সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮০.০ হাজার

হেবা দলিল রেজিস্ট্রেশন

হেবা দলিল করতে ৮০, ০০০/ টাকা নিয়েছে। দলিল লেখক বললেন, সাব রেজিস্ট্রেশন, সমিতি ও অন্যান্য খরচ বাবদ এই টাকা।

ফরিদ পুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKP8A6MQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ড্রেসিং

প্রতি ড্রেসিং ২০০-৫০০ টাকা নিয়ে থাকে। লোকেশন: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউট

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFEVR8H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট আবেদন ফর্ম জমা

পাসপোর্টের আবেদন জমা দিতে অরিজিনাল পরিচয়পত্র থাকার পরেও “সার্ভার কপি” দাবি করে। পরে অফিসের এক কর্মচারী টাকার বিনিময়ে সম্ভব বলে। বাহিরে শালবাগান বাজার সংলগ্ন এক কসাই এর দোকানে নিয়ে ১২০০ টাকার বিনিময়ে অনেকের কাছে আবেদন পত্র হাতে নিয়ে প্রথম পেজের ছবি হোয়াটস এপে আবেদন জমার কাউন্টারে পাঠায়। তখনই কাউন্টারে আবেদন নিয়ে জমা দিতে গেলে টু শব্দ ছাড়াই আবেদন গ্রহন করে নেয়। আমার সাথে আরো ৫ জনের কাছে টাকা নিয়েছে। কিছুক্ষন অপেক্ষা করে দেখতে পাই আনসার সদস্য থেকে দোতলার সিনিয়র কর্মকর্তারাও সরাসরি জড়িত। গোপন সুত্রে জানতে পারি এটা ভাগবাটোয়ারা হয়। ডিডি থেকে গেটম্যান সবার মাঝেই।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJWY4NY4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন নাম পরিবর্তন

সাধারণত জন্ম নিবন্ধনের নাম এবং তারিখ পরিবর্তনে 50 থেকে 100 টাকা খরচ হয়। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ সেখানে 300 টাকার উপরে দাবি করে থাকে এবং সর্বনিম্ন ৩০০ টাকা দিতে হয়।

কুয়াকাটা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRLCGG2A
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০০ কোটি

সরকারি হাসপাতাল মাইজদি , নোয়াখালী

সরকারি হাসপাতালে সরকারের পক্ষ থেকে অনেক ওষধ বিনামূল্য দিয়ে থাকে। সে গুলো বাজার মূল্যের থেকে ও কিছু টাকা কম দিলে নার্স হাসপাতালে থেকে দিয়ে দেয়। সরকারি ওষধ টাকার বিনিমে। এছাড়াও সিট বাণিজ্য রয়েছে। ওষধ বাণিজ্য রয়েছে। টেস্ট বাণিজ্য। দালালি রয়েছে। টাকার নিদ্বিষ্ট পরিমাণ হিসাব করে বলা সম্ভব নয়। আমাদের উদেশ্য থাকে সুস্থ্য হওয়া। অসুস্থ্য হলে হাসপাতালে যাই না। জীবনের শেষ পর্যায়ে গেলে হাসপাতালে যাই। তখন আর কিছু করার থাকে না।

মাইজদি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTXQBXMW
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৭ হাজার

road traffic

I crossed the road on Gulshan 1 Shooting Club, it was 2016. Then the crossing was open. I crossed the road and tried to drive on S Badda Road. This road is situated between Police Plaza and Gulshan Shooting Club. I am a local person in Badda and have been using this road since my childhood, for more than 15 years. Suddenly, a police stoped me and told me that this road is a one-way road but still lot of vechele are running toward opposit derection boght lane at opposit derection, and still it is two way roads. I told him that there is no one-way signboard. Then the police add more cases like misbehaving, obstructing, and road blocking. than police behaved very badly, took all the papers.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKUJ699B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারী

নামজারীর জন্য ভূমি অফিসের এক কর্মকর্তা — নাম সম্ভবত, ওনি ১৮০০০ টাকা চেয়েছেন। তাছাড়া প্রায়শই খাজনা পরিশোধ করতে গেলে ১০০০০ টাকা খাজনার যায়গায় ২০০০-৩০০০ টাকায় হালনাগাদ করে দেওয়ার কথা বলে এর জন্য অতিরিক্ত ২-৩ হাজার টাকা চায়। ১০০০০ টাকার যায়গায় ৫০০০ দিতে পারলেও পাবকিক ও খুশি কিন্তু ক্ষতি তো সরকারের। আমরা শহরে থাকি বলে ২-১ দিনের জন্য মফস্বলে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে কাজ করানো ছাড়া উপায় থাকেনা। আমরা জিম্মি

চরফ্যাশন, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR3C58EG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস

২০২২ -২৩ সালে আমরা একটা সেবা মূলক ডায়াগনস্টিক দেওয়ার লক্ষ্যে ব্যাবসা শুরু করি কিন্তু আমাদের সব কিছু অকে হওয়ার পরও ২০২৬ জুন পর্যন্ত আমার ফাইল টা চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে পেইন্ডিং রয়ে যায়। আমরা অনেক বার যোগাযোগ করি প্রতিবারই আমাদের বলে এই সমস্যা সেই সমস্যা, এবং ৪-৫ বার পোর্টফলিও বুক রেডি করে দিতে বলায় রেডি করে দেয়। ২০২৩ সালে আমাদের একজন পার্টনারকে ৬০০০০ টাকা দাবি করেন কাজ টা করে দেওয়ার জন্য। তখন আমরা বলছিলাম আমাদের ত সব অকে তারপরও কেন টাকা দিব তারপর উনি ফাইল টা পেন্ডিং রাখেন পরবর্তীতে জুলাই ২৪ এর পর থেকে আর যোগাযোগ করি নাই। উনাদের এহ্ন আচরণে আমরা খুব বিরক্ত হয়। এবং আমরা ব্যাবসায় বিনিয়োগ হারাতে থাকি। ২০২৬ এ এসে ১২০০০০ টাকা দিলে দিলে ফাইল্ টা অটো কাজ হয়ে যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTUK2LC
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ফিটনেস নবায়ন।

ফিটনেস নবায়নের ক্ষেত্রে নিম্ন বর্ণিত কারণে ঘুষ দিতে হয়। গাড়ির স্টিল বাম্পার লাগানোর কারনে। এলইডি বাল্ব লাগানোর কারণে। সিএনজি অথবা এলপিজি কনভার্সনের কারণে। গাড়ির ইঞ্জিন পরিবর্তন করে নাম্বার আপডেট না করার কারণে। আয়করপ্রত্যয়ন পত্র না থাকলে ও অন্যান ইত্যাদি কারনে।

ঠাকুরগাঁও।, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNXFXLEG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ই-লাইসেন্স নবায়ন করার জন্য প্রতিষ্ঠানে ফায়ারের পর্যপ্ত ইকপমেন্ট না থাকায় - 50,000.00 টাকা চেয়েছে এবং তা না দিলে বলে নবায়ন হবে না। তাই দিতে বাধ্য হয়েছি।

মিরসরাই ইপিজেড, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ2KUV6
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩৫.০ হাজার

প্রবাসী হোয়ার কারনে বকেয়া ৬ বছরের ট্যাক্স রির্টান সার্কেল অফিস ১৩ গাজীপুর

প্রবাসী হোয়ার কারনে বকেয়া ৬ বছরের ট্যাক্স রির্টান সার্কেল অফিস ১৩ গাজীপুর, আমার কাছে কর কর্মকর্তা — আমার কেছে ৩৫,০০০ ঘুষ দাবি করে, টাকাটা তার বিকাশ নাম্বার — দিতে বল্ললে তা দিতে হয়। বছর প্রতি ৫০০০ আর দুই বছরের রির্টান সার্তিফিকেট, এক সালের সার্টিফাইড কপি নিতে আরো ৫০০০। সব টাকা ঘুষ খাওয়ার পরেও আমি দেখি সে মাত্র ২ বছরের ফাইল জমা করেছে। সে পরে চট্টগ্রামে বদলি হয়। মানুষ্কে জিম্মি করে তাদের সময় আর দেশে কম সময় থাকায় তারা অনেক টাকা ঘুষ খায়, কাজ ও পুরা করে না। তার নাম — ফোন —

Gazipur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRK6DFJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

Driving License

আমি ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে গেলে তারা সবাইকে ইচ্ছাকৃত সবাইকে ফেল করাইতেছিল মেসেজ এ রেজাল্ট ফেইল আসছে পরে দালাল কে টাকা দিয়া লাইসেন্স পাইতে হইসে আমি দেশের বাহিরে থাকি টাকা না দিয়া উপায় ছিল না। জোয়ারসাহারা থেকে

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRTD79Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সমাজসেবা https://dss.bhata.gov.bd/

সমাজসেবাতে বিদবা বাতার আবেদন করেদিয়েছি একমহিলাকে কিন্তু এই https://dss.bhata.gov.bd/ সাইটে আবেদন করার পর আবেদন কপি ডাওনলোড হয় না। এমতাবন্থায় আমি সমাজসেবা অফিসে পাঠাই মহিলাকে সে অফিসথেকে ২০০ টাকার বিনিময়ে তার আবেদন কপি সংগ্রহ করে। তাহলে গরীব মানুষ ভাতা পাওয়ার আবেদন করতেই ঘুস দিয়ে আবেদন শুরু।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTG27W2E
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমি আমার ছেলের পাসপোর্ট বানানুর জন্য অনলাইন আবেদন করি জমা করার পর অফিসার আমার ছেলের প্রফেশন আদার কেন দিলাম আবেদন আবার করে নিয়ে আসতে হবে বলে আবেদন গ্রহণ করে নি বলে যে। ডিপনেন্ডে দিতে কম্পিউটার এর দুকানে গেলে তার বলে ১৫০০ দিলে এইটায় হবে আর তাই করলাম কাজ হলো

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYHBV5FV
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৭.০ হাজার

অকারণে অতিরিক্ত টাকা নেওয়া। সব কিছু ঠিক থাকার পরেও টাকা নিয়ে কেস দেওয়া।

অকারণে অতিরিক্ত টাকা নেওয়া। সব কিছু ঠিক থাকার পরেও টাকা নিয়ে কেস দেওয়া।

আমলা, মিরপুর, কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHVWKGWB
মন্তব্য