সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০০ লাখ

BRWTP-1 Project (World Bank Project), BIWTA

For Every Bill received for a package of the project, many mid level employees who are responsible for the bill evaluation seek a huge amount of margin. And to actually get it, the contractors are helpless, so they eventually need to pay that amount of money for there co-operation.

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKLGKQ3S
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

মালিকানা পরিবর্তন

আমার ইমারজেন্সি দরকার ছিলো, নিরুপায় হয়ে দাবিকৃত টাকা দেওয়া লেগেছে।

জামালপুর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYZJM8V8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

জবের ভেরিফিকেশনের জন্য নির্ধারিত পুলিশ ভাই আমার কাছে টাকা দাবি করে।পরে বাধ্য হয়ে ১ হাজার টাকা দেয়।কিন্তু সে ১ হাজার টাকা নিবে না। পরে আমি ২ হাজার টাকা পরিশোধ করি।সখিপুর থানার ঘটনা এটি।

সখিপুর উপজেলা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKW99QZF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নাম জারি

তহশিলদার জমি নামজারি অনুমোদন করতে গেলেই টাকা চান। না দিলে ভুয়া প্রতিবেদন দেন৷

জয়পুরহাট, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ8DZ8WK
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.৫ হাজার

দলিলের নকল

ওখানে জাওয়ার পর ওরা বলে। ২৫০০৳কম হলে আমরা পারবো না। এটা হইচ্ছিলো নাটোর সাব-রেজিস্টি আফিসে

নাটোর, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJHLHSJZ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন

আমি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। পেনশনের টাকা পেতে তাদের ১৫০০০ দিয়েছি। সময়কাল ছিল মে -জুলাই ২০২৪ সাল

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3Q9EX9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

ওয়াসা নতুন সংযোগ

যদিও ওয়াসা একটি সরকারি প্রতিষ্ঠান,এখানেও অনেক টাকার ঘুষ লেনদেন হয়।আমার একটি নতুন সংযোগ প্রয়োজন হওয়ায় ওয়াসা অফিসে গিয়ে কথা বলি।যেখানে ডিমান্ড নোট অনুযায়ী সরকার পাবে ১৬,৮২৫টাকা। সেখানে আমার কাছ থেকে বিভিন্ন অযুহাত,অফিস খরচ, ইত্যাদি বলে সর্বমোট ৪২,০০০হাজার টাকা ঘুষ নিয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFQXYFV
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫০ লাখ

MPO Listing

আমি ১৮ তম নিবন্ধনে সুপারিশ প্রাপ্ত হয়ে একটা স্কুলে যোগদান করি। যে খানে NTRCA আমাকে রিকমেন্ডেশন দিয়েছে সেখানে আমার MPO ফাইল এপ্রুফ করার জন্য আমার হেডমাস্টার আমি সহ আরো চার জনের কাছ থেকে ৩০০০০ করে মোট ১৫০০০০ টাকা নিয়েছিল। আমরা টাকা দিতে বাধ্য হয়েছিলাম তারাতাড়ি বিল পাবার জন্য। আমরা এই টাকাটা দিয়েছিলাম হেডমাস্টারকে।। প্রতিটা MPO প্রতিসঠানের হেডমাস্টার যে কি পরিমান দুর্নীতির সাথে জড়িত , তা আমরা বুঝি।। এগুলো নিয়ে যদি সরকার সচেতন হত, এদের লাগাম টানা সহজ হত।।

Lalmonirhat, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNC7HMLW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে প্রতি ৬ মাসে ১০ লক্ষ টাকা ঘুষ দিতে হয়।

আমার দোকান রাজধানীর একটি বড় শপিং মলে। প্রতি ৬ মাসে এই শপিং মল থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঢাকা পল্টন অফিসে ২০০০০০০ টাকা দিতে হয়। বিনিময়ে উক্ত মার্কেটে ওরা পরিদর্শন করবেনা এবং লাইসেন্স করতে হবে না এই সুবিধা দেয়।

পল্টন, ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQZV954
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমি খারিজ করার জন্য

আমার গ্রামের 10 শতাংশ জায়গা খারিজ করার জন্য কাগজপত্র নিয়ে আমার আত্মীয় কে অফিসে পাঠাই সেখানে কাগজের বিভিন্ন ভুলত্রুটি অহেতুক উল্লেখ করে ১২০০০ টাকা দাবি করে ।12000টাকা না দিলে কোন ভাবেই খারিজ করা সম্ভব না ।অনেক ঘোরাঘুরির পরে আমি বাধ্য হয়ে টাকাটা দিতে হয়েছে। দুই মাস ধরে অনুরোধ করছি ঘোষ ছাড়া ঐ অফিসে কোন কাজ হয় না আমার জানা মতে

মাদারীপুর কালকিনি বালিগ্রাম ভূমি অফিস, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVEAL4X
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

কেচ

আমি সকাল ৭.৩০/৪০ এর দিকে মিরপুর-১ এর চাইনিজ এর বশিরুদ্দিন রোড থেকে বের হয়ে ডান পাশের রোড দিয়ে ঢুকে ইউটার্ন নিতে গেলে আমার বাইক দার করায় আর বলে আমি নাকি উল্টাপথে এসেছি। তারপর কাজ পত্র দেখতে চায় আমিও দেখাইতেছিলাম এরি মধ্যে আমার বাইকের চাবি নিয়ে যায়, তারপর ১ম ৩ হাজার টাকা দাবি করে আস্তে আস্তে ১ হাজার টাকার মামলা দিয়ে দেয়, এরপর সিলিপ নিয়ে সেই সকালে বিভিন্ন যায়গায় ঘোরাঘুরি করে মামলার টাকা পরিশোধ করি শিওরক্যাশের মাধ্যমে দোকান থেকে, তারপর তাকে খুজে বেরকরতে অনেক সময় চলে যায়, পরিশোধকৃত সিলিপ পাওয়ার পর সিলিপ নিয়ে আমার বাইক ছেড়ে দেয়। তাদের একজন বলে একবার ডাম্পিং এ দিলে আর নাকি বের করা যাবে না এসব হুমকিও দিয়ে ছিল, বাইক ডাম্পিং সম্পর্কে আমি বেশি কিছু জানতাম না, আরেকজন বলেছিল ওনার বস নাকি এরকমই।

মিরপুর-১, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK55JQ9M
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

বৃষ্টি আইটি

কেউ নিজে আবেদন লিখে নিয়ে গেলে নানা অযুহাতে তা কেনচেল করার পরামর্শ দিয়ে ফেরৎ দেয়। অফিসের সামনে কম্পিউটার দোকান রয়েছে সেখান থেকে ঘুষের টাকা সহ সেইম আবেদনটি জমা নেন। দালালরা হুয়াটস এপপ এর মাধ্যমে তথ্য অফিসারদের সরবরাহ করে থাকে। রুন নং 101 এবং 205 নং কক্ষতে বসা অফিসার গনই সব নিয়ন্ত্রন করে। সরকারের দোষ দিয়ে লাভ নাই। যে সরবারই আসুক এই সমস্ত ঘোষখোর ভালো হবে না। প্রতি দিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। আমার ছেলের জন্য পাসপোট করতে গিয়ে আমি এর শিকার হই। বাধ্য হয়ে দালালকে টাকাি দিয়েছি পরে। তার আগে আমি নিজেই অনলাইনে আবেদন করে পেমেন্ট করি। নিজে ছেলেকে নিয়ে ফরম জমা দিতে গেলাম। সারাটা দিন আমার মাটি হলো। নিচে উপরের দুড়াতে দুড়াতে।

Feni, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXTBKWR
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

গাড়ির কাগজ ছিল না পুলিশে ধরছিল।

ট্রাফিক পুলিশ আমার দুই মাস হয় নাই নতুন মোটরসাইকেলটা গাড়িটা ধরেছিল। আমি বলেছিলাম তিন মাসের ভিতরে আমি গাড়ির কাগজপত্র করে নিব। ম্যাজিস্ট্রেট আমার কথা না শুনে গাড়ির নামে মামলা দিয়ে দেয়। সারাদিন তাদের অফিসে ঘুরি কিন্তু গাড়িটা আমার দেয় না ছেড়ে গাড়িটা রেখে দিয়েছিল ফাড়ির ভিতরে। সারাদিন হয়রানির পরে রাত দশটা বাজে আমাকে একজন ট্রাফিক পুলিশ বলে, ১০,০০০ টাকা দিলে গাড়িটা ছেড়ে দিব। এই যে দুর্নীতির একটা অভিজ্ঞতা আমি সারা জীবন কখনো ভুলবো না। পরে আট হাজার টাকা দিয়ে আমি গাড়িটা নিয়ে যাই বাড়িতে।

