সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সাব-রেজিস্ট্রি অফিস

বন্টননামা করা প্রসঙ্গে

যে কোন সাব রেজিষ্ট্র অফিসে বন্টন নামার জন‍্য সর্বোচ্চ সরকারি ফি বা খরচ ২০০০-২৫০০ টাকা হয়ে থাকে। কিন্তু বন্টন নামা রেজিষ্ট্রি করতে ১০০০০০ টাকার উপরে নিয়ে থাকে। আমার এক গ্রাহক যশোর সদর সাব রেজিষ্ট্রি অফিসে বন্টননামা করতে গেলে উক্ত টাকা দাবি করে।

শুধু দাবি করেছে
সমগ‍্র বাংলাদেশের সব সাব রেজিস্ট্র অফিস ৳১.০০ লাখ
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

শিক্ষক নিয়োগ

এটা একটা আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (আলিয়া মাদ্রাসা)। এখানে দুটি পদে নিয়োগ দেয়া হবে- ১.অফিস সহকারী ২.দপ্তর সহকারী ১ নাম্বার পদে ৮ জন প্রার্থী এবং ২ নাম্বারে ৪ জন। লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে।এখন দামাদামি চলছে কে কত টাকা দিতে পারবে, শুনেছি ১১-১২ লাখ টাকা সর্বোচ্চ উঠেছে এবং এই ডিলটা হচ্ছে স্থানীয় বিএনপি এর নেতাদের সঙ্গে। এইটা হইলো দেশের অবস্থা ১০-১৫ হাজার টাকার চাকরির জন্য ১০-১২ লাখ টাকা উঠেছে, আর এখানে অনেকে চাকরি করতে আগ্রহী ও বটে কারণ শুধু যেয়ে হাজিরা টা দিয়ে আসলেই হয়ে যায়,এক কথায় বাড়ি বসে বসে টাকা

শুধু দাবি করেছে
খুলনা ৳১০.০০ লাখ
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

ভুমি খাস করন প্রতিরোধ আবেদন

বর্তমানে ভুমি খাস করন ঠেকাতে উপজেলা ভুমি অফিসে যেতে বলেছে আমাদের এখানে গাছে গাছে বোর্ড লাগিয়ে দিয়ে গেছে , কিন্তু ফোন করে তাদের থেকে পরামর্শ চাইলে তারা , প্রতি বিঘার জন্য ৫০০০০ হাজার করে দাবি করছে , আমাদের ৪৯ শতক খাস করন ঠেকাতে তাহলে কত দেওয়া লাগবে আপনারা হিসাব করেন। বাংলাদেশে প্রতি টা সরকারি দপ্তরে ঘুষ ছাড়া কোন কথা নেই । পাইকগাছা ভুমি অফিস, খুলনা

শুধু দাবি করেছে
পাইকগাছা , খুলনা ৳৫০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

১ম: জন্ম নিবন্ধন করতে গিয়ে বয়স সমস্যা হয়েছে ১ বছর পার্থক্য, বাড়াতে চেয়েছি ওনারা স্কুল সার্টিফিকেট চাইছে কিন্তু লেখা পড়া নাই সার্টিফিকেট পাব কোথায়, সে জন্য ৩০০০ টাকা চেয়েছে। সর্বশেষ ২৫০০ টাকা দিতে হবে। ২য়: স্কুল সার্টিফিকেট নাই তাই জন্ম নিবন্ধন হচ্ছে না, সেজন্য ৩৫০০ টাকা চেয়েছে। দুইটাই স্থগিত আছে। টাকা দেই নাই, জন্ম নিবন্ধন হয় নাই। সরাসরি টাকা চেয়েছে।

শুধু দাবি করেছে
ইউনিয়ন ৳৩.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র

আমি আমেরিকা প্রবাসী। আমি জাতীয় পরিচয়পত্রের জন্য ৩০শে এপ্রিল নিউয়র্ক কনস্যুলেট অফিসে আবেদন করি এবং তারা উপজেলা নির্বাচনী অফিসে বাকি কাজ সম্পাদন করার জন্য বলে। উপজিলা নির্বাচনী কর্মকর্তার সাথে আমার রিলেটিভ যোগাযোগ করলে শুরুতে ১০,০০০ টাকা দাবি করে। তা পরিশোধ করলে পরবর্তীতে তালবাহানা শুরু করে এবং কাজ ঝুলিয়ে রেখে আরও ২০,০০০ টাকা দাবী করে।

