সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

যাতায়াত

আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সিএনজি করে পতেঙ্গা থেকে ফিরছিলাম। তার খারাপ লাগছিল তাই আমার কাঁধের উপর মাথা রেখেছিল একটু। এটা দেখে পুলিশ আমাদের সিএনজি দাঁড় করালো। আমাকে আগাগোঁড়া ব্যাগসহ চেকিং করল। এরপর বলে বাসাই ফোন দিবে। আমি নিষেধ করায় সাইডে নিয়ে বলে চা নাস্তার পয়সা দিতে। আমাদের কাছে ২০০টাকা ছিল দিলাম। বলল ২০০টাকা কোন টাকা! আমরা সবশেষে আমাদের কাছে যা যা ছিল সব মিলিয়ে ৫০০টাকা দিয়ে দিলাম। আমি আমার জীবনে কখনো ঘুষ দেইনি।এটাকে আমি খুবই ঘৃণা করি কিন্তু সেদিন প্রিয় মানুষটাকে বাঁচাতে দিতে হলো। এরা কত খারাপ। পর্যটন এলাকায়ও ছাড়েনি। পুলিশটার নাম: — গাড়ি নং: সিএমপি: ১০৫

ঘুষ দিয়েছি
পতেঙ্গা লিংকরোড যাত্রাপথে ৳৫০০
২৪ আগস্ট ২০২৬ CT7L572J
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

পাওয়ার অফ এটর্নি সংশোধন

সরকারী হিসাবে খরচ ১৫০০ টাকার বেশি নয়, কিন্তু মুহুরী, এবং রেজিষ্টার অফিস মিলে ১৫০০০ হাজার টাকা দাবী করে। তারা বলে অফিস খরচ ১০০০ টাকা লাগবে। অবশেষে আমরা ১২৫০০ টাকায় রফা দফা করি

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RJSJHB6K
মন্তব্য
শিক্ষা অফিস

ওমরা করার উদ্দেশ্যে ছুটির আবেদন করতে গিয়েছিলাম।

আমি ওমরা করার জন্য ছুটির আবেদন করতে গিয়েছিলাম। এর জন্য আমাকে সরাসরি টাকার দাবি করা হয় প্রথমে আমি ২০০০ টাকা দেই কিন্তু পরে উনি আরো এক হাজার টাকা দাবি করেন।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKLFLG4T
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পাওনা ছুটি ফর্মে ছুটি পাওনা মর্মে প্রতিবেদন প্রদান

অর্জিত ছুটি নিতে হিসাবরক্ষণ অফিসের প্রতিবেদন প্রয়োজন হয়। সেটা নিতে গেলে অডিটর ৫০০টাকা দাবি করে। এটা প্রদান করে উক্ত প্রতিবেদন পাওয়া যায়।

ঘুষ দিয়েছি
মাদারিপুর ৳৫০০
২৪ আগস্ট ২০২৬ DKUA4RRE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বয়সের প্রত্যয়ন

সিভিল সার্জন অফিসের একজন স্টাফ, নাম —, — এবং অফিস সহকারী — আমার প্রত্যয়ন করে দিবে বলে ১৫০০ টাকা নেয়। বলেছে তাহলে হাসপাতালে গিয়ে পরীক্ষা করা লাগবেনা। এখনি দিয়ে দিবে।

ঘুষ দিয়েছি
পটুয়াখালী সদর ৳১.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ BRBU8UMZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন এর সময় পজিটিভ রিপোর্ট দেয়ার জন্য ৩০০০ টাকা চেয়েছিলো নাহলে নেগেটিভ রিপোর্ট প্রদান করবে, ১৫০০ টাকা দিয়েছিলাম পজেটিভ রিপোর্ট এর জন্য

ঘুষ দিয়েছি
চিরিরবন্দর, দিনাজপুর ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RN2T5MMV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলার তদন্তের জন্য

মামলার তদন্তের জন্য আসবে তাই দিতে হবে ।এই টাকায় অনেক অনুরোধ করার পর নিতে রাজি হয়েছে ।

ঘুষ দিয়েছি
উল্লাপাড়া ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RJ8GGP4Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ অফিস বিপিডিবি

বিদ্যুত্ব্রর মিটার নেয়ার জন্য এই টাকা দিতে হ্যেয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যুতের তার সরকার দেয়, এটাও দেয় নাই। তার কিনে দেয়া লাগসে। বিদ্যুতের মিটাতের জন্য ২৫ হাজার নিসে। মাসে মাসে মিটারের ভাড়া আসে। এককালিন মিটার না, ভাড়ার মিটার।

