সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.৫ হাজার

লাইট ও মোটরসাইকেল ড্রাইভিং প্রশিক্ষণ (নতুন পাড়া) এবং লাইসেন্স (বায়েজিদ ডিপু)

বিআরটিএর কর্মকর্তারা দালাল সিন্ডিকেট - কর্মচারী, কম্পিউটার দোকানদার ও বহিরাগত দালালদের মাধ্যমে নির্ধারিত ফী নেয়।আমার ক্ষেত্রে মোটরসাইকেল ও লাইট ড্রাইভিং লাইসেন্সের প্রাকটিকেল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য দালালকে ৬,০০০ টাকা প্রদান করি। ঘুষ গ্রহণ করেছে বিআরটিএ র অফিসারের ভাগিনা যিনি হালিশহরে একটি ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার পরিচালনা করছেন। তাছাড়া চট্টগ্রাম নতুনপাড়া বিআরটিসির একজন ড্রাইভিং প্রশিক্ষক - দেখতে সুন্দর ও দাড়ি আছে- আমার থেকে প্রশীক্ষণ চলাকালীন সময়ে বারংবার লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য ১১,০০০ টাকা ঘুষ দাবী করলে আমি আর্থিক অজুহাত দিয়ে প্রস্থান করি এবং তিনি আমার অর্ধেক কোর্স প্রায় ৭ টি ক্লাস করাননি। বরং গাড়ির তেল খরচ বলে ৫০০ টাক ঘুষ নেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমি ক্রয়

এলাকায় জমির মালিকানা মামলা নিষ্পত্তি বাবদ ৩ ব্যক্তির মধ্যে জমি কেনা-বেচা হয়। তার মধ্যে আমি একজন। আমাদের ৩ জনের মধ্যে ১জন ব্যক্তি মুমূর্ষু থাকায় সাব রেজিস্ট্রার অফিস যেতে অপারগ হলে ভেন্ডারের মাধ্যমে যোগাযোগ করা হয়। পরবর্তীতে ভেন্ডার জানায় সাব রেজিস্ট্রার আসতে পারবেন কিন্তু প্রত্যেক দলিল বাবদ ২০ হাজার টাকা দিতে হবে, তবেই তিনি দলিলে সই করবেন। উপায়ান্তর না পেয়ে আমরা ৩ জনই রাজি হই। সেদিন সাব রেজিস্ট্রার এসে সই করে টাকা নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবার যেদিন অফিসে যেতে হয় সই দেয়ার জন্য, সেদিন আমার কাছে আরও অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি না করে। না দিলে নাকি সাব রেজিস্ট্রার ফাইল পাস করাবে না। এ অবস্থায় ভেন্ডারের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আমি আরও ৩ হাজার দিতে বাধ্য হই।

ডোমার, নীলফামারী, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ইউনিয়ন নাগরিক সনদ

৫০/১০০ টাকা না দিলে এই সেবা মিলেনা, দ্রুত পাওয়া তো অসম্ভব।

কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সীবাজার ইউপি, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.৫০ লাখ

ভ্যাট অফিস

বৈদেশিক অর্ডার না থাকার কারনে আমাদের ১০০% এক্সপোর্ট ফ্যাক্টরি লোকাল কাজ করেছিল কিন্তু ভ্যাট দেয় নি, সেইটাকে settle করার জন্য স্থানীয় ভ্যাট অফিসের সার্কেল ও ডিভিশন ২০ লক্ষ টাকা দাবি করেন,আমরা অনুনয় বিনয় করে ৯.৫ লক্ষ টাকা দিয়ে মামলা থেকে রেহাই পাই।

savar, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪০.০ হাজার

ভ্যাট নিবন্ধন

ব্যবসা পরিচালনা করার জন্য ভ্যাট নিবন্ধন করলে সিলেট ভ্যাট অফিসের একজন সিপাহি মোবাইলে ফোন করে ৪০০০০টাকা ঘোষ দাবি করেন। পরবর্তিতে অফিসে গেলে নানা রকম ভয় ভিতি প্রদর্শন করেন ও প্রতি মাসে ১৬০০০ টাকা লাভের বিপরিতে ২৬৮০০টাকা ভ্যাট নির্ধারন করে দিতে পারেন বলে হুমকি দেন। পরে অপারগ হয়ে তাদের ৪০০০০টাকা ঘুষ দিতে বাধ্য হই এবং এখন প্রতি মাসে সরকারকে ১৫০০ টাকা ভ্যাট দিতে গেলে ভ্যাট অফিসার কে ১০০০টাকা ও অভিস সহকারিকে ৫০০টাকা ঘুষ দিতে হয়!

সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

DP Police

ব্যাবসা এ কিছু কাগজ এ সমস্যা ছিল আমি আগে ঠিক করি নাই কিন্তু তারা চেক করতে এসে ঘুস চাইছে তা আমি পরিষোধ করচি

Feni, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০০

ডেথ সার্টিফিকেট

ডেথ সার্টিফিকেট করতে দিয়েছিলাম বাসাবো কাউন্সিলরের অফিসে ডেথ সার্টিফিকেটের জন্য সরকারি খরচ ২৫ থেকে ৫০ টাকা নির্ধারিত সেখানে ওই লোক ৩০০ টাকা রেখেছে কম্পিউটারের কিছু কাজ আছে এসব বলে অথচ আমি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে গিয়েছিলাম ওয়ারিশান সার্টিফিকেট তোলার প্রয়োজন ছিল জানালে সে মেয়ে মানুষ, অসহায় ভেবে আরো খরচের হিসাব দেখিয়েছে। পরবর্তীতে আমি ওয়ারিশান সার্টিফিকেট না তুলেই চলে এসেছি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জিডি

আমার এক এলাকার ভাইর মালেয়শিয়াতে পাসপোর্ট ঝামেলা হয়। পরে নাকি মালেয়শিয়ান হাই কমিশন বলে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশে একটি পাসপোর্ট হারিয়ে গিয়েছে উল্লেখ করে একটি জিডি করতে। পরে আমি শরিয়তপুরের নড়িয়া থানায় একটি জিডি করতে গেলে ২০০০ টাকা ঘুষ দাবি করে পরে আমি নেগোসিয়েশন করে ১০০০ টাকা দেই। *সেবার ধরনে কেন? পুলিশ স্টেশনের নাম নেই? দ্বিতীয়ত এখানে ঘুষ আদান প্রদানের সাথে জড়িতদের ছবি ভিডিও প্রকাশ করার সিস্টেম থাকা দরকার দেশের স্বার্থে।

শরিয়তপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

Tax certificate

আমি ২০২৪-২৫ এর ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিলাম কিন্তু সার্টিফিকেট টা অনলাইন থেকে পাই নি ।তাই কর ২৫ অঞ্চল , সার্কেল ৫৩৭ স্কাউট ভবন অফিসে গিয়েছিলাম । আমার কাছ থেকে ২০০০ টাকা নিয়েছে

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কাউন্সিলর সার্টিফিকেট সংশোধন

আমি একটা কম্পিউটার দোকানে ১০০ টাকা দিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট এর জন্য আবেদন করি। কিন্তু ওই সার্টিফিকেটে ভুল ছিল। তাই অফিস থেকে ভুলটা সংশোধন করতে ৫০০ নিয়ে নেয়।

CHHAGALNAIYA,FENI, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০০ লাখ

Company tax

DCT tax file charbe na . Expense disalow kore dibe. Income bariye dekiye aditional tax claim korbe. 7 lac dct + 3 lac back office era naki shob fixed kore dbe. So 10 lac dite hoece and kaj hoece. Baal er ek desh . M******** ra BCS cader , taka khay miskin dar moto haat paita.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বাচ্চার জন্মনিবন্ধন।

ইউপি সচিব ও সদস্য, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মালিকে দিয়ে আমার বাচ্চার টিকার কার্ড থাকার সত্বেও আমার কাছে ঘুষ দাবি করে এবং আমাকে ইইপি সদস্য হুমকি ধামকি দিয়ে দিয়েছিলেন। পরে চেয়ারম্যানের কাছে গেলে উনি এটার কোন প্রতিকার না করে উনি পুনরায় ওয়ার্ড সদস্যের কাছে যাওয়ার নির্দেশ প্রদান করেন। তার মানে বুঝা গেলে ইউপি সদস্য, চেয়ারম্যান ও সচিব মিলে যোগসাজশে মিলে মিশে টাকা খায়। পরে বাচ্চার জন্মনিবন্ধন জুরুরি থাকায় টাকা দিয়ে করিয়ে নিতে বাধ্য হয়েছি।

ফেনী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪.০০ লাখ

Tax exemption Certificate

The desk Office (second Secretary-International Tax of NBR take out me in a secret room and indicated indirectly for additional payment. Later on, he was giving different excuse and delaying the certificate issuance. after almost 3 months, he called and asked me to go to NBR and said that file is in member-International Tax and without money, he will not sign the file. based on this he asked me to give 10 lac. However, later on, it has been settled at 4 lac. after taking money second Secretary-International Tax approved the file and issued the certificate immediately.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৫০

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

জরুরি বিভাবে রোগী নিয়ে গিয়েছিলাম, তারপর রোগীকে যখন বেড এ নিয়ে যাবে তখন হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার জন্যে ১৫০ টাকা চার্জ চেয়েছিলো, পরে টাকাটা দিতে হয়েছিলো বাধ্য হয়ে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমি যখন নামজারি করতে জাই তখন তহশিলদার বলে যে ভূমির ট্যাক্স পরিশোধ করতে হবে অন্যান্য কাগজপত্র সংগ্রহ বাবদ আমার কাছ থেকে ২৫০০০ টাকা দাবি করে এবং আমি সেটা পরিশোধ করেছি। তারপর আমি দেখলাম যে আসলে কোন কিছুই সে করে নাই কিন্তু আমার টাকা নিয়েছে।

বোয়ালিয়া তিলকপুর ইউনিয়ন ভূমি অফিস নওগাঁ সান্তাহার রোড, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য