সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳১০.০ হাজার

পণ্যচালান পরীক্ষন

আইটেম বেশি, টাকা না দিলে পরীক্ষন রিপোর্টে সাক্ষর করবেন না।

বেনাপোল কাস্টমস হাউস, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে বিআরটিএ ৳২.০ হাজার

Registration Driving licence

Varitiies Broker ar maddhoim a tk received

Satkhira Brta office, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

NID আবেদন

আমার ভাই এর মেয়ের NID আবেদন করতে ধানমণ্ডি নির্বাচন কমিশন অফিসে গিয়াছিলাম আবেদন প্রক্রিয়া জানতে এবং কি কি কাগজ লাগবে। আমাকে সরাসরি ৫০০০০ টাকার কথা বলল। আমি নির্বাচন কমিশন এর প্রধান অফিসে যাওয়ার কথা বললে আমাকে জানানো হয়, অখানে গেলে আরও বেশি টাকা লাগবে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫ হাজার

Electricity Department

3x-4x bill than regular due to government cable connection mess up. We reported that in the department office and they demanded 6.5k BDT for their own created problem. Also, one of my friends whos family wasn't that well educated, was manipulated by them for 700bdt about the new 220 digit meter input number recently added to update the meters.

CTG, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

পেনশনের কাগজ পএ জমা ট্রেজারী অফিস

পেনশনে যাওয়ার প্রাথমিক কাগজ জমা দেওয়ার সময় ফাইল পাঠানো নিয়ে।৫০০০০ হাজার টাকা না দিলে।ফাইল ছারবেনা।একজন শিক্ষিকা ৩৯ বছর চাকুরী শেষে ফাইল জমাদিতে গিয়ে।কলমাকান্দা ট্রেজারী অফিস।যে অফিসার টাকা ছেয়েছে তার বাড়ি দুর্গাপুর,নেত্রকোনা।

কলমাকান্দা,নেএকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

অনলাইন জিডি

অনলাইন জিডি করলে এপ্রুভ করা হয়না। একজন নির্দিষ্ট অফিসার এই অ-কাজটা বেশি করেন। সাধারণ জিডি করলেও থানায় যেতে বলা হয়। গেলে টাকা দিতে হয় অথবা টাকা দিয়ে দিলে আর যেতে হয়না!

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

যুব উন্নয়ন ঝিনাইদহ

যুব উন্নয়ন ঝিনাইদহ, পরিচালক কোন অনুষ্ঠানে যোগ দিতে হলে তাকে অনারিয়াম হিসবে ৭-৮ হাজার দেওয়া লাগে যদি কোর্স হয় ওই কোর্স থেকে এই অনারিয়াম কাটা যায় জীবন আবাসিক প্রকল্প যেগুলো আছে ওখান থেকে যদি কাটা যায় ৭০০০ তাহলে খাওয়া দাওয়া থেকে দেখা যায় , তার অনুষ্ঠানে বা কোন কাজে উপস্থিত হলে তাকে সাত থেকে আট হাজার টাকা দেওয়া লাগে খালি হিসাব করুন কত টাকা নেয়

ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে বিদ্যুৎ, গ্যাস ও পানি ৳২০০

আমি কিলোওয়াট কমানোর জন্য আবেদন দেই।রেজিস্ট্রার সিরিয়াল নম্বর ৪১৭।২/৩দিন পর খরব নিতে যাই সাইন হলো কিনা দেখি আমার পরের ৮/৯ টা সাইন হলো কিন্তু আমারটা হয়নি। লোকরা ২০০ টাকা ঘুষ চাইলো।

আসসালামু আলাইকুম স্যার আমি বিদ্যুৎ গ্রাহক আবু জাকের বলছি। এলাকা কৃষ্ণরামপুর নোয়াখালী। আমার মিটারে গত কয়েক মাস যাবৎ বিদ্যুৎ বিল বেশি আসছে তাই অভিযোগ করলে বলে আপনার কিলোওয়াট বেশি কমাতে হবে।পরে ৩৫০ টাকা অফিস ফি পরিশোধ করি ও আবেদন করি ৩কিলোওয়াট কে ২ কিলোওয়াট করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো রেজিস্ট্রারে ৪১৭ নম্বর সিরিয়াল আমার কিন্তু ২/৩ দিন পরে সাইন হয়েছে কিনা খবর নিতে গেলে দেখি আমারটা পড়ে আছে পরে ৮/৯টা সাইন ও অনুমোদন হয়েছে।যে লোকটি আমাকে দেখালো খাতা সে আমাকে বল্লো ২০০/৩০] টাকা চা নাস্তার খরচ দিলে সাইন করে রাখবে।কিন্তু কথা হলো আমি সব রেডি করে দিছি এখন তাকে কেন খরচ দিতে হবে?? আমার পরের গুলো আগে কেন সাইন হলো??

