সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরির জন্য এবং সবকিছু শেষ হওয়ার পরে রাজশাহীতে ফিঙ্গার দেওয়ার জন্য

পাসপোর্ট তৈরি করতে যাওয়ার পরে পাসপোর্ট এর কাগজপতির দ্রুত সাবমিট করার জন্য ১৫০০ টাকা দাবি করেন তারা বলেন এই টাকা পরিশোধ করলে আপনার দ্রুত কাগজ পাতি কমপ্লিট করা হবে। এরপর পুলিশ ভেরিফিকেশন এর জন্য পুলিশ মোটা অংকের কিছু টাকা দান করেন সেটা আমরা দিতে অনিচ্ছুক প্রকাশ করি তারপরও বাধ্য হয়ে 500 টাকা দিতে হয়। এরপরে সেখান থেকে পরবর্তী সব কিছু কমপ্লিট হওয়ার পরে রাজশাহী ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে সেখানে ৫০০ টাকা দাবি করেন তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট করা সম্ভব নয় সেখানে সেই টাকা পরিশোধ করার পরে সবকিছু ওকে হলো

নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJZDEVL7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট অফিসের গেটে যেতেই পাহারারত পুলিশ বলে কোথয় যাবেন আমি বললাম আমার পাসপোর্টের মেয়াদ শেষ রিনিও করালাগে। আমার হাত থেকে কাগজ গুলো নিয়ে বলে আপনি পারবেন না আমাকে মোট ৮০০০ দিলে আপনি আজকের মধ্যেই সব কাজ সেরে যেতে পারবেন। আমার পাসপোর্ট অফিসের অভিজ্ঞতা ভালোছিল না তাই সব কিছু বিবেচনা করে বাধ্য হয়ে দেই । কারণ পাসপোর্ট আমার জরুরি ছিল।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRYFB3FW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার বাড়ীর বিদ্যুৎ বিলের নামের বানানে একটা বানান সমস্যা ছিলো এজন্য ২০০০ টাকা দাবি করেছে।

ধামরাই উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5ZYWYK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

প্রতিবন্ধী ভাতা কার্ড এর আবেদন

আমি সমাজ সেবা অফিসে আমার প্রতিবন্ধী ভাতা কার্ড করার জন্য যাই, সেখানে এক মহিলা কর্মকর্তা আমার সব প্রয়োজনীয় ডকুমেন্টস নেন, আর একটা ফর্ম পুরন করেন। সব কাজ শেষে সেই মহিলা কর্মকর্তা আমারদের কাছে ৫০০টাকা দাবি করে সেই ফর্ম পুরন ও আনুষাঙ্গিক খরচের কথা বলে। ব্যাপারটা এমন ভাবে বলে যে এই টাকাটা দিতে আমি বাধ্য বা নিয়ম দিতেই হবে সবাই দেয়। আমাদের আসলে জানা ছিল না এপ্লাই করতে টাকা লাগে না। কার্ডের জন্য ১ বছর ৭ মাসে তারা ৮/১০ ঘুরাই অফিসে। তারপর রাগে আমি চিল্লাচিল্লি করে ৫০০ টাকা নেয়ার কথা বলতেই তার ভয় পায় আর আমায় আকুতি করতে শুরু করে। আর এক রাতের মধ্যে কার্ড বানায়া দেয়।( ঘটনা অনেক কথা আছে সব লেখা যাচ্ছে না)। প্রশ্ন এতো মাস ঘুরালো কেন_?

কাহালু, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJP7ECML
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

থানায় জিডি করলেও ২ পাতা লিখে টাকা দাবি করে পুলিশ

দূর্ঘটনার পর থানায় জিডি করতে গেলে টাকা দাবি করে

ধামরাই উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKNU4JPY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমা খারিজ

বিএস খতিয়ানে নাম ভুল উঠেছিল। এসি ল্যান্ডের কাছে গেলে জানালেন এটা এখানে হবেনা। নামের বিষয় আদালত থেকে সুরাহা করে আসতে হবে। উকিলের সাথে পরামর্শ করলে জানালো এটার রায় হতে ২ থেকে চার বছর সময় লাগবে। অথচ ১০/১৫ দিনের ভিতর কাজটা নাহলে আমার বিরাট সমস্যা হয়ে যায়। আবার এক দালালের মাধ্যমে এসিল্যান্ড অফিসে আসি। শেষে ২৫ হাজার টাকা দিলে এসিল্যান্ড কাজটি করে দেয়।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT93Q3EE
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

এসএসসি সার্টিফিকেট তোলা

ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে আমি এসএসসি সার্টিফিকেট তুলতে গিয়ে ৫০০ টাকা দিতে হয়েছে। ৫০০ টাকা চা নাস্তার জন্য রেখেছে বলে জানিয়েছে ওনারা।

Rangamati, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFL3Y4Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৪০ লাখ

