সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমি খারিজ

গাংনীর ধলার মাঠের জমি খারিজ করতে গেছিলাম, একটা কাগজ হারিয়ে গেছিলো যেটা ভুমি অফিসেই থাকে। ফ্রিতে তুলতে পারা যায়। সেটা তোলার জন্য সাহারবাটি ইউনিয়ন ভুমি অফিসের প্রধান পনেরো শ টাকা নিয়েছে এবং তিনি বলে এই জমি খারিজ করতে হলে অনেক খরচ হবে এই বলে ১৫০০০ হাজার টাকা নিয়েছে যেখানে জমি খারিজের খরচ সম্ববত ২ থেকে ৩ হাজার টাকা

গাংনী, মেহেরপুর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHVH34T4
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০ হাজার

অডিট received কপি

কর অফিস থেকে চিঠি আসে। চিঠির জবাব দেই। Received কপি নেওয়ার সময় টাকা চায়। বিকাশে প্রদান করি। জুন মাসের ঘটনা।

উত্তরা ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSA38TT
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

বলেসি

জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা, কসবা আমি জিডি করতে গিয়েছিলাম, একটা কাজে জিডি আমার একটা নাগরিক অধিকার। এবং এটা সরকারিভাবে একদম ফ্রি এবং এটা করার জন্য তো তাদেরকে সরকার বেতন দিচ্ছে আমার ট্যাক্সের টাকায়। আমি জিডি করার পর সে টাকা দাবি করে আমার থেকে জোরপূর্বক আমি টাকাটা দিয়েছি বাধ্য হয়ে।

Bramonbaria, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYPCYZZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

অতিরিক্ত গতি

দুপুরে ৩০০ ফিট দিয়ে ফিরছিলাম একটা মোরে ৪০ কি.মি. স্প্রিড লেখা ছিলো , আমার গাড়ি ৫৫ কি.মি. স্প্রিডে ছিলো প্রায় সবারি এমন ছিলো । ট্রাফিক সার্জেন্ট অরা বেছে বেছে গাড়ি দার করাচ্ছিলো । আমার অপরাধ কি এটা শোনার আগে বলে 1500 টাকা বের কর নাইলে মামলা দিয়ে দিবে, তাও আবার আমার লাইসেন্স এ । কি আর করা বাধ্য হয়ে দিতে হলো ।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBEFGR8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

To renew passport

বাসায় ভেরি ভীষণ করতে আসছিল পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দেওয়ার পরে ভাষাতে পুলিশ হিসেবে ভেরিফাই করতে আসছিল তাকে আমাকে তিন হাজার টাকা দেওয়া লাগছিল

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5MA2YY
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪০০

ড্রাইভিং লাইসেন্স

এটা ২০২১ সালের ঘটনা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় আমি কোনো প্রকার দালাল ছাড়া উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু অফিস সহকারী আমার ফাইল জমা নিচ্ছিল না। তারপর বাধ্য হয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম।

কুড়িগ্রাম, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNMG49JA
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২০.০ হাজার

Vat issue

Vat dicci tar poreo pechal.. jara dey na tader dorei na.. jara dey tader chare na.. ki ekta boishommo.. amra kuchra dukandar kom besh dicci.. bin certificate ache.. hajar dukan jader bin e nai.. tader kuj e kkre na.. sudu tader deke jader dewa ache tader k hoyrani kore kom dicci etc mamla dekiye taka nicce.

Moulvibazar, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY9VNVRW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

সরকারী আবাসন পরিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা

আমার বাসা হচ্ছে ঢাকার মিরপুর সেকশন ৫। এখানে কিছু সরকারি বাসা রয়েছে। যা সরকারি আবাসন পরিদপ্তর থেকে বরাদ্দপ পত্র নিয়ে বসবাস করা যায়। সেই সুবাদে আমার বাবা আমাদের বাসাটি বরাদ্দ পান। তার মৃত্যুর পরবর্তী সময় আমি বাসাটির রেজিস্ট্রেশন এর জন্য সরকারি আবাসন পরিদপ্তরে যোগাযোগ করি। তারা এই রেজিস্ট্রেশন এর জন্য ঘুষ বাবদ চার লক্ষ টাকা দাবি করেছে। আমি এখন পর্যন্ত সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছি। বাকি ঘুষের ৫০ হাজার টাকা দিলে রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিবে। এই সরকারি আবাসন পরিদপ্তরের বিল্ডিং এর ইট ঘুষ খায়। আমি একজন সরকারি চাকরিজীবী তবে তাদের কাছে আমি অসহায়।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKLJNSGW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমি বিদেশে যাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন এর আবেদন করেছিলাম কিছুদিন পরে আমারে থানা থেকে কল দেয় কয়েক ঘণ্টার মধ্যে আমি থানায় গিয়ে পৌঁছাই তখন তিনি আমার কাছে চা- বিস্কুট খাওয়ার জন্য ৫০০-১০০০ টাকা দাবি করেন এবং এ ও বলে টাকাটা দিলে আমার কাজ দুই থেকে তিন দিনের ভিতর হয়ে যাবে না হলে একটু দেরি হতে পারে...| খুলনা বিভাগ নড়াইল সদর থানা

