সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পেনশন উত্তরাধিকার

আমার আব্বার মৃত্যুর পর, উনার পেনশন আম্মার নামে ট্রান্সফার করার ক্ষেত্রে ৪০,০০০ টাকা ঘুষ চাওয়া হয়। যেহেতু আব্বার মৃত্যুর কয়েক মাস কেটে যাওয়ার পর আমরা আবেদন করেছিলাম,সেহেতু আম্মার পেনশনের পরিমান তিন লক্ষ টাকার কাছাকাছি জমা হয়েছিল। রেলওয়ের পেনশন অফিসের লোকজন নানাভবে হয়রানি করা শুরু করে। এই কাগজ লাগবে, এটা হবে না। হাতের ছাপ কেন নীল কালিতে দেওয়া হলো। এরপরে টাকার বিনিময়ে রাজি হয়। দুইভাগে ২০ হাজার করে ৪০ হাজার টাকা নেওয়া হয়। চেক উত্তোলনের সময় চেকদাতা অফিসার ৫০০ টাকা সম্মানী নেন। সর্বমোট ৪০,৫০০ টাকা খরচ হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪০.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলাম

আমি পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম আমার মোটামুটি সবকিছুই সঠিক ছিল কিন্তু কিছু ক্ষুদ্র ভুল ধরে তারা আমার আবেদন ক্যান্সেল করে দেয় যখন আমি একটি দোকানে আবেদন করতে চায় তখন তারা বলে যে আপনি আবার আবেদন করলে তা আবার রিজেক্ট করা হবে তারা আমাকে পরামর্শ দেয় তাদের যদি দুই হাজার টাকা দেই তাহলে আর রিজেক্ট করা হবে না সেইম আবেদন কপি নিয়ে আমি আবার লাইনে দাঁড়াই এবং তারা অ্যাপ্রুভ করে ঘুষ দেওয়ার আগে এবং ঘুষ দেওয়ার পরে আবেদন কপি একই ছিল

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

পারিবারিক সনদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে নাগরিক সনদ, পারিবারিক সনদ নিতে গেলেই ওরা প্রতি দফায় টাকা নেয়।গত বছরের মাঝামাঝি সময়ে আমার মায়ের ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারিবারিক সনদ চায়,সেটা করতে গিয়ে ওয়ার্ড অফিসে সচিবকে টাকা দিতে হয় গাড়ি ভাড়া দিতে হয়, এভাবে ২/৩দফায় ১০০০টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
খুলশী, চট্টগ্রাম ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Electric Meter

Assalamualaikum, Hathazari er biyot office er Kotha boltese ami.ami ekta meter lagai oder thake ora amr thake 3000 tk dabi kore.akn jototuku Jana akn meter free te dicche r arekta besoi prepaid meter er battery er jonno ora 1500 tk kore nei ekta meter proti.aigula just ora tk khawar dhanda

ঘুষ দিয়েছি
Hathazari ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

জাদুর ফটোকপির দোকান

পাসপোর্ট অফিসে গেলে শুধু ঘুরাই, এই নাই ওই নাই এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, তোমার মৃত দাদার id card নিয়ে আসো, মৃত দাদির সাথে একটা সেলফি নিয়ে আসো, দুনিয়ার সমস্যা ! কিন্তু পাশের একটা কম্পিউটার এর দোকানে গেলে সব সমস্যার সমাধান হয় 1500 2000 (2 বছর আগের price এটা এখন বেশি ও হইতে পারে জানিনা)

ঘুষ দিয়েছি
Bogura ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আইন মন্ত্রনালয়

এপোস্টিল সত্যায়নের জন্য গিয়েছিলাম। গিয়ে দেখি দারোয়ান, ঝারুদার থেকে শুরু করে সচিবের রুমের সহকারী কর্মচারী। সবাই দ্রুত আইন মন্ত্রনালয় থেকে সত্যায়ন করতে পারে শুধুমাত্র সয়ং সচিব ছাড়া। আমার তারা ছিল তাই উপায় না পেয়ে অর্থ প্রদান করে কাগজ সত্যায়ন করতে হয়েছে। অর্থের পরিমান ১৫০০ টাকা, ৩ টি আবেদনের জন্য। ইট মাস্ট বি স্টপড আর সরকারি কাজে এইসব দূর্বল সচিব নিয়োগ বন্ধ করে কর্মঠ মানুষ নিয়োগ দেন, যে ১ মিনিটের কাজ ১ সপ্তাহ ফালায় রাখবে না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport বানানো

