নামজারি
আমার জমি শতভাগ দলিলাদী সঠিক থাকর পরেও,পাবনা জেলা,সদর উপজেলা,হেমায়েতপুর ইউনিয়ন এর ভূমি অফিসে — নামের এক ব্যাক্তি, আমার জমি নামজারি করে দেওয়ার জন্য 10000 টাকা দাবি করে, এর সাথে — নামের ছেলে টাও দাবি করে। কিন্তু ওই খানকার — খুব ভালো।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমার জমি শতভাগ দলিলাদী সঠিক থাকর পরেও,পাবনা জেলা,সদর উপজেলা,হেমায়েতপুর ইউনিয়ন এর ভূমি অফিসে — নামের এক ব্যাক্তি, আমার জমি নামজারি করে দেওয়ার জন্য 10000 টাকা দাবি করে, এর সাথে — নামের ছেলে টাও দাবি করে। কিন্তু ওই খানকার — খুব ভালো।
ভূমি নামজারি করতে টাকা দাবি করে কিন্তু আমি দিতে অস্বীকার করলে নামজারি স্থগিত করে দিয়েছে
আবেদন ফাইল জমা নিবে না বার বার রিজেক্ট করে দেয়, ও বাজে ব্যবহার করেছে, তাও আমি টাকা দেউ নাই।।।
জামাতে আমির — রোডের একটা কাজের ব্যাপারে গিয়েছিলাম।ওনাি ১০ লক্ষ টাকা ঘুষ চায়
একটি ওয়াসা পানির সংযোগ নিতে গেলে গত বছর ১০ হাজার টাকা চাইলেও বর্তমানে অফিস থেকে তারা মোট খরচ ২৫ হাজার টাকা দাবি করছে যা সম্পূর্ণ অযৌক্তিক কারণ তারা শুধু জমাদানকারী রশিদ হিসেবে সাত থেকে আট হাজার টাকার একটি রশিদ দিচ্ছে তাহলে বাকি টাকার ডকুমেন্ট কোথায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খবর নিয়ে দেখলে আসল ঘটনাটি বের হয়ে যাবে এই কাজের অফিসের সবাই জড়িত আমি পটিয়া অফিসের কথা বলছি
তারা সরকারি ভাবে ডোপ টেস্ট করতে পারবে কিন্তু সেই জন্যে তাদের কিছু দিতে হবে
Police Verify korar jonno thanay sob kagoj niye jete bole. Ami sokol kagoj neyar por segulo check kore. Check korar por amar kache Cha-nastar jonno taka chay, ja ami shorashori prottakhan korechi.
আমি একজন ছাএ আমি ভার্সিটির পাশাপাশি মৌচাক আনারকলি মার্কেট এর সামনে সরকারি জায়গায় দোকান দিতে চাওয়ায় আমার থেকে একজন নেতা ২ লাখ টাকার মতো দাবি করেন
আমি বাহাদুরপুর মৌজায় ১৮ শতাংশ চাষের জমি ক্রয়ের জন্য ডুমুরিয়া সাবরেজিস্টার অফিসের একজন দলিল লেখকের স্মরনাপন্ন হই। তিনি আমাকে বলে সব খরচ বাদদিয়ে সাবরেজিস্টারকে ১০০০০ টাকা দিতে হবে।তানাহলে নানাবিধ সমস্যা হবে আর টাকা দিলে একবারে হয়ে যাবে। আমি হয়রানি এড়ানোর জন্য টাকা দিয়ে দেই।পরে দেখি আমার অনুপস্থিতিতেই জমি আমার নামে রেজিষ্ট্রি হয়ে গেছে
Driving license Korte ghush chaisilo amr boyos 18- chilo... Tao hoye jabe tai bolsilo but Ami reject korsi
passport office amar paper bul ache bole file thik kore niye aste bole, but pore dalal bole je ami taka dile kore dite parbo, then taka dichi, dalal kore diche,
কোত্থেকে তদন্ত দিয়েছিল আমাদের বাবুগঞ্জে ভূমি অফিসে তদন্তে গিয়ে সবকিছু দেখে এসে বলেছিল 9000 টাকা দিলে সে রিপোর্ট পাঠাবে কোটে তারপরও আমাদের দুই মাস ঘুরিয়ে রিপোর্ট পাঠিয়েছিল কোর্টে আমি কমপক্ষে তাকে বেশি বার ফোন দিয়েছিলাম ওখানে আর একটা জমিতে ৯৯৯ তে কল দিয়ে পুলিশ এনেছিল কাপড় ছিল মুলাদী পুলিশ এসে দেখে যাওয়ার সময় বলেছিল আমাকে টাকা দেন তারপর ১০০০ টাকা দিয়েছিল সে বলেছিল যে আপনারা টাকা খরচ করেন না আবার ৯৯৯ তে কল দেন তারপর সে 5000 টাকা দাবি করে তারপর তাকে তিন হাজার টাকা দিয়েছিল
জৈনসার ভূমি অফিস,ঈসাপুর,মুনসিগন্জে, নামজারি করতে গেলে উল্লিখিত তহশিল অফিসের এক পিয়ন এক লক্ষ বিশ হাজার টাকা চেয়েছে। এই কথা শোনার পর তহশিলদারের সাথে দেখা করলে উনি বলেন, তার পিয়নের সাথে যোগাযোগ করতে এবং সেই ভাবে কাজ করতে। টাকার এমাউন্ট তহশিলদারকে বললে, উনি বলেন উপজেলা ভূমি অফিসে টাকা দিতে হয়।না দিলে তারা কাজ করেনা। সামান্য একটি কাজের জন্য এত টাকা ঘুস দেওয়াটাকে প্রয়োজন মনে করেনি।পরবর্তীতে যে কাগজপত্র অফিসে খারিজের জন্য জমা দিয়েছিলাম তা ফেরত নেই এবং কোনো টাকা না দিয়ে চলে আসি। সেই নামজারি আজো করতে পারিনি।
Amar soto cai driving license korte diyesilo 2017 te. 10000 tk ghush cheyese bole ami razi hoini. Soto vaike bolesilam je proper way tei nite. Kintu shei ghush na deyate 1 -2 masher moddhe hobar kotha thakleo ta dirgho 2 bosor dhurte hoyese BRTA office a r amader bari silo gazipur a tai dui bosor jatayat korte korte 10000 takar beshi khorcho hoye giyesilo. Okhane giye jodi bola na hoy je omuker madhdhome korassi license taholeto kono kothai nei. Kono kothai keu bolte chayna. Shohoje kono proshner o uttor deyna. R jodi ghush dite razi thaktam tahole orai 1-2 masher moddhei license ready kore call diye janiye dito. Shudhu eshe niye nilei hoye jay . Emonki barite eneo diye jay shunesi.
