সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে

২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি পদে নিয়োগ হয়। আমি আবেদন করি, এক পর্যায়ে এই প্রতারক আমাকে এবং আমার পরিবার চাকরি দেওয়ার কথা জানায় আর ৩ লক্ষ টাকা নেই। আমরা ও এটা বিশ্বাস করেছি কেননা তিনি বাংলাদেশের উর্ধতন কর্মকর্তা আপন ভাই।যাই হোক চাকরি তো হলোনা টাকাও আর ফেরট পেলাম না।প্রতারকের দেওয়া কিছু ডকুমেন্ট আছে,তবে আমরা কাজে লাগাতে পারিনি কেননা তিনি অনেক বড় ধরনের লোক আর আমরা তো সামান্য কি আর করা আল্লাহ তাআলা সঠিক বিচারক।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ KHPYAKTU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নবায়ন

ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স করতে গেলে সচিবের আলাদা লোক আছে সে, এই টাকা দাবি করতে থাকে। সে ধরা বাইরে থাকে সচিব

শুধু দাবি করেছে
সাভার ৳২৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKVFSRA6
মন্তব্য
সরকারি হাসপাতাল

নোয়াখালী, মাইজদী সদর হাসপাতালে বেডরের জন্য ঘুসের নিয়েছে

নোয়াখালী, মাইজদী সদর হাসপাতালে বেডরের জন্য ঘুসের নিয়েছে পরিবেশ একেবারে বাজে অবস্থা

ঘুষ দিয়েছি
নোয়াখালী, মাইজদি, সদর হাসপাতাল ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTEASGC3
মন্তব্য
ভূমি অফিস

জমি নামজারি

আমার ও খালাদের ওয়ারিশ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন দেওয়ানিমামলা চলার পর ডিগ্রি হাতে পায়। সেই ডিগ্রির কাগজসহ অন্যান্য কাগজপত্র নিয়ে গত জুলাই/২০২৬ ইউনিয়ন ভূমি অফিসে যাই নামজারি করার জন্য। ভূমি কর্মকর্তা সকল কাগজপত্র যাচাই করে। সকল কাগজ ঠিক থাকার পরও তিনি বিভিন্ন আগরুম-বাগরুম বুঝিয়ে আমাদের কাছে ৭০ হাজার টাকা দাবি করে। পরে ৫৫ হাজার টাকায় ফয়সালা দেয়। প্রথম অবস্থায় ১০ হাজার পরে ৩০ হাজার নামজারির কাগজ বের হলে ১৫ হাজার দেওয়া লাগবে।

ঘুষ দিয়েছি
শরিয়তপুর ৳৫৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK5RQEUB
মন্তব্য
সরকারি হাসপাতাল

Doctor dekhanor jonno jai

আমি আমার বোনের বাসায় বেড়াতে যাই তখন আমার ভাগ্নে খুব অসুস্থ হয়ে পড়ে। ওকে নিয়ে যখন হাসপাতালে যাই তখন ডাক্তার কিছু টেস্ট দেয়। আরে ডাক্তার কে বললাম এখানে কি করা যাবে ডাক্তার বলল না। কিন্তু হাসপাতালে সবকিছু ছিল। পরবর্তীতে বাহিরের একটা প্রতিষ্ঠানকে উনি সাজেস্ট করল পরবর্তীতে ওখানে গিয়ে টেস্ট করে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখালাম। পরবর্তীতে আমি ওই প্রতিষ্ঠানে আমার পরিচয় দিলে তারা স্বীকার করে যে টেস্ট প্রতি ডাক্তারকে ২০০ টাকা করে দিতে হয়। ডাক্তার দেখানোর শেষে ডাক্তারকে হাতেনাতে ধরলে সে না স্বীকার করে। আমার সাথে আমার বোন থাকার কারণে সমাধান না করেই চলে আসতে হয়। আমি উপস্থিত থাকা অবস্থায় প্রায় ২০ জন রোগী দেখছে সবাইকে টেস্ট করতে দিছে। প্রায় ২০ জনই গরিব পরিবার ছিল।

ঘুষ দিয়েছি
Jhalokathi ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ BRCS7AQA
মন্তব্য
ভূমি অফিস

