সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ভূমিসেবা সহায়তা কেন্দ্র (LSFC) এর অনুমতিপত্র

ভূমিসেবা সহায়তা নির্দেশিকা 2025 এ উল্লিখিত প্রদেয় সকল ফি এর বাহিরেও Local Revenue নাম দিয়ে অতিরিক্ত 25000 টাকা চাওয়া হচ্ছে।

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

TIN certificate correction.

আমি টিন সার্টিফিকেটের ঠিকানা ভুল দেওয়ার জন্য তা দিক করতে ওয়েবসাইটের হেল্প নেই কিন্তু ওয়েবসাইট থেকে কাজ না হওয়ায় অফিসে যাই সেখানে — নামের এক কর্মকর্তা ঠিকানায় গ্রমের নামের একটা অক্ষর পরিবর্তন করার জন্য ২০০০ এবং নামের ইডিট করানোর জন্য ১০০০ মোট ৩০০০ টাকা দাবি করে যায় প্রেক্ষিতে আমি অফিস থেকে কোনো টাকা না দিয়ে বেড়িয়ে আসি।

Sirajganj, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০০ লাখ

পনি উন্নয়ন বোর্ড ছাড় পত্র

আমার জমির পাশদিয়ে একটি খাল আছে তাই ভবন নির্মানের জন্য ছাড় পত্র প্রয়োজন। জায়গায় কোন সমস্যা নেই তারপরও ওনাদের দাবি ৬০ লাখ টাকা দিতে হবে। আমার বাজেটের বাহিরে হওয়ায় প্রক্রিয়া টি স্থগিত রয়েছে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.১৫ লাখ

পল্লী বিদ্যুৎ

পল্লী বিদ্যুতে চাকরির জন্য আবেদন করার পর একজন ব্যক্তি চাকরি দেওয়ার কথা বলে ১,০০,০০০ টাকা দাবি করেন। চাকরির আশায় পরিবারের গরু বিক্রি করে তাকে ৮০,০০০ টাকা দিই। পরে কাগজপত্র জমা দেওয়ার কথা বলে আমার বাবার কাছ থেকে আরও ৩৫,০০০ টাকা নেন। মোট ১,১৫,০০০ টাকা নেওয়ার পর এখন তিনি বলছেন, আমার কাগজপত্রে সমস্যা ছিল। আমার কাছে ফোনে কথোপকথনের রেকর্ড এবং এলাকার সাক্ষী রয়েছে।

পাইকগাছা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

Daserkandi Sewage Plant

The engineer — asked this amnt for to do a civil work. I am currently working as a government listed tender party and the engr — tell me to pay them breakfast and lunch bill 5 lakh

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিএসটিআই লাইসেন্স

আমার একটি পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স এর জন্য সরকারি ফি এর বাইরে অতিরিক্ত আরও ৫০০০০ টাকা দাবী করেন। আমি এখনো পরিশোধ করি নি। তবে না দিলে ফি বাড়িয়ে ধরবেন বলে হুমকি প্রদান করেছেন।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমি মিউটেশন

আমার জমির দলিল হয়েছে, কিন্তু যখন মিউটেশন করতে গিয়েছি, ষোলঘর ভূমি অফিস থেকে বলা হয়েছে, ডিল ছাড়া করা হবে না, তার পরেও আমি নিজে এপ্লাই করে জমা দিয়েছি, সো তারা জমা নিয়েছে, কিন্তু ফাইলের কোণায় একটা মার্ক করে রেখেছে VIP লিখে, এর কারণ তখন আমি বুঝিনি, যখন দেলব AC Land অফিসে শুনানির দিন যাই, ওই VIP লিখা দেখেই কানুনগো বলেন, এই জমির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগবে, আমি জানালাম, আমি এই ছাড়পত্র আমি কোথায় পাবো, তখন কানুনগো আরেকজন লোকের সাথে দেখা করতে বলল, যখন আমি তার সাথে কথা বলতে গেলাম, এখন এই লোক বলল, এটা ঠিক করতে হলে 20 হাজার টাকা লাগবে, এক টাকা কম হলেও চলবে না, টাকা না দেওয়ায় এবারের মধ্যে আমার মিউটেশন ক্যানসেল হয়েছে,

দেলবো AC land ভূমি অফিস, মুন্সিগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৫৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৫.০০ লাখ

Holding Tax

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ব্যবস্থা নিয়ে সাধারণ নাগরিকদের অনেক অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো স্বচ্ছ ও নির্দিষ্ট কোনো online সিস্টেম না থাকা। আমরা আগে নিয়মিত প্রায় ২০,০০০ টাকা হোল্ডিং ট্যাক্স দিয়ে আসছিলাম। হঠাৎ করে এখন আমাদের বাড়ির জন্য 5 লাখ টাকার বেশি দাবি করা হচ্ছে। অথচ আশেপাশের তুলনামূলক বড় বাড়িগুলোও বছরে ১০,০০০ টাকার কম ট্যাক্স দিচ্ছে। আরও দুঃখজনক বিষয়, ট্যাক্স কমানোর জন্য সংশ্লিষ্ট ট্যাক্স কালেক্টরের পক্ষ থেকে ঘুষের ইঙ্গিত দেওয়া হয়েছে,ঘুষ দিলে নাকি “সিস্টেম করে” ট্যাক্স কমিয়ে দেওয়া সম্ভব। অনেক বাড়ি বছরের পর বছর হোল্ডিং ট্যাক্স দেয় না, অথচ যারা নিয়মিত ট্যাক্স দিয়ে আসছে তাদেরই যেন টার্গেট করা হচ্ছে।

Chittagong, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৫ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

আসসালামু আলাইকুম, শরীয়তপুর জেলা এবং নরিয়া থানা সবগুলো ভূমি অফিসে চলে। ঘুসের রমরমা ব্যাবসা।দলিলের নামজারি করতে ১৫০০০-১৮০০০৳ টাকা লাগে।একটি পর্চা তোলতে ৫০০-৮০০ টাকা ঘুস দিতে হয়।আমরা এর থেকে মুক্তি চাই।

শরীয়তপুর জেলা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১৬ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

থানায় মামলা দায়ের

থানায় মামলা করতে গিয়েছিলাম ৮০০ আমার কাছথেকে নেয়

পাবনা জেলার চাটমোহর উপজেলা, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৮০ লাখ

সিটি মিউটেশন

বর্তমানে রাজুক এর প্লটে নতুন করে সিটি মিউটেশন করতে হচ্ছে। তা ছাড়া জমির খজনা দেওয়া যাচ্ছে না। আমি গুলশান ভুমি অফিস এ যোগাযোগ করলে তারা ৫ টি সিটি মিউটেশন এর জন্য ১৮০০০০.০০ টাকা ঘুস দাবি করে।

গুলশান ভুমি অফিস, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমির কাগজপত্রের সমস্যা থাকার ঠিক করতে পরামর্শ চাওয়া

আমি আমার জমির কাগজপত্র ঠিক করার জন্য সরকারি ভূমি অফিসে যাই এবং সেখানে সরকারি ভূমি অফিসার থেকে পরামর্শ চাই, উনি আমাকে বুঝিয়েছিল কাজটি খুব কঠিন কিন্তু তাকে যদি আমি ৩০ হাজার টাকা দেই সেক্ষেত্রে উনি আমাকে কাজ করতে সাহায্য করবে। আমার কাজটি খুব দরকারী হওয়ায় আমি তাকে টাকা আরো কমানোর জন্য অনুরোধ করি কিন্তু সে তার দাবীতে অটল থাকে এবং বাধ্য হয়ে আমার ঐখান থেকে কাজ শেষ না করে চলে আসতে হয় এবং তাকে বলেছিলাম টাকা ম্যানেজ করতে পারলে যোগাযোগ করবো তার সাথে এই কথা বলে চলে আসি ওইখান থেকে। দ্বিতীয়ত সরকারি ভূমি অফিসে যাওয়ার পরে কাগজপত্র যাচাই বাছাই করার জন্য জমির খতিয়ান চেক করার জন্য প্রত্যেকটা খতিয়ানের জন্য 50 থেকে 100 টাকা করে নিতো অফিসের পিয়ন এবং ক্লার্করা। আপনি টাকা না দিলে আপনার কাজ কোনভাবেই হবে ন

নোয়াখালী চাটখিল, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১৪ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

জায়গা নামজারি

আমি জায়গা নামজারির জন্য কিছু দিন আগে অনলাইনে আবেদন করি আমি আবেদন কপি নিয়ে ভুমি অফিসে জমা দিতে যাই এখন থাকে আমাদের যে ভুমি অফিস থাকে কল আসে আমি অফিসে যাবার জন্য পড়ের দিন আমি গেলাম চা পানির জন্য তাদেরকে কিছু দিবার জন্য এক সময় এক জন্য ৫০০০ টাকার কম হবে না এই খানে তাদের খরছ ও আছে এই কথা বলেন,, আমি বলি আমার কাছে এতো টাকা নাই আর আমি এতো টাকা দিতে এ পারবো না বলে চলে আসি

মৌলভীবাজার, সিলেট ২২ আগস্ট ২০২৬ ১৫ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

LGED ঠিকাদার ১ কোটিতে ২.৫% ঘুষ

সেবাটি মূলত মানিকগঞ্জ ইউরো উপজেলা ইঞ্জিনিয়ারিং অফিস LGED ১কোটি টাকা ২.৫ লাখ টাকা ঘুষ দিতে হয়

মানিকগঞ্জ, জিওর উপজেলা LGED অফিস, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ৮ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

দলিল সার্চিং

ব্যাংকের জামানতের জন্য মর্টগেজের দলিল সার্চ করার জন্য

কলাপাড়া,কুয়াকাটা, বরিশাল ২২ আগস্ট ২০২৬ ১৯ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Income tax file audit (23-24)

File audit complete by inspector, nothing found abnormal, but she demands some money. After that she transfer and new officer came. also new DCT. Now UD and their stuff ready a new report and show a large amount as deemed income. otherwise, he will send it to range.

dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ৮ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

এর সঠিক বিচার চাই

30 বছর আগে ভাগ করা জমি এখন দখল করে বাড়ির উপর দিয়ে ঘিরে দিয়েছে বিএনপি নেতা যে এই অভিযোগ করেছে জমিটা তার সে গ্রামে থাকে না নেতাদের টাকা দিয়ে এ কাজ করিয়েছে কিন্তু যার জমি দখল করেছে সে একটা পাগল মহিলা বললেই চলে অনেক কষ্ট করে বেচে আছে দুই সন্তান নিয়ে যারা দখল করেছে তারা এখন বলতেছে টাকা দিতে তাহলে তার ঘরবাড়ি থাকবে না হলে ভেঙ্গে দিবে আমরা এই গরিব হিন্দু মহিলার সাথে যা হচ্ছে তার সঠিক বিচার চাই এটা নিয়ে নিউজ করেছে কিন্তু এখনো কিছ হয়নি

যশোর, খুলনা ২২ আগস্ট ২০২৬ ১৫ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামলা বিষয়ক

কোর্টে আমার একটা মামলা চলছে। আমি ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট নিয়েছিলাম, বর্তমানে ডেভেলপার পলাতক, সেজন্য কোর্টে মামলা করি। মামলার পর পুলিশের কাছে কেস গেলে একজন এসআই আমাকে ফোন করে বলেন, এই মামলার কাজ করতে হলে ১০ হাজার টাকা দিতে হবে। না দিলে তিনি ডেভেলপার পলাতক মর্মে কোনো রিপোর্ট দেবেন না, ফলে তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট হবে না এবং মামলা কোনো কাজে আসবে না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ৬ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৩.০০ লাখ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

madok drobber shala ra sb seye beshi ghush kahy. ar ei takar beshir vag ongsho khay UNO + DC. ekjon keranio mashe 7/8 lakh tk vag pay

Rangpur, রংপুর ২২ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

New Trade Licence

I contacted a person to create a Trade Licence. The original fee is 3000 Taka. But he is asking 4000 Taka extra.

Chattogram, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ৬ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে