সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.২ হাজার

Passport application

Passport renew application, Ami website theke nije nije application korechilam, Application desk a 2ta line chilo, Ami jokhon desk er samne chilam tokhon amar pasher liner 7~8 jon application submit kore chole jay. Sesh mesh kono vul na peye amay ask korlen amar baba ki koren, ami Jibito nei bolate uni bollen tahole babar occupation a "Onnano" diyechen keno, eita te to business hobe. Jan abar form fillup kore niye ashen. Bollam eita to apnader helpline theke confirm hoye diyechi, Tokhon bollo taile Help line a call kore submit kore den. Ar ei form ta jodi abar fillup kori tohole to OID number change hobe ar se khetre amake abar new OID te pay korte hobe. 3talay dekha koren bole uni line thek

Cumilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTC2CPNM
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪.০ হাজার

বন্ধকী দলিল পাওয়ার দলিল

ব্যাংক কর্মকর্তা। বন্ধকী দলিল পাওয়ার দলিল করতে সমস্ত সরকারি খরচ পপরিশোধ করার পরেও অফিস খরচ নামে ৪০০০ টাকা অতিরিক্ত নেয়া হয়।

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDXZ73J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

নির্বাচন অফিস

পাসপোর্ট করার জন্য একটি ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন ছিল, ফেসবুকের একটা গ্রুপে পোস্ট করি "ইমারজেন্সি ন্যাশনাল আইডি কার্ড বানাবো কিভাবে সে ব্যাপারে কেউ একজন সাহায্য করুন, একটা মেয়ে সেখানে কমেন্ট করলো, সে নাকি তিন দিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড বানিয়েছে, তাই আমি তার কাছে জানতে চাইলাম, আপনি কাকে দিয়ে এই ন্যাশনাল আইডি কার্ডটি বানিয়েছেন, সে আমাকে ঢাকা কেন্দ্রীয় নির্বাচন অফিসের একজনের নাম্বার দিয়েছে, এবং বলল সে একদিনের ভিতর ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা করে ফেলে, কি বলল ৭ হাজার টাকার মতো খরচও হতে পারে, তাই আমি ওই লোকটিকে ফোন করে কথা.......... এত লিখা এখানে জায়গা নিচ্ছে না, তাই বিস্তারিত জানতে [redacted] এটা আমার নাম্বার কাইন্ডলি নক দিন। আমি বিস্তারিত ঘটনা বলতে চাই

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSZN77G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকরীতে পুলিশ ভ্যারিফিকেশন

আমার চাচাতো ভাইয়ের সরকারী চাকরী হয়। পুলিশ ভ্যারিফিকেশনের জন্য পুলিশ আসলে তারা ৫০০০ টাকার নিচে কনো মতেই নিবে না। এটা নাকি মিষ্টি খাওয়ার টাকা। গ্রামের মানুষ যদি চাকরী হাতছাড়া হয়ে যায় তাই টাকা দিছে। ২০০০/২৫০০ টাকা দিতে চাইলে নেয় নাই ৫০০০ টাকাই নিছে।

ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN2885UE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী ও অফিস খরচ

সেবাটি ছিলো নামজারি করতে ১৫ হাজার টাকা দিতে হবে। না হয় এই অফিস ওই অফিস থেকে সিল স্বাক্ষর, অনুমতি, পেপারস ইত্যাদি আনতে হবে। ঘুরতে হবে। হয়রানী হবে। সময় লাগবে ১ মাস। ঘুষ দিলে। ৭ দিনে তাদের অফিসে থেকেই ডিরেক্ট নামজারি পেপারসটি নিয়ে যাবে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKW7P2SQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

passport verification

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন এর জন্য মিরসরাই থানা থেকে ফোন দিয়েছিল। বিকাশ নাম্বার দিল এইটা তে ১০০০ টাকা পাঠাতে বললো । আমি ৫০০ টাকা দিয়েছিলাম । মাত্র ৫০০ কেন দিলাম জিজ্ঞেস করাতে আমি স্টুডেন্ট পরিচয় দিলাম । পুলিশ টা ভালো ছিলো বলে ৫০০ টাকা মঊকুপ করেছে ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6JVXAF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়নের করতে হলে এই মূহুর্তে সচিব কে টাকা দিয়ে খুশি করতে হয়

