সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি কর অফিস ৳৫.০০ লাখ

ভেট

আমার একটা কাপড়ের শোরুম আছে মিরপুরে । মিরপুর ভেট অফিসার এসে আমার কাছে ঘুস চাইছে ৫লাখ টাকা। আমি বলেছি দিবো না, যা করার করেন। আমার টেক্স, ভেট সব ক্লিয়ার । তাও হয়রানি করতেছে।

dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK7XFSXM
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

হোলডিং টেক্স কালেকশন বিভাগ

দক্ষিণ সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স কালেকশন বিভাগে দায়িত্বরত নবাবপুর সার্কেলের অফিসার জিনি আছেন হোলল্ডিং ট্যাক্স নেয়ার পরে অফিস খরচার নাম দিয়ে আরো বেশি টাকা দাবি করে না দিলে হোলল্ডিং ট্যাক্স দেয়ার মুল রশিদ ফেরত দিতে চায় না। ১০০০ - ২০০০ টাকা দিলেই তারপর মুল রসিদ ফেরত দেয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8GSUBH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

বি, আর, এস সুচি সংশোধনের জন্য

খরচার টাকা ছাড়া হবে সুচী সংশোধন না, সার্বেয়ার কে দিতে হবে, আমার অল্প কিছু থাকবে

মাদারীপুর সদর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQYG8CS
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

Certificate

পাশ করার পর সার্টিফিকেট নিতে গেলে, প্রতি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রতি ৫০০-১০০০ টাকা অতিরিক্ত নিয়ে থাকে যে সার্টিফিকেট প্রদান করে।

Rajshahi, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJDQDZ4L
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৫.০০ লাখ

ভেট

আমার একটা কাপড়ের শোরুম আছে মিরপুরে । আমার টেক্স, ভেট সব ক্লিয়ার । মিরপুরের ভেট অফিসার এসে আমার কাছে ঘুস চাইছে ৫লাখ টাকা । আমি বলেছি দিবো না যা করার করেন । সে নানা ভাবে হয়রানি করতেছে , অফিসে যেতে বলে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKV35PDR
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২৫.০ হাজার

গাড়ির মালিকানা পরিবর্তন

যে কক্ষে এই সার্ভিসটি দেওয়া হয় সেখান লোকেরা টাকা দাবির করেছে। টাকা না দিলে কাজ হবে না এমনকি এ কাজে দীর্ঘদিন লাগতে পারে।

ঢাকা মিরপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKUGH8UM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি মিউটেশন

আমার বড় চাচা আমার আব্বু সহ তার আরো দুই ভায়ের নামে কিছু জমি লিখে দেন ২০০০ সালের আগে। কিন্তু আমার আব্বু বা অন্য চাচারা কেউ ই সেই জমি মিউটেশন করেন নি। এখন আমার আব্বু সহ আমার অন্য চাচারা সবাই মারা গেছেন। কিছুদিন আগে আমি আমার সেই দুই চাচার ওয়ারিশদের কাছে থেকে সেই জমি ক্রয় করি কিন্তু জমি রেজিষ্ট্রি করার সময় সেই জমি আমার আব্বু ও চাচাদের নামে মিউটেশন করার প্রয়োজনে আমার শশুরকে ( আমার শশুর একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক) বললে তিনি ভুমি অফিসে কথা বলেন। তখন আমার শশুরের কাছে এসি ল্যান্ডের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন। সেটি না দিয়ে অনলাইনে আবেদন করি। অনলাইনের আবেদনের তারিখে হাজির হলে এসি ল্যান্ড পুলিশ ডেকে দালাল আক্ষা দিয়ে আমার শশুরকে ধরিয়ে দেন। বিষয়টি আমার এবং আমার পরিবারের জন্য কতটা লজ্জার ছিল?....