পাসপোর্ট অফিসের যেই হাল এটা দেশের প্রত্যেক পাসপোর্ট অফিসেই। সাধারণত নরমাল যেই ফিস আছে এটার চেয়ে সব সময় ২৫০০/- ৩০০০/- টাকা বেশি লাগে । আমি সম্প্রতি আমার পাসপোর্ট করাতে গেলে ১৫ হাজার টাকা বেশি দিতে হইছে শুধু ভূল সংশোধন করার জন্য। আর এই দিকে এন আইডি সংশোধন করতে ৮০ হাজার টাকা দিতে হইছে। আমরা ৩টা এন আইডি সংশোধন করতে ৩ লক্ষ টাকা দিছি

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳৩.০০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

দুই দুটা জমির নামজারি করতে হয় আমাকে। নাম জারির মোট খরচ ৩০০০ হাজার টাকার আশেপাশে হলেও আমার খরচ হয় ২৪০০০ টাকা। মজার ব্যাপার হল এখন আর ফাইল আটকায় না, বরং ওয়েবসাইটে তথ্য আপলোট, অনুমোদন এসব করে না সোজা কথা ক্লিক করে না

ঘুষ দিয়েছি
হাটহাজারি চট্টগ্রাম ৳১২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

SAFTA সাফটা করা

এক্সপার্ট প্রমোশন ব্যুরো EPB তে সাফটা করতে গেলে প্রতিটি ডকুমেন্টসে সিল এবং সিগনেচার করতে গেলে ২৫০ টাকা করে দিতে হয়। নারায়ণগঞ্জ অফিসে একই কাজের জন্য ২০০ টাকা করে দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা এবং নারায়ণগঞ্জ ৳২৫০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশন এর কাগজপত্র যাচাই-বাছাইকালীন

আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক হিসেবে রিটায়ার্ড করেছি। আমার পেনশনের কাগজপত্র যাচাই-বাছাই ধীরগতি বা শুরু করছিলো নাহ। ৩০০০০ হাজার টাকা দেবার পর কাজ শুরু করে৷

ঘুষ দিয়েছি
মতলব উত্তর, চাঁদপুর সরকারি পেনশন অফিস ৳৩০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারী। গুলশান। একাধিক সোর্সে কথা বলেছি ১২০০০০-১৫০০০০ টাকা দাবী। প্রতিটি পর্যায়ে তাদের রেট করা। টাকা না হলে গণপূর্ত মন্ত্রণালয়ের এনওসি আনতে হবে অথচ রাজউকের প্লট। সব আপডেট কাগজ আছে। কিন্তু সিটি ৯নং খতিয়ান যেখানে গণপূর্ত মন্ত্রণালয় অধীন নগর উন্নয়ন বিভাগ নামে সিটি রেকর্ড।

ঘুষ দিয়েছি
মহানগর ৳১.২০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন পুনঃ প্রতিলিপি

জন্মনিবন্ধন এর জন্য টাকা দাবি করেছিল। যেখানে সরকারি ফি ৫০ টাকা সেখানে 500 টাকা দাবি করে।।। আমি 500 টাকা পরিশোধ করে জন্বযনিবন্ধন পরবর্তী তারিখে গ্রহণ করি।

ঘুষ দিয়েছি
চিতোষী পূর্ব ইউনিয়ন, শাহরাস্তি, চাঁদপুর। ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বৈদ্যুতিক মিটার স্থাপন

পিডিবি অফিসে প্রতিটি নতুন বৈদ্যুতিক সংযোগের জন্য ১০ হাজার টাকা করে আদায় করা হয়। যেখানে সরকারি মিটারের টোটাল খরচ ১৬০০ টাকার মত। ১৪ টি মিটার স্থাপনের জন্য যেখানে আমার সরকারি ফি আসে ২২ হাজার ৬০০ টাকা সেখানে তারা নেয় ১ লাখ ৪০ হাজার টাকা।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৪০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য