নড়াইল জেলা সদর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHDKUJB2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

প্রতি বছর সরকারি বাড়ির ইজারা নবায়ন (জেলা প্রশাসক কার্যালয়, অর্পিত সম্পত্তি শাখা )

সেবাটি ছিল, প্রতি বছর সরকারি বাড়ির ইজারা নবায়ন ফি প্রদানে (জেলা প্রসাশক কার্যালয়, অর্পিত সম্পত্তি শাখা) তারা প্রত্যেক সময় এই কাজের জন্য অর্থ দাবি করে অফিস খরচ বাবদ ২০০০ টাকা এবং এলআর ফান্ডের জন্য দাবি করে ২০০০ টাকা। আমরা প্রতি বছর নবায়ন ফি বাবদ প্রধান করি ২৫২১৫ টাকা সরকারকে.

চাঁদপুর শহর, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTX8PNNZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। সেখানে ঘুষ নেয়ার ১নাম্বার আপনি যখন এম্বুলেন্স বা গাড়ি থেকে নামবেন রোগীর আনা নেওয়া করার জন্য ট্রলি থাকে ১০০ বা ২০০ টাকা না দিলে আপনার রোগী নিয়ে যাবে না তারা (২নং)২০ টাকা বা ৫০ টাকা না দিলে লিফট মেন আপনার রোগী নিয়ে যাবে না(৩নং)ওয়ার্ড বয় কে টাকা না দিলে আপনি সিট পাবেন না( ৪নং) আয়া এবং মাসি তাদেরকে দিয়ে কোন কাজ করাতে হলে ১০০ টাকা ২০০ টাকা ছাড়া কোন কাজ করবে না (৫নং) গেটে বসে থাকা আনসার সদস্য ২০ টাকা না দিলে আপনাকে ওয়ার্ডে ঢুকতে দিবে না।৬নং আপনি এক্সরে বা কোন পরীক্ষা করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা আপনার থেকে ২০ টাকা ৫০ টাকা বেশি নিবে মুলত এই হাসপাতালের পরিচালক অসাধু এবং ঘুষখোর সে কিন্তু সেনাবাহিনীর লোক

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTHCWYHE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারী করাতে গেলে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্ককর্তার অতিরিক্ত টাকা দাবি।

চাঁদপুর জেলার, মতলব উওর উপজেলার,বাগানবাড়ি ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বাগানবাড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা — আমার জমির কাগজপত্র সব ঠিক থাকা সত্বে ও আমার কাছে অতিরিক্ত টাকা চায়,অর্থাৎ নামজারি করতে লাগে ১,১৭০ টাকা কিন্তু আমার কাছে চেয়েছে ৭,০০০ টাকা আমার ইমার্জেন্সি কাজ থাকায় দিতে বাধ্য হই,আমার জানামতে এমন কোনো লোক নেই যে নামজারি করতে পেরেছে।

চাঁদপুর জেলার,মতলব উওর উপজেলার, বাগানবাড়ি ইউনিয়ন, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT6AM9KU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

ভূমি খারিজ আাবেদনে সরকারি ফিস -১১৭০ টাকা হলেও ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসের বিভিন্ন ডেস্কে নির্ধারিত হারে ঘুষ প্রদান করা না হলে খারিজ আবেদন বাতিল করা হয়। সবকিছু ঠিক থাকলেও সর্বশেষ অজুহাত হিসেবে জমির লোকেশন খুঁজে পাওয়া যায়নি অজুহাতে বাতিল করা হয়। আবার সরাসরি ঘুষ তারা নেয়না। দালালের মাধ্যমে নেয় এবং দালালের অংশসহ ফেনী জেলা সদরের খারিজের জন্য প্রতি আবেদনে মোট ৮০০০/- টাকা পরিশোধ করতে হয়েছে এবং একই কাজে নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় ১৫০০০/- করে পরিশোধ করতে হয়েছে। নারায়ণগঞ্জের বন্ূর থানাধীন ধামগড় মৌজায় খারিজের জন্য ০৩ বার প্রত্যাখাত হয়েছি এবং এসিল্যান্ড অফিস ও ভূমিসেবা হট লাইনে যোগাযোগ যোগাযোগ করেও লাভ হয়নি।

