সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

লাইসেন্স তৈরিতে

বিস্ফোরক লাইসেন্স, সরকারি ব্যাংক জমা ১২৪০/- কিন্তু এখানে ৩০০০০/- টাকা কন্টাক্ট করে কাজ করে। নইলে লাইসেন্স হয় না।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR2A6VUM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

বিদ্যুত

বিদ্যুতের মিটারে সমস্যা দেখিয়ে মামলা করার ভয় প্রদর্শন করে ঘুষ চেয়েছিল!

নারায়ণগন্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXUVV8K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নাম জারি

জমি হহস্তান্তরের পরে খতিয়ের নাম জারির জন্য ধানমন্ডি ভুমি অফিসের কর্মকর্তার প্রতিবেদন দেওয়ার জন্য প্রথম এ বিভিন্ন অযুহাত পরে ৫০,০০০/-টাকা ঘুস চায়, ৪০,০০০/-টাকায় কাজ করা হয়

ঢাকা জেলার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCZJ9LN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি পিটিশন

বললো এটা দপ্তরিক খরচ তারপর কোথায় কোথায় কাগজ পাতি দেওয়া লাগবে তাই এই খরচ হবে। আমি জানতাম হয়তো ২০০০-৩০০০ হাজার লাগতে পারে। কিন্তু এতো বেশি নিল তাই এই দরখাস্ত

আমতলী,বরগুনা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRHPB4MZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

মৌজা ভূমি ট্রেসিং কপি

মৌজা ম্যাপ ঢাকায় গেছে। কুরিয়ারে অানবে।দোকান নাকি একটাই। কালিতলা বগুড়া। যার থেকে যেভাবে পাচ্ছে নিচ্ছে। আল্লাহ এসব লোকের কর্মের উত্তম ফল দান করুন।

বগুড়া সদর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJXCP9KY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

রাজউক প্ল‍্যান প্রদশন

আমার plan অনুসারে বিল্ডিং ঠিক থাকার পরও আমাকে নোটিশ দিয়ে দেখা করতে বলে। আমি plan এর কপি জমা দিয়েছি। সরজমিনে মাপ না দিয়ে আমাকে আবার নোটিশ দেয় তখন বুঝলাম টাকা ছাড়া নোটিশ বন্দ হবে না। টাকা দিবার পর সব ঠিক হয়ে গেছে।

উত্তরা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK837U3S
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৯.০ হাজার

পেনশন

আমার বাবা সরকারি চাকুরিজীবী ছিলেন। বাবার মৃত্যুর পর আমার মায়ের চিকিৎসা ভাতা প্রসেস করার জন্য একাউন্টস অফিসে যাবতীয় কাগজপত্র জমা দিবার সাথে ৩০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। পরে যখন কাজ সম্পন্ন হয়েছে আবার ৬০০০ টাকা দিয়ে হয়েছে।

ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRQ489VM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

ভূমি বন্দ বসতো নথি সিলো

আমার একটা দোকান ছিল সকারী জায়গায় আমার দখলে এখন লিজ নিয়েছি সরকারি খরচ হলো ১৯৬০ টাকা তারা নিয়ে ১০০০০০ টাকা সবার থেকে নিচে টায় আমি ও দিতে হইছে আমার হিসেবে পাই ৫০ কোটি টাকা এবাবে নিয়েছে।

নোয়াখালী চৌমুহানি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTW3MULH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

প্রিপেইড মিটারের 2kw থেকে 6Kw করার জন্য চা পানি বিল

প্রিপেইড মিটারের কিলোওয়াট বাড়াতে হবে, বললো ৭-৮ দিন লাগবে, আর কাজ নাও হতে পারে, ৩০০০ টাকা দেন দেখি কি করতে পারি, একে বাড়ে এ অফিসের মধ্যে কথা গুলো বলল, জীবনে প্রথম বার কেউ এই ভাবে চা পানি খাওয়ার জন্য, সুট বুট পড়া ভদ্রলোক টাকা চাইলো, না দিয়ে পারলাম না, ফলাফল ২ ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH3U2JHT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

আমার জানা মতে জমির নামজারি করতে ১১৭০ টাকা লাগে, আমি চুক্তির মাধ্যমে ৬০০০টাকা করেছি।

তারাগন্জ, রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN6CCWA5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

বিএমডিসি লাইসেন্স

ডাক্তারির লাইসেন্স নিতে গিয়ে urgent এর সকল ডাবল ফি পেমেন্ট করার পরও ঘুষ দিতে হয়েছিলো. [redacted] এটা তাহার নাম্বার. ওরা পুরোটাই একটা গ্রুপ.