একটি জমি খারিজ করতে ভূমি অফিসে প্রকাশ্যে বিভিন্ন দলিল লেখক ও দালাল এর মাধ্যমে ১২০০০/১৫০০০ টাকা দাবি করা হয়। টাকার পরিমাণ কম হলে অথবা সরকারি ফি দিয়ে কাজ করতে গেলে সে কাজ হয় না/ হবে না।
প্রায় ৫ জাবত আমি আমার জমির নামজারি/খারিজ করার জন্য সিঙ্গাইর, জয়মণ্ডপ ভূমি অফিসে যাই। সেখানে নায়েব আমার জমির নামজারি/খারিজের কাজ করে দেওয়ার জন্য আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করা হয়। আমি এত টাকা দিতে রাজি না হওয়ায় এবং টাকা দিতে না পারায় আমার জমির নামজারি/খারিজের কাজ সম্পন্ন করতে পারিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারি নিয়ম অনুযায়ী আমার নামজারি/খারিজের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আমি একজন মহিলা মানুষ আমার কেও নাই 🙏
গাজীপুর, সেটেলমেন্ট অফিস, মৌজা কলমেশ্বর, বোর্ডবাজার, রেকর্ড ও জরিপ বিডিএস মাঠ পর্চা আমাদের চারটি পর্চার জন্য এক লক্ষ টাকা চায়, আমি তাদের সাথে কথা বললে তারা আমার জমির বিভিন্ন সমস্যার আছে বলে জানায়, এরপর আমি জোনাল অফিসারের সাথে কথা বলি, তিনি উপ সেটেলমেন্ট অফিসারের সাথে কথা বললে এরপর আমার আমি পচা পাই। আমার সাথের বিভিন্ন জমি ও বাড়িওলা আমাকে জানিয়েছে প্রতিটি বিডিএস মাঠ পর্চার জন্য ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে। অধিকাংশ মানুষের জমির কাগজপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই এতে সেটেলমেন্ট অফিস সুযোগ নিচ্ছে এবং অনেক জমিও বাড়িওয়াল তাদের ভয়ে ভীত। প্রতিটি মৌজায় শত শত কোটি টাকার দুর্নীতি করছে।
আমি আমার আত্নিয়ের পাওয়ার অব এটর্নি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার করতে চাচ্চিলাম। সে জন্য একজন মোহরীর সাথে কথা বলেছিলাম। ত পাওয়ার অব এটর্নিতে সম্পদের কথা এবং পরিমান সব একত্রে উল্লেখ আছে কিন্তু মোহরি বলল যে উক্ত পাওয়ার অব এটর্নিতে নাকি সম্পদের কথা আলাদা করে উল্যেখ করতে হবে। তারপর যেহেতু ভুল হয়েছে সেহেতু আমি চলে যাচ্ছিলাম। তখন হটাত করে সে আমাকে আড়ালে নিয়ে বলল যে এটা রেজিস্টারি হবে যদি কিছু সালামী দেই। ত আমি বললাম কত।।তখন সে ভিতরে গিয়ে সাবরেজিস্ট্রার এর কাছে থেকে জেনে এসে আমাকে বলে ৬০,০০০. আমি বললাম ৬০,০০০ টাকা তুমাকে পুটকি দিয়ে ঢুকিয়ে দিব, বলে চলে আসি । পরে আমার আত্নীয় লন্ডন থেকে দেশে আসেন ও সামনা সামনি থেকে জমির বণ্ঠন নিষ্পত্তি করে । আসলে আমলাদের জন্য শত শত কোটি টাকা সরকার পাচ্ছে না।
দিনাজপুর ডিবি অফিস সবাই দুর্নীতির সাথে জড়িত। তারা হুদাই জুয়া খেলার মিথ্যা অভিযোগ আনয়ন করে এবং টাকা দাবি করে না হলে মামলার ভয় দেখায়। যারা আসল অপরাধী যারা মাদক এবং জুয়ার সাথে জড়িত তাদের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে তাদেরকে ধরতেছে না। তাদের সাথে প্রশাসনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক!
নিজে নিজে নামজারী করেছি ৩ বার কিন্তু বিভিন্ন ছোট কারন দেখিয়ে বাতিল করেছে! পরে ষুষ দিয়ে নামজারী সম্পন্ন হয়েছে।