সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১২.০ হাজার

মিছ কেইছ, ২ বছর ধরে ঘুরাচ্ছে

অসুস্থ পিতার চিকিৎসা করাবো বলে জমি ব্রিক্রি করছি, কিন্তু জায়গা দলিল করার সময় নামে মধ্যম অংশে আংশিক ব্যবদান পাওয়া যায়, আবেদন করছি, ইউনিয়ন ভূমি অফিসে তদন্তের জন্য পাটাইছে, ভূমি কর্মকর্তা তদন্ত করে সত্য প্রমাণিত হওয়ায়, নাম ঠিক করার জন্য রিপোর্ট দিছে, কিন্তু টাকা না দেওয়ায় , উপজেলা ভূমি অফিস ২ বছর ধরে ঘুরাচ্ছে ।

শ্রীমঙ্গল, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYMB79HU
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

নতুন লাইসেন্স

নিজ যোগ্যতায় ড্রাইভিং লাইসেন্সের সব পরীক্ষায় উত্তির্ন হওয়ার পরেও বি আর টি এ অফিস থেকে লাইসেন্সের জন্য ৫০০ টাকা দাবি করে। বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স টা নিই।

গোপালগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4MTSH3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধ

আমি জন্ম নিবন্ধন নামের বানান সংশোধন করতে গিয়েছি উনি আমাকে বলেছে এটা হবে না এটা করতে হলে অনেক জায় জামিলা আছে টাকা পয়সা অনেক খরচ হবে এখানে আপনি বিকেলে আমাকে কল দিবেন একটা নাম্বার দিয়েছেন তারপর আমি ওনাকে বিকেলে কল দিলে উনি আমাকে বলে এখানে অনেক খরচাপাতি আছে অনেক জটিল কাজ ৫০০০ টাকা দিতে হবে

ফেনি, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJAPKGC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

সোনাইমুড়ী থানা পুলিশের মিথ্যা অভিযোগ গ্রহণে বল পূর্বক চাঁদা আদায়

আমার নামে মিথ্যা অভিযোগ আরোপ করে পর পর ২ জন মহিলা সোনাইমুড়ি থানা,নোয়াখালীতে তদন্ত কর্মকর্তাকে অনৈতিক চাপ দিয়ে রিপোর্ট করানোর জন্য তাগাদা, ভয় ভীতি দেয়।পুলিশ আমাকে থানায় ডেকে মিমাংসা করতে চাপ দেয়,যেখানে কোন ঘটনাই ঘটেনি।আর না হয় আমার নামে রিপোর্ট দিবে,এ কথা বলে বলপূর্বক চাঁদা দাবি করে টাকা নেয়।

নোয়াখালী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTT39M8R
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮.০ হাজার

শিক্ষকের এমপিও করার জন্য আবেদন।

NTRCA থেকে সহকারী শিক্ষক হিসেবে সিলেক্ট হয়ে এমপিও করার জন্য শিক্ষা অফিসারের ফরওয়ার্ড লাগে। সে আমাকে দেয়নি। পরে ৮০০০৳ বিনিময়ে ক্লিক করে ঢাকায় ফাইল পাঠিয়েছে। বাধ্য হয়ে দিয়েছিলাম

পলাশ, নরসিংদী, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKLHKSL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩ হাজার

Diploma Medical Assistant,Diploma Nurse Certificate and Marksheet, Certificate Attestation

ঘটনা ০১) ২০১৮ সালের নভেম্বর মাস, MATS থেকে পাস করে, হস্পিটালে ইন্টার্নশিপ শেষে "দি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ বা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ" এ যেতে হয় প্রভিশনাল সার্টিফিকেট এর জন্য। সকল কাগজপত্র জমা দেবার পর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা অবধি অপেক্ষা করে, অবশেষে ৫০০ টাকা নগদ "চা নাস্তা" খরচ দিয়ে প্রভিশনাল সার্টিফিকেট হাতে পায়। ঘটনা ০২) দুই বছর পর ২০২০ এর জানুয়ারি মাসে MATS এর অরিজিনাল DMF সার্টিফিকেট তুলতে গেলে, একই ভাবে ৮০০ টাকা "চা নাস্তা" বাবদ জমা দেবার পর তবেই অরিজিনাল সার্টিফিকেট হাতে পায়। উক্ত অফিসের দপ্তরি থেকে সেক্রেটারি সকলেই ভয়াবহ ঘুষ খোর। উলেক্ষ্য এই সরকারি অফিসে প্রায় নার্স মেডিকেল এসিস্ট্যান্ট দের এভাবে হেনস্তা করা হয়। রিপোর্ট বক্সে রিপোর্ট দিলেও কোনো কাজ হয়না।

