সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
কর অফিস

করের সার্টিফিকেট প্রদান

এটার কোনো সরকারি ফি আছে কি না তা জানানেই তবে বাধ্যতা মূলক দিতেই হবে। আর অনলাইনে টেক্স রিটার্ন করলে কোনো কাগজ চাইলে অনিহা প্রকাশ ও পিয়ন দ্বারা লাঞ্ছিত ফ্রি। আর এখানে উনাদের কাছে সবর্চ্চো মুর্খ ছাড়া কেউ কর অফিসে পা রাখে না। আপনার শিক্ষা এখানে শুন্য টাকা এখানে শিক্ষক।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY8NEHMA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি সার বেশী দামে বিক্রি।

কৃষকের জন্য বরাদ্দকৃত সার, আমরা কৃষকরা কখনোই সরকারি দামে পাই না। সবসময় বেশী দামে কিনতে হয়। বিভাগীয় কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা, উপজেলা কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা এভাবে ঘুষ নেয়ার কারণে তারা সার ব্যবসায়ীদের কিছু বলেন না। ১০০০ টাকার ডিএপি এবং এমওপি সার কিনতে ১৫০০ টাকা ঘেকে ১৮০০ টাকা লাগে। দেখার কেউ নেই। আল্লাহ আমাদের বাচান।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ RJ8S5QDY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানা সাধারণ ডাইরি

ওসি এবং এসআই দুইজন মিলেই আমাদের সাধারণ ডায়রির বিপরীতে টাকা দাবি করে। আবার পরে এটাও জানতে পারি যে অপর পক্ষের কাছ থেকেও তারা ভালো অংকের টাকা খেয়েছে। এবং তারা খুবই আনন্দিত হয় যখন কোন কেস তাদের কাছে আসে কারণ টাকা একদিক থেকে না দুই দিক থেকে আসে। এটা জুলাই মাসের ঘটনা নতুন ওসিক পরিবর্তনের পর।

ঘুষ দিয়েছি
মাহিগঞ্জ সাতমাথা,রংপুর ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNE6FY46
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

রেজিষ্ট্রেশন

সাব রেজিস্ট্রার এর বিশ্রাম কক্ষে নিয়ে তার অধীন এক ইমপ্লোয়ি দাবী করে।টাকাটা অন্য মাধ্যমে গ্রহন করে।

ঘুষ দিয়েছি
উজিরপুর ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRWRJ9DS
মন্তব্য
সিটি কর্পোরেশন

Family Certificate (Child foreign education)

বাচ্চাকে বিদেশে লেখাপড়া করার জন্য ফ্যামিলি সনদ দরকার হয়। যেটা ফ্রীতে দেওয়ার কথা। ৫০০০ টাকা দাবি করেছিলো। অবশেষে ৩০০০ টাকা দিয়ে সনদ নিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
Mohammadpur, Dhaka ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKQAV9R8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কল-কারখানা পরিদর্শন পরিদপ্তর

নিয়মিত ভিজিটের অংশ ছিল, অতঃপর অনেক অনেক ধরনের সমস্যা উল্লেখ পূর্বক উক্ত টাকা দাবী করে আদায় করা হয়।

ঘুষ দিয়েছি
টঙ্গী জোন ৳৬০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKDQWB8R
মন্তব্য
বিআরটিএ

Driving License

আমাকে বলা হয়েছিল, ভাই, আপনি যদি দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স না করেন, তাহলে আগামী পাঁচ বছর ঘুরেও হয়তো লাইসেন্স করতে পারবেন না। তাই অযথা সময় নষ্ট না করে আমাদের মাধ্যমে করিয়ে নিলে আপনার জন্য প্রক্রিয়াটা সহজ হবে।

ঘুষ দিয়েছি
BRTA Narayanganj Circle Office ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKRBHGK8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পল্লী বিদ্যুৎ

আমার একটি সংযোগে লোড বৃদ্ধির জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে কথা বলি। তখন তারা নানা রকম অযুহাত, আবেদন, কাগজ পত্র, ইত্যাদি বিষয় নিয়ে কথা পেচাতে থাকে। এরপর বলে আবেদন করেন দেখতেছি। ১মাস ঘুরেছি কাজ হয়নি। অফিসের বাইরে একজন লোক বলে ভাই দালাল ধরেন কাজ হয়ে যাবে। এরপর দলাল ধরি, টাকা দেই, কাজ হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
যশোর ৳৩.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHXXADBR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিল / সম্মানি প্রদান