Narcotics Licence

মাদকদ্রব্য অফিসে একটি ক্লিনিক এর জন্য লাইসেন্স করতে গিয়েছিলাম সেখানে লাইসেন্স করার জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে হয়েছিল।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVHTWAS
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

বিড়াল ইঞ্জেকশন

আমার বিড়াল অনেক অসুস্থ,ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন,৷ ০৩ টা ইঞ্জেকশন পুষ করতে হবে, একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে,৫০০ টাকা দাবি করেন, অথচ এটি একটি সরকারি পশু-প্রাণী হাসপাতাল,টাংগাইল

টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZ8ZSW4
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

নিম্নমানের সেবা সাথে

আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমার মাকে নিয়ে। যাওয়ার পরে টিকেট নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। সিরিয়াল আসলো মা কে একাই নিয়ে গেলি রোগীর সাথে কাউকে যেতে দিলো না। আমি বললাম সে মুরুব্বি, মানুষ তার মধ্যে লেখা পড়ারও জানে না। বিষয় টা আমাকে শুনতে তো হবে কি হয়েছে। দরজায় দাঁড়িয়ে থাকা এক স্টাফ বলো ভিতরে গ্যাঞ্জাম করা যাবে না তাই। ৩০। সেকেন্টে রুগী দেখা শেষ। মা কে বললাম কি বলল r তুমি কি বলেছ। মা বলে শুধু বলেছি আমার কোমরের ব্যথা অনেক দিন হলো এর মধ্যে প্রেস্কিপসন লিখে বিদায় করে দিছে। তখন আমি দরজায় থাকা স্টাফ কে বললাম কেমনে কি এত কষ্ট করে ভোরে চলে আসলাম, কি হলো কিছুই বুঝলাম না। সে বলল তাহলে ডিউটি শেষে এসো ৪০০ নিবে সব শুনবে এবং বুঝিয়ে বলবে। আমি অপেক্ষা করে তাই করলাম ডিউটি শেষে তার সাথে দেখা করলাম। টা

তাজউদ্দীন মেডিকেলে জয়দেবপুর গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJXYPYD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New passport

আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করতে গেলে ই-পাসপোর্ট এ ঠিকানা NID এর সাথে ১০০% মিল না হওয়ায় বাতিল করে দেয়। পরে দালাল সব ঠিক করে দিবে বলে দুই হাজার টাকা দাবি করে। কিন্তু পরে একি ঠিকানায় ২০০০ টাকা দেওয়ার পর । জমা নেয়।

Patuakhali, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRK9PLY8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খাজানা, খারিজ

আমার সব কাগজ ঠিক থাকা সত্ত্বেও নয় ছয় বুঝিয়ে ঘুষ নিছে, তা মহিলা মানুষ,ঘুষ খোর দের চাকরি চ্যুত করা হোক

গুরুদাসপুর, নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ3P5XTL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

আমি পাসপোর্ট করেছি আমার লেপটপ দিয়ে, টাকা দিসি বিকাশের মাদ্দমে, তারপরও আরো বেস্তি টাকা দিতে হয়েছে নয়তো আমার পাসপোর্ট করতে দিবে না বল্লেন

নেএকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYXHM45F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

মোবাইল ফোন উদ্ধারের পর পুলিশ টাকা নিয়েছে।

আমার ফোন হারিয়ে যাওয়ায় আমি একটি জিডি করি। তারপর ফোন পাওয়া গেলে, একটা নাম্বার থেকে কল দিয়ে টাকা চাওয়া হয়। থানায় ফোন আনতে গিয়ে দেখি, ফোন করা ব্যক্তি টি একজন পুলিশ ওই থানার। টাকা নেয়,তারপর ফোন হস্তান্তর করে।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJUMZVU7
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

নম্বর পএ

সে নম্বর পএ উঠিয়ে দিবে বিনিময়ে ১০০০ টাকা দেয়া লাগবে কলেজের দপ্তরি আগে নাম ছিল সরকারি পল্লবী কলেজ পূবে না Gov Bangabandhu vollege

ঢাকা মিরপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK297YML
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিদ্যুৎ অফিস

আমার থেকে ১০০০০ টাকা নিছে একটা প্রিপেইড মিটার নামানোর জন্য একটা মিটার নামাযে কি ১০ হাজার টাকা লাগে

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSC9FZH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

ঘুষ খায় ৪৫০০ টাকা

ভূমি অফিসে অফিসার থেকে শুরু করে সবাই ঘোষ খায় সমান্য কাজের জন্য ৫৫০০ টাকা দিসি আজকে বলে আসো ২০০ দিতে খাতায় এনট্রি করবে বলে

cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2GVPYP
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.৫ হাজার

ব্যাংক মর্টগেজ

ফিংগার নেবার সময় পার্টির কাছ থেকে ৫০০০/- দাবী করে নইলে নাকি রেজিষ্ট্রেশন ক্যান্সেল হবে। অনেক মূলামুলি করে ৩,৫০০/- দফারফা হলো, টাকা কি জন্য নিল জানা নেই

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH2YUDMV
মন্তব্য