সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

জমির খাজনা ২০/৫০ গুন বেশি আদায়

ঝিকরগাছা ভূমি অফিস এর সার্ভেয়ার, সরকার খাস জমির খাজনা ৩০-৫০গুন বেশি আদায় করেছে, এবং তার গন গন বদলি কেন শুধু ঝিকরগাছা এটা বুঝিনা। সবই তদবির বড় বাবু সব

ঝিকরগাছা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHMD2GHM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

khatian

bhumi sheba office e ghosh deoa chara kaaj hoi na. 3 bochor ami nije apply kore dekechi. kintu bar bar kono na kono karon dekiye reject kore dei. pore taka jokon dilam kaaj hoiye gece. oi office shobai ek shate kore. je kono ekjon contract nibe baki shobai bhag kore khabe.

coxsbazar, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTL8ENAS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.৫ হাজার

নামজারী

আমি প্রথমে নামজারির জন্য অনলাইনে আবেদন করি তারপরে অনেকদিন পরে ( প্রায় ৩০ দিন) থাকার পর যোগাযোগ করলে কোন লাভ হয় নি। তারা ক্যানসেল ও করেনি।এরপর দালালের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে আমার কাজ হয়ে গেছে।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR7966SM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারী

নামজারী করতে ফেনী শহর এর ভুমি অফিস আমার কাছে দাবি করে ৭০০০ টাকা এরা এক্টু ভিন্ন ভাবে ঘুস নেয় যেমন ভুমি অফিসের অপজিটে ডিজিটাল সেবার নামে দোকান খুলছে সেখানে নামজারি করে দিবে বলে ১১০০ টাকার সরকারি ফি এর বদলে ৭০০০ ৮০০০ এমনকি কাগজ ভুল হলে আরো বেশী দিয়ে ভুয়া কাগজের বিপরীতে খারিজ করে দিচ্ছে। এর সাথে ভুমি অফিসের সবাই জড়িত

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTR7QX2H
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

করের সার্টিফিকেট প্রদান

এটার কোনো সরকারি ফি আছে কি না তা জানানেই তবে বাধ্যতা মূলক দিতেই হবে। আর অনলাইনে টেক্স রিটার্ন করলে কোনো কাগজ চাইলে অনিহা প্রকাশ ও পিয়ন দ্বারা লাঞ্ছিত ফ্রি। আর এখানে উনাদের কাছে সবর্চ্চো মুর্খ ছাড়া কেউ কর অফিসে পা রাখে না। আপনার শিক্ষা এখানে শুন্য টাকা এখানে শিক্ষক।

নেত্রকোনা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY8NEHMA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

থানা সাধারণ ডাইরি

ওসি এবং এসআই দুইজন মিলেই আমাদের সাধারণ ডায়রির বিপরীতে টাকা দাবি করে। আবার পরে এটাও জানতে পারি যে অপর পক্ষের কাছ থেকেও তারা ভালো অংকের টাকা খেয়েছে। এবং তারা খুবই আনন্দিত হয় যখন কোন কেস তাদের কাছে আসে কারণ টাকা একদিক থেকে না দুই দিক থেকে আসে। এটা জুলাই মাসের ঘটনা নতুন ওসিক পরিবর্তনের পর।

মাহিগঞ্জ সাতমাথা,রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNE6FY46
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০ হাজার

রেজিষ্ট্রেশন

সাব রেজিস্ট্রার এর বিশ্রাম কক্ষে নিয়ে তার অধীন এক ইমপ্লোয়ি দাবী করে।টাকাটা অন্য মাধ্যমে গ্রহন করে।

উজিরপুর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRWRJ9DS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

Family Certificate (Child foreign education)

বাচ্চাকে বিদেশে লেখাপড়া করার জন্য ফ্যামিলি সনদ দরকার হয়। যেটা ফ্রীতে দেওয়ার কথা। ৫০০০ টাকা দাবি করেছিলো। অবশেষে ৩০০০ টাকা দিয়ে সনদ নিতে বাধ্য হই।

Mohammadpur, Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKQAV9R8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

