সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৪,৩০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট এর কাগজপত্র যাচাই করা , approval দেওয়া, ফিঙ্গারপ্রিন্টের অনুমোদন দেওয়া

কাগজপত্র সব ঠিকঠাক থাকার পরেও এপ্রুভ হচ্ছে না, পাসপোর্ট অফিসে, পরবর্তীতে দালাল বা অন্য কারো মাধ্যমে করাতে হচ্ছে, দালালরা তাদেরকে চ্যানেল বলতেছে চ্যানেলের মাধ্যমে করালে ১৫০০ টাকা লাগবে, ভিতরে কর্মকর্তারা তখন এপ্রুভ করে দিবে চ্যানেলের আইডি /সিক্রেট কোড দেখলে উপরে, পেপারস এর উপর সিক্রেট কোড ইউজ করা হয় চ্যানেল কোড, এগুলো দেখে কর্মকর্তারা অ্যাপ্রুভ এবং রিজেক্ট করে পেপার চ্যানেল মাধ্যমে গেলে, উপরে সিক্রেট কোড দেখলে সবকিছু এপ্রুভ করা যায় প্রতি পেপারস এর জন্য ভিতরে লোকেরা ৫০০ -৭০০টাকা নেয় দালাল নেই 500 টাকা চ্যানেল নিলে টোটাল 1200-১৫০০ টাকা লাগে এইখানে প্রতিটা কম্পিউটারের দোকানেই, অফিসের সামনে, চ্যানেল প্রধান কারী লোক পাওয়া যায়

Kishoregonj, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKEFSFGJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নির্বাচন অফিস

আমার স্ত্রীর এন আইডি কার্ড করার জন্য গিয়েছিলাম। তারা কাগজপাতির নানান ইস্যু তৈরি করে বলে কাজ হবে না। আমার জানামতে সব ঠিক ছিল কিন্তু তাদের নাকি সমস্যা আছে।এরপর একটু রিকুয়েষ্ট করার পর ৫০০ টাকা দাবি করে।তাৎক্ষণিকভাবে আমার রাজি না হওয়া ছাড়া উপায় ছিলনা। তাদের আমি মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে টাকা দিতে চেষ্টা করি কিন্তু নেয়নি। অফিসে সিসি ক্যামেরা আছে কিন্তু মনে হয় পুরো অফিস এই সিস্টেমের সাথে জরিত।পরবর্তীতে টাকা দেওয়ার পর আমার কাজ করে দেওয়া হয়।

কাউনিয়া, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RN3EX4A6
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট কিংবা নবায়ন

প্রথমে স্বাভাবিকভাবে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে যাই জকা দিতে, তারা নেয় না, বিভিন্ন কারন দেখায়। অথচ গাইডলাইনে যা উল্লেখিত ছিলো সবই আনার সাথে ছিলো। পরবর্তীতে, বের হয়ে আসি, গেট এর বাহিরে লোক দাঁড়ানো ছিলো, আমাকে দেখে সমস্যা জিজ্ঞাস করে। খুলে বললে বলে ৩০০০ টাকা দিতে হবে সব ওকে হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম আমার তো ডকুমেন্টস চাচ্ছে আরো অনেক কিছু, সেগুলা তো নাই। বলে সমস্যা নাই শুধু টাকা দিবেন সব ওকে। পরে উপায় না পেয়ে রাজি হই। আমাকে বলে ডকুমেন্টসগুলা ২০২২ এ যেয়ে বলবেন ১২০৭ অথবা ৩০০৪ এই টাইপের একটা নাম্বার বলতে বলে। যেভাবে বলে, বলি। এবার সেই একই কর্মকর্তারা আমার ডকুমেন্টস চেইক দেয় কিন্তু কোনো প্রশ্ন নাই। শুধু বললো নাম কি? বললাম পুরা নাম বল্লো ওকে। পরের দিনই পাসপোর্ট রেডি।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DK5YR9LL
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

২০২৪ এর ঘটনা। পাসপোর্ট নবায়ন এর আবেদন করি অনলাইনে কিন্তু প্রথম appointment মিস করি। অফিসার বল্লো কোন ভাবে সম্ভব না। অনলাইন পোর্টালেও এই ধরনের সমস্যা সমাধানের সহিজ কোন উপায় নেই। দালাল কে ১৫০০টাকা দেয়ার পর ঠিকই সাবমিট করে দিল কোন সমস্যা ছাড়া। এর পর সব সাভাবিক তবে কিছুদিন পর একজন নিজেকে ইন্সপেক্টর দাবি করে খরচা চাইলো, ৫০০ দেয়ার পর আরো ২০০০ চাইলো, এর অনেকদিন পর নিজ জেলা থেকে একজন মহিলা নিজেকে কর্মকরতা দাবি করে আবার টাকা চাইলো, তাকেও ৩০০০ টাকা দিলাম। বিদ্র : তাদের টাকা দেয়ার পর যথারিতি এসএমএস ও ফাইল স্টাটাস আপডেট হয়েছিল। আমি সময়ের অনেক আগেই কোন ঝামেলা ছাড়া নতুন পাসপোর্ট পেয়েছি। পাসপোর্টের বর্তমান ঠিকানা ও বৈবাহিক অবস্থা পরিবর্তন করা হয়েছে। কোথাও কেউ আটকায়নি বরং কিছু ক্ষেত্রে লাইনের আগে দিয়ে

