফিস পাবনাতে আমি যখন এয়ারলাইন্স চাইলাম তখন আমাকে বলল আপনার এগেনস্টে একটি মামলা আছে সে মামলার ক্লিয়ারেন্স নথি নিয়ে আসেন আমি বলেছিলাম যেহেতু আমি ইতিপূর্বে দিয়েছি সুতরাং এটা আমি নিয়ে আসি নাই আমার কাছে পাসপোর্ট রয়েছে এরপরে আমি তার কাছ থেকে এটা নিতে চেষ্টা করি কিন্তু সে যখন দিচ্ছিল না তখন আমি তাকে ১০০০ টাকা ঘুষ প্রদানের মাধ্যম দিয়ে এটি সংগ্রহ করে

পাবনা শহর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ8CCGVD
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০০

জাতীয়তা সনদপত্র

জাতীয়তা সনদপত্র অনলাইনে পেমেন্ট করে আবেদনপত্র নিয়ে অফিসে গেলে ৩ জনের জাতীয়তা সনদপত্র এর জন্য ৩০০ টাকা দাবী করে।প্রত্যেকের কাছ থেকে যে কন ধরনের সনদপত্রের জন্য ১০০ থেকে শুরু করে ১০০০ টাকাও নেয়া হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTFLPWL8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

খুব খারাপ

শরিয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক অজিত বাসার ট্রেনিং সেন্টার থেকে কমিশন নিয়ে ছাত্র ছাত্রী দের ট্রেনিং সেন্টার এ ট্রেনিং করতে বাধ্য করে যেখানে ছাত্র ছাত্রী ফ্রিতে ট্রেনিং করতে পারে ইন্ড্রিষ্টিতে অনেক অস্বচ্ছল পরিবার আছে যারা টাকা দেওয়ার সমার্থ নেই

শরিয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKKREVLE
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন, শ্রান্তি বিনোদন ভাতা, জিপিএফ

যেহেতু বিষয়টি অফিশিয়াল তাই এটি কখনো জনসম্মুখে আসে না।প্রত্যেক সরকারি কর্মচারী এটি পরিশোধ করে। প্রত্যেকটি এজি অফিসে বেতন, জিপিএফ, শ্রান্তি বিনোদন ভাতা, বদলি পরবর্তী বেতন চালু, সহ সকল কাজের জন্য ঘুষ নেওয়া হয় নয়তো এ কাজগুলো ঝুলিয়ে রাখা হয় মাসের পর মাস। যেগুলো রিপোর্টেরও কোন সুযোগ নেই, রিপোর্ট করলে প্রতিষ্ঠানসহ কর্মকর্তা বা কর্মচারীর বেতন বন্ধ।

বাংলাদেশের সকল অ্যাকাউন্টস জেনারেল অফিস।, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNZS2MDW
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৬.০ হাজার

Bike Registration

বাইক রেজিষ্ট্রেশন করতে সরকারি খরচ ১১৭০০+ কিন্তু ওনারা ১৬০০০ এর কমে করবে না। আগের বাইক আমি নিজেই ট্রাই করেছি কিন্তু বিআরটিএ ঝুলিয়ে রাখে। এদিকে পুলিশ ধরলে আরো বেশি ঘুস লাগে তাই ১৬০০০ দিয়েই করালাম। Yamaha Natore

Natore, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJH7UELE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

কাজি অফিস থেকে কাবিন নামা উত্তোলন

সম্প্রতি আমি আমার পরিবারের এক সদস্যের বিবাহের কাবিননামা উত্তোলন করার সিদ্ধান্ত নেই। কাজি অফিসে যাওয়ার পর,কাজি আমাকে তার অফিস সহকারীর সাথে কথা বলতে বলে,সেখানে আমি তাকে বিয়ের সময় কাজিকে পরিশোধিত অর্থের রিসিট দেখিয়ে কাবিন নামা এবং ইংরেজি অনুবাদ কপি এর কথা জানতে চাই। অফিস সহকারী জানায় যে বাংলা কাবিন নামার জন্য তাকে ৫০০ টাকা এবং ইলরেজি অনুবাদের জন্য ৩,০০০ টাকা অর্থ পরিশোধ করতে হবে। একই সাথে এটাও উল্লেখ করা হয় যে যদি এই ডকুমেন্টস সমূহ অনলাইনে সার্টিফাই করিয়ে নিতে হয় সেক্ষেত্রে তাকে ৮,০০০ টাকা অর্থ পরিশোধ করতে হবে। পরবর্তীতে আমি বাংলা,ইংরেজি অনুবাদ এবং ম্যাজের সার্টিফিকেটের জন্য ২,০০০ টাকার বিনিময়ে কাজির কাছ থেকে পরিবারের অন্য সদস্যের মাধ্যমে সংগ্রহ করি।

নোয়াখালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQRVVX3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

জমির মালিকানা খারিজ করা।

নিজের বাপদাদার জমি,নিজের নামে খারিজ করতে দিলে অফিস খরচ ২৫০০ টাকা ভুমি অফিসে ,আমাদের আড়াইহাজার থানার সকল ইউনিয়ন এর থেকে বেশি টাকা নেয় দুপ্তারা ইউনিয়ন এর মেম সাহেবা। সরকার পায় কয় টাকা? নায়েব সার আর এসিলেন সারের অফিসের খরচ ৫০০০ টাকা ।

দুপ্তারা ইউনিয়ন বাকি সব ইউনিয়ন এবং পৌড়সভা আড়াইহাজার থানা।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPSHXQT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

Passport Bananur jonnu gechilam

পাসপোর্টের সরকারি ওয়েবসাইটে বলা আছে, পাসপোর্ট করতে সরকারি ফি হিসেবে ৫,৭০০ টাকা লাগবে। কিন্তু আমি যখন নিজে অনলাইনে আবেদন করে টাকা পরিশোধ করি, তখন কোনো কারণ ছাড়াই বলা হয় যে এই পাসপোর্ট হবে না। আমার ছোট ভাইয়ের বিদেশ যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে পাসপোর্ট প্রয়োজন ছিল। তাই শেষ পর্যন্ত বাইরে থেকে একজন দালালের মাধ্যমে অতিরিক্ত ৫,০০০ টাকা দিয়ে পুরো কাজটি করাতে হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, দালাল আমার মুখ দেখেই যেন বুঝে ফেলেছিল যে সরাসরি আবেদন করলে কাজ হবে না। সে নিজে আবেদন করে বলেছে, “এই কাগজ দেখালেই হয়ে যাবে।” এতে আমার মনে হয়েছে, পাসপোর্ট অফিসের ভেতরে দালালদের মাধ্যমে একটি অনিয়মিত সিন্ডিকেট কাজ করছে। অভিযোগ আছে, প্রতিটি পাসপোর্টের জন্য দালালদের মাধ্যমে অফিসের ভেতরে ১,৫০০–২,০০০ টাকা করে অতিরিক্ত নেওয়া .

Narsingdi, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKJADSA6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নাম জারি

জমি কেনার পর দলিল করেছি তার পর নাম জারি করতে গেলাম একজন বলল আপনি যদি অতিরিক্ত টাকা না দেই তালে তারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আমার নাম জারি আটকিয়ে রাখবে তাই বাধ্য হয়ে সরকারি ফ্রি অনেক গুন বেশি টাকা দিয়েছি।

কেরানিগঞ্জে, রাজেন্দ্রপুর ভূমি অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKUNZSDB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

জমি খারিজ

আমার দুইটা জমি খারিজের মূল্য হিসেবে ২২০০ টাকা, কিন্তু জমি দুটো খারিজ করতে আমার ১৪০০০টাকা লাগে। একজন কম্পিউটার কাজ করে ও করে দিছে। এসিল্যান্ড থেকে শুরু করে যত আছে সবাইকে টাকা দেয়া লাগে এইরকম বলছে। সব কাজ ওই ছেলে করছে। ঘুষ না দিলে কাজ হবে না। জমিও বিক্রি হবে না। তাই বাধ্য হয়েই কাজগুলো করতে হইছে।

বদরগঞ্জ, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNYUYPLZ
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০ হাজার

টিন সার্টিফিকেট সম্পর্কিত তথ্য সংগ্রহ

অবশ্যই। আপনার বক্তব্যটি আরও পরিষ্কার, ভদ্র ও প্রাঞ্জলভাবে এভাবে লেখা যেতে পারে: কর অফিসে TIN সংক্রান্ত তথ্য প্রদানে টাকা দাবির বিষয়ে অভিযোগ আমার মামা সম্প্রতি কর অফিসে গিয়ে তাঁর TIN (Taxpayer Identification Number) সার্টিফিকেট-সংক্রান্ত তথ্য জানতে চান। উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে তাঁদের জমি অধিগ্রহণ করায় অধিগ্রহণের টাকা তাঁদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের TIN সার্টিফিকেট জমা দিতে বলেছে। এই প্রয়োজনের কারণে তিনি কর অফিসে গিয়ে TIN সার্টিফিকেট-সংক্রান্ত তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী সরাসরি ৫০০/- (পাঁচশত) টাকা দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি জানান যে, ৫০০/- টাকা প্রদান করলেই তথ্য দেওয়া হবে; অন্যথায় তথ্য দেওয়া হবে অন্যথায় চলে যান।

কর অফিস, বগুড়া সদর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJVN6X7C
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৫.০০ লাখ

স্ক্রেপ ভেসেল আমদানি

স্ক্রেপ ভেসেল আমদানিতে কাস্টমস্ এর আর.ও. যায় ফুয়েল, ডিসেল সব পরিমাপ করার জন্য। আমাদের নিয়ে যায় মেরিন সার্ভেয়ার হিসাবে। দেখেছি, এজেন্ট আর কাস্টমস্ এর আর.ও মিলে তেলের (ফুয়েল) পরিমান কমিয়ে দেয়‌। অনেক সার্ভেয়ার ও এর সাথে জড়িত থাকেন। দেখেছি,এই কাজ করতে গিয়ে কাস্টমস্ এর আর.ও. ১০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা ঘুষ নেয় আর সরকার হারায় বিপুল পরিমাণ রাজস্ব। আমি ৪/৫ বার গিয়ে এখন‌ আর যাই না। কারন সাক্ষরটা আমাকেই দিতে হয় এবং বাধ্য করা হয় এজেন্ট সহ। আমাদের (সার্ভেয়ার) সরকার একটু নিরাপত্তা দিলেই এসব সমূলে উৎপাটন করা সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের কাছে আর্জি রইলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT2UVXZ9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

এলজিইডি অফিস

এলজিইডি অফিসে এনারা ঘুষ কে বৈধ করে নিয়েছেন একপ্রকার চাপ প্রয়োগের মাধ্যেমেই। ঘুষ না দিলে আপনি ১০০% কাজ করলেও কাজে ভুল হয়ে যাবে, এই বাহানা ওই বাহানা তারপর বিল আর হবে না। তখন বিলের কাগজ নিতে হলে প্রথম উপজেলা ইঞ্জিনিয়ার কে দিতে মোট কাজের হবে ০.৫% এরপর জেলা অফিস Xen 0.5% পিডি ০.৫% একাউন্টস ও অন্যান্য ইঞ্জিনিয়ার মিলে ০.৫%। একটা কাজ টেন্ডারে পাওয়ার পর ০.৫ করে ৩ জায়গায় দিতে হয়। এনারা একাটে বলে সিএস। এরকম করে দিলে কিভাবে কাজ ১০০% হবে? কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলা ইঞ্জিনিয়ার দ্রুত না সরালে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আজ প্রায় ৩.৫ বছর যাবত একই উপজেলায় তিনি আছেন।

ঢাকা অফিস আগারগাঁও, সকল জেলা অফিস ও সকল উপজেলা অফিস।, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNWY29QZ
মন্তব্য