নেত্রকোনা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYFP5PZL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ

বিনীতভাবে জানাচ্ছি যে, আমি বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট থানায় আমার কাছ থেকে ১০,০০০ (দশ হাজার) টাকা নেওয়া হয়। মূলত, আমার বর্তমান উপজেলা তারাকান্দা, কিন্তু আমার NID-তে পূর্বের উপজেলা ফুলপুর উল্লেখ থাকায় পুলিশ ক্লিয়ারেন্সের কাজের জন্য আমার কাছ থেকে অতিরিক্ত ১০,০০০ টাকা দাবি ও গ্রহণ করা হয়। উক্ত অর্থ থানার অভ্যন্তরেই গ্রহণ করা হয়েছে। এছাড়াও, সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাকে বলেন যে, “আপনি নিজে ময়মনসিংহ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারবেন না, আমরা নিজেরাই ময়মনসিংহ থেকে নিয়ে আসব।” এভাবে থানার ভেতরেই পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কাজে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়েছে, যা অনিয়ম ও দুর্নীতির শামিল বলে আমি মনে করছি।

তারাকান্দা থানা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY64F3XJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

রিমান্ড রিপোর্ট প্রদান

রিমান্ড রিপোর্ট যেনো সঠিক প্রদান করে সেজন্য টাকা দিয়েসি ।কিন্তু তারপরও মিথ্যা রিপোর্ট দিয়েসে তদন্ত ওসি ।

Satkhira, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHH2743A
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

মোটরবাইক এর নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড নিতে

আমি আমার মোটর বাইকের নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড নিতে গেলে বলা হয় আপনি অনেক দেরি করে আসছেন নিতে আপনাকে এখন দেয়া যাবে না পরবর্তীতে ঘুষের বিনিময়ের দেয়া যেতে পারে বলা হয় আমি বাধ্য হয়ে দিয়েছি কারণ আমি একটি জব করি প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করার উপায় ছিল না এবং বারবার তারা আমাকে প্রচারিত করতেছিল

নড়াইল, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHH2K4W9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১

বিদেশ থেকে পার্সেল এর মালামাল অর্ধেক পাওয়া গিয়েছে।

আমার এক ক্লায়েন্ট আমার ছোট মেয়ের জন্য কিছু চকলেট এবং কিছু উপহার সামগ্রী পাঠাতে চেয়ে ছিলেন, আমি অনেকবার তাকে মানা করেছিলাম, এগুলো না পাঠানোর জন্য কারণ আমি জানি, এগুলো আসতে আসতে অর্ধেক হয়ে যাবে; আমি আমার দেশের দূর্ণাম করতে পারছিলাম না। শেষ পর্যন্ত তিনি ছোট মেয়ের জন্য কিছু চকলেট এবং কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিলেন এবং একটি ভিডিও পাঠিয়েছিলেন। সেই পার্সেল পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে যাই, সেখানে গিয়ে দেখি ক্লায়েন্ট যেভাবে প্যাকট করেছে সেভাবে নেই, এবং সেই সাথে ৩০০০/- কাস্টমস্ ভ্যাট যোগ করেছে (যার ভিতরে ছিল একটি খেলনা ঘর এবং কিছু চকলেট (যার অর্ধেক কাস্টমস অথবা পোস্ট অফিস রেখে দিয়েছে)। পরে আমিও ঐ প্যাকেট খোলার একটি ভিডিও ক্লায়েন্টকে শেয়ার করেছিলাম, ঊনি দেশে বললে আর চকলেট কই।

বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJAPZBQQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪৬.০ হাজার

পেনশনের টাকা উত্তোলন

বাবার মৃত্যর পর পেনশনের টাকা তুলতে গিয়ে ঘুস দাবি করে। এবং বাধ্য হয়ে ঘুষ দিয়ে তারপর সেবা নিতে হয়েছে।

সিরাজগঞ্জ, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ4FZLX8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

থানায় মোবাইল হারানো অভিযোগ

মোবাইলটি দরকারি ছিল সাথে মোটামুটি দামি। বাসে জাওয়ার সময় হারায়, কিছুক্ষণ পর অভিযোগ করি। পরে থানা থেকে একজন পুলিশ ফোন দিয়ে জানায় যে ফোন পাওয়া যাবে সমস্যা নাই ৭০০০ টাকা দিতে হবে ।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK34U5UG
মন্তব্য