সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

থানায় অভিযোগ করলে ডিবি পুলিশ

আমার জমির গাছ বিক্রি করার পর ক্রেতার নিকট স্থানীয় কিছু সন্ত্রাসী ৫০০০০টাকা চাঁদা দাবি করলে আইনের আশ্রয় নিতে গেলে অভিযোগ পত্র জমা দেওয়ার পরের দিন আমার নিকট হতে তদন্ত করত ডিবি পুলিশ ১০০০০ টাকা দাবি করলে তা পরিশোধ করতে বাধ্য করা হয়। অন‍্যথায় চাঁদাদাবির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন ।

নাগরপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK47W7QW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্টের নবায়ন,

পাসপোর্ট অফিসের অফিসারদের সাথে কিছু জড়িত লোক তারা অফিসের বাহিরে ঘোরাফেরা করে, আমি সরকারিভাবে রিনিউ করতে টাকা দিয়েছিলাম ৬000 হাজার টাকা, যখন পাসপোর্ট ডেলিভারি কথা ছিল তখন গিয়েছিলাম সে বলেছে মেশিনের সমস্যার কারণে একমাস পরে ডেলিভারি দিবে, একমাস পরে আবার গিয়েছিলাম তখন ঐ মেশিন সমস্যা আর এক মাস পরে ডেলিভারি দিবেন, এরকম করে চার মাস ঘুরানোর পর বাহিরে যে পাসপোর্ট অফিসের লোক ছিলো (দালাল) সে বলল দুই দিনের মধ্যে পাসপোর্ট আমার হাতে পৌঁছে দেবে ১০০০০ টাকার বিনিময়, তার সাথে চুক্তি যে কথা সে কাজ ঠিক দুদিনের মাথাই আমি হাতে পেয়েছি পাসপোর্ট।

মুন্সিগঞ্জ ্, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKDKMNR5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

থানায় সেবা সংক্রান্ত বিষয়।

যে কোনো প্রয়োজনে থানায় গিয়েছি প্রতারণার বিষয়ক একটি সেবা নেওয়ার জন্য। ওরা তো আমাকে সাত-পাঁচ বুঝালো। যাক, অবশেষে আমার একটা জিডি নেওয়ার জন্য সম্মত হলো। জিডি লিখাও হলো। এখন জিডি লিখে ১,০০০ টাকা দাবি করে বসলো, যা আসলে বিনা পয়সায় করা উচিৎ ছিল। লজ্জায়ও পড়ে গেলাম, আবার একটু আশ্চর্যও হলাম। এখনো কি এইসব চলে থানায়? আমার কাছে ১,০০০ টাকা না থাকার কারণে ৫০০ টাকা দিতে বাধ্য হলাম। এখন এই ৫০০ টাকা কম দেওয়ার কারণে হয়ত আমার জিডি নিয়ে এরা আর মাথা ঘামাচ্ছে না। আল্লাহ এদের বিচার করুন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTKG5L5H
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স ও কাগজ করার ক্ষেত্রে

আমি বিআরটিএ অফিসে যাই আমার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ করার জন্য তখন অফিস সহকারি আমার কাছে ১০০০০ টাকা চায় যা থেকে আমি ৯০০০ টাকা পরিশোধ করি।

পটুয়াখালী, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRHGBE9K
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

Car ownership change

বিআরটিএর যেখানে মালিকানা বদলি হয় সেখানে একজন সে তার এক দালাল এর মাধ্যমে ৩ হাজার টাকা নিয়েছিল মালিকানা বদলি বাবদ। রুম নাম্বার ৩১৫। এবং যে ইন্সপেক্টর আছে গাড়ির ইনস্পেকশন করে সেও ১০০০ টাকা নিয়েছিল।

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DKRUA4ZC
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

New Trade Lisence

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য প্রয়োজন 2500 টাকা কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 4500 টাকা.

Barishal, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRW8YYYC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট

আমার পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য একবার যাত্রাবাড়ী আর একবার আড়াইহাজার উপজেলায় ২০০০ প্লাস ১০০০ মোট তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKU9UNU4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য দিনাজপুর সদর কোতোয়ালী থানায় টাকা নিয়েছিল। টাকা না দিলে কাজ হবে না তাই বাধ্য হয়ে পরিশোধ করেছি।

Dinajpur sadar, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNEQC9T3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ভিসা থাকা সত্ত্বেও ঘুষ চাওয়া

গতবছর ফেব্রুয়ারিতে আমি বেনাপোল বর্ডার হয়ে ভারতে গিয়েছিলাম। বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের এক অফিসার আমার পাসপোর্ট দেখে ফিরিয়ে দেয়। কারণ জানতে চাইলে বলে পাসপোর্টে ডলার অ্যান্ড্রোজমেন্ট না থাকলে যাওয়া যাবে না। যেখানে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পাওয়া সম্ভব, ভারত সরকার আমাকে ভিসা দিয়েছে, আমার কাছে বৈধ পাসপোর্ট আছে। তবুও এমন ব্যাবহার। কোথাও অভিযোগ করব সে সুযোগ নেই, কোন অফিসারের নেম ট্যাগ নেই। খুলে রাখা সব। বেনাপোল ইমিগ্রেশনে গেলে দেখবেন, কাচ ঘেরা একটা কেবিনে কম্পিউটার নিয়ে বসে থাকে। সমস্ত ঘুষ হয়ে বেয়াদবের কাছে জমা হয়। প্রথমবার গিয়েছিলাম, অভিজ্ঞতা নেই, বাধ্য হয়ে টাকাটা দিয়েছিলাম।

যশোর, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHGTMPGV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving licence

When I attended to give thumbs impression for my driving license. They let me know that the file is not updated to take thumb impressions. Then I told him what can i do. Receiving sms i came to give my thumbs. With a exchange of Tk.5000/- i had to settle that issue.

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRZM6TR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

ইউনিয়ন ভূমি অফিস

আমাদের এক বড় ভাই জমির খাজনা দিতে গেলো, আমরা অনেক বছর খাজনা দি নাই,জমিও অনলাইনে নাই,আক্তার মিয়ার হাট ভুমি অফিস আমাদের বড় ভাইয়ের থেকে ২০০০০হাজার টাকা চাইলো আর তিনি ২০হাজার টাকা দিলো কিন্তু যখন আমাদের বড় ভাইকে রশিদ দিলো পরে দেখি রশিদে উল্লেখ করেছে মাত্র ৩হাজার টাকা আর বাকি ১৭হাজার টাকা তারা সরকার কে না দিয়ে তাদের পকেটে রাখলো।সরকারি টেক্স তাদের পকেটে গেল।

সুবর্নচর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTW4LB33
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৫.০ হাজার

পৌরসভার বিল্ডিং পাসের জন্য

পৌরসভার বিল্ডিং পাসের জন্য আমার কাছে থেকে পৌরসভার চাকরি করে এক কর্মকর্তা কাছে আমার ফাইল দিয়েছি কিন্তু পাস হয় নাই ।তার ব্যক্তিগত সিমেন্ট ব্যবসা আছে সেখান থেকে সিমেন্ট কিনতে হবে বলে সেটাও নিয়েছি কিন্তু তারপরেও আমার বিল্ডিং পাস না করে উল্টা জরিমানা করে বেশি টাকা দাবি করছে। অথচ সেই ব্যক্তি আমাকে বলেছিলো কাজ শুরু করেন এর মধ্যে পাস করে দিবো। এখন পর্যন্ত আমার বিল্ডিং পাসের করে নাই এখন রাস্তা কথা বলে বন্ধ করে রাখছে।

উল্লাপাড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJU3CZZ3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৪.০ হাজার

খারিজ সংশোধন

আমি জমির খারিজের জন্য একজন ব্যক্তির সহায়তা নিই। সরকারি নিয়ম অনুযায়ী কাজ করে দেওয়ার আশ্বাসে তিনি ধাপে ধাপে আমার কাছ থেকে ৪৪,০০০ টাকা নেন। পরে জানতে পারি, সরকারি ফি প্রায় ১,১১০ টাকা। বৈধ কাগজপত্র নিয়ে রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে গেলে নায়েব তা গ্রহণে অস্বীকার করেন। পরে শ্রীপুর উপজেলা ভূমি অফিসে পূর্বের ব্যক্তিকে সঙ্গে আনতে বলা হয়। সেখানে এক কর্মচারী টাকা দাবি করেন; 5000 টাকা, কথনের ভয়েস রেকর্ড সংরক্ষিত আছে। চাপের মুখে আরও ৫,০০০ টাকা দেওয়ার পরই খারিজের কাজ সম্পন্ন হয় আর সেখানে আগের ব্যাক্তি কে ডাকা সম্ভব ছিল না কারণ সে আরো টাকা দাবি করছিল যা না দিলে সে খারিজ এর কাগজ দিবে না বলেছে । মানে টোটালি ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিস সব chained corrupted ।

শ্রীপুর, গাজীপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZLDGTK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

মামলার তদন্ত

আমার নামে কোর্টে আমার একজন প্রতিবেশী বাড়ি তৈরির সময় ভুয়া মামলা করেছিলো। সেই সময় মামলার তদন্ত কারী কর্মকর্তা সঠিক তদন্ত পাওয়া স্বত্তেও সেই সঠিক রিপোর্ট করার জন্য আমার থেকে ২৫০০০ টাকা ঘুষ নিয়েছিলেন। আমি দিতে বাধ্য হয়েছি তার কারন ছিলো আমার অসমাপ্ত বাড়ির কাজ শেষ করতে হবে।

কর্নফুলী থানা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9RBZR4
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

অসুস্থ রোগী

আমার মায়ের পায়ের ব্যান্ডেজ খুলে দেবে এজন্য টাঙ্গাইল মেডিকেল থেকে আমার কাছে থেকে ১০০ টাকা নিয়েছিল

