সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি বিআরটিএ ৳৯.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য ঝিনাইদহ বিআরটিএ তে গিয়েছিলাম। লিখিত, ভাইভা এবং ফিল্ড টেস্ট দিয়ে ফেইল আসলো। অথচ লিখিত, ভাইভা তে পাশ করেছি তা নিজের চোখে দেখেছি। আর ফিল্ড টেস্টও ঠিক ঠাক হয়েছিল। অথচ অনেকেই ৯০০০ টাকা দিয়ে লিখিত পরীক্ষায় ফেইল করেও পাশ করেছে।

ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHSE9LU2
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

নতুন লাইসেন্স করতে যাওয়ায় ১২০০০ টাকায় কন্ট্রাক্ট করতে চায়।

গাড়ির লাইসেন্স করতে গেলে অফিসের কর্মচারী লাইসেন্স করা বাবদ ১২০০০ টাকা চেয়েছিল তা প্রত্যাখ্যান করে নিজে অনলাইনে আবেদন করে অনলাইনে টাকা জমা দিয়ে লাইসেন্সের আবেদন সম্পন্ন করি।

চাঁদপুর বি আর টি এ।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLZDH4Y
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০ হাজার

পরীক্ষার খাতা মূল্যায়ন

আমি শিক্ষক।প্রতি বছর খাতা মূল্যায়ন করি , যথারীতি মেসেজ আসে, নির্দিষ্ট তারিখের সময় অনুযায়ী নিয়ম মেনেই খাতা মূল্যায়ন করি কিন্তু এবার আলিম(এইচএসসি সমমান) পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য মেসেজ না পেয়ে মাদ্রাসা অধিদপ্তরের একজনকে ফোন করি তিনি বাড়তি টাকা দাবি করেন কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। এখন ভবিষ্যতে আর খাতা মূল্যায়ন করতে পারবো না বলে হুমকি দিয়েছেন। আমার আসলে কি করা উচিত? কয়েকজনের সাথে যখন বিষয়টি শেয়ার করলাম তারাও একই ভুক্তভোগী! এখানেও দুর্নীতি ভাবতেও লজ্জা লাগছে!

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPNQG2K
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৫.০ হাজার

Driving Licence

ড্রাইভিং লাইসেন্স এক দালাল ১০,০০০/- টাকা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট-ছবি তোলা পর্যন্ত করে দিয়েছে। ১০ বছর মেয়াদী লাইট ড্রাইভিং লাইসেন্স ইতোপূর্বে বেশ কয়েকবার গিয়েছি, তারা শুধু ১/১.৫ মাস মেয়াদের সীল দিয়ে দেয়। ৫ বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনও ড্রাইভিং লাইসেন্স আসেনি। বাইরের এক দালাল বললো- ৫,০০০/- টাকা দেন, খুঁজে বের করে দিচ্ছি। আমি ১,৫০০ টাকা পর্যন্ত অফার করেছি।

মিরপুর-১৩, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHFFBCE
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২০.০ হাজার

গাড়ির ভুতুরে মামলা

গাড়ি মতিঝিলে পার্কিং করা ছিল ব্যাংকের পার্কিং লিখা স্থানে।সেখানে পুলিশের সার্জেন্ট মোবাইলে ভিডিও করে পরবর্তীতে ২০০০০ টাকা দাবি করে।দাবিকৃত টাকা না দেওয়ায় অনেক টাকার মামলা দেয়।

ঢাকা,মতিঝিল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKH7W52Z
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০ হাজার

লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত অফিস)

অফিসের বড়........ যিনি লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত ডিভিশন অফিস) এ ফর্ম দিয়ে থাকেন। তিনি ফর্ম পুরন করে জমা দিয়ে ‍দিবেন ২২,০০০ টাকা দিতে হবে। ফর্ম নিয়ে এসেছি আজ ও জমা দেই নাই। কষ্ট পেয়েছিলাম আমি একজন ইঞ্জিনিয়ার (সিভিল) ভাল কাজ করার আশা করছিলাম। ওদের কপাল খারাপ।

যশোহর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHAJ7RPP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০০ লাখ

জজ কোর্ট নেত্রকোনা

ডাক্তারের স্বাক্ষী ছাড়া, বাদীপক্ষকে না জানিয়ে, মিথ্যা যুক্তিতর্ক দেখিয়ে এর পরের দিনই আসামীদের পক্ষে রায় দিল,প্রকৃত আসমীদের খালাস দিয়ে দেয়,প্রায় ত্রিশ লক্ষ টাকা ঘুস নিয়েছে জজ সাহেব।

নেত্রকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYHZR9NK
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

অবসর৷ গমনের সময় এলপিআর এর হিসাব নিকাশ করার জন্য

আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে নির্ধারিত চাকুরি শেষে অবসর গমনের প্রাক্কালে সমস্ত দলিল দস্তাবেজ জমা শেষে বাড়িতে চলে আসছি। কিছু দিন পরে আমাকে ফোনে বিভিন্ন সমস্যার এবং সঠিক হিসাব পাইয়ে দেওয়ার কথা বলে আমার নিকট ১০০০০০/- ঘুস দাবি করে পরবতীতে ৪০০০০/- টাকায় রফাদফা করি বাকি টাকা ১ম কিস্তি পাওয়ার পরে দেওয়ার কথা বলি, পরবর্তীতে আমি আর তার ফোন রিসিভ করি নাই।

হালিশহর, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTGZME4V
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমার একটা জমি নামজারি করার জন্য আবেদন করি খতিয়ানে নাম ভুল থাকার কারণে আবেদন করলে এসিলান্ড সেটা খারিজ করে দেয় প্রত্যয়ন পত্র দেওয়া হলে ও মামলা খারিজ করে দেয় এবং ২০ হাজার টাকা ঘুষ দাবি করে বর্তমানে আমি সেটা এখনো করাতে পারিনি টাকা দিতে পারিনি তাই

ফকিরহাট, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH424SPB
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

বদলি

সরকারি কলেজের শিক্ষক (প্রভাষক) হিসেবে কর্মরত আছি। বদলির জন্য চেষ্টা করলে জানানো হয় যে, কাঙ্ক্ষিত কলেজে যেতে চাইলে ২ লক্ষ টাকা দিতে হবে। গোপন সূত্রে জানতে পারি শিক্ষামন্ত্রী অধীনে মাউশির মহাপরিচালক এই সিন্ডিকেট পরিচালনা করেন।

ফরিদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4DULLY
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

পুরাতন দলিলের নকল উত্তোলন

সাব রেজিস্ট্রার অফিসে আমার হারিয়ে যাওয়া পুরাতন দলিলের নম্বর ও সাল দিয়ে সার্চ করে এর নকল তোলার জন্য গিয়েছিলাম। তারা প্রথমে বলে ১০০০ টাকা লাগবে তাহলে কাগজ বের করা যাবে। কিন্তু পরবর্তী তে বালাম বই তাদের কাছে নেই সেটি অন্য কোথাও আছে, সেখান হতে বের করে দিবে কিন্তু তার বিনিময়ে তারা ৪০ হতে ৫০ হাজার টাকা লাগবে বলে। তাছাড়া যদি তারা বালাম বই বের করে কিন্তু সেখানে আমার জমির দলিল না থাকে তাহলে টাকা কম রাখবে না যেটা তাদের ডিমান্ড সেটিই দিতে হবে।

দিনাজপুর সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNAPSH37
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

বিডিএস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন কারন ১ দাগের জায়গায় ২ দাগ দেখানো হয়েছে। ২০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে কোন না কোন অজুহাত দেখিয়ে অৗবধবাবে ভাবে ভুল দেখিয়ে নিয়ে টাকা দিয়ে কাজ করা হচ্ছে।”

নারায়নগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXT9FY3
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

ই-নামজারি

ই-নামজারির জন্য কাগজপত্র দাখিল করেছিলাম ভূমি অফিসে কিন্তু দশ দিন পার হয়ে গেলেও মেসেজ পাইনা পরে অফিসে গিয়ে অভিযোগ করলাম তারপরে আমার কাগজ আর খুঁজে পায় না পরে ৫,০০০/- পাঁচ হাজার টাকার দাবি এই হল বাংলাদেশের অবস্থা

দিনাজপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN7CZ4WF
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রি করতে অতিরিক্ত টাকা চেয়েছে।আমি দিতে চাইনি।ফলে মাসের সহ মাস আমার কাজটি আটকে রেখেছে।

কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUDZ3RZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০ হাজার

লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত অফিস)

অফিসের বড়........ যিনি লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত ডিভিশন অফিস) করেন, তিনি ফর্ম পুরন বাবদ ২২,০০০.০০ টাকা চেয়ে ছিল সরকারি জমা ৪০০০+৫০০=৪,৫০০.০০ টকা। রাগকরে ফর্ম নিয়ে চলে এসেছি ।

যশোহর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHW3RFNQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

খতিয়ান

খাজনা খাড়িচ করবো বলে জয়দেবপুর ভূমি অফিস যাই আমাকে ১ ঘণ্টা বসিয়ে রাখে।যারা টাকা দেয় তাদের কাজ আগে করে

Gazipur city corporation, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCFEHCN
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

খাজনার চেক কাটা

আমি ২৮/৮২৬ সালে ভূমি অফিসে যাই আমি জমি নিয়েছি ১৯৯৮ সালে এবং খারিজ করেছি অন 999 সালে এবং চেক কাটছে ১৯৯৯ সালে এবং ২০০১ সালে। এখন আমি আবার চেক কাটতে যাচ্ছি তো বলছে ৪০০০০ হাজার টাকা লাগবে,,,,,,অথচো আমার ১২০০০/১৫০০০ হাজার টাকা হলেই হবে

সাপাহার,, নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ6P9GTF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বৈদ্যুতিক মিটার পরিবর্তন

পুরাতন মিটার বদলে নতুন মিটারের আবেদন করলে সার্ভিস চার্জের নাম করে অতিরিক্ত অর্থ দাবি করে।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCLLXWS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

খাজনার চেক কাটা

২৮/৮/২৬ তারিখে ভুমি অফিস গিয়েছিলাম।আমি জমি কিনেছি,,,১৯৯৮ সালে,,, খারিজ করেছি ১৯৯৯,,,, এবং ১৯৯৯ও২০০১ সালে চেক কেটেছি,,,,, কোন সমস্যা নেই,,,,,, আমার লাগবে ১২০০০/১৫০০০ কিন্তু চাইছে ৪০০০০

সাপাহার,, নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJA2JZCE
মন্তব্য