ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন
ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন লাগে মামলার শুনানি তে তারা বলছে দেরী হবে সময় লাগবে আজ নাই কাল সার্ভেয়ার থাকে না ঘুষ নেওয়ার জন্য দেরী করে সাথে সাথে ঘুষ না দিলে কাজ ভূল করানো হয়রানি করার রেকর্ড ও আছে
নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন লাগে মামলার শুনানি তে তারা বলছে দেরী হবে সময় লাগবে আজ নাই কাল সার্ভেয়ার থাকে না ঘুষ নেওয়ার জন্য দেরী করে সাথে সাথে ঘুষ না দিলে কাজ ভূল করানো হয়রানি করার রেকর্ড ও আছে
একজন প্রবাসি, দেশে খুব কম আসা হয়েছে তাই ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন দেয়া হয়নি, অথচ আমার অয়াছে রেমিট্যান্স ডকুমেন্টস আছে তাই, ফাইল রেডি করার রিটার্ন জমা করার জন্য বিভিন্ন জনের সাথে আলাপ করি সেই শুত্রে সেই ইনকাম টেক্স ইন্সপেক্টর অনেক প্রেশার দিচ্ছে, সেই অফিসারের কার্ড আছে আমার কাছে। আমি চাইছি সহজভাবে রিটার্ন জমা দিতে কিন্তু সে হয়্রানির আর ভুল ইন্সপেকশন জমা দিবে ভয় দেখাচ্ছে।
রাজুকের বরাদ্দক্রিত আমার আবাসিক যার জন্য সেল পারমিশন লাগবে না মর্মে যে গেজেট প্রকাশ হয়েছে তা রাজুক মানতে নারাজ। এর বিকল্প হিসাবে তারা গেজেট প্রকাশ করছে সেখানে যেই স্থাপনার লিস্ট থাকবে তাঁদের সেল পারমিসশান লাগেবে না অন্য সবার লাগবে। এই ইস্যু দেখিয়ে আমার আবাসিক স্থাপনার জন্য সেল পারমিসশান নিতে হবে বলছে এবং তার জন্য ৫ লক্ষ টাকা ঘুষ দাবী করছে। আমি একখনো কোনো উত্তর দেই নাই।
ctg onestop theke suru kore sb jaygay ghush cole jar hate kolom ache takei tk deya lage kono pater tk chara hoy na kew signature o kore na sbai ghush khay kom ar beshi tk na dile tk ceye ney
বাচ্চার জন্ম সনদ করতে গিয়েছিলাম, সচিব জন্ম সনদ করতে ৳2500 চাইলো
Clearance of STP, they are saying pipes and other material has to be pay duty individually instead of treating full system. If we pay then they will consider as full system.
45000 টাকা চেয়েছিল। ১৫ হাজার দিয়েছি। ৪ মাস ধরে কাজ আটকে আছে।
record shongshodhon er jonno ami date cheyechi . last date a magistrate chilen na . notun date dite karjokrom jante chaile amake bole ami shudu ghurte thakbo amar kono kaz e hobe na . amake shotoke minimum 2000 tk dite hobe. ja der lakh er upore. unar name — uni dc office er okhane settlement office a peshkar er nich pode ache unar sathe peshkar jorito . amr kache record ache tar call er jekhane uni amake humki dey amr kaz hobe na .jekhane amr shokol kagoz potro ache . [redacted] ( — ) .
সম্প্রতি আমি আমার জমির নামজারি করতে গিয়ে ভূমি অফিসে, অনেক সময় বসে থেকে এবং আমার থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র দলিল, নকল, আইডি ইত্যাদি সব নিয়ে শেষ বলে কাজ হবে তবে ১৫০০০/- ২০০০০/- হাজার টাকা দিতে হবে। পরে আমি কোনো রিপ্লাই না করে কাগজপত্র সব রেখে চলে আসি। আমার সামনে আরো কয়েকজনের কাছ থেকেও ঘুষ দাবি করে। আমার কাজটি এখনো হয়নি। অথচ নামজারি করতে সরকারি হিসেবে ১২০০/-শত টাকা পর্যন্ত খরচ হওয়ার কথা। যদি দুই হাজার বা তিন হাজার চাইতো তাহলে একটা লিমিট ছিলো।
আমি কয়েক বছর আগে কেনা আড়াই বিঘা জমির রেজিষ্ট্রি দলিল নিয়ে নামজারি করতে সাতক্ষীরা, শ্যামনগরের, রমজাননগর ভুমি অফিসে গিলে তারা কাগজ দিখে বিভিন্ন ভুল দরে আমার কাছে নায়বের এক জন কাছের লোক বলে ৩০০০০ টাকা লাগবে। পরে আমি অন্য জায়গা থেকে ১০০০০ টাকা দিয়ে কাজ করিয়ে খাজনা পরিশোধ করেছি। আমার প্রশ্ন জমি যদি কাগজে সমস্যা থাকে টাকা দেওয়ার পরে কিভাবে কাজ করল।
আমাদের কয়েকটি ব্র্যান্ড শো- রুম এর ট্রেড লাইসেন্স নবায়ন করা জরুরী। কিন্তু সরকারি ফি বাদে তাদের শো রুম প্রতি ২৫০০-৩৫০০ টাকা টিপস দিতে হবে না দিলে ট্রেড লাইসেন্স নবায়ন হবে না মানে সম্ভব না।
মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি চল্লিশা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে,— প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, যা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা ও শৃঙ্খলা সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করছে। তাঁর এই ধরনের গর্হিত কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।এছাড়াও তার একটি ছেলেকে ২২ লক্ষ টাকা ঘুষ দিয়ে কাজী নজরুল ইসলাম ভার্সিটির মধ্যে চাকরি নিয়েছে। ছেলের নাম —।
জমি হেবা করতে হবে। সব কাগজ পত্র ঠিক আছে, তবুও দুর্ত করতে টাকা চেয়ে বসেছে, টাকা না দিলে কাজ কবে হবে সেটা বলতে পারে না।
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে থানার সহযোগিতা চাই। ওসি বলে অবৈধ ভাবে দখলে যারা আছে তাদেরকে উচ্ছেদ করতে থানাকে ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা দিতে হবে। আমাদের কাছে জায়গা ক্রয়ের লিগ্যাল ডকুমেন্টস আছে।
Birth cirtificate date correction needed of around 2 years
গাজীপুর জেলা, বোর্ড বাজার মৌজায়, ভূমি জরিপ চলমান। আমাদের সম্পত্তি পৈত্রিক সম্পত্তি। যাহা আমার বাবা ক্রয় করিয়াছিল। যার কাছ থেকে ক্রয় করিয়াছিল। তাহারা বন্টনামা দলিল না করার কারণে, আমাদের কাছ থেকে এই টাকা দাবি করিতেছে। যাদের কাছ থেকে জমি ক্রয় করা হয়েছিল তাহাদের অলি ওয়ারিশগণ কখনো দাবি করে নাই। এখন জরিপকারী দল এই কারণে এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করিয়া আসিতেছে।
শতকরা 10% দিলে বিল পাস হবে।
কাকারে বলছিলাম একটা ফ্যামেলি কার্ড করে দেওয়ার জন্য। আমাকে আস্তে আস্তে বল্ল বিরিয়ানি আসার আগেই ফুরিয়ে যাবে। তুমি আপন মানুষ ৪০০ টাকা দিও তোমারটা আগে হয়ে যাবে।
পলাশ হাউসিং, জিরানী, গাজিপুর এ সকল জমি নতুন করে রেকর্ড করা হচ্ছে। প্রত্যেক জমির মালিকের কাছ থেকে ২-৫ লাখ টাকা চাওয়া হচ্ছে।
পৌরসভা তে হোল্ডিং ট্যাক্স এর নাম বন্টন করাতে গিয়ে, বিভিন্ন সমস্যা দেখাতে চাচ্ছে, কিন্তু কনো সমস্যা নাই... তারপর কিছু টাকা দাবি করছে...