শুধু দাবি করেছে
নাজিরপুর উপজেলা , PIROJPUR ৳৩০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সেবা

আসসালামু আলাইকুম আমি আমার পরিচয় গোপন রাখতে হবে, না হয় আমাকে মেরে ফেলা হবে, আমাদের সিলেট ৩ আসনে এমপি মহোদয় সাথে ৪ জন লোক থাকে হয়তো এমপি ও জানেনা, অরা প্রতিটি কাজে ঘুষ নিচ্ছে মোটা অংকের এদের নাম এক নাম্বারে —, —, —, —, সরকারি যেকোনো কাজ পাস করাতে হলে তাদের কে টাকা দেওয়া লাগবে গভীর নলকূপ প্রায় ২২০ এসেছে প্রতিটি নলকূপের জন্য ৫০০০০ করে নিচ্ছে এরা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ওই নলকূপ গুলো কোথায় দেওয়া হচ্ছে কার কার বাড়িতে দেওয়া হচ্ছে সব টাকাওয়ালা মানুষের বাড়িতে দেওয়া হচ্ছে ১০০% শুধু তাই নয় টিয়ার কাবিটা পজেটে প্রতিটি রাস্তায় এরা ঘুষ নিয়ে কাজ করে, দয়া করে দ্রুত পদক্ষেপ নেন এদের কারণে বিএনপি'র ত্যাগি কর্মরা দূরে সরে গেছে।

শুধু দাবি করেছে
সিলেট ৩ আসন ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

Ssc সার্টিফিকেট এর সংশোধন এর জন্য ঘুষ দাবি

গত ২০/৭/২৬ আমি আমার Ssc exam এর সার্টিফিকেট এ বাবার নাম মায়ের নামের ভুল সংশোধনের জন্য মাধ্যমিক উচ্চমাধ্যমিক বোর্ডে যাওয়া হয় আবার স্কুল রেফার করে তাদের কাছে তো সেখানে কর্মকর্তাগণ আমাকে এটা আশ্বস্ত করেন মাত্র চার দিনের মধ্যে এটা সংশোধন সম্ভব যদি বড় স্যারকে আর খুশি করতে পারি অর্থাৎ মিষ্টি খাওয়া বাবদ ১০০০০ হাজার টাকা দাবি করে।

শুধু দাবি করেছে
শাহবাগ ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য প্রমাণ আছে
অন্যান্য সরকারি দপ্তর

ঠিকাদারি কাজ সংক্রান্ত

নির্বাহী প্রকৌশলী, এর দপ্তর এল,জি,ই,ডি ফরিদপুর, এর ল্যাব এর দ্বায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী জনার — আমার একটি রাস্তার কাজের রিপোর্ট আটকিয়ে রেখেছেন এবং ১ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। ঘুষের টাকা না দিলে আমার ফাইল ছাড়বেনা। আমার ফাইল ১ মাস ধরে আটকে রেখেছেন। এছাড়াও তিনি বেপরোয়া হয়ে বিভিন্ন ঠিকারের কাছ থেকে নিয়মিত ফাইল আটকিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছেন। গোপনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি

শুধু দাবি করেছে
ফরিদপুর ৳১.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বিডিআরএস জরিপ প্রক্রিয়ায় ভূমির সেটেলমেন্ট অফিস

মাঠ পর্যায়ে বিডিআরএস জরিপে আমার নাম বাদ পড়ায় সেটেলমেন্ট অফিসের মাধ্যমে আপত্তি মামলা দায়ের করি। তারপর তারা বিভিন্ন দপ্তরের ভুলের দিকে নির্দেশ করে আমার শুনানি টা জটিল থেকে জটিলতর দিকে নিয়ে যায়। এক পর্যায়ে আমাকে বলা হয "নাম সংযোজন এত সহজ না, দেখছেনই তো একটার পর একটা কত ঝামেলা আসছে, এমন আরো হাজারটা ঝামেলা আসতেই থাকবে, তার চেয়ে দেড় লক্ষ টাকা দেন, ওয়ান টাইম সেটেলমেন্ট করে দেই।"