চট্টগ্রাম (অন্যান্য), চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬.২৪ লাখ

ভূমি অধিকরন

ঢাকা জেলার সাভার থানার আমিন বাজার ল্যান্ড ফিল্ডের জন্য আমাদের জমি সরকার অধিকরন করে। অধিকরন ভূমির মোট বিল আসে ৮৯,১৮,০৩২ টাকা। দীর্ঘ ১ বছর ফাইলটি আটকে থাকে নগদ ১০% টাকা কমিশন না দেওয়ার ফলে। পরবর্তীতে, কানুনকোকে জেলা প্রশাসক সকল পেন্ডিং বিলগুলো ছড়ানোর বন্দবস্ত করার জন্য তাগাদা দেন। একটা পর্যায়ে তারা আমাদের সাথে সিদ্ধান্ত নেন যে, বিলের মোট এমাউন্টের উপর ৮% কমিশনে তাদেরকে পার্সোনাল একটা ব্যাংক চেক দিতে হবে যা ৬,২৪,০০০ টাকা। বিলের সম্পূর্ন টাকা পাওয়ার পর। তাদের খুশি করার জন্য ৫০,০০০ হাজার টাকা নগদ দিতে সম্মতি হই এবং চেকটি ফেরত চাওয়া হয়। কিন্তু তারা অসম্মতি জানায়। পরবর্তীতে ১ লক্ষ টাকা পর্যন্ত তাদের অফার করা হয়। কিন্তু তারা তৃতীয় পার্টির মাধ্যমে চেকের মামলা দিয়ে দেয়। এখনও তা চালিয়ে যাচ্ছি

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Assessment

আগারগাঁও অবস্থিত বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ঘুষ নিয়ে তাদের মনোনীত অ্যাসেসর ধারা ধারাই অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করে এবং ১০০% কম্পিডেন্ট করে দিয়ে আসে। তাদের নিজস্ব নিয়োজিত অ্যাসেসর ছাড়া বাহিরের যারা অ্যাসেসর রয়েছেন তারা কোন অ্যাসেসমেন্ট পায় না।তাদের পরিচিত অ্যাসেসর সপ্তাহের দুটি অ্যাসেসমেন্টও পরিচালনা করে যার কারণে দক্ষ জনশক্তি তৈরিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳২১.০ হাজার

পাসপোর্ট নবায়ন

জন্ম নিবন্ধন কার্ড আছে ভোটার আইডি কার্ড নাই তার জন্য ২১ হাজার টাকা চাচ্ছে শুধু পাসপোর্ট নবায়ন করে দিবে বরগুনা পাসপোর্ট অফিসে টাকা ছাড়া পরম পর্যন্ত পাওয়া যায় না বাংলাদেশের একমাত্র জেলা হচ্ছে বরগুনা যেখানে দুর্নীতির সর্বোচ্চ হেডকোয়াটার বলা হয়

বরগুনা সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

কলকারখানা অধিদপ্তর

কোন কারণ ছাড়া ঘুস ও অন্য অন্য দাবি।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০০

খাজনা দাখিলা বাবদ

আমি জানি খাজনা দাখিলা অনলাইনে ফ্রিতে করানো হয় সে অনলাইনে সেট করার বাবদ আমার কাছ থেকে ৩০০ টাকা দাবি করে আমি পরে করব বলে আমি চলে আসছি।

চরকাউয়া ভুমি অফিস, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Assessment

ঢাকার আগারগাঁও অবস্থিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে থেকে ঘুষ গ্রহণ করে তাদের মনোনীত নিজস্ব অ্যাসেসর ধারা এসেসমেন্ট পরিচালনা করে এবং ১০০% Competent দিয়ে আসে।তাদের মনোনীত অ্যাসেসগণ সপ্তাহে দুটি অ্যাসেসমেন্ট পরিচালনা করে থাকে এবং অন্যান্য অ্যাসেসর 2থেকে তিন মাসও একটাই অ্যাসেসমেন্ট পায় না।এর কারণের দক্ষ জনশক্তি তৈরিতে বাধা সৃষ্টি হচ্ছে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