কল-কারখানা পরিদর্শন পরিদপ্তর

নিয়মিত ভিজিটের অংশ ছিল, অতঃপর অনেক অনেক ধরনের সমস্যা উল্লেখ পূর্বক উক্ত টাকা দাবী করে আদায় করা হয়।

টঙ্গী জোন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDQWB8R
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

Driving License

আমাকে বলা হয়েছিল, ভাই, আপনি যদি দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স না করেন, তাহলে আগামী পাঁচ বছর ঘুরেও হয়তো লাইসেন্স করতে পারবেন না। তাই অযথা সময় নষ্ট না করে আমাদের মাধ্যমে করিয়ে নিলে আপনার জন্য প্রক্রিয়াটা সহজ হবে।

BRTA Narayanganj Circle Office, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRBHGK8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পল্লী বিদ্যুৎ

আমার একটি সংযোগে লোড বৃদ্ধির জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে কথা বলি। তখন তারা নানা রকম অযুহাত, আবেদন, কাগজ পত্র, ইত্যাদি বিষয় নিয়ে কথা পেচাতে থাকে। এরপর বলে আবেদন করেন দেখতেছি। ১মাস ঘুরেছি কাজ হয়নি। অফিসের বাইরে একজন লোক বলে ভাই দালাল ধরেন কাজ হয়ে যাবে। এরপর দলাল ধরি, টাকা দেই, কাজ হয়ে গেছে।

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHXXADBR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সরকারি সার বেশী দামে বিক্রি।

কৃষকের জন্য বরাদ্দকৃত সার, আমরা কৃষকরা কখনোই সরকারি দামে পাই না। সবসময় বেশী দামে কিনতে হয়। বিভাগীয় কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা, উপজেলা কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা এভাবে ঘুষ নেয়ার কারণে তারা সার ব্যবসায়ীদের কিছু বলেন না। ১০০০ টাকার ডিএপি এবং এমওপি সার কিনতে ১৫০০ টাকা ঘেকে ১৮০০ টাকা লাগে। দেখার কেউ নেই। আল্লাহ আমাদের বাচান।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ8S5QDY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

পাসপোর্ট করতে

আমি পাসপোর্ট করতে গিয়েছি কুমিল্লা পাসপোর্ট অফিসে, আমার সকল তথ্য সঠিক থাকা সত্বেও আমার বাড়ির নাম লিখিনি কেন ও আমি যে বেকার সে মর্মে আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পত্যায়ন পত্র লাগবে বলে তারা আমাকে প্রথম দিন প্নত্যাখ্যান করে। ২ দিন পরে তাদের ১৭০০ টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT8GKHVC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ব্যাবসার জন্য বিকাশ এজেন্ট নতুন নামাবো

বাংলাদেশে যে কোন অঞ্চলের ব্যাবসায়ী যদি তার দোকানের জন্য নতুন এজেন্ট সিম নেওয়ার জন্য সবকিছু কাগজপত্র সঠিক দেওয়ার পর ও লাইন ম্যান (DSO) কে ঘুষ দিতে হয়। এই ঘুষ সবগুলো লাইন ম্যান (DSO) খায় না, এগুলো হাউজের সবাই একসাথে খায়। যেমন আগস্ট মাসে ৫০ জন নতুন এজেন্ট আসছে উপজেলায়। ৫০×৫০০ = ২,৫০,০০০/- টাকা হাউজের সবাই মিলে ভাগবাটোয়ারা করে খাবে। এই টাকা লাইন ম্যান (DSO), সুপারভাইজার, ম্যানেজার, TM/AM/GM পর্যন্ত যায়। কিন্তু দোষ পড়ে লাইন ম্যান (DSO) উপর।

লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTQ8X2K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

চাকরির ভেরিফিকেশন

চাকুরির ভেরিফিকেশন করার জন্য এসে ৭০০০ টাকা চেয়ে ছিলো, চা মিষ্টি খাওয়ার জন্য। ৩০০০ টাকা দেওয়া হয়েছে, যদিও আমার সকল কাগজ ঠিক ছিলো।

টাংগাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSGYZLR
মন্তব্য