সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

certificate name change

ami 2023 shale amar sob certificate er name change er jonno apply kori . pore onek deri hoy dekhe ami dhakay education board a jai . joto lok er kache gechi sobai age file ney pore amount bole . pore last ek jon lok er kache gesilam education board er 3 no building er 4 talay . last room a dhorjar sathe e boshe . uni surute khub help ful howar vab ney pore amr kache kotha fake fake bole jehutu ami student tai 3ta certificate a 12 hazar taka lagbe . egula beshir vag e upor mohole jabe . pore akhn kothar por uni 8 hazar takay ashlo . kintu suru theke amar plan chilo ami kaw k ekta poysa o dibo na lokta mar sob file rekhe dite chaylo amar number o nilo . pore onek bar call o kore chilo amake .

ঘুষ দিইনি
Dhaka ৳৮.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKNVPY6C
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ভেরিফিকেআশন

আমি এবং আমার পাসপোর্ট আনতে যাই গিয়ে দেখি পাসপোর্ট হয়নি কি জন্য হয়নি পুলিশ ভেরিফিকেশন হয়নি পরে ডিআইজি অফিসে গেলে ঐখানে একজন বললো কিছু টাকা দিয়ে দিতে হয়ে যাবে তাহলে পরে বললাম কতো বললো ৩ হাজার পরে আমার কাছে টাকা নেই পরে বিষয় টা আমার পরিচিত একজনকে জানায় উনি বললো আমরা বাড়িতে চলে যাইতাম বিষয়টা উনি দেখতেছে

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳৩.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ MYR4E8JH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন শাহরাস্তি পল্লী বিদ্যুৎ সমিতি ৫ কেভিএ ট্রান্সফরমারের জন্য ১০০০০ দশ হাজার টাকা ঘুষ চাইসে না দেওয়ায় বিদ্যুৎ দেয় নাই ।

ঘুষ দিইনি
শাহরাস্তি ৳১০.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ CTR868EY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধী ভাতা

সেবাটি ছিল প্রতিবন্ধীদের সহযোগিতা করা | কাগজপত্র সবকিছু ঠিক করে নিয়ে গিয়েছি কিন্তু তারা এখানে কুয়া য়া দিয়ে ঘুষ কালেকশন করে | কোন কিছু দরকার হলে বুয়ার কাছে যেতে হয় আর ওখান থেকে বউয়ের সাথে কথা বলে তার মানে ওদের সিস্টেম

ঘুষ দিইনি
ঢাকা ৳১.৫ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKVNURBB
মন্তব্য
কর অফিস

ভ্যাট অফিস

বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নেই ঘুষ হয়না মসজিদ থেকে মন্দির মাজখানে সরকারি বেসরকারি এক সপ্তাহ কাগজ নড়েনি ৫০০০/- একদিনেই ok

ঘুষ দিইনি
ঢাকা ৳৩.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKYPYYL9
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম সেখানে সরকারি মূল্য নির্ধারিত হয়েছিল ৫৭৫০ টাকা কিন্তু অতিরিক্ত ঘোষ হিসাবে আমার লেগেছে ৭৫০০ টাকা প্রাইজ দেড় হাজার বেশি”

ঘুষ দিইনি
রংপুর ৳১.৫ হাজার
৩০ আগস্ট ২০২৬ RNCKNQY6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এলজিইডি লাইসেন্স

আমি একটি এলইডি লাইসেন্স তৈরি করতে গিয়েছিলাম, তখন এল জিডি লাইসেন্স এ টাকা লাগে ৫৭৫০ কিন্তু উনি আমার কাছ থেকে ৯০০০ টাকা দাবি করেন। উনি হল নরসিংদী এলজিইডি কার্যালয়ের ইউ ডি।

ঘুষ দিইনি
নরসিংদী ৳৯.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKP359U6
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি একটি নতুন পাসপোর্ট করেতে গিয়েছিলাম আমার সব কাগজ সঠিক থাকার পড়েও তারা নানান কি ছু ভুল ধরে এক প্রকার হয়রানী করে । পড়ে ২০০০ টাকা দাবি করে বলে ২০০০ টাকা দিলে ফাইল টি জমা হবে ঘটনাঃ রাজশাহী বিভাক সিরাজগঞ্জ জেলা স্থান সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস

ঘুষ দিইনি
Sirajganj ৳২০০
৩০ আগস্ট ২০২৬ RJTB4HHC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় এ চাকরির জন্য গুষ চেয়েছিলাম

জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি তে একাউন্ট ডিপার্টমেন্ট এ পিয়ন পদে চাকরি দিবে। টাকা দাবি করেছিল ১৬ লক্ষ টাকা। আমার ফ্যামিলির সামর্থ নাই তাই চাকরিটা ও হয় নাই। চাকরিটা অন্য একজন পেয়েছে।

ঘুষ দিইনি
সাভার, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি ৳১৬.০০ লাখ
৩০ আগস্ট ২০২৬ DKGTY4C5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালতের রেকর্ড রুম থেকে ফাইল গায়েব

ঘুষ নিয়ে আদালতের সংরক্ষিত রেকর্ড রুম থেকে ফাইল গায়েব করে দেওয়া হয় চট্টগ্রাম হাইকোর্টে

ঘুষ দিইনি
চট্টগ্রামে ৳২০.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ CTUR5EJV
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

প্রতারণামূলক দলিল তৈরি করে।

আমার আত্মীয়ের রেকর্ড ভুক্ত জমি শেষ রেকর্ডে আরেকজনের নামে উঠেছিল বলে সেই বলে দলিল করে দেয় তার স্ত্রীর নামে যা, সম্পূর্ণ বেআইনি এবং মামলা চলমান অবস্থায় এই কাজটি করে। এবং মিস কেস করার পরেও এমন কোন উদ্যোগ কর্তৃপক্ষ থেকে নেওয়া হচ্ছে না।

ঘুষ দিইনি
মাধবপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, চারা ভাঙ্গা । ৳১৫.০০ লাখ
৩০ আগস্ট ২০২৬ SY9QVECU
মন্তব্য
ভূমি অফিস

নাম জারির অনুমতি

গৃহায়ন কতৃপক্ষে, আমার রেজিস্ট্রিকৃত জমি নামজারির জন্য আবেদন করেছি। প্রথা হল, দালালের মাধ্যমে একটি প্লটের জন্য সরকারি খরচের বাইরে ৫০০০০ টাকা দিতে হয়। আমি ২ প্লটের জন্য আবেদন করেছি। এর মধ্যে ২০০০ টাকা চায়ের খরচ হিসাবে দিয়েছি। তারপরও ৮ মাস হয়ে গেছে, আমি এখনো অনুমতি পায় নি।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১.০০ লাখ
৩০ আগস্ট ২০২৬ CTSV4P9W
মন্তব্য
শিক্ষা অফিস

উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সংশোধন

আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে নামে ভুল থাকার কারণে আমি চিটাগাং বোর্ড সংশোধনের জন্য আবেদন করি। সংশোধন করার ক্ষেত্রে আমার একটা কোট অ্যাবিড অ্যাবিড জমা দিতে হয় যেটা ছিল অরজিনিয়াল কপি। চট্টগ্রাম বোর্ডে আমার সকল কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমি যখন আমার নতুন সংশোধিত সার্টিফিকেটগুলো হাতে পায় তখন আমি আমার যে অ্যাবিড অ্যাবিড নিতে একটা নির্দিষ্ট কক্ষে যাই। ওখানে একজন সম্মানিত ব্যক্তি উপস্থিত ছিলেন, আমি ওনার কাছে আমার অ্যাবিড অ্যাবিড চাইলে উনি আমাকে বলেন এটা কত টাকা দিয়ে বানিয়েছো ? আমি ওনাকে বললাম প্রায় তিন হাজার টাকার মত, উনি আমাকে পাল্টা জবাব দিয়ে বললেন আমাকে ৩০০০ টাকা দিয়ে এটা নিয়ে যাও। তারপর আমি ওনাকে বললাম আমার প্রয়োজনীয় কাগজ আমি কেন আপনাকে টাকা দিব ?

ঘুষ দিইনি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম ৳৩.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ CTSEFMMT
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য দালালের মাধ্যমে বিআরটিএ অফিসার দাবি করে ৫০০০ টাকা পরিশোধ না করলে লাইসেন্স কিছু করাবে না

ঘুষ দিইনি
উত্তরা বিআরটি সার্কেল ২ ৳৫.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKENYJ9M
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

১১৫০ টাকার নামজারি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের কিছু দালালেরা ৫-৭ হাজার টাকা করে কন্ট্রাক করে কাজ করে এর কমে নামজারি করে না

ঘুষ দিইনি
ভোলা, ভেলুমিয়া, ভেদুরিয়া ৳৬.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ BRN2R6NZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ারেন্টের আসামির বিষয়

ওয়ারেন্টের আসামিকে না ধরে উল্টো তাকে তথ্য দিয়ে সহায়তা করে মামলার তথ্য দেয় আসামিকে মামলা তথ্য দেয় এবং আসামি নিজ বাড়িতে এবং নিজ এলাকাতে অবস্থান করার পরও থাকে ধরেনি চেকের মামলা ছিল আমি ওই অবস্থাতে আর্থিকভাবে নেই যে তাকে এত টাকা দিতে পারব

ঘুষ দিইনি
কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা ৳১০.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKDDF6AS
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

প্রভিডেন্ট ফান্ড হতে টাকা তুলতে ঘুষ দিতে হয়।

আমি একজন সরকারী কর্মচারী। বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য। আমার প্রভিডেন্ট বদান্য হতে টাকা তুলতে গেলে হিসাব রক্ষন অফিসারকে ৫০০-১০০০ টাকা দেওয়া লাগে।টাকা না সে বিভিন্ন ধরনের সমস্যা দেখায় এবং টাকা দিলে আপনি ১৫-৩০ দিনের মধ্যে কোনটি হয়ে যায়।আর টাকা না দিলে ৩-৪ মাস লাগবে।তাই বাধ্য হয়ে আমার টাকা দিয়ে প্রভিডেন্ট ফান্ড হতে টাকা তুলতে হয়।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ CTUDBR2J
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমার এম আর আর থেকে পূর্বের খারিজ করা ছিল। বর্তমানে আর এস খতিয়ান আসার পরে নতুন করে খারিজ করবার জন্য ইউনিয়ন ভূমি অফিসে শরণাপন্ন হই ওখানে আমাকে বলা হয় আপনার রেকর্ড মিস হয়েছে নতুন করে খারিজ করতে ৬০ হাজার টাকা লাগবে। আমি ওনার প্রস্তাবে রাজি হই নাই।

ঘুষ দিইনি
বগুড়া ৳৬০.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ RJKZRG6D
মন্তব্য