নামজারি ও খাজনা আদায় অনুমোদন

প্রতিটি নামজারি খতিয়ানের জন্য নায়েব কে দিতে হয় ৩০০০ টাকা এবং সহকারি ভুমি কর্মকর্তা ( এসিল্যান্ড) দিতে হয় ৬০০০ টাকা৷ এসিল্যান্ডের সহকারি কে দিতে হয় ১৫০০ টাকা। খাজনা পরিশোধ করতে গিয়ে ১৯৭৭-২০২৬ পর্যন্ত খাজনা এন্টি করে নাল জমি আবাসিক দেখায় অনেক টাকা দেখা। খাজনা পরিশোধের অনুমোদন নিতে হলে ১০০০০ টাকা ঘুষ নিয়ে কৃষি-১, কৃষি-২ অনুমোদন করে প্রতিটি খাজনা রশিদ হতে। এতে সরকার কর পরিশোধ সামান্য। উদাহরণ যেমন আপনার খাজনা ৩০০০০ টাকা হিসাব দিখেয়ে ১০০০০ টাকা ঘুষ দিলে নায়েব অনুমোদন করে ১০০০ টাকা

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKZ4C643
মন্তব্য
বিআরটিএ

ড্রাইবিং নাইসেন্স এর পরীক্ষা

আমি ড্রাইবিং শেখার পর লাইসেন্স এর আবেদনের পর চট্টগ্রাম BRTA তে পরীক্ষা দিতে যাওয়ার পর যখন গাড়িতে বসি আমার থেকে টাকা চাওয়া হয়। এবং টাকা না দিলে ফেইল বলে দিবে। কর্ণারে একজন বসে বসে দেখছে কিন্তু সে যেন দেখেও দেখে না। কেউ ভালো চালাক বা খারাপ সে শুধু ঐ লোক গুলো যা বলে তাই শুনে। আমি গাড়ি একটুও চালায়নি। গাড়িগুলোর মধ্যেই কিন্তু অনেক সমস্যা আছে। যে কাউকে ফেইল করানোর জন্য তা-ই যথেষ্ট। আমি গাড়িতে বসেই নেমে গিয়েছি টাকা দিয়ে। আমাকে তারা পাশ দিয়েছে। আমিও বাধ্য ছিলাম। লাইসেন্স খুবই জরুরি প্রয়োজন ছিল।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTT2KUKN
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রেশন

চিটাগং সাবরেজিস্টার অফিসে ঘুষ ছাড়া একটা জমি রেজিষ্ট্রেশন করা হয় না।।যে কোনো সংস্থা চাইলে এটা গিয়ে দেখতে পারে।।আমি ঘুষ দিয়ে রেজিষ্ট্রেশন করতে আগ্রহী না। দরকার হয় করবোনা। কিন্তু সাধারণ মানুষ ভুক্তভোগী যদি সরকার একটু নজর দেয় অনেক মানুষ উপকৃত হবে।

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTYX4FY5
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রেশন

একটা জমি রেজিষ্ট্রেশন করতে ২ লাখ টাকা ঘুষ দাবি করে।অনেক রিকোয়েস্ট করে ১৫০০০০ টাকা দেওয়া হয়।।ঘুষ ছাড়া কারু জমি বেচাকেনা হয়না।চিটাগং সাব রেজিস্ট্রার অফিস ঘুষ ছাড়া একটা কাজও হয়না

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৫০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTYNBLDD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভেরিফিকেশন

আমার পরিচয় ভেরিফাই এর জন্য কোর্ট থেকে থানায় একটি কাগজ পাঠানো হয়, পুলিশ ভেরিফাই এর জন্য আমাকে থানায় ডাকে এবং কাগজটি অনুমোদন দেওয়ার জন্য নাস্তা খরচ হিসেবে ১০ টাকা দাবি করে, পরবর্তীতে আমি সেটা পরিশোধ করি

ঘুষ দিয়েছি
নোয়াখালী, বেগমগঞ্জ ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTS3JUBR
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

সৌদি আরবে রিযাদে বাংলাদেশি একটি পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট রিনিউ করতে যায় এক্সপ্রেসের ডাবল টাকা দেয়ার পরেও তারা বায়োমেট্রিক ডেট বলে পাঁচ মাস পরে তারপরে ২০০ রিয়াল ঘুষ দেয়ার পরে বিষ দিন পরে ডেট করে দেয়

ঘুষ দিয়েছি
সৌদি আরব রিয়াদ পাসপোর্ট অফিস ৳৬.৬ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKLUK3P4
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি পাসপোর্ট এর নিজে আবেদন করেছি সব কিছু ঠিক ছিল কিন্তু আমার ফাইলটা রিটার্ন করে দিয়েছে, পরবর্তীতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, অনেক গুলা কম্পিউটারে দোকান আছে একটি দোখানে গিয়েছি, বলেছে আমার ফাইল জমা করিয়ে দিবে ২ হাজার টাকা লাগবে, আমি দামা দামি করে ১৭০০ টাকা দিয়ে ফাইল জমা করিয়েছি। এইবাবে প্রতি দিন তাদের চ্যানেল এর মাধমে ৩০০ থেকে ৪০০ ফাইল জমা হয়, যত টুকু বুঝলাম উনারা প্রতি ফাইলে ১১০০ টাকা করে পাসপোর্ট অফিসের লোকেরা পাই। যদি ৩০০ ফাইল হয় তাহলে প্রতি দিন ৩৩০০০০ টাকা উনারা ঘোষ খায়।