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKFMDK6Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩২.০ হাজার

জমি দলিল

এক ভাই এর জমি আরেক ভাইয়ের নামে দলিল করা বাবদ ১৮ শতাংশ জমির মূল্য ২৮০০০০ টাকার জন্য ৩২০০০ টাকা নিয়েছে।

ঘাটাইল, টাংগাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKET2TAC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রি একসময় বলা হয়েছিল যে পুরো দরিলে চেইন মিলাতে হবে কিন্তু আমার তা ছিল না এজন্য এই টাকাটা নিছে।

থানা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNUY2QLW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

এনআইডি

এনআইডি সংশোধন জরুরি ছিল। কিন্তু সব কাগজ দিয়ে আবেদন করেও ২ মাস যাওয়ার পরও সমাধান করেনি।পরবর্তী একজন দালালের মাধ্যমে ২৫০০ টাকা সন্ধ্যায় বিকাশে দেওয়ার ১৫ মিনিটের মধ্যে এনআইডি সংশোধন করে দেয়। আমিতো তাদের কারিশমা দেখে অবাক।

চন্দনাইশ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2W8PE7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্মনিবন্ধন তথ্য সংসদনের জন্য আবেদন

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য নিয়ম মেনে আবেদন করেছিলাম। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি আমাকে বললেন, এগুলো আবার ডিসি অফিসে জমা দিতে হবে। আমি যখন সেখান থেকে চলে আসছিলাম, তখন আমাকে ডেকে বলা হলো, “ফি দিয়ে যান।” আমি জানতে চাইলাম, কত টাকা? তিনি বললেন, ৩০০ টাকা। আমি ৩০০ টাকা পরিশোধ করার পর তিনি আবার বললেন, “আপনি যদি মোট ৫০০ টাকা দেন, তাহলে পুরো কাজটাই আমরা করে দেব।” তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একটি স্বাক্ষরের জন্য যদি ৩০০ টাকা লাগে এবং কাজটা দ্রুত/সম্পূর্ণ করে দেওয়ার জন্য আলাদা করে আরও টাকা দিতে হয়, তাহলে জনগণের সেবার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমাসে যে বেতন-ভাতা পান, সেটা আসলে কিসের জন্য? আরও লিখতে চেয়েছিলাম কিন্তু টেক্সট লিমিট এর কারণে সম্ভব হয়নি।

শিল্পাঞ্চল এলাকা - ১২০৮, তেজগাঁও, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKABJPWB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

Land Mutation (Namjari)

স্থান: তাহিরপুর উপজেলা ভূমি অফিস, সুনামগঞ্জ। ​ভূমি নামজারির (ই-নামজারি) নির্ধারিত সরকারি ফি মাত্র ১,১৭০ টাকা। তবে, আবেদনটি প্রক্রিয়া করার জন্য স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা বিপুল পরিমাণ অবৈধ অর্থ দাবি করেন। নামজারির কাজটি সম্পন্ন করতে এবং ইচ্ছাকৃত দাপ্তরিক হয়রানি বা দিনের পর দিন ঘোরানো থেকে বাঁচতে বাধ্য হয়ে ১২,০০০ টাকা দিতে হয়েছে। এই মোটা অঙ্কের ঘুষ না দিলে, কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখেন এবং জমির বৈধ রেকর্ড হালনাগাদ করতে সরাসরি অস্বীকার করেন।

Tahirpur, Sunamganj, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYFD3RV7
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

রাস্তার পাশে গাড়ি থাকাই আমার কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নে সার্জেন anonymous

রাস্তার পাশে গাড়ি থাকাই আমার কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নে সার্জেন — আমার কাছ থেকে ৩০০০ টাকা চাইছিল পরে ৫০০ দিয়া ছাড়া পাই না হয় ১০০০০ টাকার মামলার ভয় দেখাই এক প্রকার ব্ল্যাকমেল করসে সে আমাকে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLLB7B7
মন্তব্য