সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

আদালত একটি হত্যা মামলার তদন্ত cid কে দিয়েছে। ১ বছর হলো

মায়ের হত্যা মামলার তদন্ত আদালত দিয়েছে ১ বছর আগে। আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কোনও তদন্ত হচ্ছে না। বাদী বরং বার কারণ জানতে চাইলে এখন আর ফোন ধরে না। কারণ বাদী একজন দুর্বল মহিলা।

ঘুষ দিইনি
খুলনা cid ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHZZ65DE
মন্তব্য
শিক্ষা অফিস

এসি আর এ স্বাক্ষর গ্রহণ

বার্ষিক গোপনীয় প্রতিবেদন এ স্বাক্ষর করতে গিয়ে এমন হয়েছিল। একজন এটিও আমার কানে কানে ২ লিটার পেট্রোল এর দাম চেয়েছিলেন।

ঘুষ দিইনি
চৌহালী, সিরাজগঞ্জ ৳৩৫০
২ সেপ্টেম্বর ২০২৬ RJRS2NG2
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম নিবন্ধন

আমি জন্ম নিবন্ধন করতে গেছি বলছে বাড়ির মিটারে কাগজ লাগবে খতিয়ান লাগবে টেক্স রশিদ কিন্তু আমি তো ভাড়া বাসায় থাকি এগুলা কি বাড়ি ওলা দিবে।পরে বলে।এই টাকা দেন দেখি করে দিবো।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১.২ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT53RBXL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

১১/০.৫১৫KVA বিদ্যুৎ সংযুগ কটন ফ্যাক্টরি

কটন ফ্যাক্টরি তে ৪০০০kva বিদ্যুৎ সংযুক প্রয়োজন। কিন্তু স্বাবাভিক নিয়মে বিদ্যুৎ লাইন দিচ্ছে না। ঘুষ চায়।

ঘুষ দিইনি
শ্রীপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ৳১০.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKJEFLJP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে লুটপাট

দেশের সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গরিবের বরাদ্দ এর টাকা সরকার কে তালবাহানা বুঝিয়ে লুটপাট করে খাচ্ছে অফিসার রা।

ঘুষ দিইনি
ঢাকা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKP47H8R
মন্তব্য
ভূমি অফিস

সংস্থা/কোম্পানির জমির ভুতাপেক্ষ অনুমোদনের জন্য সার্ভেয়ার রিপোর্ট প্রাপ্তি।

কোম্পানির জমির ভুতাপেক্ষ অনুমোদনের জন্য সার্ভেয়ার রিপোর্ট পাওয়ার জন্য ঘুষ চাওয়া হয় ৫০ হাজার টাকা। অন্যথায় পজিটিভ প্রতিবেদন রিপোর্ট দেয়না। টাকা দিলে সরজমিনে যাচাই বাছাই ছাড়ায় প্রতিবেদন দিয়ে দেয়।

ঘুষ দিইনি
ক্যান্টনমেন্ট সার্কেল, ঢাকা। ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKXMJQPR
মন্তব্য
শিক্ষা অফিস

বকেয়া বেতন নেওয়ার জন্য।

আমি নতুন শিক্ষক হিসেবে নিয়োগ পায় প্রথমে আমার তিন মাসের বেতন বকেয়া থাকে তা উত্তোলন করার জন্য ফাইল পাঠাতে গিয়ে আমার কাছ থেকে টাকা দাবী করে ৫০০০ টাকা

ঘুষ দিইনি
লোহাগড়া শিক্ষা অফিস ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTBHDXNP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালতে মামলার তারিখ আগানো পিছানো, নথি গায়েব, নকল তুলতে সরকারি নিয়মে হয় না- টাকা দিলেই পিয়ন থেকে।

চেকের মলার তারিখে আমার ফাইল উপরে থাকবে বিনিময়ে ৫০০০ টাকা দিতে হবে এবং মাসে একবার তারিখ পড়বে। টাকা না দেওয়ায় ৪ মাস পরে তারিখ পড়েছে।

ঘুষ দিইনি
খুলনা সকল আদালত ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHYYANV4
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিষ্ট্রেশন

দলিল রেজিষ্ট্রেশন করতে সাব রেজিস্টারকে ৫০০০০ টাকা ঘুষ দিতে হবে অন্যথা দলিল রেজিষ্ট্রেশন হবে না

ঘুষ দিইনি
বরিশাল ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRZHST6U
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধী সার্টিফিকেট

আমি ২০২৪ সালে একটি প্রতিবন্ধী সার্টিফিকেট করার জন্য রৌমারী সমাজসেবা অফিসে পরামর্শ চাইতে গিয়েছিলাম। তৎকালীন সমাজসেবা অফিসার আমাকে জিজ্ঞেস করে কি কারণে আমার এই সার্টিফিকেট দরকার। আমি বললাম বিভিন্ন সরকারি চাকরির কোটা পাওয়ার সুবিধার্থে। সে ৩০০০০ টাকা দাবি করল। আমি প্রত্যাখ্যান করেছি।

ঘুষ দিইনি
রৌমারী ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNDQKV4P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ব্যাংক লোন

প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন নিতে গিয়েছিলাম, তিন লক্ষ টাকা, লোন নেওয়ার জন্য ৩৭ হাজার টাকার ঘুষ চেয়েছিল আমি ফিরে এসেছি।

ঘুষ দিইনি
কুষ্টিয়া ৳৩৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHMC338U
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

শিক্ষক নিয়োগ তদন্তের বিষয়ে

আমি একজন এমপিওভুক্ত শিক্ষক ছিলাম। তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় বিশ্বনাথ উপজেলা সদর থেকে সিলেট শহরতলীর একটি প্রতিষ্ঠানে পুনর্নিয়োগের জন্য আবেদন করার পর আমার সম্পর্কে তদন্তের দায়িত্ব আসে বিশ্বনাথ থানার একজন এসআইর কাছে। সে আমাকে থানায় কাগজপত্র নিয়ে আসতে বলে। আমার সবকিছু জেনুইন ছিলো। বিদায় নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর সে আমাকে ফোন করে চা-পানি ও আমার গ্রামে গিয়ে খোঁজখবর নেওয়া গাড়িভাড়া চায়। আমি সোজা বলেছিলাম যে, আমি কি ভুয়া সার্টিফিকেট দিয়ে জব করবো? না। তাহলে ঘুষ দিবো কেনো?

ঘুষ দিইনি
বিশ্বনাথ ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYSWWY5A
মন্তব্য
ভূমি অফিস

নামজারি বাতিলের আবেদন

ঠাকুরগাঁও ডিসি অফিসের ২৫ শতাংশ জমির খারিজ বাতিলের আবেদনের প্রেক্ষিতে ৫০০,০০০ টাকা চাওয়া হয়। না দিলে খারিজ বাতিল করে দেয়।

ঘুষ দিইনি
ঠাকুরগাঁও ৳৫.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RNR9Y9JJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাগ লাইসেন্স নবায়ন

আমার বড় ভাইয়ের একটি ফার্মেসি ছিলো কিন্তু আমার বড় ভাই দেশের বাইরে চলে যাওয়ার কারণে লাইসেন্সটি সময় মত রিনিউ করা হয়নি ফলে ২০২২ সালে লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হয়। এরপরে আমি গত জুলাই মাসে লাইসেন্স নবায়ন করার জন্য এক বড় ভাইকে নিয়ে মুন্সিগঞ্জ ড্রাগ অফিসে যাই। যাওয়ার পরে সে হিসেব করে সেই বড় ভাই এর সামনে বলে ৪ বছরের জরিমানা ও ২ বছরের নতুন নবায়ন ফি সহ ৪২০০ টাকা আর অফিসে দিতে হবে ১০০০ টাকা মোট ৫২০০ টাকা কিন্তু আমি কাগজপত্র জমা দিতে বলে ৫২০০ টাকা বাদেও প্রতি বছরের জন্য ৫০০ করে মোট আরো ৩০০০ টাকা দিতে হবে তা না হলে স্যার রাজি হবে না। পরবর্তীতে আমি ৬০০০ টাকা দিয়ে আসি লাইসেন্স হলে হয়তো আরো টাকা দিতে হবে।

ঘুষ দিইনি
মুন্সীগঞ্জ সদর ৳১০.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK5F8TVW
মন্তব্য