সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

এন আই ডি সংশোধন

আমি একজন প্রবাসী।দেশের বাইরে থাকার কারণে আমার এনআইডি কাড সংশোধন করতে পারিনি। যখন আমি দেশে যাই। তখন উপজেলা নির্বাচনে এন আই ডি সংশোধনের জন্য যাই। উপজেলা কর্মকতা আমার কাছ থেকে তিন লক্ষ টাকা দাবি করে.

Atrai, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJXWRTB7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি পাবনা অগ্রণী ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ড্রাইভিং শেখার জন্য গিয়েছিলাম। ড্রাইভিং শেখার শেষে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগবে। এই কথার প্রেক্ষিতে সে আমাকে বলে ১৪ হাজার। এরপর আমি বি আর টি সি তে ড্রাইভিং কোর্সে ভর্তি হই। সেখানে ভর্তি হওয়ার পর পরই আমাকে জিজ্ঞেস করা হয় লাইসেন্স করবেন কিনা। বললাম হ্যাঁ করব। বলল যে আপনার কোন দালাল টালান ধরতে হবে না দালাল ছাড়া আপনার লাইসেন্স হয়ে যাবে। কত টাকা লাগবে উনি আমাকে বলল ১৪ হাজার। কিন্তু আমার জানামতে একটি ড্রাইভিং লাইসেন্স করতে লার্নার, ডোপ টেস্ট সহ মোট খরচ লাগে ৬ হাজার টাকার মত।

পাবনা সদর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJN5Q5TX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

রেকর্ড ও জরিপ অধিদপ্তর

গাজীপুর, সেটেলমেন্ট অফিস, মৌজা কলমেশ্বর, বোর্ডবাজার, রেকর্ড ও জরিপ বিডিএস মাঠ পর্চা আমাদের চারটি পর্চার জন্য এক লক্ষ টাকা চায়, আমি তাদের সাথে কথা বললে তারা আমার জমির বিভিন্ন সমস্যার আছে বলে জানায়, এরপর আমি জোনাল অফিসারের সাথে কথা বলি, তিনি উপ সেটেলমেন্ট অফিসারের সাথে কথা বললে এরপর আমার আমি পচা পাই। আমার সাথের বিভিন্ন জমি ও বাড়িওলা আমাকে জানিয়েছে প্রতিটি বিডিএস মাঠ পর্চার জন্য ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে। অধিকাংশ মানুষের জমির কাগজপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই এতে সেটেলমেন্ট অফিস সুযোগ নিচ্ছে এবং অনেক জমিও বাড়িওয়াল তাদের ভয়ে ভীত। প্রতিটি মৌজায় শত শত কোটি টাকার দুর্নীতি করছে।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK2WS5BW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৮.০ হাজার

TRADE LICENSE RENEW

আমি গারমেন্টস এক্সেসরিজ সরবরাহকারী, গত ২০২২ হইতে আমার ট্রেড লাইসেন্স ব্যবহার করে আসতেছি। এই বছর ২ টা নাম এর লাইসেন্স রিনিঊ করতে গেলে ২ টা লাইসেন্স এর জন্য মোট ২৮০০০ টাকা দিতে হবে। যাহা আমি বিগত বছর গুলোতে ৫০০০ টাকা করে দিয়ে রিনিঊ করে আসতেছি ( ২০০০/ ৩০০০ টাকা সরকারি ফি, বাকি ২০০০ টাকা ঘুষ দেয়া লাগত) এখন সেইটা বেরে ১৪০০০ করে দিতে হবে না হলে রিনিঊ হবে না। অতিরিক্ত টাকা কিসের জিজ্ঞাসা করলে সোজা উত্তর বানিজ্যিক ট্যাক্স, ব্যবসা করতে হলে দিতে হবে অন্যথায় ব্যবসা করা লাগবে না। খাবে ওরা দোষ সরকারের।

Yearpur Union - ashulia- Savar, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWFXYCB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

Wasa patiya

একটি ওয়াসা পানির সংযোগ নিতে গেলে গত বছর ১০ হাজার টাকা চাইলেও বর্তমানে অফিস থেকে তারা মোট খরচ ২৫ হাজার টাকা দাবি করছে যা সম্পূর্ণ অযৌক্তিক কারণ তারা শুধু জমাদানকারী রশিদ হিসেবে সাত থেকে আট হাজার টাকার একটি রশিদ দিচ্ছে তাহলে বাকি টাকার ডকুমেন্ট কোথায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খবর নিয়ে দেখলে আসল ঘটনাটি বের হয়ে যাবে এই কাজের অফিসের সবাই জড়িত আমি পটিয়া অফিসের কথা বলছি

Patiya,chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTX53L4Y
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি / জমির খারিজ

প্রায় ৫ জাবত আমি আমার জমির নামজারি/খারিজ করার জন্য সিঙ্গাইর, জয়মণ্ডপ ভূমি অফিসে যাই। সেখানে নায়েব আমার জমির নামজারি/খারিজের কাজ করে দেওয়ার জন্য আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করা হয়। আমি এত টাকা দিতে রাজি না হওয়ায় এবং টাকা দিতে না পারায় আমার জমির নামজারি/খারিজের কাজ সম্পন্ন করতে পারিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারি নিয়ম অনুযায়ী আমার নামজারি/খারিজের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আমি একজন মহিলা মানুষ আমার কেও নাই 🙏

সিঙ্গাইর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDKUG3X
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জম্ন নিবন্ধন

