সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি একজন প্রবাসী। দেশে গিয়ে টাঙ্গাইল পাসপোর্ট অফিসে পাসপোর্ট নবায়ন করতে গেলে জন্মনিবন্ধন ও পাসপোর্টের জন্মতারিখে অমিল থাকায় আবেদন প্রত্যাখ্যান হয়। প্রায় এক মাস ঘুরেও সমাধান পাইনি। শেষ পর্যন্ত অফিসপ্রধানকে সব খুলে বললে তিনি কোনো সহানুভূতি না দেখিয়ে বলেন, “যেভাবেই হোক জন্মনিবন্ধন ঠিক করে আনেন, তা ছাড়া উপায় নেই। বারবার এখানে ভিড় করবেন না।” বারবার অফিসে আসার কারনে, এক আনসার সদস্য আমার অসহায়ত্ব দেখে একজনের নম্বর দেন। ফোন করলে তিনি বলেন, ২০ হাজার টাকা দিলে কাজ হয়ে যাবে। পরদিন টাকা দেওয়ার পর তিনি ফোনে কথা বলে দেন এবং আগের নিয়মেই ফাইল জমা দিতে বলেন। অবাক হয়ে দেখি, যারা আগে ফাইল দেখেই ফিরিয়ে দিত, এবার তারা কোনো প্রশ্ন ছাড়াই সব টেবিল পার করে ফাইল গ্রহণ করল। এই হলো অবস্থা ভাই

টাংগাইল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK5BBGSB
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

Ibas+ এ বেতন খোলা

এই বছরের ফেব্রুয়ারিতে আমি আমার চাকরির বেতন করার জন জেলা একাউন্টস অফিসে যাই।যাওয়ার পর বিস্তারিত শোনার পর সেখানকার অডিটর আমার কাছে সার্ভিস বুক চেয়ে নিলেন এবং ১০০০ টাকা এনেছি কি না জিজ্ঞেস করলেন? আমি জানতাম না,বেতন পাওয়ার জন্যও টাকা ঘুষ দিতে হয়। পরে সেখান থেকে বের হয়ে পরিচিত কলিগদের জিজ্ঞেস করে জানতে পারি ১০০০টাকা না দিলে আমি সারাজীবনে ও বেতন তুলতে পারবো না। কি আর করার অগত্যা ১০০০ টাকা ঘুষ দিয়ে আইবাসে বেতন করলাম। জেলা একাউন্টস অফিস, জামালপুর।

জামালপুর।, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MY78NG4Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমার দোকানের ট্রেড লাইসেন্স আপডেট করতে দিলাম। বলেছে যে এখন খরচ বাড়ছে তাই ৭০০০ শাত হাজার চাইলো দিলাম। রিসিভ দিয়েছে ১৭২৫ টাকার। কিছুই করার নাই টাকা না দিলে ট্রেড লাইসেন্স দিবে না তারপর দোকানে এসে যেকোন সময় ঝামেলা হতে পারে ।

ফতুল্লা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE9PC4L
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪০.০ হাজার

বকেয়া বেতন উত্তোলন

আমার চার বছরের সরকারি বেতনের বকেয়া টাকার বিলকরে হিসাবরক্ষণ অফিস থেকে তুলতে গেলে তারা নানা তালবাহানা শুরুকরে।পরে সরাসরি বলে যে ঘুষ না দিলে টাকা তুলা যাবেনা এবং ৪০০০০দাবি করে।পরে বাধ্য হয়ে ২৭৫০০ টাকা দিয়ে বকেয়া বেতন উত্তোলন করি।

কিশোরগঞ্জ নিকলী, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKRQTMMD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার কাজিন কাতারে থাকে। সে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানাতে বলেছিল। আমি যখন থানায় এটা বানাতে যাই, তখন ঐ থানার যিনি উক্ত কাজের দায়িত্বে ছিলেন তিনি বিভিন্ন তালবাহানা করে বলেন এই কাজ হবে না। যদি বানাতে চান ১০০০০ টাকা দিতে হবে। পরে ৮০০০ টাকা দিয়ে বানাতে বাধ্য হই। এমনকি উক্ত ক্লিয়ারেন্স আনতে গেলে তিনি আবার ২০০ টাকা আদায় করেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9FPF2B
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্ট করতে গিয়েছিলাম শেরেবাংলা নগরে National Institute of Mental Health