ঘুষ দিয়েছি
SUNAMGANJ ৳১.৭ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYMVCP2H
মন্তব্য
শিক্ষা অফিস

মাতৃত্বকালীন ছুটি

কাজটি করেছিল যিনি অফিস আদেশ রেডি করে দেন তার মাধ্যমে। বলে পেপারে ভুল আছে তাকে আসতে বলেন। আমি এভাবে প্রেগনেন্ট অবস্থায় সিড়ি বেয়ে বারবার উপরে নিচে যেতে ও পারছিলামনা। তাই প্রতিবাদ না করে দ্রুত তাদের কথামতো কাজ করেছিলাম।

ঘুষ দিয়েছি
কোটালীপাড়া ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKS5T23S
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

সরকারি পি ছিল ১১৭০? আমি ২০ শতক জমি খারিজ করতে ভুমি অফিসে যাই সে খানে গিয়ে আমি বলছি আমি জমি খারিজ করবো তার পর আমি কাগজ পাতি দেই কাগজ দেখে আমায় বলে যে ২০ হাজার টাকা লাগবে। তার পর কথা বলে ১৫০০০৳ টাকায় কথা ফাইনাল হয়ে। তার পর শুরু হলো অফিসে যাওয়া আসা আজকে না হয় কালকে কালকে না হয় পরশু এভাবে করতে করতে। ১মাস চলে গেল তারপর একদিন একটা ডেট দিল। ওই ডেকে আমি অফিসে যাই যাওয়ার পর বলে আগে টাকা হাতে দেন তারপরে কাগজ দেব তারপর আমি টাকা দিয়ে দিলাম কাগজ হাতে নিয়ে দেখি আমার জমি ১০শতক খারিজ হইছে বাকি ১০ শতক হয় নাই এখন আবার ১০ শতকের জন্য টাকা চাচ্ছে।

ঘুষ দিয়েছি
চান্দিনা ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTDSUUGH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভুয়া মামলা ফাঁসানো।

গত 5 আগস্ট 2024 এর ভুয়া মামলা, বাদীর নোটারি হলোফনামা আছে, কিন্তু police একসেপ্ট করে না, পরে থানা inquiry করে কোন অপরাধ পাই নাই, কিন্তু নতুন ওসি এসে বাসায় রাত দিন শুধু হয়রানি, এর পর দাবি 10লক্ষ পরে 3লক্ষে রাজি হয়। কিন্তু আমি প্রত্যাখান করি। অনেকদিন পলাতক ছিলাম। কেন চার্জশিট দিচ্চে না। আইন এই বিষয়ে কোন সাহায্য করছে না। কোন অপরাধে, এক তিল পরিমান ও রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তাও কেন আমাদের জীবন নস্ট করছে। বাংলাদেশে জন্ম নিয়েছি বলে। তারেক সাহেব কি করছে, আপনার plan কি আমাদের জুলিয়ে রাখা। আল্লাহ যে একজন আছেন পুরো রাষ্ট্রযন্ত্রের হয়েনারা কেন যে থা ভুলে যায়। আপনারা আমাদের জন্যে আওয়াজ তুলুন, বদির সরকারের জন্যে। কান্না শোনার দায়িত্বে যারা আছে police-আইন তারা হল প্রদান কসাই, ঘুষ ছাড়া কিছুই বোঝে না ।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTKADJTF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কিত

আমি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট বানাবো তাই পুলিশ ক্লিয়ারেন্স বানানোর জন্য পুলিশ সুপার বা উর্ধতন কর্মকর্তার বলা যায় সম্মতি লাগে তাই আমি ফাইলগুলো জমা দিতে গিয়ে পুলিশের সাথে সাক্ষাৎ করার সময় সে আমার কাছে স্পষ্টভাবে ঘুস দাবি করেছে। পরে আমাকে কথা কাটাকাটির এক পর্যায় বাধ্য হয়ে ৫০০ টাকা। আমি তো তাও ৫০০ টাকার উপর দিয়ে পার পেয়ে গেছি কেউ আছে ১৫০০ বা ২০০০ দিয়েও পার পাইনি।

ঘুষ দিয়েছি
থানা: সাটুরিয়া, জেলা: মানিকগঞ্জ ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKW7QG3T
মন্তব্য