সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

দুপ্তারা ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে খাজনা পরিশোধ করা।।

জুলাই ২০২৬ মাসে জমি বিক্রি করার আগে অনলাইন খাজনা পরিশোধ করা যাচ্ছিল না। তার প্রেক্ষিতে দশ হাজার টাকা ঘুষ দিয়ে ৩৬ টাকা খাজনা পরিশোধ করা হয়। দুপ্তরা ইউনিয়ন ভূমি অফিস, আড়াই হাজার, নারায়ণগঞ্জ।।

ঘুষ দিয়েছি ghush.site
আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগী ভর্তি (ফ্লোরে সিটের জন্য) (ময়মনসিংহ মেডিকেল, গাইনি বিভাগ))

এখানে অনেক গুলা নার্স আছে, খালা আছে। তাদের ভাগ দেওয়া লাগে। খালাদের কোন বেতন নাই। তাই টাকা দিতে হবে।

ঘুষ দিয়েছি ghush.site
ময়মনসিংহ ৳৩০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ফিটনেস নবায়ন

ফিটনেস নবায়ন করার জন্য গাড়ি নিয়ে গেলে। তারা চেসিস চেক করে। চেসিস ঠিক আছে। তারপর বলে আপনার গাড়ির রঙ ঠিক নেই। অফিস থেকে লেটার হেডে আবেদন নিয়ে আসেন। ইত্যাদি ইত্যাদি। তারপর তাদের এসিস্টেন্ট আমাকে ডাক দেয়। বলে রেট ১৫০০/-। এটা দিলে হয়ে যাবে। আমি বাধ্য হয়।

ঘুষ দিয়েছি ghush.site
নতুন পাড়া, চট্টগ্রাম সদর ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রকল্প সম্পন্নের প্রত্যায়ন পত্র

এনজিও ব্যুরোর অনুমোদিত প্রকল্পের প্রত্যয়নপত্র প্রাপ্তির প্রক্রিয়া ও বাস্তব চিত্র এনজিও ব্যুরোর অনুমোদনপ্রাপ্ত কোনো প্রকল্প সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রত্যয়নপত্র (Completion/Certification) সংগ্রহ করতে হয়। এ জন্য সাধারণত আবেদনপত্র জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিতে হয়। আবেদনটি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা বা অন্যান্য দপ্তরে মতামতের জন্য প্রেরণ করা হয়। এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামত সংগ্রহ করে প্রত্যয়নপত্র প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ৪,৫০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

ঘুষ দিয়েছি ghush.site
যশোর ৳৪.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পল্লী বিদ্যুৎ সংযোগ

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন সংযোগের জন্য ২ টি খুৃটির আবেদন করেছি প্রায় ৬০ হাজার টাকা। যেটা সরকারি খরচের বাইরে।।ইনঞ্জিনিয়ার ঠিকাদার ঠিক করে দেওয়ার পর সে তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে আরো ১৩ হাজার টাকা দাবি করে। দর কষাকষির পর ১০ হাজারে রাজি হয়। দালালকে আলাদা খুশি করতে সেও ২-৩ হাজার টাকা দাবি।।এখনো খুঁটির মুখ দেখিনি। হয়তে আসবে তবে খরচ হবে অনেক।

ঘুষ দিয়েছি ghush.site
চট্টগ্রাম ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর কাগজ জমা দেওয়ার জন্য যাওয়ার পর, তখন পুলিশ বলে যে তার এগুলো জমা দেওয়ার জন্য কিছু খরচ আছে তাই তাকে টাকা দেওয়া লাগবে। তাকে যখন বলি অনেকেই তো টাকা ছাড়াই জমা দিয়েছেন, তখন বলে এটা মিথ্যা কথা। তারপর টাকা দেওয়ার পর সে জমা নিয়েছে

ঘুষ দিয়েছি ghush.site
শরীয়তপুর ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করানো

SEIP প্রকল্পের আওতায় বিনামুল্যে ৪ মাস মেয়াদি ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হয়। যেখানে শতকরা ৯০ জন লাইসেন্স পরীক্ষায় পাস করার যোগ্য। কিন্তু আমাদের ব্যাচ এর সবার থেকে ১৫০০ টাকা করে আদায় করা হয়। আমরা যারা নিয়মিত ক্লাস করতাম আমাদের শতভাগ নিজের উপর বিশ্বাস ছিলো যে পাশ করবো । কিন্তু প্রথমবার ওই টাকা না দেওয়ায় ফেল করানো হয় । তারপর টাকা দিয়ে নাম লেখানোয় পাশ করানো হয় । যদিও এই টাকা আমাদের নিজের পকেট থেকে দিতে হয়নি কারণ আমরা ৪ মাসে ১২০০০ টাকা ভাতা পেয়েছি। কিন্তু যারা সরকারি প্রকল্পের ছাত্র নয় তাদের কাছ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়ে থাকে । এই ঘটনা ২০২৩ সালের (বিআরটিএ জোয়ার সাহারা) ।