গাজীপুর, শ্রীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE8SBWJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.৫ হাজার

এস এস সি এন্ড এইচ এস সি সার্টিফিকেট এবং মার্কশিট এ মায়ের নাম সংশোধন

এস এস সি এন্ড এইচ এস সি সার্টিফিকেট এবং মার্কশিট এ মায়ের নাম সংশোধন প্রক্রিয়া টাকা ছাড়া করবেন না বলে জানায় , প্রথমে নিজে চেষ্টা করি হয় নাই , টাকা দেয়ার পরে সমাধান হয়

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGF3L3S
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

সারেটিফিকেট সংশোধন

নামের ভুল ছিলো। কারেকশন করার জন্য নাস্তাপানির খরচ হিসেবে এই টাকা চার্জ করেছিলো।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSV2M72
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

নামজারি

বহু বছর নামজারি কারার জন্য অফিসে ঘুরেছি। কিন্তু করতে পারি নাই, হবেনা বলে তাড়িয়ে দিয়েছে। পরে দালাল ধরে ১০০০০ টাকায় কন্টাক্ট করি, দালাল ৪ বছর ঘুরানোর পরে বলে অফিস থেকে ৩৫,০০০ চেয়েছে, ৩৫০০০ দিলে কাজ হবে। তারপর ৩৫,০০০ পরিশোধ করে নামজারি করাই।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT8RAP2C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন নতুন বা পুরাতুন করতে এখানে জন্ম নিবন্ধন করতে হলে

এখানে জন্ম নিবন্ধন করতে হলে তিনশত টাকা ফি দিতে হবে। এটা নাকি সরকারি ফি। কিন্তু এটাও দেখেছি এই উপজেলার কিছুই ইউয়নে দুইশত টাকা নেওয়া হয়। ৩ নং চরএকরিয়া ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ, বরিশাল। ইউনিয়ন সচিব ঘুষ গ্রহণ করেন। আবার জন্ম নিবন্ধনে নাম সংশোধন করতে গেলে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাবি করে। সেই টাকা পরিশোধ না করলে তার জন্ম নিবন্ধন সংশোধন হয় না।

মেহেন্দিগঞ্জ, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRGUDHHF
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০০ লাখ

জমি রেজিস্ট্রি

ব‍্যাংক থেকে একটি নিলাম সম্পত্তি কেনার পর যখন রেজিস্ট্রি করতে গিয়েছি, রেজিস্ট্রার জানিয়ে দিয়েছে ১,৫০,০০০ টাকা উনাকে না দিলে কাজ হবে না। তারপর টাকা দেওয়ার পর রেজিস্ট্রি করেছে।উনার বয়স খুব বেশি না এবং মাথায় টুপিও পড়ে, ৫০ হাজারের নিচে নাকি উনি ঘুষ খায় না!! মাসখানেক আগে আমার বাবা, আমার আম্মাকে কিছু জমি হেবা দান করেছে, বাবা অসুস্থ তাই কমিশন করার অনুমতির জন‍্য গেলে উনি ৫০০০০ টাকা না দিলে কমিশন দিবে না জানিয়ে দিয়েছেন। তারপর ৫০ হাজার টাকা দিয়েই কমিশন করিয়েছি।

শ্রীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKFV9DFX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট আবেদন

