সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

খ‌তিয়ান তা‌মিল ও সমন্বয় সংক্রান্ত

‌খেশরা ইউ‌নিয়ন ভু‌মি অ‌ফিসে নামজারী খ‌তিয়ান তা‌মিল ও খাজনা প‌রি‌শো‌ধের কর‌তে গে‌লে তা‌মিল কর‌তে (অর্থাৎ যে বই‌তে তথ‌্য সংরক্ষণ ক‌রে) 200 টাকা ও নি‌জের আই‌ডি‌ থেতে খ‌তিয়ান না‌য়েব সমন্বয় ক‌রে দেবার জন‌্য আ‌বেদন100 টাকা ও সমন্বয় কর‌তে 200 টাকা দাবী ক‌রেন। কোন উপায় না পে‌য়ে 5০০ টাকা দি‌য়ে কাজ‌টি ক‌রে আ‌সি ।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳৪০০
২৫ আগস্ট ২০২৬ KH334S6S
মন্তব্য
শিক্ষা অফিস

রিটায়ারমেন্টের ল্যামগ্র‍্যান্ডের টাকার আবেদন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে রিটায়ারমেন্টের পর ল্যামগ্র‍্যান্ডের যে টাকা পাওয়া যায় তার আবেদন করতে গিয়েছিলাম, কিভাবে কি করতে হবে এই তথ্য সম্পুর্নভাবে কেউ।দেয় না, তাই হয়রানি থেকে বাঁচতে অফিসের যেই হিসাব সহকারী আছেন তাকে টাকার বিনিময়ে সব কাজ করে দেওয়ার জন্য ঠিক করি, সে আমার কাছ থেকে ১২,০০০ টাকা নিয়েছে যার ভাগ শিক্ষা অফিসের টিও, হিসাব রক্ষন অফিসের কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিচ থেকে।উপর পর্যন্ত সবাই নাকি ভাগ পাবে। এভাবে দিয়ে আসছি।

ঘুষ দিয়েছি
বরুড়া, কুমিল্লা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTZU8PKN
মন্তব্য
বিআরটিএ

গাড়ির নাম ট্রান্সফার

নাম ট্রান্সফারের জন্য সরকার নির্ধারিত ফি ৩৪,০০০ টাকার মত আনুমানিক কিন্তু দালাল ছাড়া ওখানে কেউ কথাই বলে না। যারা দালাল ছাড়া যায় তাদের প্রচুর হয়রানি। পরে চাকরী করি বিধায় ঝামেলা ওড়াতে ৪২,০০০ দিয়ে চুক্তি করি। তারপরেও ম্যাজিস্ট্রেট গাড়ি চেক করার সময় ইঞ্জিন নাম্বার বুঝা যাচ্ছে না বলে আরো ২ হাজার টাকা দাবী করে। এগুলো দালালের সাথে লিংক থাকে। উপায়ন্তর না পেয়ে তাও পরিশোধ করি। — সরকারের আমলে পরবর্তীতে সার্ভিস নিতে গিয়ে কোনো হয়রানি হতে হয় নি। লাইনে দাড়িয়ে smoothly সার্ভিস পেয়েছি। শুনেছি নির্বাচনের পরে আবার আগের অবস্থানে ফিরে গেছে সবকিছু

ঘুষ দিয়েছি
আনন্দবাজার, চট্টগ্রাম ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTGMYU9N
মন্তব্য
সরকারি হাসপাতাল

মহাখালী cancer হাসপাতালে রেডিওথেরাপি দেওয়ার জন্য এক হাজার টাকা ঘুষ দিতে হয়েছিল

ভাল করে রেডিওথেরাপি দিয়ে দিব, সবাই খুশি হয়ে আমাদের টাকা দেয়। আমার নিকট এক হাজার চাইলো। আমি দিলাম এই ভেবে যে, যদি টাকা না দেই তাহলে খারাপ করে রেডিয়েশন দিতে পারে

ঘুষ দিয়েছি
মহাখালী ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKB5WPAM
মন্তব্য
সিটি কর্পোরেশন

মৃত্যু সনদ

পিতার মৃতু সনদ: আমি যদ্দুর জানি মৃত্যুর ৪৩ দিনের মধ্যে সনদ ফ্রি দেয়া হয়। সিটি কর্পোরেশন এর লোক আমাকে বাইরে ফটোকপির দোকানের ঠিকানা দিয়ে বলে ওর সাথে কথা বলেন ,ব্যাস। এখন আমার কাগজ প্রক্রিয়াধিন ,পাবলিক হলে হয়তো সমস্যায় পড়ে যাবো ।কি করা ।

ঘুষ দিয়েছি
ঢাকা দক্ষিণ ৳৩.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7USFFT
মন্তব্য
শিক্ষা অফিস

এমপিওভূক্তি

খুলনা জেলাধীন ডুমুরিয়া উপজেলার অর্ন্তগত সৈয়দ ঈশা কলেজ ও বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত দু’টি বারোআড়িয়া কলেজ , গরিয়ারডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্তির জন্য একাধিকবার পত্যাখ্যাত হবার পর বর্তমান কর্তার কৃপায় জনপ্রতি 500000-1000000 টাকার বিনিয়ময় এমপিওভূক্তির কাজ সম্পন্ন করা হয়। এতদ্ব্যতিত, যে কোন এমপিওভূক্তির কাজ চড়া ফিস পরিশোধের মাধ্যমে করা হয়।

ঘুষ দিয়েছি
খুলনা ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ KHTUS2GS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ রেলওয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান

রেলওয়ে জায়গাতে আমার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তার লাইসেন্স অনেক পুরনা বর্তমানে অনলাইন করার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিয়েছে আমি জানিনা অনলাইন করতে কোন টাকা লাগে কিনা

ঘুষ দিয়েছি
সোনাতলা রেলওয়ে স্টেশন বগুড়া ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJ69E2SB
মন্তব্য
শিক্ষা অফিস

চাকরির কথা বলে

সে চাকরির পরিক্ষায় পাস করানোর কথা বলে ৫০০০০ টাকা চায়, পরে আমি দিতে অসিকার করলে সে বিভিন্ন ধরনের ভয় দেখায়, তাই টাকা দিতে বাধ্য হই

ঘুষ দিয়েছি
খুলনা ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHX56NTZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বয়স্ক ভাতা পাওয়ার জন্য

আমার বাবার বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলাম ২০২৪ সালে। কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার ও সমাজসেবা অফিস থেকে কোনো প্রকার ডাক পাইনি। ২০২৬ এর শুরুর দিকে একজন ইউনিয়ন মেম্বার আমার কাছে ৫০০০ টাকা ঘুষ চায় এবং বলে যে আমার বাবার বয়স্ক ভাতার বিল বিকাশে ধরিয়ে দিবেন। সে বলে যে সমাজসেবা অধিদপ্তরের অফিসারদের এই টাকার একটা অংশ দিতে হবে। আমি বুঝতে পারছিলাম, ওদের সাথে ডীল না করলে আমার বাবা ভাতা পাবেননা। তাই শেষে দরাদরি করে ৩০০০ টাকা দেই। এবং আমার কাজটি সম্পন্ন হয়। এরকম অনেক বৃদ্ধ- বিধবা মানুষ ভাতার জন্য আবেদন করছে ৪/৫ বছর হয়ে গেসে। কিন্তু ওদের ঘুষ না দিলে ওরা বিল ধরিয়ে দেয়না। শুধু ঘুড়ায়, আইডি কার্ডের ফটোকপি নেয়, আশ্বাস দেয়। বলে যে বাজেট আসলে দিবে। কিন্তু বছরের পরও বাজেট আসেনা। অনেক মুরুব্বি তো মারা যায়।

ঘুষ দিয়েছি
গরেয়া, ঠাকুরগাঁও সদর ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNYXCTLT
মন্তব্য
বিআরটিএ

Driving Licence । ড্রাইভিং লাইসেন্স

আমি নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স এর এপ্লাই করেছিলাম, তারপর প্র্যাকটিকেল পাস করার জন্যে দালাল ঠিক করি ৮ ৫ ০ ০ টাকা দিয়ে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৮.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK25M6QW
মন্তব্য
বিআরটিএ

Driving License

Driving license near somoy 15000 tk BRTA magistrate niyache. Tk nah dile pass kora Jabe nah. And driving test ar practical a fail korar o por tk dear karone amake pass koranu hoy. Tk ti dalal ar madhomme grohon korechilo magistrate . And its a open secret in Chittagong BRTA. And every phase a BRTA te tk lage license near jonno.

ঘুষ দিয়েছি
Chittagong ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT55CDUN
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশন

২০১৬ সালে জেলা শিক্ষা অফিসার পেনশন নিয়ে তালবাহানা করে ১৮ মাস পর টাকা ছাড়া পেনশন অনুমোদন করবে না তাকে মোট পেনশনের ২% দিতে হবে। না হলে এভাবে ঘুরাবে পরে বাধ্য করে ২% টাকা দেওয়ার। পরে বাধ্য হয়ে ১৯ লাক টাকার ২% ৩৮০০০/-দেয়া লাগলো।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ। ৳৩৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY5GS94C
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

প্রথম বেতন ইস্যুকরণ

প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান সম্পন্ন করে বেতন আইবাসে (সরকারি চাকুরেদের বেতন দেওয়ার সফটওয়্যার) যুক্ত করাতে গিয়ে ঘুষ দিতে হয়েছিল। ঘুষের অর্থ শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটরের মাধ্যমে নেওয়া হয়েছিল।

ঘুষ দিয়েছি
গোপালপুর, টাঙ্গাইল ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKYE824R
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাতের ক্যানেলা খোলা বকশিস

রোগীর হাতের ইনজেকশন বা স্যালাইন দেওয়া হল ক্যানেলা খোলার জন্য 100 টাকা বরাদ্দ । এই অর্থ না দিলে কাজ হবে না দিতেই হবে । জোরাজোরি চলবে । আমি পরিশোধ করেছি।

ঘুষ দিয়েছি
মেহেরপুর ৳১০০
২৫ আগস্ট ২০২৬ KHNUSVV5
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রি ও বন্ধক

জমি রেজিস্ট্রি ও পরে বন্ধকের জন্য যাই। টাকা না দিলে দলিলে ভুল বের করে ফেলে রাখে। ঘুষ দিলে কোনো ভুল নাই। চাকুরীজীবী হওয়াতে এসব ঝামেলা এড়াতে ঘুষ দিয়ে দি এবং দ্রুত সার্ভিস পাই।

ঘুষ দিয়েছি
সীতাকুন্ড ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTWNQ49F
মন্তব্য