সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারী

টাকা ছাড়া প্রথমে বাতিল করে দেয়,কিন্তু টাকা দেয়ার পর ১০ দিনে করে দেয়,নায়েব এসি ল্যান্ড সবাই জড়িত

গোপালপুর পৌরসভা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJ4723K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

অভিযোগ দিতে গিয়ে ঘুষ

জমির ব্যাপারে থানায় একটা অভিযোগ দিয়েছিলাম এখন থানার বলল আমাকে ৫০০০০ টাকা দেওয়া লাগবে আমি বললাম আমি ২০ হাজার টাকা দিব আমার কাজটা যেন হয় তখন তারা বলল যে আচ্ছা ঠিক আছে দেন কিন্তু তারপরও আমার পক্ষে তারা কোন কাজ করে নাই ২০ হাজার টাকা ঠিক নিচে সরাসরি ওসি

সেতাবগঞ্জ, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN96UW7G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

Doing a new passport of my mother

My mother passport application was rejected by scrutiny officer due to my Father's death certificate, while we do exit from line a — comes to help us and claim 4000/- to fix the issue, we paid him. He just give a sign behind my mother passport application and suggested to attend the line again. Same officer who refuse my mother application just before 10 min ago check an special sign behind the documents and approved the application.

Cumilla, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNGJ8M5
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন

চাকরিতে যোগদানের পর বেতন করার জন্য জন প্রতি ২০০০/- দিতে হয়েছিল। পরবর্তীতে জিপিএফ এর একাউন্ট খোলার জন্য অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJVG78X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

ভূমি অধিগ্রহণ চেক গ্রহণ

অধিগ্রহণ চেক গ্রহণ, সাল ২০২০-২০২১ মাধ্যম বিকাশ/ক্যাশ মূল টাকার ১.৫% ২/৩ জন মিলে খেয়েছে। তাদের পেছনে কেউ ছিল হয়ত। জেলা প্রশাসক কার্যালয়, এল এ শাখা

রংপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNYFVDBM
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

চট্টগ্রাম পোর্ট অথরিটি

একটি জাহাজ যাওয়ার সময় বন্ধর থেকে পোর্ট ক্লিয়ারেন্স নিতে হয় সেই দিনে আমাদের খুব ইমারজেন্সি প্রয়োজন তাকে বলার সাথে সাথে সে বুঝতে পেরে আমাদের থেকে টাকা দাবি করেন এবং আমরা কিছু করতে না পেরে তাকে পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি

কাস্টমস চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTQ9WJFB
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০০ লাখ

প্রতিরক্ষা ক্রয় মহা-পরিদপ্তরে (DGDP) মহা-ঘুস বানিজ্য সিন্ডিকেট।

দেশে ৮/১০ টা মিলিটারি ফার্ম এ গরুর খামারের জন্য উন্মুক্ত টেন্ডার এর মাধ্যেমে গো-খাদ্য সরবারাহের কাজ দেয়া হয় এবং কাজ শেষ করে সব রিসিভ ডকুমেন্ট নিয়ে মহাখালি প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর এ বিল এর ব্যাংক চেক পাস করাতে মোট বিল এর 1 % ঘুশ দেয়া বাধ্যতামূলক। আমি ভুক্তভোগী, ব্যাবসায়ীক মুলধন ঝুলিয়ে রাখা & সিস্টেমের ভয় দেখিয়ে ঘুস দিতে বাদ্ধ্য করানো হয়। আমার মত অসংখ্য ব্যাবসায়ী তাদের প্রতারনার শীকার। অনেক কস্টে কাজ শেষ করতে পারলও কেউ লস ছাড়া লাভ করেতে পারে না এখানে, সব পকেট কেটে ছিনতাই করে নেয়া হয় এই DGDP ভবনে। সঠিক তদন্ত & ন্যায় বিচারের দাবি রইল.....আত্তার কস্টই অভিশাপ।

মহাখালী, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK49QEEV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৫ হাজার