লাইসেন্সের জন্য ডোপ টেস্ট করতে হয়। আমার মেসের পাশে শেরেবাংলা নগরে National Institute of Mental Health-এ ডোপ টেস্ট করতে গিয়েছিলাম। ডোপ টেস্ট যেদিন করলাম রিপোর্ট পাইলাম তারপরের দিন। আবেদনের পরবর্তী ধাপে রিপোর্ট এটাচ করে আবেদন পত্রটি সাবমিট করি। কিন্তু বারবার BRTA থেকে রিজেক্ট আসতেছিল, বলছিল যে ডোপ টেস্টের রিপোর্টটি "হাসপাতাল থেকে ডোপ টেস্টের স্ক্যান কপির ইমেইল পাই নি"। এভাবে দুই সপ্তাহ চলে যাওয়ার পরে আমি আবার হসপিটালে যাই ওইখানে Department of Clinical Pathology তে গিয়ে কথা বলে জানতে পারি যে ওরা BRTA-তে মেইল পাঠাই নাই আমার রিপোর্টটি। এবং অনেকের রিপোর্ট এখনো পাঠায়নি অথচ ২ সপ্তাহ হয়ে গেল। পরে এক দালাল আসলো বললো ২০০০টাকা দিলে এখনই পাঠাবে আর তা না হলে কমপক্ষে এক মাস লাগবে।

শেরে বাংলা নগর, ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKUPUZD2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কলকারখানা পরিদর্শন

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর গাজীপুরের অফিস প্রধান গত ৩ মাস আগে আমাদের শ্রীপুরের কারখানায় পরিদর্শনে নতুন পরিদর্শকসহ এসে ৩০,০০০ টাকা দাবি করে। তখন দিতে অপারগ হলে তিনি অফিসে দেখা করতে বলেন। অফিসে গেলে তিনি বলেন টাকা দিতে হবে তা না হলে তিনি পরবর্তী নবায়ন দিবেন না এবং তাকে তিন মাস পরপর ৪০,০০০ করে দিতে হবে। উপায় না দেখে আমার কারখানার স্বার্থে তাকে আমি তখন ৩০,০০০ হাজার দেই এবং ৩ মাস পর পর ২০,০০০ করে দিতে রাজি হই বাধ্য হয়ে। গতকয়েকদিন আগে তিনি পুনরায় ৩ মাস পার হওয়ায় টাকা চাইলে আমার কারখানার অবস্তা খারাপ বলি। তিনি কিছু শুনতে চান না। তার টাকা দিয়ে যেতে বলেন।

গাজীপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTV98MV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ইউনিয়ন পরিষদে নিবন্ধন করতে গেছিলাম, বাকিটা ইতিহাস

টাকা ছাড়া তারা কাজ করে না এবং টাকা দিয়ে কাজ করেছিলাম তারা কাজটা বাড়তি করে দিয়েছে যাতে আমি পরবর্তী ক্লাসটা করার জন্য আবার যায় এবং তারা আমার কাছ থেকে আমার টাকা নিতে পারে

ঝালোকাঠি কাঠালিয়ায়, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRZS8GSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

এটা ২০২১ সালের ঘটনা আমি আমার ভাগনের জন্য একটা পাসপোর্ট বানাতে দেই।চকরিয়া থানার পুলিশ ভেরিফাই করতে আসে আসার পর মোটর সাইকেল থেকে নামেও নাই বলতেছে থানায় আসো। থানায় যাওয়ার পর বলে ৮০০০ লাগবে। আমি আমার দু:সম্পর্কের এক মামা কে দিয়ে ৫০০০ টাকায় রফাদফা করি।

চকরিয়া, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTHB43LX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খাজনা অনলাইন করা

আমি আমার বাবার ক্রয়কৃত জমির খসজনা পরিশোধ করে অনলাইন করতে গেলে ১৫০০০ টাকা গুস লাগবে বলে,,,৫০০০ টাকা পরিশোধ করে তার পরে আমি সেবাটি নি,,, সুবর্নচর চরক্লার্ক ভুমি অফিস, নোয়াখালী।

চরক্লার্ক ভুমি অফিস, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTRM59U4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

চাকরি এর জন্য পুলিশ ভেরিফিকেশন

চাকরি এর জন্য পুলিশ ভেরিফিকেশন ছিল, বাসায় এসে বলে শহর থেকে আসতে তাদের অনেক খরচ হয়েছে, এটা তারা তাদের নিজেদের পকেট থেকে খরচ করেছে, এখন যদি তাদের দাবীকৃত অর্থ না দেওয়া হয় তাহলে রিপোর্ট পাঠাবে না।

নীলফামারী, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNQGNK6C
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংস্কার

