সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

গ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য সাইট পরিদর্শন সম্মানী

ঢাকা জেলা প্রশাসক অফিস থেকে নোটিশ জারি করা হয় সাইট পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার জন্য 7 দিনের মধ্যে। ভূমি অফিসে গিয়ে জানতে পারলাম সহকারী কমিশনার কে যাতায়াত বাবদ সম্মানী না দিলে প্রতিবেদন দাখিল হবে না। সম্মানী বাবদ 30000 হাজার টাকা দাবি করে আর সেটি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবেদনে সাক্ষর করেনি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগী দেখার সময় কম্পাউন্ডার

রোগী নিয়ে গেলাম মাথা ফাটা এক্সিডেন্ট করছে, সেলাই করবে দামি সুতা নাই বাইরে থেকে সুতা আনা লাগবে ভালো সুতা সেটা আমরা চিনি না সুতরাং সব মিলে ১০০০ এর মতো টাকা এক্সট্রা দিয়ে রোগী ঠিক করলাম

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ,হোসেনপুর হাসপাতাল ৳১.২ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নতুন/রিনিউ/সংশোধন

সিলেটের পাসপোর্ট অফিসে দিনেদুপুরে চলছে কথিত ‘মার্কা’ বাণিজ্য। অভিযোগ অনুযায়ী, ১০ বছরের পাসপোর্টে ১,৭০০ টাকা এবং ৫ বছরের পাসপোর্টে ১,২০০ টাকা না দিলে সাধারণ মানুষকে নানা অযৌক্তিক কাগজপত্রের অজুহাতে হয়রানি করা হয়। নামের বানান, পুরোনো পাসপোর্টের তথ্য অনলাইনে না দেখানোর মতো নানা কারণ দেখিয়ে আবেদনকারীদের ফেরত দেওয়ার অভিযোগও রয়েছে। সারাদিন লাইনে দাঁড়ানোর পর বিকেলে ফিরে এসে অনলাইনে আবেদন বাতিল পাওয়ার ঘটনাও ঘটছে—ফলে পরদিন আবার শুরু করতে হচ্ছে পুরো প্রক্রিয়া। এভাবে প্রতিদিন সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অনিয়ম বন্ধ করা হোক এবং সেবাপ্রার্থীদের হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক।

ঘুষ দিয়েছি
সিলেট ৳১.৭ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি/ মিউটেশন

উত্তরখান ভূমি অফিসে আমার বাবা নামজারি করতে গেলে ১৯৮৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বকেয়ার একটা ফেক ডকুমেন্ট দেখানো হয় এবং বলা হয় ৫০০০০ টাকা না হলে এটা মীমাংসা সম্ভব নয়। নেগোসিয়েশনের মাধ্যমে বিষয়টি ২০ হাজার টাকার বিনিময়ে করে দিতে সম্মত হয়। পরবর্তি সময়ে আমি বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানতে পারি ১১৭০ টাকা সরকারি ফি মাত্র। এবং আমার বাবাকে একটা ১১৭০ টাকার সরকারি ভাউচার প্রদান করে । বাকি টাকার কোন মানি রিসিট দেয়া হয়নি।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পরেইন মিনিস্ট্রি

ভাবির জন্য ইতালির একটা ডকোমেন্ট ওকে করাতে গিয়েছিলাম, অনলাইন সহ নোটারি এপ্লাই করার পরেও কাজ হচ্ছিলোনা, পরে পিয়ন একটা এসে বল্লো ৩৫০০ দিলে ১ ঘন্টায় কাজ ওকে হয়ে যাবে, ইমার্জেন্সি ছিলো তাই আমার বড় ভাই টাকা দিয়ে হলেও করাই নিতে বলছে।

ঘুষ দিয়েছি
সচিবালয় ৳৩.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

আফতাবনগর পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব। আমি বর্তমান ঠিকানা যেটা এনআইডিতে দেয়া, সেখান থেকে অন্য স্থানে এসে থাকি। তাদের কথা, এনআইডিতে যেটা আছে - সেটাই থাকবে। এরপর পাসপোর্ট অফিস থেকে বের হয়ে ফটোকপি দোকানের দালালের সাথে কথা বললাম। বললো, করে দেয়া যাবে, কিছুই জিজ্ঞাসা করবে না। প্রতি পাসপোর্ট ১৭০০ টাকা করে লাগবে। এরপর টাকা দেবার পর বললো: মাঝের চশমা পড়া মহিলার কাছে যাবেন। অথচ কিছুক্ষন আগে এই মহিলাই ফাইল রিজেক্ট করেছে। ওমা, এবার বলে: যেহেতু আপনি ফাইল সংশোধন করে এনেছেন, উপর তলায় যেয়ে ছবি তুলেন। আল্লাহ এই সিন্ডিকেটের বিচার করুক। আমিন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৭ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

PRE-DEPARTURE ORIENTATION (PDO)

PRE-DEPARTURE ORIENTATION (PDO) আবেদন করতে২০০ টাকা লাগে কিন্তু উনি ২১০ টাকা করে নিচ্ছে। সপ্তায় মোটামুটি ৫০০ থেকে ৬০০ লোক আবেদন করে।

ঘুষ দিয়েছি
Feni ৳১০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

আমার ট্রেড লাইসেন্স নবায়ন ফী ১০,৩১৫ টাকা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে ১১০০০ টাকা দাবী করে। সে বলে তার নাকি এক্সট্রা খরচ আছে। তাই তাকে ১১০০০ টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৬৮৭
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

