সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

মেডিকেল সার্টিফিকেট

আমি একজন পুলিশ অফিসার। বিভিন্ন মামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আমাদের মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করতে হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এমসি (মেডিকেল সার্টিফিকেট) এর আবেদন করলেও তা ১০০০/ টাকা প্রদান না করলে মাসের পর মাস ঘুরতে হয়। অপর দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজ্ঞ আদালত সবাই তদন্ত রিপোর্টের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। তাদের কে এটা জানালে তারাও বলেন ম্যানেজ করো। বাধ্য হয়ে এমসি প্রতি ১০০০/- টাকা প্রদান করতে হয়। টাকা দেয়ার ১ সপ্তাহর মধ্যে কিন্তু এমসি পাওয়া যায়। এটা একটা সিস্টেম এ রূপ নিয়েছে। দেখার কোথাও কেউ নেই। বারবার বলেও প্রতিকার পাচ্ছি না।

ঘুষ দিয়েছি
সিলেট ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYX8NTK6
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

প্রক্রিয়াটি এমন ভাবে করে রাখা হয়েছে,যে ফিল্ড টেস্ট এ কেউই পাস করতে পারবে না।10 বছর ২০ বছর ধরে গাড়ি চালিয়েও পারবেনা। সুতরাং টাকা দিতেই হবে। টাকা দিলেই পাস।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7YJ8R9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রিপোর্ট

বিদেশীদের ভিসা তদন্ত রিপোর্ট ছিলো। রিপোর্টের জন্য টাকা না দিলে নেগেটিভ দেয়। আমরা কোম্পানিরা ওদের কাছে জিম্মি। তারা কয়েকজন মিলে সিন্ডিকেট হয়ে তদন্ত গুলো করে। দায়িত্ব থাকা লোক সবকিছু নিয়ন্ত্রণ করে। সে এমনভাবে চলে মনে হয় ভালো লোক। কিন্তু সবকিছু সে নিয়ন্ত্রণ করে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম মেট্রোপলিটন ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTDF44J5
মন্তব্য
ভূমি অফিস

নকল বাবদ+ খারিজ বাবদ

মোট দলিল ৬ টা, প্রতি দলিল এর নকল উঠাতে ৫০০০ করে নিয়েছে আর খারিজ করতে ২৫০০০ করে নিয়েছে।সব মিলিয়ে ৩০০০০+১৫০০০০=১৮০০০০/- নিয়েছে।

ঘুষ দিয়েছি
ঘাটাইল ৳১.৮০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKF2RTDQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্মার্ট এন‌আইডি

বোয়ালখালী উপজেলা নির্বাচন অফিস হতে আমার স্মার্ট এন‌আইডি কার্ড নিতে । দায়িত্বতর কর্মকর্তা ২০০০ টাকা দাবি করে ।

ঘুষ দিয়েছি
Boalkhali ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTYC53YD
মন্তব্য
শিক্ষা অফিস

শিক্ষা

ঢাবি অধিভুক্ত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে বরাবরই প্রতি সেমিস্টারে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত অর্থের থেকে বেশি অর্থ আদায় করে। কলেজটিতে কোনো পরিবহন না থাকা স্বত্বেও শিক্ষার্থীদের কাছে থেকে পরিবহন ভাড়া নেওয়া হয়। হলের ভাড়া বাবদ ২০০ টাকা নেওয়ার কথা থাকলেও ৪০০ নেয়। কলেজে সম্পূর্ণ মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের নিয়ম থাকা সত্ত্বেও, অর্থের বিনিময়ে হুমায়ূন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের সাথে একই ক্লাসে পড়ানো হয়। কলেজটির গভার্নিং বডি এবং শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিনিয়ত সিস্টেমেটিকভাবে ঘুষ নেয়। (সংযুক্ত অর্থের সংখ্যাটি প্রতি ৬ মাসের অতিরিক্ত আদায়কৃত অর্থে পরিমাণ নির্দেশ করে)

ঘুষ দিয়েছি
রহমতপুর বাইপাস, সদর, ময়মনসিংহ ৳৩০.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ MY8ZATFB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police verification

দপ্তরে থানা যুক্ত করার অনুরোধ করছি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা অনেক পুরাতন। আমার মা হজ্ব এ যাওয়ার জন্য পাসপোর্ট করতে দিছিলো আর সেই পাসপোর্ট ভেরিফিকাশন আসে গাবতলী থানায়। থানা থেকে ফোন দেয় সেখানে যাওয়ার জন্য। যাওয়ার পর টাকা দাবি করে তাছাড়া পাসপোর্ট হবে না বলে দেয়। হজ্ব এর কথা বলার পর ও পুলিশ ঘুষ খাইলো।

ঘুষ দিয়েছি
Gabtali ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJCJ2L2E
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির পুলিশ ভেরিফিকেশন ঘুষ দাবি!

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করার পরে পুলিশ ভেরিফিশনের জন্য DSB কর্তৃক নির্ধারিত কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র, NID কার্ড প্রদান করা হলো তখন তিনি সরাসরি টাকা না চাইলেও কৌশলে এটার জন্য কিছু খরচ আছে এটা বলে ৪-৫ হাজার টাকার কথা বললেন! তাকে প্রথমে টাকা না দিলেও পরবর্তীতে বাধ্য হয়েই ৪ হাজার টাকা দিতে হলো! মেধায় চাকরি (লিখিত,ভাইভা) পেয়েও পুলিশ ভেরিফিকেশনের জন্য বাধ্য হয়ে টাকা দিতে হলো! যারা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি পান সবারই এমন অভিজ্ঞতা আছে!