শুধু দাবি করেছে
আলমনগর, সাভার ৳১.৫০ লাখ
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জ‌য়েন্ট স্টক এন্ড কোম্পা‌নি রে‌জি‌স্ট্রেশন RJSC

এক‌টি সংগঠ‌নের রে‌জি‌স্ট্রেশন কর‌তে গে‌লে ২ লাখ টাকা ঘুষ চাওয়া হয়। ঘুষ দি‌লে দুই দি‌নের ম‌ধ্যে কাজ ক‌রে দি‌বে। সবাই না‌কি এরকম ঘুষ দি‌য়েই রে‌জি‌স্ট্রেশন ক‌রে। ঢাকা অ‌ফিস কাউরান বাজার, টি‌বি‌সি টাওয়ার।

শুধু দাবি করেছে
ঢাকা ৳২.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

আমি আমার ৩ ডিসেমল জমির জন্য খারিয করতে গিয়েছিলাম।

আমি ভুমি অফিসে গিয়ে আমার ৩ করা জমির জন্য খারিয করতে বলায় অখান কার একজন অফিসিয়াল বেক্তি আমাকে অফিশের বাহিরে জেতে বলে।আমি বাহিরে আসার পর সে আমাকে বলে। আপনার জমি খারিয করতে চাইলে ১২ হাজার টাকা দিতে হবে। আমি বললাম সরকারি ফিস তো ১১০০ টাকা আপনি বেশি ছাচ্ছেন কেন? সে উতরে বলে এই টাকা কি আমি নেবো নাকি, বর অফিছার সবাই মিলে নিবে। উনি এক এক করে সবার নাম বলল। আমি এখানে নাম গুলো লেখলাম না।

শুধু দাবি করেছে
টাংাইল মধুপুর ৳১২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

লানার বাতিল সম্পর্কে

আমি পেশাদার লানার করতে গিয়ে অপেশাদার হয়ে যাই আমার ভুলে।সেই লানার বাতিলের জন্য আমার কাছে পাঁচ হাজার টাকা যাচ্ছে

শুধু দাবি করেছে
ঠাকুর গাঁওয়ের ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
কাস্টমস অফিস

কর না দেওয়ার অভিযোগে ঘুষ দাবি ও অবৈধ অর্থ আদায়ের চেষ্টা

আমি একজন বেকার, আমার ট্রাক্স দেওয়ার মত ইনকাম নেই। আমি ২০২৪-২৫ অর্থ বছরে জিরো ট্যাক্স ফাইল করেছিলাম তাহার সকল প্রমান দাখিল করা হয়েছিল।এরপরেও তারা আমাকে নোটিশ করে টাকা চাই বলে যে সরকারি খাতে জমা দিলে ১০৮০০ টাকা দিতে হবে আর যদি তাদের ৮০০০ টাকা দিই তাহলে তারা সব কিছু ঠিক করে দিবে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আমার মত আরও অনেকের কাছ থেকে নোটিশ করে টাকা চাওয়া হচ্ছে, আমি অফিসে উপস্থিত থাকাকালীন অনেক অনেককে দেখেছি চা নাস্তা খাওয়ার কথা বলে, অফিস খরচের কথা বলে টাকা দাবি করা হচ্ছে।

শুধু দাবি করেছে
পল্টন ৳৮.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য প্রমাণ আছে
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ পুলিশ

I bought a used secend hand phone with recite in Facebook marketplace for 10k everything was fine seller proved cash recite as proof of ownership Few weeks later police called me told me that this device was stolen come the thana as soon as possible As a good citizen I surrendered the mobile phone And I also showed evidenced of my proof of purchase also marketplace seller chat history They are not willing to see any kind of proof They abused me They lock me up and demanded that if you don't give 50k you will bring prosecuted to jail My family had a hard time getting the money in a day There was a police officer called — he demanded the money included with other ocs We paid it

শুধু দাবি করেছে
সদোরঘাট পটুয়ালি থানা ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

রেকর্ড সংশোধনএর আবেদন

আমাকে চন্দনাইশ ভুমি অফিস থেকে দোহাজারি ভুমি অফিসে পাঢ়িয়েছে শুধু একটা তদন্ত করে রিপোর্ট নয়ে আসার জন্য, এতেই তারা ৫০ হাজার দাবি করছে

শুধু দাবি করেছে
চন্দনাইশ ৳২৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য