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

হসপিটালের সিট নেয়া

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ মা কে নিয়ে গিয়েছিলাম। একদিন ফ্লোরে ছিলাম আমরা। সিট পাওয়া যাচ্ছিল না। পরে এক মহিলাকে ১০০০টাকা দিয়েছি। উনি কিছুক্ষনের মধ্যে সিট ব্যাবস্থা করে দিয়েছেন।

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভ্যাট সনদ

আমদানি লাইসেন্স করার আগে ভ্যাট করা লাগে। দয়াগঞ্জ, ঢাকা অফিসে গেলে প্রথমে লাইসেন্স দিতে অপারগতা প্রকাশ করে, পরে ২ টা ভ্যাট লাইসেন্স এর জন্য ১০,০০০ টাকা দিতে রাজি হওয়ার পর লাইসেন্স দিয়েছে

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিষ্ট্রেশন বাবদ

জমি রেজিষ্ট্রেশন করতে যেয়ে সাব রেজিস্ট্রারকে ঘুষ দিতে হয়েছে।তাছাড়া তিনি কোন জমি রেজিষ্ট্রেশন ফাইলে সাইন করেন না।

ঘুষ দিয়েছি ghush.site
যশোর ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ প্রাপ্তি

চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ প্রাপ্তির জন্য অনলাইন এ আবেদন করে (অনলাইন এ নির্দিষ্ট ফি ৩০ টাকা পেমেন্ট করা হয়েছিলো) ফর্ম নিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয়ে গিয়েছিলাম। তারপর ১০০০ টাকা দিয়ে বাংলা ও ইংরেজি ভার্সন নাগরিকত্ব সনদ নিতে হয়েছে । এই ঘটনা ২০২৩ সালের ।

ঘুষ দিয়েছি ghush.site
কুমিল্লা ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

Register

Pabna sujanagar registere office a amader dolil shob thik chilo shudhu Amar choto vai er death certificate a S er jaygay M chilo overwriting etar jnno registere officer 20,000tk dabi korse bole je ei kagoj legal na pore 15 hazar taka dewa lagse gush dewar pore kivabe legal holo? Unara iccha kore khuje khuje emn kore unar main room a lok jon er theke khali tk nicche r kaz kore dicche

ঘুষ দিয়েছি ghush.site
Pabna ৳১৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

pension

amr maa er pension er file approved korar Jonno nogod cash 30000 tk ghush chay ebong ta Ami dite baddho hoi. eta location Hisab Bhaban, Office of the Controller General of Accounts (CGA) হিসাব ভবন, হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় DOWA er hisab shakay thaka ekjon protinidhi ebong tar immediate senior boss ei ghush ta nen.

ঘুষ দিয়েছি ghush.site
dhaka ৳৩০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

টেক্স হোল্ডিং মালিকানা পরিবর্তন

পৌরসভার ট্যাক্স হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তন করতে হলে 2500 টাকা লাগবে তাহলে আগের মালিক এর নাম বাদ দিয়ে আপনার নাম এ ট্যাক্স এর পেমেন্ট রশিদ দিব । না হলে পরে আসেন যান । টাকা নাই অযুহাতে, বলছিল টাকা নিয়া আসেন ম্যানেজ করে । টাকা দিলে এখনই আপনার নামে ফাইল করব।

ঘুষ দিয়েছি ghush.site
নেত্রকোনা ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন নতুন

পাসপোর্ট আবেদন করার সময় স্থায়ী ঠিকানা কক্সবাজার দেয়ার কারণে অযথাই আবেদন গ্রহণ করেনা, বাধ্যতামূলক কক্সবাজার থেকেই আবেদন করায়। কিন্তু বিকাশে ফি দেয়ার কারণে অলরেডি অনলাইনে সাবমিট করা আবেদন বাতিল করলে পুরো টাকাই (আবেদন ফি) বাতিল হয়ে যায়। চট্টগ্রাম - কক্সবাজার বেশ কয়েকবার যাওয়া আসা করার পর শেষ চেষ্টা হিসেবে আবার চট্টগ্রাম পাসপোর্ট অফিস যাই। আনসার একজন কে তিন হাজার টাকা (নিজ থেকে অফার করে) দেয়ার পর magically আবেদন গ্রহণ হয়ে যায়।

ঘুষ দিয়েছি ghush.site
Chittagong ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

পারিবারিক সনদ

আমার পারিবারিক সনদ প্রয়োজন ছিল, যেটা ওয়ার্ড কাউন্সিল থেকে বিনামূল্যে দেয়ার কথা, কিন্তু তারা আমার কাছে ৮০০০ টাকা দাবী করে, এটা না দিলে নাকি ফাইল আটকে থাকবে সিটি কর্পোরেশন এ, অফিসার নাকি সাইন করবেনা। পরবর্তীতে অফিস সহকারী মহিলা আমার থেকে ৫০০০ টাকা নেয়, আমি প্রমাণ স্বরুপ বিকাশে দিতে চাইলে মহিলা বলে, বিকাশে দিলে স্যার কে দিব কিভাবে?

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অঞ্চল -১ ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য