ঘুষ দিয়েছি
হাটহাজারি ৳২৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTUC96YJ
মন্তব্য
কর অফিস

বিন করতে যেয়ে গুলসান ভ্যাট ট্যাক্স অফিসে ৩ বারে মোট ২৫,০০০ টাকা ঘুষ দিয়েছি

আমার কম্পানির বিন করতে যেয়ে গুলসান ভ্যাট ট্যাক্স অফিসে ৩ বারে মোট ৩৫,০০০ টাকা ঘুষ দিয়েছি প্রথমে ১৫ হাজার টাকা দিয়ে বিন করেছি তারপর কাগযে নাকি কি কি ভুল ছিলো তাই ঠিক করতে বাকি ১০০০০ টাকা দেয়া লাগছে

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK62JQNT
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

না দিলে ঘুরায়। পাসপোর্ট এর আবেদন পত্র নিয়ে ঘুরাবে। তাই টাকা দিয়ে করিয়েছি। কোনো ভুল বা মিথ্যা ডকুমেন্ট ছিলো না।

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল ৳১.৩ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK9USUPR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নামজারী, ফাইল স্বাক্ষর/স্থানান্তর, সার্ভিস বুক হালনাগাদ করন বিবিধ।

১) আমি মূলত নিজেও সরকারি চাকরিজীবি, আমি যেই প্রতিষ্ঠানে (ইউনিয়ন পরিষদ) চাকরি করি এখানেও অতিরিক্ত অর্থ ছাড়া কিছুই হয়না। (জন্ম নিবন্ধন, প্রত্যয়ন, বিভিন্ন সনদে লাগামহীন অর্থ আদায় কথা হয়। ২) ইউনিয়ন ভুমি অফিসে নামজারীর জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়। আমার নিজের. ৫ শতাংশ জমি নামজারি করতে ৭০০০ টাকা চেয়েছিলো পরে ১০০০ টাকা দিয়ে করেছি। ৩) ইউএনও এর পিও/ প্রকৌশল অফিস সরকারি কোন প্রকল্পই কমিশন ছাড়া বিল পাশ করে না। ৪) ডিসি অফিসের স্হানীয় সরকার শাখার কর্মকর্তা কর্মচারীরা টাকা ছাড়া কোন ফাইল ছারে না। ওনাদের নিজের কাজের জন্য অতিরিক্ত টাকা দিতে হয়। আমাদের ২০২২ সালের পরে বর্তমান আগষ্ট /২০২৬ পর্যন্ত সার্ভিস বুক হালনাগাদ নেই। ফলে জুলাই /২০২৬ মাসের বেতন এখনো হয়নি। আজ আগস্ট মাসে ২৪ তারিখ।

ঘুষ দিয়েছি
চাটমোহর/পাবনা ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RJ5KEQQ9
মন্তব্য
ট্রাফিক পুলিশ

DSB অপশনে নাই তাই ট্রাফিক পুলিশ সিলেক্ট করলাম। চাকরির ভ্যারিফিকেশনে দিতে হয়েছে। ৫০০০ দাবি করেছে।

আমাকে চাকুরির ভ্যারিফিকেশনের জন্য ডাকা হয়। সঙ্গত কারণে চাকুরির নাম উল্লেখ করছি না। ৫০০০ টাকা দাবি করা হয়। আমি ২০০০৳ পরিশোধ করি। আমার অনেক সহকর্মীর কাছ থেকে ও সে ৫০০০ এমনকি ১০০০০ টাকা পর্যন্ত নিয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTUD9L2M
মন্তব্য
কাস্টমস অফিস

BIN নাম্বার পরিবর্তন

IGM submission করতে গিয়ে BIN নাম্বার ভুল হলে সেটা পরিবর্তন করার জন্য চেষ্টা করি এবং অনেক টাকা জরিমানা চলে আসে সময় মত মালামাল খালাস করতে না পারার কারণে এবং অনেক চেষ্টা এবং অবৈধ ভাবে টাকা দিতে রাজি হওয়ায় তারপর এটি পরিবর্তন করা সম্ভব হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০৫ লাখ
২৪ আগস্ট ২০২৬ CT6H9RW7
মন্তব্য