জম্ন নিবন্ধন করতে গিয়েছিলাম। নামের বানান ঠিক করতে কিন্তু আমাকে ১৫০০ টাকা দিতে বলা হয়েছে। তাহলে ১ দিনের মধ্যে সংশোধন করে দিবে। আর টাকা না দিলে ১, ২ মাস লাগবে এমন বলা হয়েছে। আমি চলে এসেছি আপাতত।

চাঁদপুর সদর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTX5UXFM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

স্বেচ্ছাশ্রম বাঁ ব্যাক্তি উদ্যোগে সরকারি খাল খনন

স্বেচ্ছাশ্রম বাঁ ব্যাক্তি উদ্যোগে সরকারি খাল খনন এর পরিপত্র জারি করা হয়েছে গত ইংরেজি ১১/০৫/২০২৬ তারিখে আমি আবেদন দাখিল করি ১১/০৬/২০২৬ তারিখে ইউ এন ও মহোদয়ের নিকট তিনি রিসিভ করে ১৮/০৬/২০২৬ তারিখে পেরন করে এসি ল্যান্ডের কাছে তদন্ত প্রতিবেদন চাইলে এসি ল্যান্ড তদন্ত করে প্রতিবেদন পাঠায় উপজেলায় ইং ০৩/০৮/২০২৬ তারিখে রিসিভ কপি আমার কাছে আছে ওয়ার্ক অর্ডার এর জন্য উপজেলা অফিসে গিয়ে তাদের সাথে কথা বললে আমাকে টাকার অংক বলে আমি না বললে আমার ফাইলটি উপজেলা অফিসে রেকর্ড ফাইলে নথিজাত না করে ফাইলটি অফিস থেকে লুকিয়ে কোথাও রেখে দিয়েছে পরবর্তীতে আমি একাধিক বার অফিসে গিয়ে খোঁজা খুঁজি করে ফাইলটি খুঁজে পাচ্ছি না। অথচ এসি ল্যান্ড তদন্ত প্রতিবেদন পাঠায় এর রিসিভ কপি আমার কাছে আছে।

ফরিদপুর ভাংগা উপজেলায়, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFRXXXH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

সমাজ সেবা ভাতা

সমাজ সেবা অধিদপ্তর এর বয়স্ক ভাতা এর আবেদন করার পর ও ২ বছর এ যখন কোনো অগ্রগতি নেই তখন একজন এসে বললো ৬০০০ টাকা দিলে হয়ে যাবে। এভাবেই সবার বয়স্ক ভাতা পাশ হয়।

যশোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHTH3CZG
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫০০

কিছুই না

আমি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসতেছি হঠাৎ একজন সার্জেন্ট আমার গাড়ি সিংনেল দিল আমি গাড়ি থামাতে দেখলাম সামনে আরো একটি বাইক দাঁড়িয়ে আছে ঐ সার্জেন্ট বাইক চালকে বলছে 500 টাকা দাও উনি বলছে আমার তো সবকিছু ঠিক আছে আমি কেন টাকা দিব তখন উনি বলছে 42 লক্ষ্য টাকা দিয়ে এখানে আইছি টাকা উঠাতে হবে 500 টাকা দে আর চলে যা কাগজ দেখাতে হবে না আমি যখন আসলাম তখন উনি আমাকে বলল আপনাকে কি নতুন করে কিছু বলতে হবে নাকি তখন আমি ও 500 টাকা দিয়ে চলে আসলাম তাহলে দৈনিক কত টাকা উঠায় ঐ লোক

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKG8YLZB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

Namjari

Ami vumi office giye nam jari korte dei. Amar shathe jini goyesilen. Tini shobshomoy ghush diyei kaj koran. Karon tar purbo oviggota royese. Keu jodi ghush dite na chay tahole sharadin dorojar shamne boshoye rakhen. Onek shomoyto boshteo den na. Bolen je aj bz asi. Sir baire asen aj kaj hobena onnodin ashen aro koto ki? To ami jar shathe giyesi take dekheto dhorei niyeseje amio ghush sibo . Tai kono taka poysha sarai kaj kore diyese. Bole je kaj shesh holei tk diyen. To kaj sheshe jokhon ami takar bishoye jante cheyesi, tokhon bole 10000 tk dite hobe. Tokhon ami bollam je eto taka keno? Nam jari korte matro 1100 tk lage eto keno dibo. ? Tokhon she bole je onek kaj silo , apnar shob kaj korar

Tangail, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7V6NW7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এস পি অফিস

আমার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ২হাজার টাকা দাবি করে,আমার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকার পরেও।আমি দিতে রাজি না হওয়াতে ৪ মাস পরে আমাকে দেয়, ডেলিভারি নেয়ার সময় ও ২০০ টাকা দেয়া লেগেছে।৩ বছর আগের কথা,এটা এসপি অফিসে বসে এরা একরকম চাদাবাজি করে

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDLHKAU
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

ডোপ টেস্ট করাতে গেলে

তারা সরকারি ভাবে ডোপ টেস্ট করতে পারবে কিন্তু সেই জন্যে তাদের কিছু দিতে হবে

Mymensingh Medical college, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYJ2RJ5E
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

cid office Mymensingh

আমার নামে একটি মিথ্যা মামলা হয়। আমার কাছে সকল সত্য তথ্য থাকা সত্ত্বেও মিথ্যা রিপোর্ট দেয়। আমি টাকা দেয় না বলে।

Mymensingh, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYUZ2CZN
মন্তব্য