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKMNFPEQ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করা

১৫০০ টাকা দিতে হয়।তারা টার্গেট করে বিশেষ করে যারা একটু অশিক্ষিত তাদেরকে বা যারা কম বোঝে।এমনি একটা ভুল ধরে বলে যে এইটা ঠিক করতে হবে।এইটা নিয়ে আসলে আরেকটা ভুল ধরে।মানে ১৫০০ টাকা নিবেই।এবং দুপুর দুইটর পরে তারা এই কাজ গুলো করে থাকে যখন সবাই চলে যায়।এবং পাসপোর্ট অফিসের দিজি নিজেই জড়িত এইটার সাথে। উনি উপরে বসে থেকে এগুলো করায় এবং একটা মহিলা এগুলো সাহায্য করে।

গাইবান্ধা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RNN6NEH4
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট বানানো

NOC দেয়ার পরও আমার ফাইল জমা নিচ্ছিলো না। পরে দালালের মাধ্যমে ১৫০০টাকা দিয়ে একই মানুষের কাছে ফাইল জমা দিয়েছি পরের দিন।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKTAM2U8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০০ লাখ

হোল্ডিং ট্যাক্স

ঢাকা উত্তর সিটি করপোরেশনের, সেবাটি ছিল হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিষয়ে, আমি যখন বাৎসরিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে যাই তখন আমাকে জানায় আমার হোল্ডিং ট্যাক্স প্রায় চার গুণ বেড়ে গেছে এবং তাদেরকে যদি ঘুষ দেওয়া হয় তাহলে তা আগের মত অথবা কিছুটা বেশি করবে, এমত অবস্থায় আমার কাছে ৩ লক্ষ টাকা দাবি করে পরে তা দুই লক্ষ টাকায় দফারফা করে,

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DK32LTGJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

Birth Certificate Info update

amar Birth certificate e English name and address chilo oi gulo new Certificate e bengali soho ase oi ta onara vul kore bengali kore dey nai. ekhon jokhon info update korte gechi 2k taka nilo na dile bivinno kagoj potro chailo ja amar kache nai. already birth site e ami registered tao amar kache theke taka nia ei birth certificate ta korlo tao 2 week ghuranor pore. jodi birth certificate online e hoy tahole onader kache keno jaoya lagbe 1 bar to verifiy kore sob info dia koriyechi and website eo ache akhon keno taka dia ai gulo korte hobe. ai ghush banijjo bondo hoya dorkar.

Mirpur 1, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKWGYJC9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Vat registration

আমি অনলাইন ভ্যাট রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করেছিলাম আমার আবেদনটি ইচ্ছাকৃত ভাবে আটকিয়ে রাখা হয়েছিলো, হটলাইনে কল দিলে আমাকে অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয় এরপর অফিসে গেলে আমাকে নানা রকম নিয়ম দেখায় এবং অনেক জটিল এবং অর্থদণ্ড এর ভয় দেখানো হয় এবং ১ দিনের মধ্যে BIN নাম্বার পেতে হলে ১০০০০ টাকা চাওয়া হয়, আমি পরেরদিন টাকা নিয়ে গিয়ে দিয়ে BIN সার্টিফিকেট নিয়ে এসেছি

বগুড়া, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RJDEQVLN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport

পাসপোর্ট এর সকল কাগজ ঠিক থাকার পরে ও বাহানা করে বাতিল করা হয়, পরে অফিস থেকে বের হইবার সময় বাহিরে দায়িত্বরত কিছু পুলিশ আমাকে ডেকে পাশে নিয়ে বলে এইগুলো কোনো ব্যাপার ই না ১৫০০৳ দিলে তোমার কোনো লাইনে ও দারাতে হবে না সোজা গিয়ে ছবি তুলবা ও fingerprint দিয়ে চলে আসবা। আমার দেখা মতে ১০ জনের ভিতরে ৭-৮ জন ই সেইম সিস্টেম এ হয়রানি হচ্ছে।

গোপালগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKXCKZD8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New passport