২০৩, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরনী, ঢাকা - ১০০০, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPQ3LE9
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩৫০

পরীক্ষা

জাতীয় হৃদরোগ হসপিটাল থেকে পরীক্ষার রেফার করার পর বাচ্চার জরুরি টেস্ট এর জন্য ২০২৩ সালের দিকে বাতজ্বর হাসপাতালে যাই।কিন্তু সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে ৫ টাকার টিকেট কিনে যদি পরীক্ষার জন্য ফি জমা দিলে নাকি রিপোর্ট পেতে ১/২ দিন লাগতে পারে তাই ওই বাতজ্বর হাসপাতালের কর্মচারীদের একজন বললো আমাদের ভিতরে একজন মহিলা আছে ওনাকে ৩৫০ টাকা দিলে রিপোর্ট ১ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে।তখন আমার বাচ্চার জরুরি হার্টের চিকিৎসায় নিরুপায় হয়ে আমি ৩৫০ টাকা দিতে বাধ্য হই এবং ঠিক স্যাম্পল কালেকশনের ১ ঘন্টা পরেই রিপোর্ট পেয়ে যাই।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBL2DJ9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

গাড়ির রেজিস্ট্রেশন

আমি আমার ড্রাইভিং নিজে করেছি সকল কিছু সেটা নিজের মেধাতেই হয়েছিলো কিন্তু এর পরে একটি গাড়ি নেই সেটার রেজিস্ট্রেশন করার জন্য নিজেই সকল কিছু করেছিলাম পেমেন্ট সকল বিকাশেই করেছিলাম এর পর যখন ফাইল জমা করতে যাই তখন তারা বলে খরচ লাগবে আমি জানতে চাওয়াও পরে যে বলে খরচ লাগবে এটি অফিসের ভেতরে সাইডে নিয়ে বলে যেখানে ক্যামেরা নাই। আমি নিজে করছিলাম প্রথম বার তাই ভেবেছিলাম হয়তো আসলেই লাগে কোনো ফি। দিয়ে চলে আসি কাজ হয়ে যায়। এর পর যখন আমি রিসার্চ করি তখন দেখা যায় আমি তাকে ঘুষ দিয়ে আসছি অযথায়। এর পর এক বড় ভাইয়ের কাগজ করতে যাওয়ায় তার থেকেও একই ফি চায় আমি ধরি যে আমরা সব ফি দিয়ে আসছি তারা করতে রাজি হয়না, আমরা চলে আসি। এই জন্য তার নাম্বারো হচ্ছে না পরে তার থেকেও শুনি ২০০০ টাকা নিয়ে তার কাজো করে দিয়েছে।

ঠাকুরগাঁও, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNNV9XJM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

থানায় মিথ্যা অভিযোগে পুলিশ ধরে নিয়ে গিয়ে আটকে রেখে ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয়

থানায় নিয়ে গিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয় পরবর্তীতে প্রকৃত দোষীকে ধরিয়ে দিতে চাইলে তারা আমার সাথে আসে নাই উল্টো আমল আমাকে আরো মামলার ভয় দেখায় নিঃস্বার্থ আমি সত্তর হাজার টাকা দিয়ে আমার বাবা মা কষ্ট করে দিয়ে আমাকে নিয়ে আসেন

Gazipur, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXRS768
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩০.০ হাজার

ভ্যাট চালান জমা দেওয়ার সময় পিয়ন থেকে কমিশনার পর্যন্ত

ভ্যাট বা আয়কর যাই বলেন আপনাকে আইনি ঝামেলা মোকাবেলা বা কাজকে সহজ করতে এই পন্থা অবলম্বন করতে হয়।

প্রত্যেকটি অফিস, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYAHPSV7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ব্যাংক অ্যাকাউন্ট খোলা

Savar, Bazar Road, Agrani Bank e account khular jonno jai. Amar jete aste 100 taka kore khoroch pore. 2 din jai dupur 2 tar age. Amake firie daoa hoy. Final day te jaoar por, Ami form fill up korabo, tai amake boleche...jan form fill up kore niye ashen. Prothomoto 1. Amar hate somoy thakena. Amar office er pressure. 2. Rudely behave kortese. Jai hok, tokhon amake dekhae daoa hoy bank entrance er mukhei ekta table er dikei. Onake sobai mota moti 20-100-200 taka dicche, just deposit slip, check clearence slip, cheque likha, and account openning er jonno form fill up er taka dicche. Jai hok, lok pan chabae, onek somoy niye pray 2.5 theke 3 ghonta dhore boshe theke amar account open hoy.

সাভার, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKNPE5DT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বৈধ বিদ্যাুৎ লাইন সংযোগ

থ্রিপেইজ লাইন সংযোগে ৫০০০০ হাজার টাকা দাবি করে শুধু সময় কেপন করছিল পরে বাধ্য হয়ে টাকা পরিশোধ করে সংযোগ টি নিয়েছি।

গাজীপুর মহানগর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJZM98N
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৮০.০ হাজার

কর অডিট

আমার সকল ডকুমেন্ট ঠিক থাকার সত্যেও অমার ৭,৫০,০০০/- টাকা অতিরিক্ত কর নির্ধারন করেন। ঘুষ দেওয়ার পর সেটি মাত্র ১৪,০০০/- টাকা নির্ধারন করেন।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK8BNFXN
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

এমপিও এবং বিএড ফাইল প্রসেসিং

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সময় টাকা দিতে বাধ্য করছে এবং বিএড ফাইল এপ্রুভ করতে হেড টিচার সর্বমোট ৮০০০ টাকা দিতে বাধ্য করলো এবং যথাসময়ে কাজ করেনি। প্রতিষ্টান প্রধান খুব দুর্নীতির সাথে জড়িত। কিছু বললে খুব মানসিক ভাবে প্রেসারে রাখে।

পেকুয়া, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTRE8NYW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

স মিল এর বিদ্যুৎ সংযোগ

স মিল এর বিদ্যুৎ সংযোগ বাবদ ২৫০০০/- টাকা চাওয়া হয়েছিলো। ঠাকুরগাও নেসকো অফিস এর কর্মকর্তা।

ঠাকুরগাঁও, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNHUJVR4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

খারিজ

আমার সমস্ত কাগজপত্র লিগ্যাল থাকার পরেও আমাকে দেওয়া হয়নি পেয়েছে এবং টাকা না দেওয়ার কারণে খারিজ দেয়নি

উল্লাপারা, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJJXXWEV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

মিউটেশন

জমির নাম জারি করতে হাটহাজারীর চিকন্দন্ডি ভূমি অফিসে ৬০০০ টাকা দাবী করে। আমাকে বাধ্য হয়ে ৪০০০ টাকা পরিশোধ করে নাম জারি আবেদন ফাইল ইউনিয় ভূমি অফিস থেকে AC Land অফিসে পাঠাতে হয়। AC Land অফিসে কোন ঘুষ দিতে হয়নি, তবে টাকা না দেয়াতে মনে হয় কয়েক মাস ঘুরাঘুরি করতে হয়েছে। এক বারের জায়গায় ৭/৮ বার যেতে হয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6LK2GF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করেছি, কিন্তু অনলাইন ফাইলে ঘুষ না দিলে রিপোর্ট জমা দেয় না। ঘুষ ছাড়া আবেদন বাতিল করে দিবে।

ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMDECSQ
মন্তব্য