ঘুষ দিয়েছি
যশোর,কেশবপুর ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHY5STWU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নারী ও শিশু কোর্টের পিপি

একজন আমার ওপরে ভুয়া মামলা করেছিল, পরবর্তীতে বাদী আপোষ করতে চাই এবং আমরা অপেক্ষা করি। কিন্তু নারী ও শিশু কোর্টের পিপি ঘুষ ছাড়া কাজ করতে চায়না বা সাক্ষ্য গ্রহণ করতে চায়নি এজন্য বাধ্য হয়ে আমাদের এই টাকা পরিশোধ করতে হয়েছে। আর উকিলরা ও অনেক টাকা আত্মসাৎ করেছে, তাই বুঝি কোর্টের উকিলদের নির্ধারিত ফি ধারণ করা যাতে সাধারণ মানুষ জালিয়াতি শিকার না হয়।

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳১.২০ লাখ
২৫ আগস্ট ২০২৬ RJDUEMMT
মন্তব্য
সরকারি হাসপাতাল

ইপিআই টিকাদান কেন্দ্র

​ঢাকার মালিবাগ গুলবাগ জামে মসজিদের আশেপাশের এলাকায় অবস্থিত সরকারি টিকাকেন্দ্রে (ইপিআই টিকাদান কেন্দ্র) শিশুদের নিয়মিত টিকা দিতে গেলে সেবাগ্রহীতাদের সাথে চরম অনিয়ম ও হয়রানি করা হচ্ছে। সরকারের নিয়ম অনুযায়ী শিশুদের সব ধরনের টিকাদান এবং নতুন টিকা কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও, এখানকার প্রায় প্রতিটি টেবিলে কর্মরত ব্যক্তিরা জোরপূর্বক টাকা আদায় করছেন। নতুন একটি টিকা কার্ড তৈরি করতে গেলে ২০০ টাকা এবং প্রতিটি টিকা বা ইনজেকশন পুশ করার জন্য ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাবি করা হয়। টাকা না দিলে টিকা দিতে অস্বীক জানানো হয় বা নানা টালবাহানা করা হয়। শিশুদের ভবিষ্যতের কথা ও স্বাস্থ্যের কথা চিন্তা করে সাধারণ মানুষ বাধ্য হয়ে এই অনৈতিক অর্থ প্রদান করেন।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০০
২৫ আগস্ট ২০২৬ DKNL7UCG
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

অগ্রিম ইনক্রিমেন্ট

বিসিএস ননক্যাডার টেকনিক্যাল নবম গ্রেডে যোগদানের সময় দুইটি অগ্রিম বেতন বৃদ্ধির জন্য ২০০০০( বিশ হাজার) টাকা চায়। টাকা পরিশোধের পর দুইটি ইনক্রিমেন্ট পায়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT2AA6KU
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

ভূমি নামজারীর জন্য আবেদন করি। ভূমি অফিসের তশীলধার রিপোর্ট দেওয়ার জন্য দশ হাজার টাকা দাবি করেন। না দিলে বলে যে কাগজে ঝামেলা আছে নামজারি হবে না। এইসব বলে প্রায় ২০ দিন ঘুরাইসে আমাকে। কিন্তু আমার কাগজে বিন্দু পরিমাণ ত্রুটি না থাকা সত্ত্বেও টাকা দশ হাজার দেওয়ার পরে উনি রিপোর্ট দিছে। এর আগে রিপোর্ট দেন নায়। বরিশাল ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRS6W6PN
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

প্রথম চাকরির বেতন

২০১৯ সালের ডিসেম্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামইরহাট, নওগাঁয় আমরা ১৫ জনের মতো ক্যাডার অফিসার জয়েন করি। পে ফিক্সেশন নিজেরাই করি। কিন্তু প্রথম বেতন প্রাপ্তির আগে একাউন্ট অফিসে সবার কাছে থেকে ১০০০টাকা করে নিয়েছে। সেটা ছিল চাকরিজীবনের প্রথম ঘুষ প্রদান।

ঘুষ দিয়েছি
ধামইরহাট, নওগাঁ ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJUTQ25E
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এক বছরে ৮ বার ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলি: রাজশাহীর ডিসি অফিসে বদলি

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের (ইউপি প্রশাসনিক কর্মকর্তা) ঘন ঘন বদলির ঘটনায় প্রশাসনিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রাপ্ত একাধিক অফিস আদেশ পর্যালোচনা করে জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে অন্তত ৮টি বদলি আদেশ জারি করা হয়েছে। এসব আদেশে একই কর্মকর্তাকে একাধিকবার ভিন্ন ভিন্ন ইউনিয়নে বদলি করার নজিরও রয়েছে। ফলে কোনো কোনো কর্মকর্তা স্বল্প সময়ের ব্যবধানে একাধিক কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে বদলি করা হলেও অল্প সময়ের ব্যবধানে বারবার কর্মস্থল পরিবর্তন হলে দাপ্তরিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে সম

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ RJYRPTYK
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

পাসপোর্ট এর প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেবার পরেও বলছিল আমার স্থায়ী ঠিকানা হতে পাসপোর্ট আবেদন করতে, যদিও আমি গাজীপুর এর বাসিন্দা এবং ভোটার। পরে ঘুষ দিলে বিনা বাক্যে পাসপোর্ট আবেদন জমা দিতে সক্ষম হই।

ঘুষ দিয়েছি
Gazipur ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKSQJY9X
মন্তব্য