সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০ হাজার

ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আসার জন্য শিক্ষকদের অনুমতি নেওয়ার জন্য ঘুষ চাওয়া হয়

পলিটেকনিক গুলোর ডিপ্লোমা অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে বিভিন্ন বেসরকারি কোম্পানি গুলোতে ট্রেনিংয়ে আসার জন্য যখন শিক্ষকদের থেকে অনুমতি চাওয়া হয় শিক্ষকরা সেই প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রছাত্রীদের মাথাপিছু বাবদ একটা ঘুষ দাবি করে প্রতিষ্ঠানগুলো এটি দিতে অস্বীকৃতি জানালে সেখানে কোন শিক্ষার্থীদেরকে পাঠায় না এইভাবে শিক্ষার্থীদের এবং প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙ্গে দিচ্ছে এই অসাধু পলিটেকনিক এর শিক্ষকগুলা।।

সারা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক সমূহ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৭ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

বদলি সংক্রান্ত

বদলির তদবির করতে গেলে বলা হয় দুই লাখ টাকা লাগবে বদলির উদ্দেশ্যে।

গঙ্গাচড়া, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

বিল উওোলন

পে-অর্ডারের ফেরত বাবদ

নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

হোটেল লাইসেন্স

দ্রুত সব করে দেবার জন্য লাইসেন্স শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কর্মচারী নিজেদের মিষ্টি খাওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট স্যারদের জন্য ও এলআর ফান্ডের জন্য দুই লক্ষ টাকা চেয়েছে।

খুলনা, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৫০ লাখ

জমা খারিজ

তেজগাঁও ভুমি অফিস, আদ দ্বীন মেডিকেল কলেজ এর পাশে অবস্থিত, সেখানে কর্মরত কর্মচারী — জমা খারিজ করে আমার পিতার খরিদা সম্পত্তি আমাদের নামে করে দিবে তার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা চেয়েছ,না দিলে সে কাজ করবে না বা বলেছে তার স্যার ফাইল আটকে রাখবে বিভিন্ন অযুহাতে, নিজে জমা খারিজ এর আবেদন করা যায় না কারণ বিভিন্ন তথ্য চায় যা সহজে বোধগম্য নয় আমাদের জন্য। ভূমি থাকা একপ্রকার অভিশাপ হয়ে দাড়িয়েছে সাধারণ জনগণের জন্য, না থাকলে বেওয়ারিশ এর মত ভাড়াটিয়া হিসেবে সারাজীবন কাটিয়ে দিতে হবে,দুনিয়ায় মানসিক শান্তির জন্য মাথা গোজার ঠাই দরকার তাতেও অসাধু কর্মচারীদের কারণে বিষিয়ে উঠেছে জীবনটা।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৮০.০ হাজার

Vat

মাসিক খরচ নাম করে টাকা দাবি করা

Rangpur, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৩১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

তার দাবি ছিল তার স্যারকে টাকাটা দিতে হবে, সবাই দেয় আপনাকে দিতে হবে। না দিলে আবেদন বাতিল হয়ে যাবে।আমার সাথে তো নাই আমি পরে নিয়ে আসব বলে চলে আসছি।

কিশোরগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৫.০০ লাখ

ভ্যাটের বিষয় নিয়ে

ভ্যাটের প্রিভেন্টিভ দিয়ে ভুল জাজমেন্ট উপস্থাপন করে এই টাকা ঘুষ দাবি করেছে। এই টাকা দিলে তারা আমাদের কাছ থেকে যে ডকুমেন্ট নিয়েছে সবকিছু দিয়ে দিবে। তা না হলে মিথ্যা মামলা দিবে।

ঢাকা কেরানীগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৭ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সিসিটিভিতে দুর্ধর্ষ চুরিতে শনাক্ত হওয়া চোরের বাসায় যাওয়ার জন্য পুলিশকে অনুরোধ করাতে তিনি টাকা দাবি ক

সিসিটিভিতে দুর্ধর্ষ চুরিতে শনাক্ত হওয়া চোরের বাসায় যাওয়ার জন্য পুলিশকে অনুরোধ করাতে তিনি টাকা দাবি করেছেন।

ফরিদপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি

আমার বাবা মা দুজন মিলে একটি সম্পত্তির ক্রয় করে। সেখান থেকে কিছু অংশ বিক্রি হয় কিছু অংশ আমার বোনকে হেবা করে দেওয়া হয় (মায়ের অংশ থেকে পাঁচ শতাংশ এবং বাবার জিবিত থাকতে ওনার অংশ থেকে এক শতাংশ)। বর্তমানে আমার বাবা নেই মারা গেছে না। এখন বাবার অবশিষ্ট অংশ পরে সূত্রে আমরা ভাই-বোন মা পাই। অবশিষ্ট মায়ের অংশ এবং বাবার অংশ আমার বোন সহ আমার নামে হেবা করে দিছে। এখন নামজারি করতে গেলে বলা হচ্ছে আমার বাবার অংশের এত জমি নেই কিন্তু মায়ের অংশে জমি বেশি দেখাচ্ছে তারপর আমি আমার বাবা-মায়ের যৌথ দলিলে আমার বোনকে হেবা করে দেওয়া জমির দলিলের কপি যখন দেখাই তখন বলে এটা ভুল হয়েছে এটা ঠিক করতে ৪০ হাজার টাকা লাগবে। এখন আমি কি করতে পারি?

নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳২.০০ লাখ

অডিট ফাইল

আমার স্যারের আয়কর ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে,, তদন্তকারী কর্মকর্তা পক্ষে রিপোর্ট দেওয়ায় জন্য উক্ত অর্থ দাবি করে।।।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১৬ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০০

নামজারি বাতিলের আবেদন

নামজারি বাতিলের আবেদন এর নোটিশ — পিয়ন কে ৫০০ টাকা ঘুষ দেবার পর ও নৌটিশ পাঠাই নি।

বসুরহাট, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳২০.০ হাজার

Tax Holding annual fee

২০,০০০/- হাজার টাকা ঘুষ না দিলে বিল্ডিং এর হোল্ডিং ট্যাক্স বেশি করে ধরবে।

Bogura, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৮ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

ফায়ার লাইসেন্স

প্রতি বছরই ফায়ার লাইসেন্স করি যার জন্য ফি সহ ৫০০০ টাকা পরিশোধ করি। গত দুই বছর থেকে লাইসেন্স করতে গেলে অনেক ঘুরাঘুরি করে। অনেক হাইকোর্ট দেখায়। পরবর্তীতে বছর আগের বকেয়া সহ ২০০০০ টাকা পরিশোধ করা ছাড়া লাইসেন্স দিবে না। বাধ্যগতভাবে দিতে হয়। কারন ফায়ার লাইসেন্স নবায়ন করলে সরকারি অনেক লাইসেন্স রিনিউ করা যায় না। চলতি বছর ৮০০০০ টাকা চায়, নয়ত ৫-৭ লাখ টাকার ফায়ার সেফটি ক্রয় করতে হবে। বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি আমি কোনভাবেই এই টাকা দিতে পারব না। এক্ষেত্রে ঘুষের রেইট ১০ হাজার হলে আমি রাজি আছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

মসজিদ ও গণ কবরস্থান উন্নয়নে বরাদ্দ পাশ করতে

একটা মসজিদ এর উন্নয়ন এর জন্য অনুদান এবং গণকবরস্থান বাঁধানোর জন্য অনুদান বরাদ্দ করার জন্য মোট ১২০০০০/- দাবি করেছে। আমি দেইনি । স্থগিত আছে ।

গ্রামে, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

এনজিও প্রতিবেদন

এনজিও কার্যক্রম এর তদন্ত রিপোর্ট ডিসি অফিস থেকে ইউএনও অফিসে দিয়েছে। তিনি তদন্ত করে রিপোর্ট দিবে জন্য ডেকে পাঠিয়েছে। এবং সরাসরি টাকা চেয়েছে।

উপজেলা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লালমনিরহাট

এটা ঘুষ না শিক্ষাক দের বরাদ্দ থেকে টাকা কেটে রাখে প্রতি মিটিং প্রতি ৩০০ টা গড় শিক্ষক অনুযায়ী

লালমনিরহাট সদর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৬ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

নিজে নিজে অনলাইনে ফর্ম পূরণ করার পর ফাইল প্রসেস না হওয়ায় অফিসে গেলে বুঝতে পারি নির্দিস্ট চ্যানেল ব্যতীত ফাইল প্রসেস হবে না।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০০ লাখ

৪২(ক) বিধি মোতাবেক আরএস রেকর্ড সংশোধন এর জন্য

উপজেলা সেটেলমেন্ট অফিস, বিরল, দিনাজপুর এর অফিস সহায়ক, অফিসার এর সাথে যোগসাজ করে আমার কাছে ৪২(ক) বিধিমতাবেক রেকর্ড সংশোধন এর জন্য ২০০০০০ /- দাবি করে। টাকা দিলে রেকর্ড সংশোধন হবে।

দিনাজপুর জেলার বিরল উপজেলায়, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০০ লাখ

নাম জারি বাতিল

ভুল নাম জারি তদন্ত প্রতিবেদন পেয়ে ও নামজারি বাতিল করবে তা করতে ঘুষ দিতে হবে, তারা প্রথমে সরাসরি টাকা চায়না, অনেক ঘুরানোর পর বলে এইভাবে (অফিসিয়াল) ভাই খালি ঘুরবেন ই কাজ এগবেনা। তদন্ত অফিসার ও শংস্লিস্ট অন্য অফিসার এবং মেজিস্টেট এরা নিজেরা এক, তারা কখনো টাকা দাবি করেনা, পিয়ন বলে আমাদের কিছু চা নাস্তার বেবস্থা কইরেন কাজ ১৫ দিন এ হয়া জাইবো। পরে কত লাগবে বললে বলে ২ লাগবে, আমি বললাম ২০ হাজার? বলে না- ২ লাখ।

নারায়নগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে