সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৪,৩০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

Car fitness

আমার গাড়ি ১০০% ওকে ছিল। তাই আমি কনফিডেন্ট নিয়ে গিয়েছিলাম। বাট ওখানকার ইন্সপেক্টর আমার গাড়িতে বাম্পার আছে বলে রিজেক্ট করল ফিটনেস ইসু করতে। পরে স্থানীয় দোকানদারের মাধ্যমে পনেরশো টাকা দিলাম; এতে করে একই গাড়ির বাম্পার সে আর দেখতে পেল না এবং ফিটনেস পেলাম।

Halishahar, Ctg, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ৩৭ বার দেখা হয়েছে CTCRZWWE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

সিটি করপোরেশন কর

মোহাম্মদপুরে আমার বাড়ির কর পরিধোধের সময় শীয়া মসজিদের পাশে অবস্থিত অফিসে ৩,০০০৳ অতিরিক্ত দাবি করে। যা আমি পরিশোধে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKHMJ6TF
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ibass++ fixation

নিজের বেতন স্কেল নিতে ibass++ fixation এ ডাটা দিতে হয়। আমার বিদ্যালয় নাম পূর্বে ibass++ software এ ছিল না। পরবর্তীতে আমার বিদ্যালয়ের নাম এই সফটওয়্যারে ইনক্লুড হলে, নিজের বিদ্যালয়ের নামে (কর্মস্থল ঠিকানা) ibass++ update করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছ থেকে ফরওয়ার্ডিং নিয়ে আসতে বলে, আমি সকল কাগজ সঠিকভাবে ফরওয়ার্ডিং করে ওখানে তথা উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিতে গেলে ১০০০ টাকা চায়। আমি কিছুক্ষণ পর এই তথ্যটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেউ জানিয়ে দেই। উনি বলেন দেখেন কিভাবে মিনিমাইজ করা যায়। পরবর্তীতে আমাকে কাজটা ১০০০ টাকা ঘুষ দিয়েই করতে হয়।

পলাশবাড়ি উপজেলা, গাইবান্ধা জেলা, রংপুর ২২ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RN4X9VRR
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫০ লাখ

যেকোনো ধরনের নথি হালনাগাদ বা প্রক্রিয়াকরণের জন্য লক্ষ লক্ষ টাকা চায়।

এই লোকটা একটা আস্ত বদমাশ। আমার একাধিক ট্রাক আছে যেগুলোর নিয়মিত কাগজপত্রের প্রয়োজন হয়। যেহেতু বিআরটিএ-র বেশিরভাগ কাজ অনলাইনে হয়, আমি ঘুষ দেওয়া এড়ানোর চেষ্টা করি। কিন্তু ওর কারণে আমাকে তা করতে হয়েছে। মাঝে মাঝে ও ভুলেও যায় এবং আবার টাকা চায়। দৈনিক ব্ল্যাকারের পরিমাণ আড়াই লাখ থেকে তিন লাখ টাকা। কক্ষ নং-১০০১

মিরপুর, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে DKULTKYT
০ মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০০ লাখ

মালিকানা হস্তান্তর

ঘটনাটি জুন মাসের। আমি আমার আংকেলের সাথে ভূমির মালিকানা হস্তান্তর (ক্রয়ের উদ্দেশ্যে) চট্টগ্রাম জেলার ভূমি অফিসে গিয়েছিলাম। সেখানের সেকেন্ড অফিসার ভুমির এইসেই ভূল দেখিয়ে দেখিয়ে বলে যে অইখানে অনেক লিখালিখির কাজ করতে হবে তাই তিনি ১৮ লক্ষ টাকা দাবী করেন। পরবর্তীতে আমার আংকেল ও বুঝতে পারেন যে টাকা (ঘুষ/চা-নাস্তার খরচ) না দিলে তারা ফাইল আটকে রাখবেন & হয়রানী করবেন। তো, আমার আংকেল যেহেতু তার জমী প্রত্যাশিত জমিটি কেনার স্বার্থে বিক্রয়দাতার উপস্থিতিতে শেষে ১৫লক্ষ টাকা বাবদ চা-নাস্তার খরচ দিতে বাধ্য হন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে CTG736NA
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০ হাজার

Land registration

আমার জমির ক্যাটাগরিতে একটু ঝামেলা থাকায় ম্যাজিস্ট্রেট 15k দাবি করে নতুবা উনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন না।

Dinajpur, রংপুর ২২ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RN4HSL7J
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

ফাক্টরি লাইসেন্স নবায়ন। শ্রম অধিদপ্তর, নারায়ণগঞ্জ

ক্লায়েন্টের ফাক্ট্ররী লাইসেস্ন নবায়ন। সরাসরি চাওয়া হয়েছে

নারায়ণগঞ্জ, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKHXJTZR
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

বিল্ডিং এর রাজউক এপ্রুভাল

এটা একটা অলিখিত এরেঞ্জমেন্ট। ঘুষ ছাড়া রাজউকে কোন ফাইল এপ্রুভ হয় না। সব নিয়ম ১০০% মেনে প্ল্যান সাবমিট করেও ঘুষ ছাড়া ফাইল এপ্রুভ হবে না।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKHMKK4K
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশান- ময়মন্সিহ সদর

সদর থেকে পুলিস নিজেই আমাকে ফোন করে ১০০০ টাকা বিকাশ করতে বলে।

সদর, ময়মনসিংহ ২২ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে MYCLFRG7
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০০ কোটি

মামলা উঠানক ও রেজিস্ট্রি দেওয়া

জায়গার দাম ৩৭ কোটি টাকা,পারিবারিক মামলা ছিল। মামলা মিঠাই দিয়ে ৫ কোটি খাইছে।

ঢাকা, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKS79T7P
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০০ লাখ

সড়ক বিভাগের কাজের বিল

আমি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষে বিল এর চেক রিসিভ করতে গেছিলাম, তখন সওজ এস ডি ই মহোদয় ২২ লক্ষ টাকা ঘুষ চায়, তার ভাষ্যমতে আমরা কাজে অনিয়ম করেছি, কিন্তু আমাদের কাজের তদারকি উনারা নিজেরাই করেছেন। পরে আমি ১২ লক্ষ টাকা দিয়ে চেক নিয়েছি। আমাদের বিলের পরিমান ১ কোটি ৭৩ লক্ষ টাকা ছিলো।

কক্সবাজার, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে CT2NLPM4
০ মন্তব্য