খুলানা, তেরখাদা ভুমি অফিস, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHR9HKCG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামজারি বলেন আর ভূমি উন্নয়ন কর বলেন নায়েব অফিসে গেলে টাকা ছাড়া কাজ হয় না

আমার ব্যক্তিগত কোনো কাজ নয় এটা ইউনিয়নের সকল শ্রেণীর মানুষের জন্য উপকারী স্বার্থে এই অভিযোগ করা

যশোর জেলার চৌগাছা উপজেলার বাড়িয়ালী ইউনিয়ন ভূমি অফিসের না়, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHMYRGKV
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

Visa extension

I am a Portuguese citizen, and my three children are also Portuguese citizens. We came to Bangladesh last month for a 55-day holiday and received a one-month tourist visa upon arrival. On 16 August 2026, I visited the Immigration Department office in Dhaka and submitted my visa extension application online after paying all the required fees. The following day, a person called me and asked me to send him money, saying that he would provide a good report so that our visas could be approved. He claimed to be a police officer from Malibagh Thana. I have a voice recording of the conversation and can provide it as evidence. I am reporting this matter as a normal citizen and respectfully request

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKG8Q9SP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারী/খারিজ

হযরতপুর-৩ মৌজার- নামজারী করতে গেলে বলে দুই পর্চার নামজারী/খারিজ বন্ধ আছে কিন্তু মোটা অংকের টাকা দাবি করে যেমন এক লক্ষ থেকে আর বেশি টাকা দিলে নামজারী/খারিজ করে দেয় আর টাকা না দিলে নামজারীর আবেদন না মুঞ্জর করে দেয়

কলাতিয়া ভূমি অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSKLKEG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

বদলী

পুলিশ ডিপার্টমেন্টে এখনো বদলী বানিজ্য বিদ্যমান। নির্দিষ্ট পরিমান টাকা না দেয়া ছাড়া খুব কম সংখ্যক অধস্থন কর্মকর্তা কর্মচারিরাই তাদের চাহিত জেলা বা ইউনাটে চাকরি করার সুযোগ পায়। বিশেষ করে চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া,চট্টগ্রাম এবং ফেনি জেলাতে বদলী হতে হলে কমপক্ষে ৮০% অফিসারকেই ২,৫০,০০০-৩,০০,০০০টাকা ঘুষ দিতে হয়। যদিও বিষয়টি পুলিশে ওপেন সিক্রেট ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTRSVPET
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ভুমি সাম বাটোয়ারা করা প্রক্রিয়ায় ।

ভূমি অফিসে গিয়েছিলাম আমাদের পৈতৃক সম্পত্তি সাম বাটোয়ারা করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম । ভূমি বাটোয়ারা করার স্বার্থে অফিসের সামনে যে মুহুরী থাকে সেই মুহুরী দ্বারা সাব রেজিস্টার চল্লিশ হাজার টাকা দাবি করে । বিশেষ দ্রষ্টব্য : স্থানীয় প্রভাব খাটিয়ে এই একজন মুহুরী ব্যতীত অন্য কোন মুহুরী কাজ করতে পারে না রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJF88F4C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

ভাই anonymous এর সেন্টার ম্যানেজার এর নামে প্রমাণ সহ টাকা misuse এর অভিযোগ দিয়ে জব হারিয়েছি

আমি,১০বছরের উপরে জব করেছি,রবি কাস্টমার কেয়ার এ কুমিল্লা,বস এর নামে অভিযোগ দিয়ে ০১/১০/২৫ প্রমাণ সহ ৫ বছরের কত টাকা মেরে দিছে তার জাষ্ট ট্রান্সফার করেছে বরিশাল কাস্টমার কেয়ার এ,এর ৯ মাস পর আমাকে ট্রান্সফার দিয়েছে যেনো জব ছেড়ে দেই।আমি 3rd party employee ছিলাম আর রবি পার্মানেন্ট কর্মী এর নামে অভিযোগ করেছিলাম। সব জায়গায় দুর্নীতি ভাই।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTXKVNQ3
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৫০.০০ লাখ

শুল্ক ফাকি সিগারেট এর অভিযান না করা

পটুয়াখালী জেলা এর কাস্টমস কর্মকর্তা উপ- কমিশনার — যিনি ৩১ তম বিসিএস এর কর্মকর্তা। দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণ অবৈধ শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট আমদানি রপ্তানি হলেও উক্ত কর্মকর্তা এর সাথে কোস্টগার্ড বাহিনী শুল্ক ফাকি সিগারেট এর অভিযান করতে চাইলেও তিনি অভিযান করতে অস্বীকার করেন। জানা যায় উক্ত কর্মকর্তা এর ছত্রছায়ায় কোটি টাকা মূল্যের অবৈধ শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটের বাণিজ্য দক্ষিণাঞ্চলে চলে। যা সরকারের রাজস্ব ফাঁকিতে প্রভাব ফেলছে।

পটুয়াখালী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BREVY6XL
মন্তব্য