আমাদের ছেলের পাসপোর্ট করার জন্য জরুরি ভিত্তিতে তার জন্ম নিবন্ধন করার প্রয়োজন হয়েছিল। এ সময় আমরা জানতে পারি যে, আমাদের অনলাইন জন্ম নিবন্ধনের নাম ভুলভাবে দেওয়া হয়েছে। তাই ছেলের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার আগে আমাদের নিজেদের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করা জরুরি হয়ে পড়ে। আমরা সাধারণ প্রক্রিয়ায় জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য চেষ্টা করি। কিন্তু বারবার বিভিন্ন অজুহাতে আমাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়। একাধিকবার চেষ্টা করেও আমরা কোনো সমাধান পাইনি। এতে আমাদের প্রচণ্ড হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। পরবর্তীতে বাধ্য হয়ে একজনের মাধ্যমে ৩,০০০ টাকা চুক্তিতে আমাদের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করানোর ব্যবস্থা করি। আমাদের মনে হয়েছে, পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষকে অযথা হয়রানি ও ভোগান্তি

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKANQXYP
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

পেনশনের টাকা

আমার বাবার পেনশনের টাকা উঠানোর জন্য অনেক দপ্তরে দপ্তরে যেতে হয়েছে টাকাও দিতে হয়েছে, আমার বাবা বন বিভাগে চাকরি করতো এই টাকার জন্য বন বিভাগের অফিসে বন বিভাগে এজি অফিসে সব জায়গায় টাকা দিতে হয়েছে, নগদ এক লক্ষ টাকার উপরে দেওয়া হয়েছে,

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPC5RNH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুরান ঢাকার ডিসি অফিস থেকে, মেট্রো রেল কর্তৃক দোকানের ক্ষতিপূরণ সেক গ্রহণ করার সময় প্রত্যেক কর্মচ

আমার দোকানের অবস্থান সরকার মেট্রোরেলের ডিসিশন করার জন্য নিয়ে নেয় আমাকে কিছু ক্ষতিপূরণ দেয়, সেই টাকা উত্তোলন করার জন্য আমরা ঢাকায় পুরান ঢাকার ডিসি অফিসে যাই, উনারা সকল কাগজপত্র যাচাই করে আমাদেরকে সরকারি চেক দেয়, কিন্তু তাদেরকে মিনিমাম তিন হাজার বা ৫ হাজার টাকার কম দিলে চেক দিতে চায় না।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCFWDLE
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

অনলাইন ভ্যাট রশিদ সাবমিট

প্রতিমাসে ভ্যাট প্রদান করার পর এগুলো অনলাইনে সাবমিট করা লাগে। আমরা নিজেরা সাবমিট করতে গেলে ওনারা দেখি আমাদের আইডি থেকে ব্লক করে রাখছে। সাবমিট করার জন্য ১০ হাজার টাকা লেগেছে।

কক্সবাজার, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT4VHBCN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্মনিবন্ধন

পরিবারে সদস্যদের প্রতিটি জন্মনিবন্ধন করেত হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর কে ১০০০/১৫০০ টাকা দিতে হয়।

গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি , ছাতক, সুনামগঞ্জ।, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYV5FKXY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি খতিয়ান মিস কেইস এর প্রতিবেদন এ অনিয়ম

আমার বিরুদ্ধে নামজারি খতিয়ান মিস কেইস ছিল, আমার কাছ থেকে ৩০০০ টাকা নেয়। পরে কৌশল অবলম্বন করে আরো দিতে বলে, আমারা দি নায়, আমাদের কাগজ পত্র ঠিক থাকার পরেও, আমার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করে। বাদীর পক্ষ থেকে অধিক টাকা নিয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTXBZHXK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

New passport police verification

It was when police verification was mandatory, we had to visit designated village for verification process where the police in charge began discussing how some of our data is missing and it may cause serious delay/cancelation in passport making process (Note that all our papers were in order, we checked as per instructions). Then told us how he would have to pay some people to ensure our passports are properly handled, and quoted an amount to pay while acting it was not for him but for the 'people'. Since we had no strong guardian with us to debate and we were in his territory, we had to pay up for his final approval. It truly left a bitter taste for us all.

Chittagong, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT2VTWVG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

আমি খুবই হতাশ

পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম অবস্থা খুবই খারাপ ছিল একটি হুইল চেয়ার ব্যবস্থা করে দিয়েছে ১০০ টাকার বিনিময় একটি টিকেট ফেরজনের আগে দিয়েছে ৫০ টাকার বিনিময় এক্সে রিপোর্ট করার সময় ১০০ টাকা দাবি করেছে না দিলে এক্সে রিপোর্ট নাকি ভালোবাসবে না প্লাস্টার করার সময় বলতেছি ১৫০০ টাকা লাগবে বাইরে থেকে নাকি চুন কিনতে হবে আর তাদের বকশিশ না দিলে ভালোভাবে প্লাস্টার হবে না

আগারগাঁও পঙ্গু হাসপাতাল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK78PYZY
মন্তব্য