আমার স্ত্রীর পাসপোর্ট করতে যাই , ব‍্যাংক স্লিপে কিছু ভুল আছে বলে ব‍্যাংকে পাঠায় ঠিক করে নিয়ে আসার জন‍্য । ঠিক করে নিয়ে এসে দেখাই বলে লাঞ্চ করতে গেছে, তখন ১২ঃ৩০ বাজে। অপেক্ষা করতে থাকি ০২ঃ৩০ এ আনসারকে জিজ্ঞেস করি লাঞ্চ টাইম শেষ কখন? , আমাদের ফাইল জমা দেবো। তিনি একটা নোটিশ দেখায় সেখানে লেখা ০১ঃ০০ টা পর্যন্ত জমা নেয়। তাহলে আমরা ১২ঃ৩০ টা থেকে অপেক্ষা করতেছি , আমাদের টা কেনো নিলো না! তার পরে আনসার আমার কাজে আসে , ফাইল দেখে । আমাদের আবেদন এক্সপ্রেস ডেলিভারি ছিলো। তা দেখে বলে সে আমাদের জন‍্য রিকোয়েষ্ট করবে কিন্তু তার জন‍্য তাকে ১৫০০ টাকা দিতে হবে। আমার জরুরী পাসপোর্ট দরকার ছিলো তাই তাদের বাদির ১৫০০ টাকা দিয়ে দিলে আমার ফাইল জমা নেয়।

পিরোজপুর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRUB3PTE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

নামজারি

আমার বাবা নিরক্ষর মানুষ একটা জমি কিনসিলাম তারপর সেটার নামজারি করতে গেলে বলে ২০০০০ হাজার টাকা লাগবে, না হলে হবে না পরে অনেক অনুরোধ এর পর ১৭০০০ হাজার টাকায় রাজি হয়ে কাজ করে দেয়

নোয়াখালী, কবিরহাট উপজেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTQ5NPTB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট থানা থেকে সংগ্রহ

আমার দেশের বাইরে আমার হাসব্যান্ড থাকে। So উনার সাথে থাকার জন্য পাসপোর্ট করা আমার দরকার। আমি argent পাসপোর্ট যেটা যেটা করতে দিয়েছিলাম ২০২২ সালে। সব ডকুমেন্টস দালাল ছাড়া আমরাই করেছিলাম passport যে দিন নিবো ঐদিন থানা থেকে কল আসে সংগ্রহ করার জন্য। আমি আর আমার বোন যাই পাসপোর্ট নিতে। এর পর তার রুম এ ভালো ব্যবহার কি করি কেন যাবো এইগুলো নরমাল ব্যাপার ask করলো। But রুম থেকে যখন বের হলাম তখন টাকা দাবি করে বসলো ২ হাজার। আমরা বললাম এতো টাকা কোথায় পাবো। আমি স্টুডেন্ট 1000 টাকা রাখেন। দুইজন মেয়ে মানুষ বেশি প্রতিবাদ ও করতে পারি নি যদি কোনো ঝামেলা করে। তাই ১০০০ টাকা দিয়ে পাসপোর্ট নিয়ে এসেছি। যদিও মন থেকে দেই নি।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3RXG7E
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

১০ বছর মেয়াদি পাসপোর্ট তৈরিতে ৭৫০০ টাকা নিয়েছে। সরকারি ফি কিন্তু ৫০০০

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2M9M4X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

ই-নামজারি

ই-নামজারি সেবায় সরাসরি ইউনিয়ন ভূমি অফিস থেকে ২,০০০/- দাবী এবং আদায় করে। তারপর উপজেলা ভূমি অফিসে কানুনগো টাকা দাবী করে কিন্তু আমি দেয়নি সেজন্য আবেদন অনেকদিন ঝুলিয়ে রেখেছিলো। তারপর এসিল্যান্ডের সাথে সরাসরি দেখা করার পর জিজ্ঞেস করেছে শুনানির তারিখে উপস্থিত হইনি কেন? অথচ কোন মেসেজ বা ফোন আসেনি।অনলাইন ট্র্যাকিং করে শুনানির দিন উপস্থিত হয়েছিলাম কিন্তু কানুনগো সার্ভারের সমস্যা বলে পাঠিয়ে দেয়। সবশেষে এসিল্যান্ড যাচাই করে আবেদন মঞ্জুর করে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT8H2YMT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১০ লাখ

License renew (Fire + factory)

সরকারী ফি পরিশোধ দেওয়ার পরো অতিরিক্ত টাকা দিতে হবে। নাইলে লাইসেস্ন রিনিও হবে না

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJV7JFV
মন্তব্য