র‌্যাবিস ভ্যাকসিন

ঘটনা সত্য। বিশ্বাস না হলে নিজে এসে যাচাই করুন। আপনি যাচাইকারী পরিচয় না দিয়েই বিড়াল কামড়েছে বলে টিকা চান। প্রথমে টিকেট করতে বলবে ৫ টাকার। যেটি সরকারি ফি। টিকেট নিয়ে আসলে ডোজ লিখে ভ্যাকসিন দেয়ার আগে ১০০ টাকা দাবি করবে।

ঘুষ দিয়েছি
৫০শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাকেরহাট,খানাসামা ৳১০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধী ভাতার আবেদন এর জন্য

প্রতিবন্ধী ভাতার আবেদন করতে গিয়ে ৫,০০০ টাকা নেওয়ার অভিযোগ প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে গিয়ে একটি গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছি। আবেদন গ্রহণ করার সময় আমার কাছ থেকে ৫,০০০ টাকা নেওয়া হয়েছে। অথচ সরকারি ভাতার জন্য আবেদন গ্রহণের ক্ষেত্রে এভাবে টাকা নেওয়া হচ্ছে কেন—এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। যারা প্রকৃতপক্ষে প্রতিবন্ধী এবং সরকারি সহায়তার আশায় আবেদন করতে আসেন, তাদের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল। এমন অবস্থায় আবেদন গ্রহণের নামে ৫,০০০ টাকা নেওয়া হলে বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা প্রয়োজন। আমার প্রশ্ন হলো— প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ করতে কি সত্যিই ৫,০০০ টাকা সরকারি ফি হিসেবে নির্ধারিত আছে? নাকি কোনো ব্যক্তি/চক্র অবৈধভাবে এই টাকা নিচ্ছে? বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

ঘুষ দিয়েছি
নওগাঁ সদর ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স কার্ড উত্তোলন

আমার লাইসেন্স এর স্মার্ট কার্ড রেডি হবার পরও কয়েকবার চেষ্টা করেছি, দায়িত্বরত আনসার সদস্য বলেছে রেডি হয়নি। যখন‌ আমি ঘুষ অফার করেছি, তখন ৫০০ টাকা নিয়ে ভেতর থেকে স্মার্ট কার্ড এনে দিয়েছে।

ঘুষ দিয়েছি
ইকুরিয়া বিআরটিএ ঢাকা ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্টের জন্য আবেদন

নামের পরে Md এর পর ডট (.) ছিল। কিন্তু ব্যাংক ট্রানজেকশন রিসিটে সিস্টেমের কারণে ডট বসানো যায়নি। তিনমাস ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে কোনো সমাধান করতে পারিনি। পাসপোর্টের জরুরি প্রয়োজনে টাকাটা দিতেই হল।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালন্দ,রাজবাড়ি l এর প্রধান শিক্ষক শামসুন্নাহার পপি দীর্ঘদিন যাবত ঘোষ বাণিজ্য ও সরকারি টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে অনেক কিন্তু তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনা তিনি আমার কাছ থেকে জন্ম নিবন্ধন একটি কাগজের জন্য বারোশো টাকা নিয়েছিলেন আমি চাই এটা সুষ্ঠু তদন্ত করে এই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

ঘুষ দিয়েছি
দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালন্দ. রাজবাড়ী l ৳১.২ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

ইপিআই স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন

বাচ্চাদের টিকা জন প্রতি দশ টাকা নেয়া হচ্ছে সেটা সরাসরি স্বাস্থ্য বিভাগের একটি চিঠি ইস্যু করে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

খাদ্য গুদাম এসএসডি তে ঘুষ বিনিময় ছাড়া চাউল গ্রহন করে না

সরকারী খাদ্য গুদাম এলএসডি তে মিলার রা বরাদ্দের চাউল দিতে গেলে তারা ঘুষ দাবি করে।তা না দিতে চাইলে অনেক অজুহাতে চাউল ফেরত দিতে চায়।।এবং টাকা দিলে সেই চাউল আবার গ্রহন করে।।এভাবে অনেক টাকা পর্যায়ক্রমে নিতেই থাকে সবার কাছে।।কিন্তু এগুলা কেউ প্রলাশ না করে সবাই ঘুষ দিয়ে চাউল গুদামে দেয়।

ঘুষ দিয়েছি
তিস্তা ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারির আবেদন

আসসালামু আলাইকুম,আমি একজন স্টুডেন্ট ত ঘটনা ঘটে আমার আব্বুর সাথে মদনপুর ইউনিয়ন এর নন্দীপুর মৌজায় আমাদের জমি।সেই জমিগুলো আব্বু নামজারি করাতে গেলে আব্বুর কাছে প্রতি জমির নামজারি দলিলের জন্য ১০০০০ টাকা করে চায় কিন্তু আমি দেখলাম নামজারি করতে মাত্র ১১০০ টাকার প্রয়োজন হয়।ত পরের দিন আমি আব্বুর সাথে গেলাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম ওখানে পিয়ন কে যে এত টাকা কেন, পিয়ন উত্তরে বললেন যে তুমার যদি বাহির থেকে অনলাইন এ আবেদন করতে পারো করো নায়েভ এ এপ্রোভ করবে না।মানে সকল কিছু নায়েব এই করাই কিন্তু সরাসরি কথা বলে না কারণ কেউ যেনো উনার দোষ না দিতে পারে।কিন্তু আমার আব্বুর কাছে সরাসরি এই টাকা চাওয়া হয়। নায়েব হুমকি দেয়।আমার কাছে সব রেকরড আছে টাকা দেওয়ার ভিডিও এবং সম্পূর্ণ অডিও।আব্বু ৫০ হাজার টাকা

ঘুষ দিয়েছি
Netrokona ৳৫০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য