আমার নামে বিল/ সম্মানি সরকার বরাদ্দ করেছিল (১০% উৎস কর ব্যাতিত) মোট বিল এর তিন ভাগের দুই ভাগ যুব উন্নয়ন অধিদপ্তরের, ময়মনসিংহ রেখে দেয়। যা প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার উপরে, আমার মতো ছোট ব্যবসায়ীদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১.৪০ লাখ
২৫ আগস্ট ২০২৬ MYUSMJA8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবেশন অফিসারের কার্যালয়ে মামলার তদন্ত

সিলেট প্রবেশন অফিসারের কার্যালয়ে একটি মামলার তদন্তের দায়িত্ব গিয়েছিল। উকিল মনে হয় টাকা দেয়ার পরামর্শ দিয়েছিল কি না সঠিক জানা নেই। তবে ওই কর্মকর্তা ৫০০০ টাকা ঘুষ নিয়েছিল রিপোর্ট পক্ষে পাইয়ে দিতে তাও আবার রমজান মাসে! রমজান মাসেও ঘুষের টাকা গ্রহণ করেছিল ওই অফিসার। রুমের ভিতরে কম্পিউটার এবং টাইপিংয়ের ছোট একটা জায়গা আছে। ওখানে পর্দার অপরপাশে যেয়ে অফিসারটি ঘুষের টাকা নিয়েছিল।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYTSFEP5
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে

আমি পাসপোর্ট করতে গিয়েছি কুমিল্লা পাসপোর্ট অফিসে, আমার সকল তথ্য সঠিক থাকা সত্বেও আমার বাড়ির নাম লিখিনি কেন ও আমি যে বেকার সে মর্মে আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পত্যায়ন পত্র লাগবে বলে তারা আমাকে প্রথম দিন প্নত্যাখ্যান করে। ২ দিন পরে তাদের ১৭০০ টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৭ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT8GKHVC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ব্যাবসার জন্য বিকাশ এজেন্ট নতুন নামাবো

বাংলাদেশে যে কোন অঞ্চলের ব্যাবসায়ী যদি তার দোকানের জন্য নতুন এজেন্ট সিম নেওয়ার জন্য সবকিছু কাগজপত্র সঠিক দেওয়ার পর ও লাইন ম্যান (DSO) কে ঘুষ দিতে হয়। এই ঘুষ সবগুলো লাইন ম্যান (DSO) খায় না, এগুলো হাউজের সবাই একসাথে খায়। যেমন আগস্ট মাসে ৫০ জন নতুন এজেন্ট আসছে উপজেলায়। ৫০×৫০০ = ২,৫০,০০০/- টাকা হাউজের সবাই মিলে ভাগবাটোয়ারা করে খাবে। এই টাকা লাইন ম্যান (DSO), সুপারভাইজার, ম্যানেজার, TM/AM/GM পর্যন্ত যায়। কিন্তু দোষ পড়ে লাইন ম্যান (DSO) উপর।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTTQ8X2K
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির ভেরিফিকেশন

চাকুরির ভেরিফিকেশন করার জন্য এসে ৭০০০ টাকা চেয়ে ছিলো, চা মিষ্টি খাওয়ার জন্য। ৩০০০ টাকা দেওয়া হয়েছে, যদিও আমার সকল কাগজ ঠিক ছিলো।

ঘুষ দিয়েছি
টাংগাইল ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKSGYZLR
মন্তব্য
সরকারি হাসপাতাল

হুইল চেয়ার এর সার্ভিস দিয়ে ২০০ টাকা দাবি প্রায় সবার কাছেই নিচ্ছে রংপুর মেডিকেল

হুইল চেয়ার এর সার্ভিস দিয়ে ২০০ টাকা দাবি প্রায় সবার কাছেই নিচ্ছে রংপুর মেডিকেল

ঘুষ দিয়েছি
রংপুর ৳২০০
২৫ আগস্ট ২০২৬ RNDHSELZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জিনিস পত্র চুরির বিষয়ে জিডি

জিনিস পত্র চুরি হয়েছে, এই কারণে থানায় জিডি করতে গিয়েছিলাম, তো খরচ হিসেবে এটা নাকি লাগবে, তাই ১০০০ টাকা দিয়েছে, তবে জিডি হচ্ছে ফ্রী।

ঘুষ দিয়েছি
ফেনী ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTZUTVDA
মন্তব্য