তহসিলদার কর্তৃক নামজারী প্রস্তাব

আমি একটি নামজারী খতিয়ান করতে অনলাইন আবেদনের পর তহসিলদার রিপোর্ট এর জন্য যাই। তহসিলদার আমার দলিলে ভুল আছে বলিয়া ২০ হাজার টাকা ঘুষ চায়।

বাঁশখালী গুনাগরি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

খারিজ

ভূমি দস্যুরা দলিল সৃজন করে জমি খারিজ করে, তাদের সেই দলিল এর বিরুদ্ধে মামলা ও চলমান তবুও জোর দখল এর চেষ্টা করে যাচ্ছে। প্রকমত মালিক এর মারা যাওয়ার পর ওয়ারিশরা ও খারিজ করতে গেলে এ দাবি করে।যেহেতু মাঝে কিছু ভূমি দস্যু আছে, সে সুযোগে।

কোম্পানিগন্জ বসুরহাট নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১.২০ লাখ

পেনশনের টাকা

বরিশালের গৌরনদীতে পেনশনের টাকা তুলতে দিতে হবে ঘুষ, যদি ঘুষ না দেওয়া হয় তাহলে কাজ ধরা হবে না, টাকা কম দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের ভয় দেখানো হয়ে থাকে। এ রকম প্রতিটি কাজের জন্য যদি ঘুষ দিয়ে কাজ করতে হয় কোন দেশে বসবাস করতেছি জানি না,এতো বছর কষ্ট করে একজন শিক্ষক -শিক্ষিকা যদি নিজের টাকার জন্য ভোগান্তিতে পড়তে হয়, আর এই ঘুষের সাথে প্রতিষ্ঠানের ছোট বড় সকল কর্মকর্তা এই জড়িত,আল্লাহ জানে কবে এইসব দুনীতি বন্ধ হবে। যে কোনো কাজ করতে গেলে কম বেশি যদি ঘুষ প্রদান করা লাগে।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

পি এস খতিয়ান ও নামজারী সংক্রান্ত

নামজারি সংক্রান্ত ১০হাজার এবং ভূমি উন্নয়ন কর অতিরিক্ত চাওয়া হয়। ও খতিয়ান উত্তোলন সংক্রান্ত চর আলগী ইউনিয়ন ভূমি অফিসে ৩০০ /৫০০ শ টাকা করে চাওয়া হয় কি ইউনিয়ন ও চর কলাকোপা ইউনিয়ন ভূমি অফিসে চরম ভোগান্তি ও নামজারীতে ১৫/২০ হাজার টাকা নেওয়া হয়। ঠিকমতো অফিসে আসে না এবং পাবলিক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত উৎশৃংখল আচরণ করা অফিসের পিয়ন এবং কর্মকর্তারা।

রামগতি উপজেলা এসিল্যান্ড অফিস ও চর আলগী ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ডিপিডিসি নতুন সংযোগ এর জন্য

আপনি টাকা দিবেন একমাস সময়ের মধ্যে আপনার বাড়িতে মিটার লাগিয়ে দেওয়া হবে কোন কিছু আপনাকে করতে হবে না।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳৭০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

আমার বাসার হোল্ডিং ট্যাক্স ৪তলা ২০১৮ সাল হতে দেওয়া ৫তলা নির্মাণাদিন ছিলো। আমরা গত দুই বছর আগে পাঁচ তলা নির্মাণ করে নিজে উঠেছি। এখন ২০২৬-২০২৭ এর হোল্ডিং ট্যাক্স দিতে গিয়েছি, তারা জিজ্ঞেস করেছিলো কয় তালা? আমি যা সত্যি তাই বলেছি পাঁচ তলা।। এখন তারা নানান হিসাব নিকাশ করে আমাকে ধরে বসছে,আপনার বাসা পাঁচ তলা দিচ্ছেন চার তলার tax আমি বললাম বিগত বছর গুলোতে তো এই ভাবেই দিয়ে এসেছিলো এখন যদি পাঁচ তলার Tax আসে তাহলে কেটে নেন। আমার বাবা জীবিত থাকতে এই tax গুলো দিতো,বাবা মারা গিয়েছে গত বছর। আমার সব tax রানিং সহ দেওয়া। তারা বলছে বললেই তো আর ট্যাক্স দেওয়া যায় না,সে ক্ষেত্তে নানান প্রসেসিং আছে। আমি বললাম প্রসেসিং থাকলে করুন, আমি সকল খরচ দিবো। তারা বলছে সেইম কেইস আরেক জনের আছে দেখায়, ৭০০০০ হাজার টাকা নিয়েছে.

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে