সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

ঢাকা মেডিকেল নিউরোলজি ওয়ার্ল্ডে ভর্তি হতে সিট পেতে ওয়ার্ড attendent কে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

ঢাকা মেডিকেল নিউরোলজি ওয়ার্ল্ডে ভর্তি হতে সিট পেতে ওয়ার্ড attendent কে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKL6QRD3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভেরিফিকেশন

আমি আমার পাসপোর্ট ভেরিফিকেশন জন্য মিরসরাই থানা যায় আমার সকল কাগজ পত্র ওকে থাকার পর ও আমার কাছে ১হাজার ঘুষ চাওয়া তখন রোজা ছিল আমি স্টুডেন্ট মানুষ কিছু কম রেখে ৫০০টাকা নেওয়া হয়। এই টাকা না দিলে ভেরিফিকেশন ফেল দেখানো হয় নাকি তাই আমিও ৫০০ টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTGXVV9B
মন্তব্য
ভূমি অফিস

করণিক ভুল সংশোধন

আমি পরিশোধ করিনি। তবে আমার সেই দরিদ্র দাদা যে আমার নিকটে জমি বিক্রি করেছে, সে পরিশোধ করতে বাধ্য হয়েছিল। তার জমির খতিয়ানে করনিক ভুল ছিল। জমির দাগ নম্বর ২৬২৮ এর স্থানে ১৬২৮ লেখা ছিল, যার কারণে সে আমাকে জমিটি দলিল করে দিতে পারছিল না। ঘুষ সরাসরি নিয়ে ছিল স্থানীয় দলিল লেখক তবে সেটা যে ভুমি অফিসে এসিল্যান্ড নিয়ে ছিল তা আমি বুঝতে পরেছিলাম। কারণ আমি আমার সেই দাদার হয়ে ২ মাস ভূমি অফিসে ঘুরেও সেই মিসকেস অনুমোদন নিতে পারছিলাম। নানা ধরনের অজুহাত চলছিল ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে, সরজমিন তদন্ত হবে, তারপর ইত্যাদি ইত্যাদি। অখচ ঘুষ দেওয়ার পরদিনই সংশোধিত খতিয়ান পাওয়া গেলো। জমিও রেজিস্ট্র হয়ে গেল। আমি শিক্ষিত লোক হয়েও বোকা বনে গেলাম। ভূমি অফিসে বড়বাবু আমাকে দেখে হাসতো। ২০২৩ সালের ঘটনা।

ঘুষ দিয়েছি
বেলকুচি ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ2HWJCS
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজন দেয়া।

দির্ঘ দিন বিদেশে থাকার কারনে NID করা সম্ভব হয়নি। জমির খজনার পরিমান টাকাঃ ৭০০। খজনা অনলাইন দিতে হবে। NID না থাকার কারনে হাতে লেখা রশিদে খাজনা দেয়ার জন্য দাবিক্রিত টাকা ৫০০০। প্রতাক্ষান করেছি। সময় কাল ২০২৫।

ঘুষ দিইনি
খুলনা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHRUNGMW
মন্তব্য
কর অফিস

Income tax

ইনকাম ট্যাক্স অফিসার উনি আমার ট্যাক্স Lawyer এর কাছে দেড় লাখ টাকা ঘুষ চেয়েছিলেন না দেয়াতে উনি আমার ফাইল এর উপর মামলা করে দিয়ে অবৈধভাবে ৩ লাখ টাকার সমপরিমাণ টাকা ব্যাংক থেকে সরকারিভাবে উত্তোলন করে নিয়ে যান

ঘুষ দিইনি
Dhaka ৳১.৫০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DK8PPMJK
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট তৈরি করার জন্য জমা না নিয়ে, বিভিন্ন ভুল দেখায়ে ফেরত পাঠাই , দালালদের মাধ্যমে জমা দিলে জমা নিবে দালাল চক্র বলে ছিল!

ঘুষ দিইনি
চুয়াডাঙ্গা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHH2QAPW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

টিসিবির লাইসেন্স ইনকোয়ারি

পিসিবি লাইসেন্স ইনকয়ারি করিতে আসার জন্য ৩০০০০ টাকা করে ঘোষ দাবি করেছেন

ঘুষ দিইনি
কুমিল্লা আদর্শ সদর ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTNMTY3C
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির সংশোধনী দলিল

বলেছিল ৩০০০০ টাকা লাগবে সলশোধনী দলিল রেজিষ্ট্রেশন করতে, অন্যথায় আদালতে মামলা করে আসো।

ঘুষ দিয়েছি
রুপগঞ্জ ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKNCATKU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Marriage

বিয়ের সময় মেয়ের বয়স হয়নি,, পরে কে জানি থানায় ইনফর্ম করে ,, পরে 5000হাজার টাকা দাবি করা হয়,,, পরে মেয়ে পক্ষ মিটাইছে

ঘুষ দিইনি
Mymensingh ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYX5GAX6
মন্তব্য
কাস্টমস অফিস

পন্য আমদানি

কলকাতায় বেড়াতে গিয়ে, একটি নুডুলস মেকার এবং একটি মিট গ্রাউন্ডার মেশিন কিনে লাগেজে ভরে দেশে ফেরার পথে পেট্রাপোল কাস্টমস লাগেজ চেকিংয়ে আটকে দেয়, পরবর্তীতে দাবী বেশি থাকলেও রিকোয়েস্ট করে ১৫০০ টাকা ঘুষ দিয়ে মেশিন দুইটা নিয়ে আসি।

ঘুষ দিয়েছি
যশোর ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHRHJFLD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জমির কাগজপত্র তৈরি

উকিল আর মহুরি মিলে ভুয়া জমি আমাদের নামে নকল দলিল করে দেওয়ার জন্য টাকা চেয়ে প্রস্তাব করেছে।

ঘুষ দিইনি
সাতক্ষীরা ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH369BTT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সমাজ সেবা কার্যালয়ে এনজিও এর নাম ও গঠনতন্ত্র পরিবর্তন

একটি এনজিও এর নাম ও গঠনতন্ত্র পরিবর্তন করে দিবে ৭ দিনের মধ্যে। এই জন্য সরাসরি ৪০,০০০ টাকা ঘূষ দাবি করেন। নতুবা হবে না। তাই টাকা দিয়ে কাজটা করি। সময়মত কাজ হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKTYAACM
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা সেবা

আমার আম্মুর অপারেশনের আগে সব রিপোর্ট ডকুমেন্টস ডাক্তারকে দেখাবো তাই সিরিয়াল দিছি, কিন্তু আমাকে পিওন সাহেব ডুকতে দিচ্ছে না, টাকা চায়

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১৫০
২ সেপ্টেম্বর ২০২৬ BRP7QHGR
মন্তব্য