সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Trade licence banaite diyecilam

Ami akta trade licence banaite diyecilam a-z sob document thik cilo amar noc er jonno union porishod theke uno office e jaite bolse oikhan theke abar lok ashce eshe sob recheck dise sob thik cilo Tarpor uno er office e uno er Kagoj age jar kasey joma dite hoy se sorasori bolse 30 k lagbe nahole dibe na trade license ami onak ragaragi o kori cuz akta trade licence er jonno 30 k konovabe e hoy na tarpor uno dey ni noc r trade licence o korte pari na keranigonj er upojela porishod er uno er lok chaise

Keranigonj, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYJ6N9V
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

নাই

পল্লবী থানা ওসি সহ এস আই মিলে মিশে বিএনপি নেতা যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ওয়ার্ডের দলের পোলাপান এসআই দের সাথে কথাবার্তা বলে তারা ঘুষের ঘোষ বাণিজ্য করার জন্য ব্যস্ত হয়ে থাকছেন বিশেষ করে তিন নং ওয়ার্ডের — ও — আর একজন হলো — নামে লোক গ্যার লাইন চুরি করে মানুষের বাসা অবৈধ লেনদেন পুলিশের সাথে করে ৩ নং ওয়াডের যুবদল নাম পরিচয়ে দিয়ে অশৃংখল ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে বাহিনী করে থাকে পুলিশের দিয়া নামে অনেক লোক জন থানার আসে পাসে এসআই আমি মিথ্যা বলছি না সত্য বলছি এদের বিরুদ্ধে খুব ব্যবস্থা অবশ্যই সরকার নিতে হবে। প্রতি মুহূর্তে প্রত্যেকটি থানার মধ্যে যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাতীয় দল এই দলের মানুষ পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই এই পুলিশ গুলি আওয়ামী লীগের

ঢাকা ৬৪ জেলার পুলিশ কর্মকর্তার বিএনপি যুবদলে দালাল চক্রের, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKH5TUS8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Gulf Security Services Pvt. Ltd. address : ইন্দিরা রোড 1/27 ৫ম তলা ফার্মগেট ঢাকা

আমি গত ২৬ আগস্ট 2026 তারিখ চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এই কোম্পানি গাজীপুর সিটি কর্পোরেশন এর কাউন্সিলর নিয়োগ দিচ্ছে লক্ষ লক্ষ টাকা গুষ নিয়া আমি সিকিউরিটি এর চাকরি তে জব এর জন্য এপলাই করতে গেসি আমাকে ২ লক্ষ টাকা ঘুষ চাচ্ছিলো আমি রাজি হই নাই

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVWYZHB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি

ফেনীতে নামজারি করতে সরকারি খরচের বাহিরে ঘুষ দিতে হয় ইউনিয়ন ভূমি অফিস রিপোর্টের জন্য 1500 সার্ভেয়ার 1000 কানুনগো 1000 ভলিউম চেকিং +নোটিশ জারি 300 অনুমোদনের এসি ল্যান্ড 2200 ---------------------------------------- মোট খরচ= 6000/- আর যদি একটু জটিল হয় তাহলে দুই থেকে তিন গুণ বেড়ে যায়।

Feni, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSXQYPL
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৩০.০০ লাখ

মেডিকেল অফিসার পদে চাকরি

আমার আব্বু আমার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার পদে application form নিতে গেলে, সেখানকার পিয়ন তাকে জানায় যে ৩০ লাখ টাকা দিলে চাকরি নিশ্চিত করা যাবে। টাকা ছাড়া এমনিতেও চাকরি হবে না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTC9A54K
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০০

ভূমি উন্নয়ন কর

জমির খাজনা দেওয়ার জন্য ভূমি উন্নয়ন কর ওয়েব সাইট এ খতিয়ান আপলোড করতে হয়। তারপর ভূমি উন্নয়ন কর দেওয়া যায়। এটা করা যায় নিজে থেকে অথবা অফিসে গিয়ে এটা আমার জানা ছিল না। আমি অফিসে গিয়ে আপলোড করতে বললে প্রথমে আমাকে ঘুরায়। এর পর যখন বেশি প্যারা-প্যারি করি প্রতি খতিয়ান আপলোড করার জন্য ১০০ টাকা করে দাবী করে। আমি প্রত্যাখ্যান করেছি। পরে অন-লাইনে আমি নিজেই আবেদন করেছিলাম ৫ মাস আছে । বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল করে দেয়। এখন পর্যন্ত বাতিল করা অবস্থায় আছে। এই কারণে খাজনাও দিতে পারছি না। খাজনা না দেওয়ার কারণে আবার জরিমান করা হয়েছে। এটা আমার বাংলাদেশ।

কুষ্টিয়া, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHM4K7P7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Police Clearance Certificate

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করি অনলাইনে। এরপর পুলিশ আমার বাসায় আসে ভেরিফিকেশন এর জন্য। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে যাওয়ার সময় আমার কাছ থেকে এক হাজার টাকা চায়। ভেরিফিকেশন করতে নাকি উনাদের টাকা লাগবে। আমি বললাম আমাকে রশিদ দিলে আমি টাকা দিতে পারি। অনেকবার চাওয়ার পরও দিই নাই।

Chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTLFRNKK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

জরি জমির নাম প্রত্তন বা নাম জারি করার ক্ষেত্রে আমার কাছ থেকে ৫০০০ টাকা খাওয়া

আমি একটা জমি ক্রয় করেছি জমিটার নাম বর্তমান আমার নামে করার জন্য ঝিনাইদা সদর থানার হাট গোপালপুর বাজার সংলগ্ন ১১ নং পতাকার ইউনিয়নের ভূমিরূপ কর্মচারী — উনি চতুর্থ শ্রেণীর কর্মচারী উনি ওখানকার পিয়ন উনি আমার কাছে ৫০০০ টাকা দাবি করেছে আমি দিতে অস্বীকার করেছি আমার কাজটা নিয়ে অনেকদিন ঘুরাইছে তারপর আমি লোকজন ধরে সেটা করে নিয়েছি উনার জমা জমির হিসাব বা সম্পদের হিসাব আপনারা সরজমিন গিয়ে দেখলেই বুঝতে পারবেন ঝিনাইদা শহরে জায়গা কিনেছে আর হাটগোপালপুর বাজারে জায়গা কিনেছে এবং ওনার দোকান আছে বাজারে একজন কর্মচারী হয়ে এত সম্পদ কিভাবে করা সম্ভব গ্রামের বাড়িতে সাদ করে বাড়ি করেছে ছেলেকে আর ওয়ান ফাইভ কি নে দিছে

ঝিনাইদহ সদর উপজেলার ১১ নং পদ্মা কার ইউনিয়নের ভূমি অফিস কর্ম, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH2NYDJS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পটুয়াখালী সদর জজ কোর্ট

আমি ১.সহকারী জজ, (দশমিনা) পটুয়াখালী এর অনুকূলে একটি আপিল মামলা করেছিলাম আমার আপিলের নোটিশ প্রেরণের জন্য কর্মচারীরা ৫০০০ টাকা দাবি করে ওই টাকা দেই নাই বলে এখন পর্যন্ত আমার নোটিশ খানা বিবাদীর কাছে যায়নি। ২. সরকারি জজ পটুয়াখালী সদর সার্কেল এর আদালতে একটি মামলা করেছিলাম চার বছর ধরে সেই মামলা নোটিশ এখনো ফেরত আসে নাই ওদের কাছে জিজ্ঞেস করলে বলে তারা পাঠিয়ে দিয়েছেন অথচ বরিশাল আদালত বলতেছে ওদের কাছে কোন নোটিশ আসেনি ওরাও আমার কাছে ২০০০ টাকা চেয়েছিল আমি দেইনি । চার বছর ধরে মামলা এখনো আলোর মুখ দেখেনি এখনো প্রাথমিক অবস্থাতেই আছে

পটুয়াখালী সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRLUFTRC
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

Nam jari

আমি — একটি রেজিস্ট্রি দলিল পাঠায় রসুলপুর গজারিয়া মুন্সিগঞ্জ রসুলপুর তোশিল অফিসে গভমেন্ট খরচ ১১ ৭০ টাকা কিন্তু আমার লোকের কাজ হতে 15000 টাকা দাবি করে তোশিলদার এসিস্ট্যান্ট মহিলা তার নাম পরে জানাবো আমি এখন কি করতে পারি

Gozaria, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7GSLQT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

সরকারি বাসা বরাদ্দ

সরকারি আবাসন পরিদপ্তরে বাসা বরাদ্দ এর জন্য ঘুষ প্রদান করতে হয়, বাসা বরাদ্দ প্রাপ্তির পর বাসা এর চাবি পেতে গণপূর্ত অধিদপ্তরে ঘুষ দিতে হয়।এগুলো না করে বাসা প্রাপ্তি প্রায় দুঃসাধ্য।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWX9WK5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন

আমার বিদেশ যাওয়ার জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্সের খুব জরুরী ছিল। তাই আমি রাউজান থানার সামনে কম্পিউটার দোকান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করি। তারপর আমি আমার ফাইলটি থানায় নিয়ে যায়। থানায় থাকা কম্পিউটার অপারেটর যিনি ছিলেন তিনি আমাকে বললেন ১০০০ টাকা লাগবে। আর না হলে কাজ হবে না। পরবর্তীতে আমি আমার এক পরিচিত পুলিশ মামাকে ফোন করে বলি আমার কাছ থেকে টাকা চাইছে পরবর্তীতে আমার মামার সাথে কথা বলার পর আর টাকা নিল না। এই হচ্ছে দেশের অবস্থা।

রাউজান, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVQGN6H
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১০.০০ লাখ

পুরানো অর্থ বছরের করের পূণঃ নিরিক্ষা করণ

পুরানো এক অর্থ বছরের কর পূনঃ নিরীক্ষা করার নামে ব্যাপক টাকা দাবি করে, বিশেষ করে ঈদের আগে আমার উকিল এর কাছে ১০ লাখ টাকা দাবি করে বসে নয়তো সে উল্টাপাল্টা রিপোর্ট দিবে। আমি প্রত্যাখ্যান করলে সে উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে দেয়।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYFHZPS
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৫.০০ লাখ

ভেট

আমার একটা কাপড়ের শোরুম আছে মিরপুরে । আমার টেক্স, ভেট সব ক্লিয়ার । মিরপুরের ভেট অফিসার এসে আমার কাছে ঘুস চাইছে ৫লাখ টাকা । আমি বলেছি দিবো না যা করার করেন । সে নানা ভাবে হয়রানি করতেছে , অফিসে যেতে বলে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKV35PDR
মন্তব্য