টাঙ্গাইল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQVDPAN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

আদালতে জমির মামলা নিষ্পত্তি সংক্রান্ত।

আমার জমিটা আমার নিজের কিন্তু আমার সাথে ঝামেলা করার জন্য আমার নিজের ভাতিজা মামলা করেন। পরে সেটা আদালতে অভিযোগ উঠে। আইনজীবী আমাকে বলেন আমাকে ২০০০০০ টাকা দিলে মামলা নিষ্পত্তি করে দিবেন বলেন। আমি দিতে অস্বীকৃতি জানালে আমার মামলাটা আজ ১২ বছর ঝুলিয়ে রাখছেন।

চুয়াডাঙ্গা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH4U3BHR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৮ হাজার

জম্ম নিবন্ধন

২০১৬ সালের দিকে এনআইডি কার্ড বানানোর জন্য জম্ম নিবন্ধন প্রয়োজন ছিলো সেটা করার জন্য গিয়েছিলাম ওয়ার্ড কাউন্সিলর কার্যলয়ে। সরকারি ভাবে জম্ম নিবন্ধন বানানোর টাকা দিতে হয় ৫০টাকা ওইখানে একটা নোটিশ ও ছিলো ৫০টাকা সরকারি ফি। কিন্তু কর্মকর্তারা বয়স হিসাব করে টাকা নিয়েছে মানুষের কাছ থেকে যেমন আমার বয়স ছিলো তখন ১৮ আমার দেয়া লাগছে ১৮০০ শুধু আমি একজন না শত শত মানুষের কাছ থেকে নিয়েছে একিভাবে।

চট্রগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT5YPCX2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

থানায় জিডি

আমি দুই মাস আগে আমার বড় ভাই এর পাসপোর্ট হারিয়ে গেছিল আমি আর আমার বড় ভাই থানায় যায় একটা জিডি করতে। থানার ডিউটি অফিসার বলে বলে জিডিটা অনলাইনে করতে হবে, প্রশ্ন করলাম আপনার এখান থেকে কি করে দেওয়া যাবে না, বলল না। পরে দেখাইয়া দিল আপনি সামনের কম্পিউটার এর দোকান আছে ঐখান থেকে করে নিয়ে আসনে। গেলাম করে দিল ২০০ টাকা রাখল। পরে শোনলাম এই কাজের একটা অংশ থানা পাই। এই কাজটা করার কথা ছিল ডিউটি অফিসারের নিজের। পাগলা থানার সামনেও সেইম সিন্ডিকেট ঘড়ে উঠেছে।

গফরগাঁও থানা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYNQTZ5E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

সরকারি প্রকল্পের ৮.৫৭ লাখ টাকার বিল।

আগের ইঞ্জিনিয়ার ইচ্ছে করে সাইন করে দিয়ে যাইনি যাতে পরবর্তীতে তার কাছে আমার যেতে হয়।। একটু কাজ বাকি ছিল কাজ শেষ করার পর বিল করতে গেছি দেখি আগের ইঞ্জিনিয়ার সাইন নেই।। সাজানো দশ দিন ঘুরার পর সে তার কাছে যেতে বলে।। এটা আমার যাওয়ার কথা না অফিসেরভাবে যাওয়ার কথা।। যেতে চাওয়ার কারণ সে টাকা নেবে ঘুষ নেবে।। পনের হাজার টাকাই দফা রুপা হয়। ২ দিন পর অফিসের পিয়ন দিয়ে টাকা দিয়ে পাঠানোর কথা।। ২ দুইদিন যাওয়ার পর আজকে পিয়ন টাকা নিয়ে গেছে সাইন করানোর জন্য। এভাবে দুর্নীতি চললে মানুষ কি করবে।।

মানিকগঞ্জ সিঙ্গার, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK78TVC4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

পাসপোর্ট এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স

এটা ২০২৩ সালের ঘটনা। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য যখন পুলিশ আমার বাড়িতে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি সবকিছু জিজ্ঞেস করার পরে, সব কিছু ঠিকঠাক থাকার পরে বলে ৮০০ টাকা দিতে হবে। আমি বললাম কেন ৮০০ টাকা দিতে হবে বলল এটা খরচ। আমি বললাম এ খরচ তো সরকার দিবে আপনাদেরকে এটা সরকারি কাজ। তারা বলল সরকার কি দেবে কি দেবে না সেটা দেখে তোমার লাভ নাই। তুমি যদি না দাও তাহলে তোমার পাসপোর্ট এর ক্লিয়ারেন্স পাওয়া না। এটা ঝুলে থাকবে।আমি ৮০০ টাকা পরিশোধ করার পরে তারপর তারা আমার পাসপোর্ট এর ক্লিয়ারেন্স জমা দিয়েছিল।

খোকসা,কুষ্টিয়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHQL75RC
মন্তব্য