একটি মামলা ।

আমি একটা মামলা করেছিলাম ভূমি সংক্রান্ত। মামলাটি কোর্টে করেছিলাম । কোর্ট থেকে থানা ও ভূমি অফিসকে বিবাদীকে নোটিশ করার জন্য বলা হয়েছিল। কোর্টের পেশকারকে দিতে হয়েছিল ৫০০ টাকা। তারপর কোর্ট থেকে ভূমি অফিস, থানা ও বিবাদীর কাছে নোটিশ পৌঁছানোর জন্য পিয়নকে দিতে হয়েছিল ৫০০ টাকা। তারপর যখন কোর্টের নোটিশগুলো থানা এবং ভূমি অফিসে পৌঁছালো তখন থানা থেকে বিবাদীপক্ষকে নোটিশ পাঠানো হলো একজন এ এস আই এর (পুলিশ)মাধ্যমে। এই এ এস আইকে দিতে হয়েছিল ৩৫০০ টাকা যদিও তিনি পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন । এবং এই এ এস আই এর সাথে একজন গ্রাম পুলিশ ছিলেন তাকে দিতে হয়েছিল ৫০০ টাকা। এবং তাদেরকে হোটেলে নিয়ে খাওয়াতে হয়েছে আরো ৫০০ টাকা। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আমরা শুরু হওয়ার আগেই খালি খাওয়াইতে হয়।

পঞ্চগড়, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNW37DZH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

নার্স,স্টাফদের সেবা

আমি ২০২৪ সালে এক্সিডেন্ট করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে রিলিজ নিয়ে গাড়িতে উঠার আগ পর্যন্ত প্রতিটা পদে পদে হাসপাতালের কর্মচারীদের নানা অঙ্কে টাকা দিতে হয়েছে। ড্রেসিং করার জন্য পুরুষ নার্স এসে স্লীপ ধরিয়ে দেয় বাহিরে থেকে কিনে আনেন নাইলে আমাদের এত টাকা দেন। আবার অপারেশন এর সময়ে প্রতিটা রুগিকে দিয়ে নিম্নে ৩-৫হাজার টাকার ঔষধ ক্রয় করায়। গত ১৫ তারিখে পঙ্গু হাসপাতালের এমারজেন্সি ওটিতে আমার ছোট একটা অপারেশন এর জন্য ডাক্তার পাঠায় কিন্তু ওখানে কর্মচারীরা নিম্নে ৫০০টাকার নিচে কাউকে ভিতরে ডুকায় না। অতঃপর সকাল ৯টা থেকে রাত পর্যন্ত বসে থেকে বাসায় চলে এসেছি। বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোতে গোয়েন্দাদের মাধ্যমে রুগি সেজে সেবা নিয়ে দেখেন ৭দিন তাহলে অনুধাবন করতে পারবেন আসল চিত্র।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVEUQA9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

কুমিল্লা বরুড়া থানা পুলিশ ক্লিয়ার

পুলিশ ক্লিয়ারেন্স করতে মোটা অংকের টাকা লাগে টাকা ছাড়া করে না, — অপারেটর ও — সম্ভবতো,,সর্বনিম্ন এক হাজার হাজার ছাড়া কোন কাগজেই হাত দেয় না,,,কুমিল্লার সবচেয়ে দুর্নীতি হয়,বড়ুরা থানায়, কি লাভ বলে দেশটাই এমনি, কত নিরীহ মানুষের সাথে জুলুম করতেছে 😭

কুমিল্লা, বড়ুরা থানা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTEALJEM
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বদলীজনিত কারনে LPC নেয়ার জন্য হয়েছে।

বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।

শেরপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYETAJ9A
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

মটরসাইকেল লাইসেন্স নতুন হাফ কাগজ 15000 টাকা নিয়েছে

মটরসাইকেল লাইসেন্স নতুন হাফ কাগজ 15000 টাকা নিয়েছে

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJM2GTMY
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

রিপোর্ট ডেলিভারি

আমি জাতীয় হৃদরোগ হাসপাতাল কিছু টেস্ট করতে দিই, আজ রিপোর্ট আনতে গেলে ২৩৪ নং রিপোর্ট ডেলিভারির রুমের পশ্চিম পাশে থাকা কম্পিউটার অপারেটর সে ১০০ টাকা দাবি করে, তখন আমার মাথা কাজ করতেছিলো না কি করবো, তারপর টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি। টাকা দেওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করে কিছু মনে করলা?

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKNL4FV7
মন্তব্য