ফেনী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTB5UQWE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.২ হাজার

Fitness

সরকারি নিয়ম অনুযায়ী গাড়ির ফিটনেস নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি যথাযথভাবে পরিশোধ করেছি। কিন্তু সরকারি ফি প্রদানের পাশাপাশি আমাকে অতিরিক্তভাবে ১,২০০ টাকা ঘুষ হিসেবে প্রদান করতে হয়েছে। এই টাকার জন্য কোনো সরকারি রসিদ বা বৈধ প্রমাণপত্র দেওয়া হয়নি। আমাকে বলা হয় যে, এই অতিরিক্ত টাকা প্রদান করলে কোনো ধরনের ঝামেলা, অপ্রয়োজনীয় আপত্তি বা বিলম্ব ছাড়াই গাড়ির ফিটনেসের কাজ সম্পন্ন করে দেওয়া হবে। অন্যথায়, স্বাভাবিক নিয়মে গাড়ি পরিদর্শনের সময় বিভিন্ন বিষয়ে ‘অবজেকশন’ দেওয়া হতে পারে এবং এতে ফিটনেস প্রক্রিয়া জটিল ও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাকে বোঝানো হয় যে, শুরুতে ১,২০০ টাকা প্রদান না করলে পরবর্তীতে এসব অবজেকশন বা জটিলতা সমাধানের জন্য আরও বেশি টাকা খরচ হতে পারে।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKHTL3DG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়ন এর জন্য গিয়েছিলাম সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসে। সকল কাগজ দেয়ার পর, অনারা আগের পাসপোর্ট দেখে নবায়ন আবেদন রিজেক্ট করেন। কারণ আইডি কার্ডে আমার নামের প্রথমে (মোঃ) নাই, কিন্তু আগের পাসপোর্ট এ আছে। আমাকে জজ কোর্টে যেয়ে এফিডেভিড করে আনতে হয়েছে। অফিসার কে রিকুয়েস্ট করে, পাসপোর্ট নবায়ন আবেদন জমা দিলাম। তারপর দীর্ঘ ৩ মাস কোনও খবর নেই। আমি অফিসে গেলে, অনারা বলল কাজ চলছে, আরও কিছুদিন পর এসে খোজ নিয়েন। বার বার যেতে যেতে ৬ মাস হয়ে গেলো, তখন একজন লোক (দালাল) বলল, আপনার নবায়ন আবেদন ফেলে রাখা হয়েছে, ১০ হাজার টাকা দিলে, ৩ দিনের ভিতরে কাজ হয়ে যাবে। টাকা দেয়ার পর চলে আসলাম। দ্বিতীয় দিনেই মেসেজ আসলো, পাসপোর্ট হয়ে গেছে।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJYJ55F8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি

আমাদের জমি ভুল দাগে খারিজ হয়েছিল। আমরা সেই খারিজ বাতিল করে সঠিক দাগে খারিজ করি। এবং যারা উত্তরাধিকার সূত্রে জমি প্রাপ্য হবেন তাদের নামে খারিজ করি। এরজন্য সবমিলিয়ে প্রায় ৬০০০০-৭০০০০ টাকা আমাদের ভুমি অফিসে খরচ হয়েছে। ভুমি অফিস দুর্নীতির আখড়া। একজন এসি ল্যান্ড বছরে ১-২ কোটি টাকা কামাই করে এই ভুমি অফিস থেকে।

কালিয়াকৈর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTKBY2K
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

"এলপিসি" রিসিভ।

আমার সরকারি চাকুরীর যোগদানপত্রে সংযুক্তিতে উল্লেখ থাকার কারণে তিনি "এলপিসি" রিসিভ করবে না বলে জানিয়ে দিয়েছে। তারপর একজন অডিটর বললো যে টাকা না দিলে এলপিসি এপ্রুভ হবে না। তারপর দাবিকৃত অর্থ পরিশোধ করলে এলপিসি রিসিভ করা হয়।।।

নেত্রকোনা জেলা হিসাবরক্ষণ অফিস।।, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYAPGUK2
মন্তব্য