Ghotonati younus sorkarer somoy passport korte gesi tara nana rokom documents chay r vul dekhay r bahire computer er dokan ache okhane gele tara choto kore akta number likhe abr akta nirdishto jaygay tik mark dey er por niye gele tara kono kagoj pati dekhe na oidin e finger niye documents submit kore. Dekhe kharap lagsilo 70+ boyosh er ek uncle re tara saradin ghuriyese but taka deyni dekhe finger ney ni sathe aro bolese kisu documents niye ashen. Ami dhaka theke nije kore niye gesilam jantam na bishoy ta amr documents jokhn ferot dilo tokhn ak vai amy deke bolese computer er dokane jan r bistarito bollo

Gaibandha, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RNW97T5K
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

সরকারি চাকরি পুলিশ ভেরিফিকেশ

সম্প্রতি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি হয়েছিল। সরকারি চাকরি হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন হয়। সেখানে আমাদের সকলের কাছ থেকে ২০০০-৫০০০ পর্যন্ত ঘুষ দাবি করা হয়। আমার এক সহকর্মী ঘুষ না দেওয়ার তার ভেরিফিকেশন রিপোর্টে পূর্ববর্তী সরকারি দলের ছাত্র সংগঠন এর সাথে জড়িত বলে নেগেটিভ রিপোর্ট দিয়েছিল। যার কারণে বাধ্য হয়ে আমরা বাকিরা চাহিদা অনুযায়ী ঘুষ দিয়েছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CTA63FSX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নতুন জমি কিনেছিলাম । কিনার পর নামজারি করতে গেলে বলে ১৫০০০ টাকা লাগবে । আমি জানি যে সরকারি ফি ১১৭০ টাকা ।ভেবেছিলাম হয়তো কত আর লাগবে ৩-৪ হাজার টাকা হয়তো । শেষ মেশ ১৩ হাজার টাকায় করাইতে হইছে । কি একটা জুলুম চিন্তা করেন । অনলাইন করে , এখন হয়রানি আরো বেশি

গাজীপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKMFREKR
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

কারাগার এ আসামির সাথে দেখা করা

গতকাল আমি চাঁদপুর কারাগারে যাই আমার কাছের ছোট ভাই কে সেফ কাষ্টাডি তে রাখা হয়েছে তার সাথে দেখা করার জন্য... যখন দেখা করতে যাই টোকেন দেয়ার জন্য টাকা চায় বলে এটা টোকেন ফি.. যেটা আমি জানতাম নাহ যে টোকেনের কোনো টাকা নেই.. পরে মোবাইল জমা রাখে আবার মোবাইল ফেরত নেয়ার সময় বলে মোবাইল রাখার টাকা দিন পরে আবার ৫০ টাকা নেয়... পরে বাহিরে এসে জানতে পারি আসামির সাথে দেখা করার জন্য কোনো প্রকার টাকা নেয়া হয়না..., চাঁদপুর বাবুরহাট কারাগার এর গেট এর কারারক্ষী।

চাঁদপুর জেল, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে CTC3CCXK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০০ লাখ

টেন্ডার- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বালি ভরাট কাজটি পাওয়ার জন্য ২৫ লক্ষ টাকা রাজশাহীতে গিয়ে ঘুষ দিয়েছি

রাজশাহী, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ৩৭ বার দেখা হয়েছে RJ4ZYGAE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

আমি ড্রাইভিং লাইসেন্সের মাঠ পরীক্ষা দিতে ছিলাম। বাইক চালানোর সময় একবারের শেষের দিকে বাইক থেকে মাটিতে পড়ে। পরে একজন জানায় উনাকে ৪০০০টাকা দিলে পাস করে দিতে পারবে। এখন আমার একাডেমিক পরীক্ষা থাকার জন্য আগেও একবার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে পারিনি। পরে আবার কিছুদিন পরেই আমার পরীক্ষা ছিল। তাই লাইসেন্সটা নেওয়ার জন্যই তাকে ৪ হাজার টাকা দিয়েছিলাম যেন পাস করে দেয়।

রংপুর, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে RNL4YRPE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ টাকা নিয়েছিল, টাকা ছাড়া ভেরিফিকেশন করতে চাইনি।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKEHYK7Q
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

দুদক

দুর্নীতির মামলায় হয়রানিমূলক ভাবে জড়িয়ে, পরে টাকার বিনিময়ে আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। মামলা চলাকালীন সময়ে আমার বেতন স্থগিত আছে । এইভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদে আমার পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। তাই বাধ্য হয়ে দিতে হলো।

রাজশাহী, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RJ4BEPR6
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

ভূমি উন্নয়ন কর

ভূমি উন্নয়ন কর দেবো, তাই আগে প্রতিনিধি পেমেন্ট অপশন থেকে ৩ বছরের বকেয়া ৬০ টাকা দেখি। যখন খতিয়ান যুক্ত করার জন্য আবেদন করি তখন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা ১৯ বছরের বকেয়া দিয়ে ১৫০০ টাকা করে অনুমোদন দেয়।

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার একটি ইউনিয়ন, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে MYQN7BZH
০ মন্তব্য